Sunday, March 3, 2019

ফরমালিন ঢুকে গেছে




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই অন্তরে ঢুকে গেছে ফরমালিন!
প্রেম জাগে না কষ্ট বুঝে না করেছে অভিমান
লোভী চক্রের কোলাহলে জ্বলে গেছে অগ্নি শ্মশান
মানুষ বুঝে না ফরমালিন ঢুকে গেছে প্রাণে প্রাণে
ফল মুল তরি তরকারি মাছ মাংস নেই সেই গুনে
তবু প্রাণেরা শোধরে না এক অভিশপ্ত অভিপ্রায়..
শুধু চায়,শুধু চায়,কেউ জাগে না কারো যাতনায়;
প্রাণ মরে গেছে ভাই,নৈতিকতা ছেড়ে গেছে বোন,
দূষিতের বিষাক্ত প্রান্তরে সত্যেরা মরেছে ওগো প্রিয়জন;
লোভীদের অগ্রাসী ছোবলে ছোবলে কোমল প্রাণ !
কি দোষ বল সেই ফল মুল মাছ মাংস ঔষধের?
এই অন্তরে ঢুকে গেছে ফরমালিন মানুষের!
নিজের হাতে এ দেহ প্রাণে মরণ বোনা
বৃথাই অপরাধী হয়েছে বিধাতার ফুল মুল শস্য দানা ।
অনৈতিক লোভী অন্তরে প্রেম জাগেনি কোনক্ষণ
ছল চাতুরি মোনাফেকী ওই প্রাণীদের মর্ম্ ধন ।
আর কত দিন ?
এবার জাগাও হে আকাশে বাতাসে তোমার প্রাণ..
পিছু হঠাও, পিছু হঠাও, লোভী যত নাফরমান ।
এই বিষাক্ত ফরমালিনেরা বলে, আর করো না অপমান
আমি অপরাধী নই, অপরাধী সেই সব মানুষ রূপী বেইমান!

লোভীদের বিরুদ্ধে আজিকার প্রতিবাদী উচ্চারণ
এই অন্তরে ফরমানিলদের করো না আর নিমন্ত্রণ ।

মানুষ বুঝে না ফরমালিন ঢুকে গেছে প্রাণে প্রাণে ।

-----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কেউ কি বলতে পার ?




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বপ্নের রাজ্যে স্বপ্ন আজ ভিখারী
যে স্বপ্নকে হত্যা করেছি সে আজ বিদ্রোহী
সীমান্তে সীমান্তে দ্রোহের  প্রহরী
চৌদিকে উত্তেজিত  আমারই সিপাহী !
আজ আমি সেই স্বপ্নের  সন্ধানে দ্বারে দ্বারে ছুটেছি..
অথচ আমিই তাকে হত্যা করেছি।

অনেক রক্তাক্ত পথ ভুলেগেছি মোহে মোহে..
ভেবেছি বিদ্রোহীরা অধরা রবে- এ বঙ্গ বুকে
আজ আমি আপনার গর্তে পরাজয়ের শোকে..
বিজয়ের ঠিকানা থেকে সরে গেছি স্বার্থের নিখিলে
যাকে হত্যা করেছি তারই খুঁজে আমি..
ওগো  আর ফিরবে না তুমি ?

ওগো স্বপ্নের স্থপতি,
আজ এখানে থমকে গেছি !
যে স্বপ্নকে অপমান করেছি, হত্যা করেছি
আজ তার সন্ধানে নেমেছি..
কেউ কি বলতে পার ,সেই স্বপ্ন আবার কে দেখাবে ?

---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ক্রমিক নং




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।

কখন যে নীল আকাশ পাঠাবে নিমন্ত্রন,
আচমকা থেমে যাবে সব কলোতান
শুনবে না বার্তা বাহক, শুনবে না অনুরোধ
কে আগে, কে পরে মানবে না অভিযোগ !
বুক চেপে বসে আছে  মৃত্যুর পরোয়ানা.
কি করে এড়াবে তুমি সেই পত্র খানা?
শুরু তো আছে ,বিদায়ে তো নেই ক্রমিক নং
কখনো বড় কখনো ছোট এ প্রস্থানের রং
কেউ পারেনি কখনো এড়াতে তাকে ?
তোমাকে যে যেতেই হবে তারই ডাকে
প্রতি মুহূর্তে তেড়ে আসে ক্রমিক নং ভেঙ্গে
আগে -পরে সাজতেই হবে তারই রঙে

তুমি কি প্রস্তুত হে প্রাণ-
কি পূঁজি নিয়েছো এ প্রিয় প্রাণের সঙ্গে ?
সময়তো শেষ! প্রাণে প্রাণে মৃত্যুর ধ্বনি
প্রস্তুত থেকো হে প্রাণ নিমন্ত্রণ পাবে যখনি.
ভয় নেই, ভয় নেই, সমাদর পাবেই মুমিন
এ প্রাণে থাকে যদি নবীজির হাদিস-কোরআন।
প্রাণে প্রাণে বয়ে যাক প্রভূর রহমত হাওয়া
ছোট বড় রবে না কেউ করবে যখন ধাওয়া !
প্রাণ আছে !প্রাণের প্রবাহে ক্রমিক নং নেই
মুক্তি আছে,এ ক্ষণিকে যদি তার দ্বীন লই.
প্রাণকে ভালবেসেছি প্রতিদিন..
তবু সে মলিন, চির মলিন! বিদায় হবেই একদিন ।

শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।
---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।