Sunday, March 3, 2019

প্রাণের শেষ পরিপূর্ণতা


                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওগো কোরআনই কেবল প্রাণের শেষ পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে মুক্তির প্রথা ।

মানব ও মানবতার বিজয় প্রতীক
কোরআন যদি জ্বলে অন্তর বাহ্যিক
সত্য ও সরল পথে মানবের আলো
নহে কেহ সম তার,  যদি হ্যাঁ বলো
বিশ্বাসী মেনেছে, প্রভূ যা দিয়েছে
যে প্রাণেরা বুঝেছে, মুক্তি নিয়েছে
এপার-ওপার তাই বিজয়ের আশা..
সত্যেরা বুঝেছে প্রেম- ভালোবাসা ।

কেন তবে ছুটেছো ওগো বাতিল পানে !
সে যে ভুল, সে যে নরক, বিচার ক্ষণে

ভেবেছো কি কভূ হাশর হবে কার সাথে?
মনোনীত ধর্ম্  কেবলই শুভ দৃষ্টিপাতে ।

যারা হবে ওগো আল-কোরআনের অনুগত
সেই প্রাণেরা কাল হাশরে হাসবে অবিরত !

শয়তানের নিশান উড়ে আছে চিত্তের মাঝে
ওগো মুমিন জয় কর তারে এ ক্ষণিক সাঁঝে ।

ওগো কোরআনই কেবল প্রাণের শেষ পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে মুক্তির প্রথা ।
------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শেষ ডাকের প্রতিধ্বনি




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে-যৌবন দেখতে চাই,
সে আর নাই,
সে কেবল চলছেই চলছে..
এক যৌবনের সম্মুখে আজ দেখি
অগণিত  শুভ্র
চুলের সমাহার।
শরীরের পরতে পরতে বুড়ো ভাঁজের পরিচয়
খুব সহজেই নিত্য ভেঙ্গে চলেছে স্পন্দিত হৃদয়
কণ্ঠে সেই সুর আর বাজে না বজ্র ধবনিতে
লাবণ্যের চিহ্নগুলো ঝরে যাচ্ছে ওই বিধির ডাকে..
যৌবনের উত্তাল নদ- নদীতে
আজ শুধু মাঝিদের  হায় হুতাশ !
এ তরী নোঙ্গর করবে তো?
অথচ,
এ যৌবনের এক বীরত্ব গাঁথা ইতিহাস ছিল..
ছিল কালজয়ী সৃষ্টি, ছিল অগণীত প্রেমিক-প্রেমিকা
আজ শক্তিহীন , প্রেমহীন এ দেহের অস্থি -মজ্জা
কেউ আসেনা, কেউ দেখে না
সময় যে ফুরিয়ে এল—
বুড়ো চিহ্নগুলো জেগে উঠছে শরীরের ভাঁজে ভাঁজে.
শেষ ডাকের প্রতিধ্বনি ধারে, যম দুত যেন মিতা,
এ দেহ প্রাণ আজ যেন ওপারের কুটুম্বিতা ।
কোন আলোয় জ্বলে এই প্রাণ! সে কি শূন্য মাঠ ?
কি চাষ করেছো এ নিখিলে, ভরবে তো খেয়াঘাট?
ওই যৌবন রেখা, আজ সেই যবনিকার কোলে.
যমদুত জেগে জেগে ডাকছে ওগো দুয়ার খুলে ।

শেষ ডাকের পদচিহ্ন ধারে, যম দুত যেন মিতা,
এ দেহ প্রাণ আজ যেন ওপারের কুটুম্বিতা ।
-------------------------------------------------





তবু লেখ হে কবি




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার কথা শোনো হে যত আছো প্রাণ,
যুগে যুগে কবিরা লেখেছে মুক্তির গান ।

কবির কবিতা ঘূর্ণি তুফান চির সত্যের ডাক,
যারা স্থম্ভিত, যারা ভীতু, তারাই নির্বাক !
কলম সেতো রুদ্ধশ্বাস বজ্র কণ্ঠ সুদীর্ঘ্ প্রতিবাদ
বীরদের বীর্য্ দূর্গের সেনাপতি নেই জাত ভেদ ।
কবিতা মৈত্রীর বাণী সারা পৃথিবীকে দেখে সে
প্রতিবাদে প্রতিবাদে রুখে দাঁড়ায় নয় আলসে।
ভীরুদের কন্ঠে আজে বাজে কথা যাবে শোনা
তবু কবির কলম চলবে কবিতা হবে রচনা
হে অনৈতিক প্রাণেরা করিস না তোরা আঘাত
ধৈর্যের বাঁধন যদি ভাঙ্গে হবেই কবির প্রতিঘাত ।
কবিতার দর্পণে চেয়ে দেখ তোদের কর্মের ভাষা.
নেই নেই কোথায় নেই এই বঞ্চিত প্রাণের আশা
কবিরা যদি না লেখে তোরা তেড়ে আসবি আবার
সাবধান! সাবধান! তোরা পথ পাবিনা পালাবার!
তোদের মুখোশ খুলে আছে  কবির কবিতায়..
হে সাহসী কবি,
চেয়ে দেখ, শতকোটি বঞ্চিত প্রাণ তোমার বন্দনায়।
অনৈতিকেরা চাইবেনা তুমি লেখ, তবু লেখ হে কবি..
কবিতা যে সমাজের দর্প্ণ, প্রতিবাদী প্রাণের ছবি।
চালাও কলম নিন্দাকে ভুলে কবিতার চরনে চরনে
নতুন রূপে শত রূপে জেগে উঠ ছদ্মবেশী দমনে ।

তবু লেখ হে কবি, কবিতার দর্পণে মানবতার পক্ষে।
কাঁপন উঠেছে ,কাঁপন উঠেছে, রক্ত চোষাদের বক্ষে।
--------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।