Sunday, March 10, 2019

আলো আছে তোমার কাছেই




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি পরাজিত করো অতি-মোহের সেই সব দূর্গ্
নিখিলের ‍উল্লাস আর কৃত্রিম শিল্পের মহা উৎসব
আড়াল করে আছে সত্য আর মুক্তির পথ
অথচ আলো আছে তোমার কাছেই ! হৃদয় খুলে দাও
ওই বিধার দরবার-

খোঁজে পাবেই নব দিগন্তের দ্বার ! স্বর্গ্ যে মুমিনের
ঠিকানা ! স্বর্গ্ যে বিধাতার অঙ্গিকার!
ওহে এই পৃথিবীর মানুষেরা-
সেই  কথা কি মনে আছে  ?
বিধাতা ওই  অনন্তে স্বর্গ্ কেবল দিবে তোমাকেই ।

ওহে প্রাণ,
আলো আছে তোমার কাছেই ! হৃদয় খুলে দাও
ওই বিধার দরবার-
----------------------------10-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






Saturday, March 9, 2019

তবু তুমি লিখে যাও




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে কবি, তুমি সেই নিলোর্ভ্ অর্থ্ কিংবা ক্ষমতার কথা বলো
আমি তোমার কবিতাগুলো আবৃতি করে যাবো জনতার মঞ্চে মঞ্চে
প্রেমিক -প্রেমিকাদের রোমাঞ্চিত সমাবেশে। তুমি সাম্যের সেই মন্ত্রগুলো
মানুষকে বলে দাও,সত্যের বিজয় তোমার পেছনে আছে-

যতক্ষণ তুমি পূর্ণিমা জোসনার মতো সত্য-
যতক্ষণ তুমি নিলোর্ভ্ প্রাণের মতো ছন্দময়
যতক্ষণ তুমি দৃঢ়চেতা বীরের মতো প্রতিবাদী
যতক্ষন তুমি মানুষের আড়ালে মনুষ্যত্বের প্রতিচ্ছবি
ততক্ষন পৃথিবীর বিজয় ও তোমার-

ওহে কবি, নিন্দুকেরা ক্ষেপে আসুক তোমার কাব্যে কাব্যে-
ভুল ধরুক কবিতার তাল লয় ছন্দে
কবিতা কিংবা কাব্যের জনপদে তবু তুমি লিখে যাও
বঞ্চিত মানুষের অধিকার ।


যদি তুমি রুদ্র স্বৈর শাসকের মতো রক্তাক্ত কবিতা লেখো
মূল্যবোধ যদি নিভে যায়, যদি মুছে যায় নৈতিকতার সমস্ত কবিতা
পরাজিত হবে কাব্যের মানবতা ।
মানুষের এই পাপমগ্ন প্রাণের স্পন্দনে স্পন্দনে
যদি পার জাগাতে সাম্যের কবিতা
তবেই তুমি গণমানুষের কবি !

----------------------09-03.-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অভিমান



              -কবি মোঃ আমিনুল এহছান
ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।
তুমি সেই যুবক- যুবতীর মগজে
বুঝের দীপ্ত শিখা জ্বেলে দাও ।

ওহে কবি তুমি অবুঝের অন্তরে বুঝের কবিতা রচনা করো প্রতিদিন
তুমি চেয়ে দেখ তোমার চৌদিকে কতো তাজা প্রাণ অকাল ঝরে
সেই অভিমানি সন্তানের কথা তুমি বলো, যে তার নিজের প্রাণকে
হত্যা করে-
এক অভিশপ্ত জীবনকে আলিঙ্গকরে;
পৃথিবীর দেখার আগেই সে ঝরে যায়, অকালে ঝরে যায়!

ওহে কবি, তুমি সেই অভিমানী সন্তানের কথা বলো-
তুমি বলো অভিমান এক পরাজয়ের কবিতা !
তুমি বলো বীর এক সংগ্রামের রণ ক্ষেত্র-
তুমি বলো বীর কখনো আত্মহত্যা করে পারে না-
তুমি অভিমানকে বলে দাও, তোমার ভেতরেও স্বপ্ন আছে
তুমিও  নিজেকে ভালবাসতে শেখো
এ জগত তোমার পিছনে আছে-
হে অভিমান- তবে কেন অত্মহত্যা কর ?

ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।

------------------------------------09-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।