Tuesday, March 12, 2019

তবে কেন এমন তারা ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি দেখলুম, আকাশে অনেক তারা
চৌদিক অন্ধকার, আলো নেই
কিংবা আছে,অনেক দুরে নিশ্চয়
তবু অযথা মুক্তির সন্ধানে অংক কষি..

আমি দেখলুম, অনেক ফুটন্ত গোলাপ
ঢের কাছে, কিন্তু সৌরভ,সুবাস নেই
আছে শুধু বাহ্যিক অবয়ব!
এ রূপ ওদের একটা ছল ।
মৌ মাছিরা বুঝে গেছে, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে.
ওরা মৌসুমী প্রতারক ফুল !

আমি দেখলুম, স্বার্থের টানে
ওরা ফুটে, ওরা জাগে- কোন বসন্তে
আসলে ফুলের বাগান রিক্ত এক সাহারা
ওরা বলে না, ওরা এখানে ফুটেছে
শুধুই স্বার্থে, শুধুই স্বার্থে
নিজিকে জাহিরে ।

আমি দেখলুম, মধুহীন ফুলে মৌমাছিরা দলে দলে ছুটছে
অবিরাম বিশ্বাসে,সমাহীন শ্রদ্ধায় একটু মুক্তির প্রত্যাশায়
আর তোমরা এ কি দিচ্ছ?
এখানে ও কি ব্যবসা কিংবা বাণিজ্য চলে ?
তোমরা তো আলোর দিশারী
তবে কেন এমন তারা ?
-----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা




                                                         -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
ক্ষণিক প্রাণের সেই স্পন্দনে স্পন্দনে
জেগে আছে চির মুক্তির এক আলো..
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মুদর রাসুলুল্লাহ (সাঃ)

যেন এক শান্তির নাম,আল -কোরআন, আল-কোরআন
মুহূর্তেই জেগে ওঠে
প্রভূর বিধান- দ্বিন ইসলাম, দ্বিন ইসলাম
যে কিনা ইহ-পর জিন্দেগীর একক সুষমা !
এক হাতে কোরআন, আরেক হাতে হাদিস
তোমার মুক্তিতে নবীজির এ জিন্দেগী..
গোলাম ও গোলামের প্রাণ
ওগো মুমিনের প্রাণ ! তুমি যে নতশির রক্তবিন্দু!
এক আল্লাহর দিকে যতক্ষণ দেহে আছে প্রাণ !

প্রাণে ও কর্মে বল,
মুমিন হয়ে ওঠ হে প্রাণ, বিশ্বাসী হয়ে ওঠ..
প্রাণে গেঁথে দাও ইসলামের প্রেম
যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?

যে শয়তান বলেছে তোমাকে, ভালবাসি-
তুমিই বল
এ প্রাণে কি বাতিলের প্রেম মানায়?
না, না তুমি যে বিশ্বাসী, তুমি  যে মুমিন
তুমি যে এক আল্লাহর গোলাম - হে প্রাণ !
পুরণ কর সেই অঙ্গিকার…
সত্য ও ন্যায় পথে-  এই প্রাণ খুলে ।

যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
----------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে



                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেখ দেখ ঐ দেখ জ্ঞানের কলিরা এসেছে
আগামীর ফুল হতে ।

এ কলিদের মাঝেই একটা বিজয় শুয়ে আছে
প্রতিযোগীতার ভঙ্গিতে ।
ওদের আমি কেমন করে যেতে বলি !
ওরা যে বাগানে আগামী ফুলের কলি ।
ওদেরকে  কোন সুযোগ দিবে না ?
হে জাতির কান্ডারী, তোমরা কি পারবে না?
কিছু কিছু পোকা মাকড় যে  ঘিরে আছে
ওদের এ কঁচি প্রাণ ! প্রাণের চৌকিতে !

এ জ্ঞানের মাঝেই একটা আগামী শুয়ে আছে
জ্ঞানের কলিরা ফুটতে এসেছে, জিততে এসেছে..
তাদের ভিতরেও একটা প্রতিযোগীতা আছে,
জয় আছে, পরাজয় আছে
ওরা জাগতে এসেছে- এ বাগানের কাছে -এ মালিদের কাছে।

কলিরা অসম্ভব সতেজ,জাগতে চায় ওরা..
এদিক ওদিক দেখে কচি মন তো বুঝে না
এ কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে ।
ওহে মালি, দাও না আদর করি, আগামীর পথ খোলি..

খাতা, কলম বই দাও জ্ঞান কলিদের হাতে
আর যেন না হেরে যায়,কোন অশুভ চক্রান্তে.
ওরা যাচ্ছে,হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে
কেউ তা বোঝে না ।

ওগো, এ কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে ।
-------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।