Tuesday, March 12, 2019

সভ্যতা আজ বড়ই কাতর




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভাব ভঙ্গি দেখলেই বুঝতে পারি, তুমি এ সভ্য সমাজের কেউ নও
ঐ দেহ, ঐ নগ্নতা, ঐ ভুরুর শোভা এ সমাজের নয়
ঐ যৌবনের নৃত্য , উৎসাহী ধষর্কের প্রনোদনা
ঐ চেহারা, ঐ বক্ষ ভাঁজের রেখা এ সমাজের নয়!
ঐ প্রেম, ঐ যৌবন নৈশ চুক্তির এক প্রণয় মেলা..
সেই গোধূলী আভায় তুমি ডুবেছো রাত্রির আগেই..
সভ্যতার ফুলগুলি তুমি কেড়েছো নগ্ন গায়ে, নগ্ন চরিত্রে..
যা এ সমাজে নয়!
সভ্যতা আজ বড়ই কাতর, বুকে পাথর
তোমার অসভ্যতা, নির্জ্জলতা- এ সমাজকে বুঝল না ।
তোমার উম্মুক্ত চিহ্নগুলো ধর্ষকের উৎসাহ
চরিত্র হরণের কারখানা ।
তুমি আজ বেপরোয়া লাজহীন অলি গলি রাস্তা ঘাটে…
যা এ সমাজে বড় বেশী বেমানান ।
তোমার দর্শনে শুধু সভ্যতা ধবংসের জাহেলী সংলাপ!
অথচ তুমি ছিলে এ সমাজের এক ফোটন্ত গোলাপ ।
তোমার চলনে বলনে এ সমাজ রুক্ষতাময় তৃপ্তিহারা
সেখান হতে জ্বলে আগুন,ধর্ষণের ধর্ষকেরা তাই দিশেহারা
এর কোনটাই এ সমাজের নয় !
তুমি সভ্যতাকে হারাতে হারাতে
আজ সমাজের এক অসভ্য প্রাণী ।
এ যৌবনের, এ রূপের উম্মাদনা
আর কত দিন পাবে?
ফিরে এসো এ সমাজের সভ্যতায়- পবিত্র ধর্মের বন্ধনে ।
যেদিন তুমি বন্ধি হবে, সেইদিন এ অসভ্যতা পুড়বে দহনে ।
---------------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।





হও যদি সেই স্বপ্ন



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই যে ধোঁয়া উড়ছে, ও কি
স্বপ্ন না ইট ভাটা, ঠিক বুঝা গেল না !
সম্মুখে যাই আবার ফিরে আসি,
কিছু বলব কি বলব না ।

দেখতে থাকি,ভয়ে ভয়ে
ফুলের বাগানে এ কি  ভাবছি!
যুবক- যুবতীরা এই ভাবে.
ঠোঁটে ঠোঁটে নেঁশার বিড়ি দেখছি.

যুবক যবতী, তোমরা স্বপ্ন তো ঠিক?
হও যদি সেই স্বপ্ন, তবে
এই যৌবনকে কিসের ধবংস নেশায়?
এ ভুলে যে জাতিকে পুড়তে হবে ।
-----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তবে কেন এমন তারা ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি দেখলুম, আকাশে অনেক তারা
চৌদিক অন্ধকার, আলো নেই
কিংবা আছে,অনেক দুরে নিশ্চয়
তবু অযথা মুক্তির সন্ধানে অংক কষি..

আমি দেখলুম, অনেক ফুটন্ত গোলাপ
ঢের কাছে, কিন্তু সৌরভ,সুবাস নেই
আছে শুধু বাহ্যিক অবয়ব!
এ রূপ ওদের একটা ছল ।
মৌ মাছিরা বুঝে গেছে, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে.
ওরা মৌসুমী প্রতারক ফুল !

আমি দেখলুম, স্বার্থের টানে
ওরা ফুটে, ওরা জাগে- কোন বসন্তে
আসলে ফুলের বাগান রিক্ত এক সাহারা
ওরা বলে না, ওরা এখানে ফুটেছে
শুধুই স্বার্থে, শুধুই স্বার্থে
নিজিকে জাহিরে ।

আমি দেখলুম, মধুহীন ফুলে মৌমাছিরা দলে দলে ছুটছে
অবিরাম বিশ্বাসে,সমাহীন শ্রদ্ধায় একটু মুক্তির প্রত্যাশায়
আর তোমরা এ কি দিচ্ছ?
এখানে ও কি ব্যবসা কিংবা বাণিজ্য চলে ?
তোমরা তো আলোর দিশারী
তবে কেন এমন তারা ?
-----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।