Tuesday, March 12, 2019

মনে আছে সেই অঙ্গিকার?



                                                - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার, একাত্ববাদ স্বীকার!

অতঃপর বিন্দু বিন্দু জল হতে মায়ের অলীক গর্ভে
সেই প্রিয় প্রিয়ার মতো অরূপ-অপরূপা
এক অধিপতির নভোমন্ডলে  ভুমন্ডলে
মানবের শ্রেষ্ঠত্ত্ব কিংবা কখনো পরাজিত প্রাণ!

সেই প্রাণেরা আজ জাগতিক লোভ মোহে অকৃজ্ঞ মানব !
প্রাণের স্পন্দিত প্রবাহে পবিত্র কণিকারা সুপ্ত..
বড় বেশী বিপথে সেই অঙ্গিকার, সঠিক পথেই ছিল..
আজ সব ভুলে ছুটেছে, শুধু ছুটেছে নশ্বরের সন্ধানে…
এ ভুলে যাওয়া যে
 বড় ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা !
সেই প্রাণে কেউ অগ্নি জ্বেলেছে কিংবা মহর মেরেছে..
চৌদিকে বাতিলের গল্প, শয়তানের মন্ত্র
লুকায়ে কিংবা প্রকোশ্যে অন্তরে অন্তরে গড়েছে নরকের দূর্গ্ !

আরশ থেকে ভেসে  আসে সেই মুক্তির বার্তা, যদি
প্রাণেরা স্বীকার করে,- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
এমন মুক্তি, এমন জন্নাতের বাগিচা
কখনো কেউ দেখেনি, সেই বাগিচায় থাকবে শুধু প্রভূর গোলামেরা
কাল হাশরে- কাল বিচারে ।
এ নশ্বর হেরে যাবে শয়তানের বন্ধুত্ত্বের কাছে।
এ নশ্বর জিতে যাবে মুমিনের দাসত্বের কাছে!.
নবীর উম্মত জিতে যাবে কোরআন হাদিসের মহব্বতে
আল্লাহর বান্দা জিতে যাবে শুধুই তার অসীম রহমতে ।

মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার, একাত্ববাদ স্বীকার!

--------------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

আপনার শূলে আপনার মৃত্যু!



                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিজয় লুকিয়ে আছে মানুষের আত্মারই আড়ালে
মানুষ বুঝে না
সে চায়  তাৎক্ষণিক বিজয়
পরাজয় বুঝে না এ সংসার
শুধু অধর্য্য হয়
চক্ষু মেলে দেখ না আকাশ
কত অপরূপ- অপরূপা নৈসর্গিক জগৎ ভূমি
দেখে না আপনার পথ চলা...
ক্ষণিক বসন্তে আজ শ্রীহীন ভিতর- বাহ্যিক !
বিজয় লুকিয়ে আছে মানুষের আত্মারই আড়ালে

মোহের কাছে গিয়ে
মানুষেরা হয়েছে কাঙাল
যে আত্মার শুদ্ধিতে থাকে পবিত্রতার স্পর্শ্
সেখানে নেই আর মানুষের আদর্শেরা, মানুষের চরিত্রেরা..
ঐতিহ্যের বিজয় আবার কখন হেরে যায়
সেই অভিমানে মানুষের পবিত্র আত্মারা..
আজ চৌদিকে পরাজয়ের পাল তোলে
ছুটে চলেছে, শুধু চলেছে, লাগামহীন চলেছে…
ঠিক যেন আপনার শূলে আপনার মৃত্যু!
------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


তোমাকে যে চিঠি দিয়েছি




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বলেছিলে অধিকার দিবে, অধিকার দেও নাই
তোমার দরবারে কত চিঠি প্রতহ্য পাঠাই !

তুমি কি শুনতে পাও , না কি বুঝ না ভাষা,
কত আন্দোলন , কত রক্ত স্মানে অর্জিত আশা
সেই যুদ্ধ কি অর্থহীন খুবই ! এ স্বাধীনতা কি ভুল?
লাল- সবুজ উড়ে !শুধু ফোটে না গণতন্ত্রের ফুল!
তুমি কি এতো দুরেই রেখেছো সেইসব স্মৃতি !
তোমার অন্তরে কি নেই সেই মুক্তিযুদ্ধের প্রীতি?
জনতা বলে তুমি স্বৈরাচার,গণতন্ত্রের লেশ নাই
তুমি স্বৈরতন্ত্রের আঙ্গিকে গণতন্ত্রেকে দিয়েছো সাজাই..
যেখানে তোমার সূচনাই ছিল এক ক্ষমতার খেলা..
সেখানে মুক্তি যু্দ্ধের চেতনা হয়েছে অবহেলা
হে প্রিয়, জুলুম অত্যচার এ বঙ্গের সঙ্গী প্রতিদিন
সব অধিকার, মৌলিক চেতনা বড় বেশী মলিন!
তোমার লাল সবুজে চেয়ে দেখ কত রক্ত জমা
এই অন্যায়, এই অবিচার করবে না কভূ ক্ষমা।
জনতার চেনায় এক মুক্তি যুদ্ধের বিজয়ী উদ্ভিদ
পদ্মা মেঘনা যমুনা এ প্রাণের চির প্রেমের গীত!

তোমাকে যে চিঠি দিয়েছি- তা জনতার প্রেম
খুলে দেখ, সেখানে স্বাধীন বাংলাদেশের নাম ।

বলেছিলে অধিকার দিবে, অধিকার দেও নাই
তোমার দরবারে কত চিঠি প্রতহ্য পাঠাই !
-------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।