Tuesday, March 12, 2019

এ এক রঙহীন গোলাপের পাঁপড়ি




                                     -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমাকে দেখি না, শুধু এতটুকু বুঝি ভিতরে কোথাও
প্রচন্ড প্রবাহে প্রবাহে তুমি ছুটে চলেছো
প্রতিদিন চলেছো..
স্পন্দনে স্পন্দনে কম্পিতো প্রাণে ক্ষীপ্ত ঢেউয়ের মতো
সেও তো প্রতিদিন, প্রভাত
সূর্যের ভঙ্গিতে চির দীপ্ত, জাগ
আন্তর-বাহ্যিক- অনুভবের দূর্গে !
গভীরে কিন্তু অদৃশ্যে স্থির স্বর্গের মতো একটি প্রাণ
স্বপ্ন বুনে এ জগৎ-সংসার
প্রতিদিন প্রতিমুহূর্তে- ভালবাসার আরবনে ।
তবে কেন একটিদিন “ ভালবাসা দিবস”!
সূর্য্ যদি প্রতিদিন দিবসকে ভালবেসে জাগে উল্লাসে..
আঁধারে যদি চাঁদ হাসে তারাও জ্বলে যদি পাশে- প্রতিদিন!
তুমি নও কেন –হে প্রেম- হে ভালবাসা ?
তোমাকে দেখি না, কিন্তু ভিতরে প্রতি মুহূর্তে
ওই স্পন্দনে জেগে আছে যে প্রাণ
সে তো মৃত্যু অবদি চির উজ্জ্বল, চির সোচ্চার
এক ভালবাসার ভিখারী ।
এ প্রাণ কে তুমি নিরাশ কর না- হে ভালবাসা,
শুধু একদিনের জন্য রাঙা ফুলে ফুলে কেন ‍তুমি বিশ্ব ব্যাপি ?
বুঝি না কার মন্ত্রে তুমি এ বিপর্যয়ে
যে স্পন্দন প্রতিদিন প্রাণকে ভালবাসে.
সে প্রাণ কেন প্রতিদিন ভালবাসাকে ভালবাসে না?
কি রয়েছে ওই একদিনের মধ্যে ?
একি ভালবাসা নাকি পরিহাস? নাকি হৃদয়ের বিরুদ্ধে হৃদয়ের অপমান !
কিছুই বুঝি না এই উম্মাদনার ব্যর্থ্ বিলাপ ।
এ এক রঙহীন গোলাপের পাঁপড়ি ছড়ানো বেদনা !
-------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



প্রেম যে প্রাণের পূর্ণতা !




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বলে ফেল, বলে ফেল- হে প্রাণ
কে যেন বুকের মধ্যে
জেগে ওঠে...এ শূন্যতায়- বুকের মধ্যে এখুনি আমার
এ অনুভবে কে তুমি ?
সকাল, দুপুর ,বিকেল, রজনি ।

সারাক্ষণ ভেবেছি অনেক দুরে, অনেক দুরে তুমি !
তবুও কাছে, অনেক কাছে…শুধু বলা হলো না
এ শুন্যতায় শুধু তুমি
স্পন্দনে স্পন্দনে শিরহিত হয়েছি যখন ভেবেছি..
কল্পপনায় কল্পনায় শুধু এঁকেছি- এ বুকের মধ্যে
শুধু বলা হলো না।
বলে ফেল, বলে ফেল- হে প্রাণ

তুমি যাকে ভালবাস, অফুরান ভালবাস
বলে ফেল, বলে ফেল- হে প্রাণ
এ বুকের ভিতরে প্রতি সেকেন্ডে, প্রতিমুহূর্তে..
প্রেম যে প্রাণের পূর্ণতা !
আর এ শুন্যতায় শুধু তুমি !
------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মনে আছে সেই অঙ্গিকার?



                                                - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার, একাত্ববাদ স্বীকার!

অতঃপর বিন্দু বিন্দু জল হতে মায়ের অলীক গর্ভে
সেই প্রিয় প্রিয়ার মতো অরূপ-অপরূপা
এক অধিপতির নভোমন্ডলে  ভুমন্ডলে
মানবের শ্রেষ্ঠত্ত্ব কিংবা কখনো পরাজিত প্রাণ!

সেই প্রাণেরা আজ জাগতিক লোভ মোহে অকৃজ্ঞ মানব !
প্রাণের স্পন্দিত প্রবাহে পবিত্র কণিকারা সুপ্ত..
বড় বেশী বিপথে সেই অঙ্গিকার, সঠিক পথেই ছিল..
আজ সব ভুলে ছুটেছে, শুধু ছুটেছে নশ্বরের সন্ধানে…
এ ভুলে যাওয়া যে
 বড় ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা !
সেই প্রাণে কেউ অগ্নি জ্বেলেছে কিংবা মহর মেরেছে..
চৌদিকে বাতিলের গল্প, শয়তানের মন্ত্র
লুকায়ে কিংবা প্রকোশ্যে অন্তরে অন্তরে গড়েছে নরকের দূর্গ্ !

আরশ থেকে ভেসে  আসে সেই মুক্তির বার্তা, যদি
প্রাণেরা স্বীকার করে,- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
এমন মুক্তি, এমন জন্নাতের বাগিচা
কখনো কেউ দেখেনি, সেই বাগিচায় থাকবে শুধু প্রভূর গোলামেরা
কাল হাশরে- কাল বিচারে ।
এ নশ্বর হেরে যাবে শয়তানের বন্ধুত্ত্বের কাছে।
এ নশ্বর জিতে যাবে মুমিনের দাসত্বের কাছে!.
নবীর উম্মত জিতে যাবে কোরআন হাদিসের মহব্বতে
আল্লাহর বান্দা জিতে যাবে শুধুই তার অসীম রহমতে ।

মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার, একাত্ববাদ স্বীকার!

--------------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।