Monday, July 29, 2019

দূর করে দে এডিস মশা



                                            ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
ছোট-বড় ধুঁকছে জ্বরে, ঘরে বাইরে মরছে কত
বাংলায় আজ মৃত্যু ভয়, দেখছে না কেউ এডিস যত !

তোদের শুধু একটি রোগ দোষে দোষে গাহিস গান
কথার পরে কথা বলিস নাইবা করিস সমাধান ।
হচ্ছে হচ্ছে শুনি মুখে, মিডিয়ায় জুড়ে যাচ্ছে দেখা
উড়ছে মশা দিচ্ছে কামড় তবু নাহি হয় শেখা ।

জৈনক তুই এগিয়ে আয় সেবার ভ্রতে হৃদয় খুলে
লোক পটানো মুখে বুলি আজিকায় আর নাহি ভুলে
অনেক তোরা বলেছিস ভাই এবার একটু মুক্তি চাই
নিধন চাই -নিধন চাই -এডিস মশার নিধন চাই,

অনেক তো খেয়েছিস ভাই,এবার একটু থামা ক্ষুধা,
আয়রে এবার দিয়ে যা জনসেবার মৌলিক -সুধা ।
ডেঙ্গু জ্বরে বলি দিয়ে করিস না আর মিথ্যে পূজা
দূর করে  দে এডিস মশা, রক্ত নিয়ে দিসনা সাজা-

আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
------------------------------------------------------------29-07-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।







   

Sunday, July 28, 2019

বিবেক মানুষের সূর্য্



                                                  ---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিবেক মানুষের সূর্য্ তাই তো মানুষ আলো
মানুষের এ রূপ সে যে বিধাতায় প্রাণে দিলো ।।
মানবতার মিছিলে মানুষই ছিলো
মানুষই  মুছেছে সভ্যতার যত  কালো-
অন্ধকার আকাশে হয়েছে ধ্রুব তারা;
হয়েছে প্রভাতের অরণ রবি-
মানুষের মনুষ্যত্ত্ব আছে বলেই মানবতার আঁকে ছবি !

আজ কেন লুকায়ে রেখেছো তোমার  অশ্ব ?
চেয়ে আছে ওগো, চেয়ে আছে বিশ্ব
তুমি আবার ফিরে এসো অন্তরে অন্তরে
মানবতার গান গেয়ে যাও প্রেমের ‍সুরে সুরে
ন্যায়ের মান দন্ডে চালিয়ে যাও শাসন
বিচারালয়ে উড়িয়ে দাও সত্যের নিশান ।
এ যত প্রাণের দাবী-
প্রেমের ভাষা হৃদয়ের ধ্বনি, বিবেকের তাজ !


বিবেক মানুষের সূর্য্ তাই তো মানুষ আলো
মানুষের এ রূপ সে যে বিধাতায় প্রাণে দিলো ।।
------------------------------------------28-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




তোমার কাছে প্রশ্ন



                                                -------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মানুষের বিবেক! তোমার কাছে প্রশ্ন করি আজ শেষে।
কোন দীক্ষায় শ্রেষ্ঠ মুকুট হারায়ে তুমি নর ঘাতকের পাশে ।
তোমার শ্রেষ্ঠত্বের মুকুট মানবতার তরবারী
আজ তুমি বির্বণ হয়ে অদম্য ছুটেছো আঁধার পূরী
এই অনৈতিক বদনাম তোমাকে আমাকে দিয়েছে হারি !

এক  প্রেমের পরশে তুমি সৃজন হয়েছিলে আরশে-
এই নশ্বরে তোমার সমতুল্য কে আছে প্রকাশে ?
তুমিই তো উপাদি পেয়েছিলে শ্রেষ্ঠ
তবে কেন আজ তুমি পথ ভ্রষ্ট?

ওগো মানবতার অতন্ত্র প্রহরী,
এই নিষ্ঠুর বর্বরতা দেখে কখন তুমি জেগে উঠবে নিখিল ?
চৌদিকে জাহেলী যুগের অনৈতিক ব্যাভিচার টাল মাতাল !
গণ পিটুনি- গণ ধর্ষ্ণ- গণ হুজুগ- গণ শোষন বিশ্ব জুড়ে
প্রতিবাদ নেই ! আছে শুধু দীর্ষশ্বাস বুকে চিড়ে চিড়ে-

আজ  জনতার প্রতিবাদ হুজুগের শাখে শাখে-
হত্যা –গুম- ব্যাভিচার- অবিচার মাতৃকার বাঁকে বাঁকে!
মানবতা তুমি আজ অনেক দূরে ! অনেক দূরে--
যত বিবেক আজ হুজুগের উত্তালে পুড়ে,
কত প্রাণ নিয়েছো কেড়ে অনৈতিক ত্রাসে
অথচ মানুষই শ্রেষ্ঠ আপনার কর্ম্ শেষে ।

তবে কেন আজ তুমি পথ ভ্রষ্ট?
হে মানুষের বিবেক! তোমার কাছে প্রশ্ন করি আজ শেষে।
কোন দীক্ষায় শ্রেষ্ঠ মুকুট হারায়ে তুমি নর ঘাতকের পাশে ।

----------------------------------------------28-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।