Sunday, September 29, 2019

এ শুন্যতার ভিতরে



----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বলিনি তো কখনো ?
আমি তোমাকে ভালবাসি !
আমি তো ভেবেছি এ কথা তুমি জেনেগেছো সেই কবে ।
বলতে হবে নাকি ? তুমি কি বুঝ না কিছু!
কেন আমার পা থমকে যায়, স্থবির হয়ে আসে ভাষা!
কোন ভাষা নেই
তোমাকে দেখলেই কেমন যেন আমিহীন আমি হয়ে যাই
যতদূর এ হৃদয় তোমাকে চিনে
ততটুকু তো বলতে পারি না-
তার চেয়ে আর কোন দীর্ঘ্তর ব্যদনা নেই, নেই কোন যবনিকা-
কেননা হৃদয়ের উচ্ছাস, অনুভূতির যে বেগ
সবটুকু তোমাকে ঘিরে
ভালবাসার আশ্রয়ে রেখেছি তোমাকে-
তার কিছু কি টের পাও?
সেকথা বলিনি এখনো ! তবে কিভাবে তাকালে এতদিন
এ হৃদয়ের গভীরে হে প্রিয়তমা ?
তুমিই জান শুধু  তোমাকেই বলি শুধু -এ শুন্যতার ভিতরে একটা ঢেউ
সে শুধু তুমি, সে শুধু তুমি!
সে কথা কি জানো ?
-------------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তবু কেন আজ তুমি অদৃশ্য ?



                               --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোন একদিন অবাক বিষ্ময়ে আমি
হৃদয়ের গভীরে আবিষ্কার করে ফেলেছি তোমাকে
কিন্তু প্রেমিকার সঞ্চালক হতে গিয়ে-
আমি দাঁড়িয়ে গেছি এক আগ্নেয়গিরীর মুখ পানে
শুনেছিলাম তুমি নাকি তুষারের পর্বতমালা কিংবা হিমেল কোন পরশ!!
এখন দেখি শুধুই প্রখর তাপদাহ –


এ প্রাণ তো  বুঝেনা- এ প্রাণ তো স্থির নয়
অন্য এক গভীরতা থেকে তোমাকে আবিষ্কার করে ফেলেছি
যেখানে আর কাউকে…
এবার তুমিই বলো-
খুব গভীরে চেয়ে দেখো কি এক বলয় গড়েছো তুমি !


এই পৃথিবীতে কে আর আছে এমন ! এতো পরিচিত মুখ!
এতো সুদর্শনা!
সব তো দিয়েছি তোমাকে -তবু কেন আজ তুমি অদৃশ্য ?
-------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হৃদয় দিয়ে গেয়ে যাও



                      --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে যুবক লাল-সবুজের দিকে তাকিয়ে বলতেই পারো
”এই পতাকা তোমার”
কিন্ত লাল-সবুজের তাতে কি আসে যায় ?
যদি হৃদয় হতে শপথ নিয়ে বলতে পারো
”ত্রিশলক্ষ শহীদের উত্তরসূরী তুমি”
তবে হয়তো যোগ্য সন্তান হবে এ মাতৃকার কোলে ।

কোন ঝড় যদি  ধেয়ে আসলে তোমার ঘরে
রুখে দাঁড়াবার অধিকার আছে, যে স্বাধীনতা শুধু তোমার
কিন্তু বিদ্রোহীরা থাকবে নিরুত্তর ।

তুমি বাঙ্গালী, মুক্তি যুদ্ধের ইতিহাসে চোখ রেখে
দেশ প্রেমের চেতনাকে জাগিয়ে তোল, নিরন্তর জাগিয়ে তোল
যদি বলো,” তুমি একান্তই লাল-সবুজের” কি করে থাকবে নির্বাক?
হৃদয় দিয়ে গেয়ে যাও- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।
------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।