Sunday, October 20, 2019

প্রতিকূলে



---------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার অনুকুলে যারা তত খুশী তারা তত বড় সৎ !
প্রতিকূলে হলে পরে জাহীর করো ক্ষমতায় যারা অসৎ।
ভিক্তি নেই তবু গর্জিছো আজ
ক্ষমতায় লোভে ভেঙ্গেছো লাজ!
যখন ছিল আপনার সয়ে গেছো তুমি, তখন ছিলো মহীয়ান ।
এখন তুমি নেই পারো নাক আর, ক্ষোভে দুঃখে কর অপমান
হায়রে ক্ষমতা ! হায়রে বেঈমান !
চৌদিকে বলেছো তুমি হয়নি কিছু গণতন্ত্র মতে আর !
না পেয়ে তুমি তুলিছো মুখে শুদ্ধতার বানী ধর ধর !
যখন ছিলে ক্ষমতায় করেছো শোষণ
এখন তুমি বলো গড়বে দূর্গ্- রণ ।
হায়রে ক্ষমতা ! হায়রে বেঈমান !
তোমার দেওয়া এ বিপুল দুর্নীতি আজও করি মোরা ভোগ,
যে অপকর্ম্ রন্ধে রন্ধে করেছো সৃজন- এখনও নব যোগ।
ক্ষমতার অনুকুলে যারা তত খুশী তারা তত বড় সৎ !
প্রতিকূলে হলে পরে জাহীর করো ক্ষমতায় যারা অসৎ।

---------------------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুমিনের প্রাণে জাগে



----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্তির আলো  বলে তারে এতো ভলোবাসি;
কোরআন পেয়ে তাই মুমিনের মুখে হাসি ।
হে আল্লাহ, তোমার বাণী বড় শ্রুতি মধূর লাগে
বাজে বাজে অন্তরে বাজে মুমিনের প্রাণে জাগে
আপনার আরশ হতে মুক্তির আলো নিয়ে
প্রিয় নবীজির হাতে ধরে কদরের রাত্রি হয়ে
এসেছে কোরআনের আলো মানবের দেহে
সেই অমৃত বাণী শুনতে প্রাণপন মোহে
দীর্ঘ্ তেইশ বছরে ধরে মক্কা- মদিনাতে
হবে নাকো কভূ শেষ মর্ম্ তার দিবসে নিশীথে-
তাই তার বাণী গুলো অবিনশ্বর কথা মালা
ওহে মুমিন, আজই জ্বালা, তোর অন্তরে জ্বালা ।
-------------------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রাণ কাঁদে অধীর



-----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রভাবশালী, ওহে ক্ষমতাধারী, ওহে দলবল
আছে ক্ষমতা, আছে প্রাচুর্য্য, আছে ব্যথা-উতরোল
বিবেক শূন্য,নৈতিকতা শূন্য, শূন্য তোর চৌধার
প্রাণ কাঁদে অধীর,সীমাহীন রিক্ত হাহাকার !
ওহে রক্তচোষা, ওহে মানবতা বিরোধী-
ওহে স্বৈরচার,ওহে ধোঁকাবাজ, দেখ ওই বিদ্রোহী
প্রতিবাদী ভেঙ্গেছে ক্ষমতা তোর
তুই চোর,তুই চোর
কেউ নয় তোর আজ্ঞাবহ
তুই লুটেছিস,তুই কেড়েছিস জনতার অধিকার অহরহ।
ওহে পদধারী, নেই তোর পার, নেই তোর কূল
দেখ বিরহীরা জেগেছে ওই রাখবে না আর চুল,
চা্ই চাই বিদায় চাই তোর এবার
জনতার কল্লোলে না যেন দেখি ছায়া তোর ।
বিবেক শূন্য,নৈতিকতা শূন্য, শূন্য তোর চৌধার
প্রাণ কাঁদে অধীর,সীমাহীন রিক্ত হাহাকার ।
--------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।