Thursday, August 10, 2023

ভেবো না জন্ম তোমার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১০-০৮-২০২৩ ইং

*******************

ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,

হতে পারো শোভন তুমি সুবর্ণ্ কিরণে।

পদ্ম রূপে উথরোল তরঙ্গ-সরোবরে,

তুমিও ফুটতে পারো এই পৃথিবীর প্রান্তরে।

লুফে লও সেইসব ন্যায়নীতি আর্দশ ভূষণে,

অমরত্ত্বের অন্বেষণে-

তুমি হবে মৃত্যুঞ্জয়ী এ পৃথিবীর শোভা !

অন্ধার জগতে চির মুক্তির দীপ্ত- প্রভা

ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,

লিখে যাও নাম আপন কর্মের পরশনে।

তুমি হও অধরা, নাহি হও মরিবারে,

চলে যাবে জানি তা তবু রও সংসারে।

জন্ম তোমার নশ্বর,  হারিয়ে যাওয়া নহে,

কর্মে তুমি রবে যতদিন জলতরঙ্গ বহে।

ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,

হতে পারো শোভন তুমি সুবর্ণ্ কিরণে।

-------------------------------------------

 

Wednesday, August 9, 2023

নিজের পরিচয়, বড় পরিচয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৯-০৮-২০২৩ ইং

*******************

আপন পরিচয় হারায়ে কোথায় চলিলে হায়,

কার পিছনে ছুটিলে তুমি নিজের সত্তা হারায় !

নিজের পরিচয় বড় পরিচয় ভেবেছো কি মনে?

যদি না ফোট তুমি পুস্প সুবাসে আপন বাগানে

এ ধরা ভুলবে তোমায় হীনবল দিন দিন

মুছে যাবে স্মৃতিসব অমানিশায় আয়ূহীন।

কার প্রদীপ জ্বালাতে ছুটিলে তুমি হায়,

নিজের প্রদীপ যে নিভে গেছে কে নিভে এ দায় ?

কার জন্য পথে ঘাটে রক্ত ঝরাও দিবা-রাতি,

সে কি হয়েছে কভূ যৌবন-কুসুম-বাতি !

নিজেকে চিন নিজেকে জাগাও উজ্জ্বল- ঝলঝলে,

এ পৃথিবী জানুক তোমায় দিবাকরের আদলে।

তুমিও পারো রাঙাতে পৃথিবী রঙ ধনুর মতো,

মরীচিকার মরুদেশে জলকণা তুমি চির সতত।

নিজের পরিচয় বড় পরিচয় ভেবেছো কি মনে?

তুমুল তরঙ্গে জানিয়ে দাও তুমিও আছো ভুবনে।

----------------------------------------

Tuesday, August 8, 2023

পিপাসা তো মেটেনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৮-০৮-২০২৩ ইং

*********************

মুক্তি মুক্তি বলে, কেন কর হা-হুতাশ,

মু্ক্তি তো পাবে না ,বৃথা যে মুক্তির আশ !

গার্মেন্টস কন্যা প্রবাসী ভাই কৃষকের রক্ত ঝরা ঘাম

এই দেশে নাই কোন দাম !

রাজ্যপতি মরু মাঝে খোঁজে বেড়ায় জল,

পিপাসা তো মেটেনা,রাষ্ট্র যন্ত্র করে ছল।

দিন মুজুর এ বঙ্গ বুকে হিসাবহীন প্রাণ,

দুর্ণীতিবাজ লুটেরা লুটে পুটে যায় এ উদ্যান।

কত রেমিটেন্স, কত রক্ত ঘাম বয়ে চলে

আর ওরা কেড়ে নেয় ছলে বলে কৌশলে।

বাংলার অবহেলিত কৃষক, গার্মেন্টস কন্যা

প্রবাসীর উথরোল ব্যদনার কান্না

এই স্বাধীন বাংলার সোনালী সূর্য্ !

অর্থনৈতিক চাকার দুর্বার দুরন্ত বীর্য্ ।

মুক্তি মুক্তি বলে চিৎকার করো নিরবদি

অথচ মুক্তিতো ঘরেই-

ওইসব দুর্ণীতিবাজদের ত্যাগ করো যদি।

রাজ্যপতি মরু মাঝে খোঁজে বেড়ায় জল,

পিপাসা তো মেটেনা,রাষ্ট্র যন্ত্র করে ছল।

---------------------------------------

অমর দিপালী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৮-০৮-২০২৩ ইং

*********************

এই বাংলা, সোনার দেশ, সাম্যের কানন,

শেখ মুজিবের বজ্র কণ্ঠে কালজয়ী মুক্তির ভাষণ।

এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

এখানে সাম্যের কানন, এখানে জেলে মুজুর চাষী।

এখানে সেতু বন্ধনে গায় গান মধুস্বরে

এখানে আলবদর আলসামস রাজাকার দূরে- বহুদূরে !

এখানে সাম্যের সুধা রস হয় বরষণ

তবু কিছু ঘাতক তবু কিছু দেশদ্রোহী করে প্রহসন !

দোসরের আমোদে ষড়যন্ত্রের জাল বুঁনে নিরন্তর

ঘাতকের নিষ্ঠুর বুলেটে রক্তাক্ত করে সবুজ প্রান্তর।

মুছে দিতে চায় তোমার সেই অঙ্গুলি, বজ্র কন্ঠ, বজ্রনাথ

তা কি করে হয় ?

বাঙালি যে লিখেছে নাম লাল-সবুজ পতাকায়

তুমি স্বাধীন বাংলার অমর স্থপতি

লক্ষ শহীদের রাঙা তুলিতে আঁকা শেখ মুজিবর রহমান।

তোমার পরশেই জাতি পেয়েছে স্বাধীনতার হীরামণি,

তোমার রক্তেই সেজেছে দুঃখী এই বঙ্গ জননী।

যতদিন রবে পৃথিবীর ধূলি- কণা- বালি

ততদিন তুমি রবে এই বাংলার অমর দিপালী।

---------------------------------------

 

বিচারক বন্দি হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৮-০৮-২০২৩ ইং

*********************

বিচারক বন্দি হে বিচারিক আসরে,

স্বাধীনতা  ডুবে গেছে বঙ্গোপসাগরে।

মুক্তি কোথায় পাবে এইসব আয়োজনে ?

চৌদিকে সত্যের দুর্ভিক্ষ রাজ্যের সুভাজনে।

যুদ্ধের তিলোত্তমা বিজয় হারায়ে অতঃপরে,

মুক্তিরে খোঁজেছে জাতি শুন্যে তৎপরে ।

দেব- দৈত্য- নরাতঙ্গ-রণক্ষেত্র বঙ্গ কাননে,

অশুরের বজ্রনাথ যেতেছে পুড়ে আনমনে।

বুকে বুকে স্বাধীন জাতির হাহাকার ধ্বনি,

মুক্তি নেই  আছে শুধু কবির দীপ্ত লেখনী।

যে দিকে তাকাই- শহর –গঞ্জ- গ্রামে

এই জাতি ন্যায়বিচার শূন্য বিচারিক ধরাধামে।

যদি ওরা সৎহতো, যেতাম পৌঁছে চুড়ামণি,

এই বাংলা খোঁজে পেত মুক্তির হীরামণি।

বিচারক বন্দি হে বিচারিক আসরে,

স্বাধীনতা  ডুবে গেছে বঙ্গোপসাগরে।

--------------------------------------

Monday, August 7, 2023

এখনো দেশদ্রোহী আছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং

*********************

এখনো দেশদ্রোহী আছে দেশ-দেশান্তরে,

দেখি ওরা চঞ্চলে কালো মেঘের গভীরে।

প্রত্যহ যায় পূজে ওদের রবি দিনমণি,

লুকায়ে ধরণীতলে, তুলে দোসরের ধ্বনি !

বিষ্ময়ে দেখি ওদের চরণতলে আমাদের গণি

ওরা নাকি দিবে এনে ক্ষমতার মুকুটমণি !

যেখানে স্বাধীন পতাকা উদয় শিখরে,

সেখানে ওরা কি করে?

অসীম রহস্য তব, যখন গণতন্ত্র প্রখরে

বাংলার শোভা তুমি স্বাধীনতা, সবুজ প্রান্তরে

এখানে সমুজ্জ্বল লক্ষ শহীদের রক্ত নদী

তবু যদি

দেশদ্রোহী লুকায়ে রয় চন্দ্র গ্রহ- দলে-

ওদের ডেকে আনে মসনদের পালা-বদলে

এর চেয়ে লজ্জা কি ?

তবে কি স্বাধীনতা দিয়েছে জাতিকে ফাঁকি ?

কি মাহিমা তার, বলতে কি পারো রাজ্যপতি ?

কেন অধিকার পদতলে ?

কেন দেশ-দ্রোহীদের এতো জ্যোতি ?

এখনো দেশদ্রোহী আছে দেশ-দেশান্তরে,

দেখি ওরা চঞ্চলে কালো মেঘের গভীরে।

-----------------------------------------------


 

তুমি সেই অমর বিশ্ব কবি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং

*********************

কবিতার তরঙ্গ তুমি বিখ্যাত জগতে,

আলোর মশাল তুমি,দূর্গম গিরি পর্বতে ।

তুমি এসেছিলে বলে রবি শস্য ক্ষেতে

ফুলে ফলে গিয়েছে ভরে উজ্জ্বল কিরণে,

কবিতার ছন্দ তুমি ঘূর্ণি ঝড় তুফানে

মানবতার উপমা তুমি কবিতার রচনে

সংগীতের সুর তান তুমি মধুর বাঁশিতে

তুমি এসেছো এই ধরা সাজাতে

তুমি বাংলার মহাকবি,বিশ্বের মহাকবি

চির সাম্যের প্রতিচ্ছবি !

কবিগুরু তুমি আছো জীবন- মরনে।

কত কাব্য-মহাকব্য তোমার চরণে,

জগত জানে কত গুন ধরে কত মতে

তুমি এসেছিলে বিশ্ব কবি হয়ে ধরাতে।

তুমি দিবা-যামী শীতল শ্বাসী ছায়া,

লাল-সবুজের পতাকায়

এখনো ভেসে উঠে মৃত্যুঞ্জয়ী কায়া।

তুমি সেই অমর বিশ্ব কবি,

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

তুমি চির অম্লান, রবি- গ্রহ – তারা – শশী।

-------------------------------------

 

কে এই নবীজির দুশমন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং

*********************

কে তোমার বুকে বসি করে কুটক্তি !

কার আছে এমন হিম্মৎ-দুঃসাহস- শক্তি ?

তুমি যে মাহবুবে খোদা, তুমি যে দিশারী জগতে,

তুমি যে মানবের বন্ধু ! চির উজ্জ্বল আলোতে।

তুমি যে মুক্তির সেতু , ওই আল্লাহ’র রহমে

কে আছে তোমার সম এই ধরাধামে ?

কোরআন সে আলো ! মানব মুক্তির সনদে

তুমি চির অধিষ্ঠিত সেই মসনদে !

কার আছে এমন হিম্ম-দুঃসাহস- শক্তি ?

কে এই পথভ্রষ্ট?

কে এই নবীজির দুশমন ! শয়তানের চুক্তি !

হে ঈমানদার ! হে মুমিন ! হে মুসলমান !

জাগ্রহ হও জেগে উঠ এই নশ্বর উদ্যান,

কার এমন সাধ্য আছে নবীকে করে অপমান !

উঁচু শীর দাঁড়াও- রুখে দাও দুশমনের তরবারি,

ভয় নেই ! ভয় নেই! কোরআন ‍মুক্তির পাঞ্জেরী।

-------------------------------------

যুবকেরা হুঙ্কার দিলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং

*********************

যুবকেরা হুঙ্কার দিলে ধূলি কণাও থাকবে না,

যুদ্ধ আর বিজয় হবে পরস্পর চিরচেনা।

তুমি যুবক দিবে হবে এনে সেই ফল

যে স্বাধীনতা, যে মুক্তি এখনো পায়নি সকল।

পরাজিত নয় বাঙালি, পরাজিত নয় যুদ্ধের কবিরা

যুদ্ধের দামামা এখনো বাজে শিরা- উপশিরা।

যুবকেরা হুঙ্কার দিলে জ্বলে পুড়ে ছাঁই হবে দুঃখ

লুটেরা , দুর্ণীতিাবাজ স্বৈরাচারের বন্দ হবে চোখ।

অধিকার ফিরে আসবে বঞ্চিত জনতার ঘরে,

আর কেউ দুঃসাহস দেখাবে না রাত্রির অন্ধকারে।

এখনো লক্ষ শহীদের রক্ত বয়ে চলে বাঁকে বাঁকে,

যুবকেরা চিনে ফেলেছে শত্রু,
ওরা দেশদ্রোহী হয়ে কার সঙ্গে থাকে !

যুবকেরা হুঙ্কার দিলে বিজয়ের পতাকা উড়বেই,

জাতি হাসবেই, আর ওরা জ্বলে পুড়ে হবে ছাঁই।

যুবকেরা হুঙ্কার দিলে ধূলি কণাও থাকবে না,

যুদ্ধ আর বিজয় হবে পরস্পর চিরচেনা।

----------------------------------------

এখানেই কবিরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং

*********************

আলো বিহীন পথ হারায় নাবিক সিন্ধু জলে,

তাই তো নাবিক পাঞ্জেরীর খোঁজে কূলে কূলে

সম্মুখে তুমুল ঝড় তুফান তরঙ্গ পীড়নে,

শান্ত সাগর অথৈ জলে উথরোল প্লাবনে।

সাগরে কল্লোল ধ্বনি, চমকিত বিজলী গগণে !

চারিদিকে বজ্রনাদ, কম্পিত প্রাণ জনে জনে ।

দুর্দশায় জাতি যখন ঘূর্ণি কবলে

খোঁজে ফিরে আলোর মশাল অন্ধকার সকলে

তখনই কবিরা দুঃসাহসিক উদয়- অচলে,

নব সূর্য্ রূপে কবিতার চরনে মুক্তির কথা বলে।

যুদ্ধের ডাক দেয়,

চির সাম্যের গান গায় শিল্পীর রূপ ধরি,

এখানেই কবিরা কলম যোদ্ধা, নির্ভ্য় তরবারি।

এখানেই কবিদের বিজয় রাত্রির পূর্ণিমায়,

এখানেই কবিদের নব সূর্য্দয় যখন পথ হারায়।

------------------------------------------

Saturday, August 5, 2023

তুমি যাবে চির নিদ্রায়

 

চির নিদ্রায় তুমি, নিভৃত –কাননে,

পৃথিবীর কোন ধ্বনি পৌঁছবে না কানে।

কোন মনোহর ধ্বনি বাজবে না সেই স্থানে

তুমি একাকী পঁচে গলে অনন্ত আসনে ।

মুক্তির অধীরে অন্ধকার চৌপর শিরে,

অসহায় কারারুদ্ধ হয়ে বন্দী শিবিরে।

পাকড়াও হবে নানান জটিল হিসাবে-

আর এই মায়াবী পৃথিবী ভুলে যাবে ।

তুমি একা শুধু একা চির নিন্দ্রায় !!

রেখে যাওয়া রমণী তাকাবে না নয়নে,

প্রেমের কানন সাজবে হরেক ভূষণে!

রক্ত ঝরা ঘামও

সেদিন আর ঝরবে না পৃথিবীর কাননে

বিদায়, তোমাকে বিদায়

তুমি হবে অসহায়, তুমি যাবে  চির নিদ্রায়।

--------------------------------------------

 



কলমেঃ  মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-০৮-২০২৩ ইং

***************************

পৃথিবীর নেশায়

কলমেঃ  মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-০৮-২০২৩ ইং

***************************

কাজের দোহাই দিয়ে নামাজ তো পড়নি;

আলোক মণিহার চিনে তো লওনি,

হেলায় হেলায় ভুলে গেলে ক্ষণিকের উচ্ছাসে;

সময় তো চলে গেলো মাঘের আটাশে,

কখন যে যমদূত এসে যায় হরষে

যেতে হবে তাঁর ডাকে অনন্ত পরশে।

সেদিন তাকিয়ে রবে পৃথিবী আকাশে

কোথাও নেই তুমি শ্রাবণের বরষে-

সময় ফুরায়ে এলো হিসাব তো করোনি

পৃথিবীর দোহাই দিয়ে বাতিল তো ছাড়নি

তোমার পরাজয়ে অশুরেরা হাসে

আর তুমি অনন্তকালের সর্বনাশে !

পৃথিবীর নেশায় তুমি উড়ছো বাতাসে

সেদিন দূরে নয় ,

তুমি পাকড়াও হবে সাব বিচ্ছুর ত্রাসে।

---------------------------------------

স্বর্গিয় রসায়ন

 

কলমেঃ  মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-০৮-২০২৩ ইং

***************************

অন্তর কোণে যদি প্রভূর ওই ভাষা,

আল-কোরআন হয় জীবনের ভালবাসা

তবেই করো মুক্তির আশা।

মুমিন হৃদয় যেন নতশির প্রভূ তরে,

গোলাম হয়ে রয় এই নশ্বরে-

কোরআন সুন্নাহ’র অধর আলোকে

নবীজির উম্মত হয়ে মুসাফির ভূ-লোকে।

আরশে আযীমের করুণা রহমে,

বিজয়ের তরঙ্গ উঠে অধরা নিয়মে।

সাফায়েত আসবে নিমিষে আখেরে,

গোলাম যদি হও নতশির অন্তরে-

কোরআন সুন্নাহ ’র যদি হয় দেখা।

হাশরের সীমানায় রবে মুক্তি লেখা

দু’টি আলোয় মুক্তির মধুর মিলন

ওই অনন্ত বিচারে স্বর্গিয় রসায়ন।

------------------------------------

সেই কবে ঝরে গেছে

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৮-২৩ ইং

**************************

সেই কবে ঝরে গেছে, এখনো যেতেছে দেখা,

শত বিরহ বেদনার ফুলে ফুলে শুভ্র রেখা।

 

সেই কবে ঝরে গেছে, এখনো পথ পানে অনিমিখে,

এখনো হরিণী চেয়ে- উথরোল প্রাণের দিকে দিকে।

 

সেই কবে ঝরে গেছে, জূঁই -চ্যামিলী -শিউলী ফুল,

এখনো শিশিরে সাড়া দেয় ধূলি মাখা বকুল।

 

সেই কবে ঝরে গেছে মিষ্টি সুরের অমৃত গান,

এখনো বাতাসে ভেসে বেড়ায় গুন -গুন -তান।

 

সেই কবে ঝরে গেছে, প্রবাহিত নদীর কূলে

দিয়ে গেছে ফুলমালা, যেতে যেতে ভুলে ভুলে

 

সেই কবে ঝরে গেছে, ছুঁয়ে গেছে তরুমূলে,

এখনো শিশির কণা, ভালবাসার ফুলে ফুলে।

------------------------------------------------

মানুষে মানুষ নাই

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৮-২৩ ইং

**************************

মানুষে মানুষ নাই. ভদ্রতা নাই মুখে

মানুষ আছে, বুঝিতেছি, খোঁজিতেছি বুকে।

বুঝিতেছি- মানুষ চায় মনুষ্যত্ত্বের পরশ,

মানুষ রূপে আছি, সে যে দুঃসাহস ।

 

অসভ্যতার ছায়া সম ফুটে কূলে কূলে

প্রাণে প্রাণে অসুরের ধ্বনি তরঙ্গ দোলে।

মানুষে মানুষ নাই প্রেম শুন্য অন্তরে,

মুক্তির আশা অবসন্ন, অবশ শরীরে

 

ভালবাসার অভাবে মানুষ মরিবে অচিরে-

মানুষে মানুষ নাই, এই কথা বলিব কাহারে !!

----------------------------------------