Tuesday, April 9, 2024

মানবতা অসুরের চরণ তলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৮-০৪-২০২৪ ইং
***************************************
মানবতা আজ সকল মানবের কাছে,
এক অধরা স্বপন হয়ে সুদূর আছে।
তবু মানুষ তারই বলে অপরাজিতা নাম !
এখানে মুক্তি , এখানে বিজয় অভিরাম।

সকলে জানে সকলে বলে তার সুখ্যাতি
তবু জুলুম অত্যাচারের ভূমিকায় অতি।
যদি দৃশ্য পটটা সাদা মনের হত
তবে প্রাণ হত না কভূ ক্ষত বিক্ষত ।

ক্ষমতার ঘাত প্রতিঘাতে পৃথিবীর অশ্রু ঝরে,
তুমুল প্রতিবাদ করার কেউ নেই এই নশ্বরে।
মানুষ শুধু ব্যস্ত কিছু নাই কিছু নাই
কে কারে ঠকাবে এই দৃশ্য পট শুধু পাই!

বেসুর তালে গেয়ে যায় শিল্পিরা গান,
মানবতা অসুরের চরণ তলে ম্রিয়মাণ।
--------------------------------------------

Sunday, April 7, 2024

নৈতিক শিক্ষা থাকে যদি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৭-০৪-২০২৪ ইং
*********************
এ জীবন নৈতিক শিক্ষাহীন গেলে
ধ্বংস হবে ধ্বংস হবে মেয়ে-ছেলে।
ঘর হতে প্রথম নৈতিক শিক্ষা পেলে
এতটা পথভ্রষ্ট হত না দলে দলে ।

পিতার উপর উঠত না সন্তানের হাত
চোখে অশ্রু ঝরতো না রাঙা প্রভাত !
অযূত স্বপ্নে একটা জীবন অনেক দামী,
যদি সেটা সুস্থ না হয় তবে ধ্বংস তুমি!

প্রাণে প্রাণে নৈতিক শিক্ষা থাকে যদি
অমার্জনীয় অপরাধ হবে না নিরবধি,
মাদকের অগ্রাসন থেমে যাবে ভূ-লোক,
ঘরে আসবে ফিরে স্বর্গিয় আনন্দলোক।
-------------------------------

আমার ঘরে তোমার মিটার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
*********************
আমার ঘরে তোমার মিটার কিসের দিবো ভাড়া?
তুমি আমায় দিবে ভাড়া এইতো আইনের ধারা।
জমি জুড়ে তোমার খুঁটি তোমার ব্যবসাখানি,
জোড় জুলুমের চাবুক যেন দিচ্ছো বুকে টানি।

তোমায় দিলাম সব আমি, তবু বারে বার,
আমার উপর চেপে দাও অযূত অত্যাচার।
ঘরে ঘরে স্ট্রিম রুলার হরেক কৌশল চলে,
বিদ্যুৎ বিলের সংখ্যাগুলো সেই কথা বলে।

তারই সঙ্গে রাস্ট্র যন্ত্রের নতুন বসতখানি,
কেউ দেখেনা, কেউ বুঝে না- কি এনেছিটানি !
আমার ঘরে তোমার মিটার কেন দিবো ভাড়া!!
এমন বিচার কোথায় আছে এ বাংলা ছাড়া ?
-------------------------------------

Saturday, April 6, 2024

তাদের ঋণ যায় না শোধা

 তাদের ঋণ যায় না শোধা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৬-০৪-২০২৪ ইং
***************************************
হে মানব, তোমার দুর্দিনে যারা পাশে ভিড়ে,
তাদের ঋণ যায় না শোধা এই পৃথিবীর তরে।

অর্থের ঋণ যায়তো শোধা আগে কিংবা পরে,
যায় না শোধা ওইসব ঋণ রেখো অন্তরে-
যারা ছিল দুর্দিনে পাশে বারেবার
তারে তুমি স্মরণ রেখো বিপুল সম্ভার।

এই যে মানব, এই যে মানবতা এই সাম্যের খুঁটি
এর চেয়ে বড় কি এখানেই তো খাঁটি।
হে মানব, অকৃজ্ঞের নেইতো কোথাও পার,
যার পরশে হয়েছো আলো তারে করো না পর।

মানব অন্তরে জমেছে আজ ঘন মেঘ কালো,
চায় না শোধে উপকারীর মহৎ ঋণের লগো।
----------------------------------------------

এই মানুষেরাই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৬-০৪-২০২৪ ইং
***************************************
কত প্রতারণা জন্ম নিয়েছে নতুন রূপে ,
কখনো ভাবেনি পৃথিবীর তরে এত ধাপে
আপন কক্ষ পথ ভুলে শিকারীর মতো
মানুষেরা ফাঁদ পেতে আছে কত শত।

এই মানুষেরাই যুদ্ধের দূর্গে বিজয় আনে
এই মানুষেরাই অশুচি ঘুচায় ফাল্গুন স্মানে।
এতো বীর দর্পে পথ চলা প্রমত্ত বেগে
তবু পথ বিভ্রম হয়েছে কালো মেঘে !

এই মানুষের অন্তরে আজ ধূসর ঝড়ের গতি
ক্ষণিক প্রাণ তবু সত্যের দিকে দৃঢ় অসম্মতি।
লোভ লালসার দাবদাহ পুড়াচ্ছে দিকে দিকে
এই মানুষেরাই বিপন্ন হবে মানুষের প্রেম থেকে।
--------------------------------------------

কবিতার বিষয়ঃ 

Friday, April 5, 2024

পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৫-০৪-২০২৪ ইং
***************************************
আর কেউ কিছু বলবে না, শান্তি পেয়েছি!
এক বৃদ্ধ পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি শুনেছি।
ছেলে আর কিছু বলবেনা নিজ হাতে মেরেছি,
খতম করে দিয়েছি. চিরতরে শেষ করে দিয়েছি।

অনেক আদুরে দুলাল ছিল এই বুকের ধন
আর কখনো বাবা মাকে কষ্ট দিবে না সন্তান।
সইতে পারছি না নেশাগ্রস্থ ছেলের অত্যাচার,
এই বৃদ্ধ বয়সে আমি নিঃস্ব হয়েছি বার বার।

ছেলে বুঝেনি, বুঝতে চায়নি তাই আঘাত করেছি
শক্ত কুঠারের আঘাতে আঘাতে মেরে ফেলেছি
রক্তাক্ত নিথর দেহ আমার কোলেই পড়ে আছে,
ভয়ানক মাদক নেশার উত্তাল গ্রাসে - লাশে!

আমি এক হতভাগা পিতা এই ধরাধামে
পুত্রের হত্যকারী ! এই মুখ দেখাবো কেমনে?
আর কেউ কিছু বলবে না, শান্তি পেয়েছি!
এক বৃদ্ধ পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি শুনেছি।
-----------------------------------------------

মাদক দ্রব্য হেনেছে আঘাত


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৫-০৪-২০২৪ ইং
***************************************
মাদক দ্রব্য হেনেছে আঘাত স্বপ্নের নীড়,
পিতার ভেঙ্গেছে বুক ,পুত্র হয়েছে স্থবির!
কালো মেঘ দিয়েছে ঢেকে আকাশের নীল
সোনালী আলোগুলো নিভে গেছে নিখিল।

নেশাগুলো ভঙ্গুর করেছে স্বপ্নের গতিপথ,
অসহায় পিতার বুকে উঠেছে নিষ্ঠুর শপথ !
ভালবাসার বুকে একি বেদনা জ্বলন্ত রূপে!
.পিতা হত্যা করে পুত্রকে কুঠারের কোপে!!

অবাক পৃথিবী ! অবাক বিষ্ময়ে কাঁদে মুক্তি
এখানে পরাজিত মানব সভ্যতার শুভ যুক্তি!
নেশার প্রায়শ্চিত্তে একটি বন্ধনের অপমৃত্যু!
তবু সভত্যা নিশ্চুপ! চৌদিকে মাদকের নৃত্য।
-----------------------------------------

Thursday, April 4, 2024

প্রভূর ক্ষমাও যেন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
অন্তরে যদি বেজে উঠে নিষ্ঠুর কঠোর ধ্বনি,
বুঝে নিও আঁধার হয়ে এসেছে বসতখানি!

চারিদিকে ঘিরে রবে তাগুদের ঢেউ-
অথৈ পাপরাশি কিংবা অগ্নি শিখা কেউ।

তখন এতিমের মাথায় হাত বুলাও
কিংবা অভুক্তকে বিপুল খাবার দাও।

শীতল পরশ পেয়ে যাবে অন্তর বসতখানি,
প্রভূর ক্ষমাও যেন তোমারে নিবে বুকে টানি্।
-------------------------------------

ওরা কোমল প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
বিশ্বাসী- সত্যবাদী- বিনয়ী- চরিত্র গঠনে,
মুমিন নিবেদিত প্রাণ হালাল উপার্জনে।

বিশ্বাস আর বিনয় একই সূত্রে গেঁথে রয়,
ওরা করে না ভয়- ওরা যায় না পালায়!
ইসলামের নিশানা তুলে ধরে অকোতভয়!
প্রভূর সন্তুষ্ট রাহে ধৈর্য্যশীল- ক্ষমাশীল হয়।

ওরা মুমিন, ওরা বিনয়ী, ওরা কোমল প্রাণ
ওরা বলিয়ান, ওরা গায় চির সত্যের গান ।
--------------------------------------

Sunday, March 31, 2024

মুক্তির নিশানা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩১-০৩-২০২৪ ইং
***********************
তুই কি করিস সৎকর্ম্,ওরে প্রাণ,
প্রতিটি সৎকর্ম্ই সাদাকা বা দান।
ওরে মুমিন, ওরে মুসলমান—

বলিস কথা হাসিমুখে রক্তের কল্লোল !
ভাল কাজের উৎসাহ দিস এই ধরা তল।
প্রাণে প্রাণে পাপের মহা প্রলয়- তরঙ্গ বেগ
রুখে দিস ওইসব পাপীদের ঘন কাল মেঘ!

পথহারা মানুষকে পথ দেখাস এই ভুবন
রোগীর জীবন মরণে করে যাস আলিঙ্গন
জল ঢেলে দিস ওইসব তৃষ্ণার্থের মুখে মুখে-
যে কিনা মুক্তির নিশানা হাশরের দুঃখে।
-------------------------------------

Saturday, March 30, 2024

সেজন ভাল বন্ধু


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
সেজন ভাল বন্ধু যেজন বন্ধুর কল্যাণ চায়,
সুখে দুঃখে এগিয়ে আসে নিঃস্বার্থে বসূধায়।
প্রভূ বলেছে ভাল বন্ধু সেজন দিবস-আঁধারে
যে কিনা আলোর পথ দেখায় ক্ষণিক প্রান্তরে।
আর ভাল প্রতিবেশী সেতো !
যে কিনা উত্তম ব্যবহারে উজ্জ্বল অবিরত !
যার অনিষ্ট হতে প্রতিবেশী নিরাপদ নয়
সেজন নহে ভাল বন্ধু কিংবা প্রতিবেশী জগতময়!
সে এক প্রজ্জ্বলিত অগ্নি শিখা জাহান্নাম!
যদি জান্নাত পেতে চাও,
হয়ে যাও ভাল বন্ধু কিংবা প্রতিবেশী এই ধরাধাম।
----------------------------------------------

মৃত্যুর পরেও নেকি পাবে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
এ জীবনে যদি চির মুক্তির সন্ধান করি,
বুঁনে যাও সাতটি বীজ সত্যের পথ ধরি।
মৃত্যুর পরেও নেকি পাবে কাল হাশরে,
আলো যদি দিয়ে যাও পৃথিবীর জ্ঞানাগারে।

খাল খনন যে অমৃত সেবা ধরায় বিরাজে
প্রাণ পিপসা মিটে যদি জল ধারার মাঝে।
বৃক্ষ যদি উঠে জেগে শীতল ছায়ায় বুকে,
মসজিদে ধ্বনি যদি বাজে মোয়াজ্জিনের মুখে।

কোরআনের কপি যদি থাকে মানবের হাতে
নেক সন্তান যাবে ছুটে তোমারই পক্ষ হতে।
চির মুক্তি যদি চাও, বুঁনে যাও সাতটি বীজ,
মৃত্যুর পরে পাশে রবে অনন্তের অধিরাজ !
-------------------------------------------

শুধু তিনটি কাজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
যে জীবন এতো সাধের তবু মৃত্যুর পরে,
ভুলে যাবে পৃথিবীর আয়োজন চিরতরে্।
সব দ্বার বদ্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে
শুধু তিনটি কাজ পাশে রবে অনন্ত সাক্ষাতে।

যদি করো সদকায়ে জারিয়া দান রূপে,
নেকি কিংবা সওয়াব পেতে থাকবে অপরূপে!
এমন কিছু লিখে যাও যা সরল পথ দেখায়
এমন কিছু করে যাও যা কল্যাণকর বসূধায়।

সুসন্তান যদি রেখে যাও এই পৃথিবীর তরে
তোমার মৃত্যর পরে-
দু’হাত তুলে ফরিয়াদ করবে বিধাতার সনে
তুমি যেন চির মুক্তি পাও ওই হাশর দিনে।
-----------------------------------------

Friday, March 29, 2024

চিনি বাবা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ২৯-০৩-২০২৪ ইং
***************************************
চিনি বাবা জেগে আছে শিকারী প্রাণীর মতো,
আর বোকা হরিণীগুলো শিকার হয় অবিরত!
রক্তাক্ত বিন্দুর মতো চিহ্ন ক্ষত ক্ষত!
তবু নিলর্জ্জ চিনি বাবারা যে কত !
হরিণীগুলোও অবোধ বালিকার মতে উদ্দাম
কি এক জুটি বেঁধে অসুরের অভিনয়ে ধরাধাম!
চিনি বাবার চিনির লোভে পথ হারায় হরিণী,
কিন্তু হরিণী বুঝে না এ নহে কোন মুক্তির ধরিনী।
শরীরের রক্ত চুষে খাবে, মাংস ছিড়ে খাবে
হাড়গুলো ছুড়ে ফেলে দিবে
অস্থিস্ত বিলীন হয়ে যাবে-
নষ্ট হবে সুহাসিনী হরিণীর সোনালী প্রভাত !
চিনি বাবার চিনিও শেষ হয়ে যাবে অযূত সংঘাত।
----------------------------------------------

তোমার ধন সম্পদ কতটুকু ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ২৯-০৩-২০২৪ ইং
***************************************
এই যে বলো, অহংকার করে বলো বসূধায় !
এই ধন- এই সম্পদ সবই তোমার কব্জায় !
আসলে তোমার ধন সম্পদ কতটুকু মর্তলোক ?
তা কি হিসেব করেছো কভূ অন্তর -বাহ্যিক !
যা তুমি খেয়েছে কিংবা পরিধান করেছো
তার ভান্ডার এখানেই শেষ করে দিয়েছো।
আর যা তুমি দান করেছো
তাই আখিরাতের সঞ্চয় করে রেখেছো।
যা বাকী আছে সবই বন্টিত হবে মৃত্যুর পরে
উত্তরাধিকারীদের মাঝে হৈ হোল্লা করে-
যে ধন সম্পদের লোভে আজকে আত্মহারায়,
তুমি নানাদিকে বিপুল ছুটেছে অবৈধ পন্থায়
সবই ধোকা ! সবই ধোকা!
যা কিছু করে গেছো দান তাই সম্পদের সীমারেখা।
-------------------------------------------------

তুমি যেন পারো



কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ২৯-০৩-২০২৪ ইং
***************************************
লোভ -লালসা কামনার পথ রুদ্ধ করি,
ক্ষমতাকে তুচ্ছ করি হে প্রাণ সত্যকে ধরি।

তুমি গর্জে উঠো হে- এই জগতের পানে
শোধে দাও হে ওই সব ঋণ বিধাতার গানে।

যা তোমার উপর অর্পিত মানবের মহাতরী
যেন তুমি পারো নোঙ্গর করি
মুক্তির পতাকা উড়াতে দশদিক ভরি।
তুমি এসো হে আলোর মিছিলে আঁধার পথ ছাড়ি।

কারো হক যেন না হয় লুন্ঠিত এ মর্তলোক
তুমি যেন পারো রুখে দিতে অসুরের ভূলোক।
----------------------------------------

Thursday, March 28, 2024

পাল্টা নিক্ষেপ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
যে ক্ষতি করে, যে হয় ক্ষতির কারন,
সে কভূ পাবে না ছাড়- জীবন-মরণ !
প্রভূ যদি হয় বিরূপ- রাগান্বিত
সে হয় ধবংস ! সে হয় পরাজিত!

হে প্রাণ ! জটিল কুটিলকে করো মানা
আপনায় আসবে নেমে প্রভূর রহমখানা।
অন্যকে সুখ - শান্তি দাও এই নিখিলে
রহম আসবে নেমে যুদ্ধের কোলাহলে।

যদি কাউকে জটিল করে তুল কুট জঞ্জাল,
পাল্টা নিক্ষেপ করবে বিধি আজ কি কাল !
-----------------------------------

বিষাক্ত তরবারি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
হে মুমিন ! সত্যের দিতে হবে খাঁটি দাম,
মিথ্যে সর্বনাশ করে এই কথা জানালাম!
মোহের অগ্রাসনে আরশ উঠেছে কেঁপে !
ধরেছে মিথ্যেরা সত্যের গলা চেপে-

হে মুমিন ! অনেকেই পরাজিত হয়েছে আগে
সত্যকে সর্বনাশ করেছে অনিষ্ট ধূসরে জেগে!
বৈধকে করেছে অবৈধ,
অবৈধকে করেছে বৈধ !

বহু রক্তপাতের ধারা এখনো উজ্জ্বল স্বাক্ষী,
যেখানে লোভের বিষাক্ত তরবারি-
সর্বনাশ এনেছে ডেকে মুমিনের দূর্গে দূর্গে
সুতরাং হত্যা করো, লোভকে হত্যা করো
যদি চাও পেতে বিজয়ের স্বর্গিয় ভূমি।

Wednesday, March 20, 2024

দৃষ্টান্ত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
অনুপম উপমা তুমি উজ্জল জগতে,
বিপদে বন্ধু তুমি দুর্গম গিরি পর্বতে !
মানুষ যে মানুষের বন্ধু গোধূলী কিরণে,
তার দৃষ্টান্ত তুমি উত্তাল সফেদ সফেনে—
কত সুব্র প্রাণ নিয়ে পৃথিবীর কল্যাণে
তুমি ছুটে যাও যু্দ্ধের ময়দানে
মানব সেবার সাধনে—
তুমি এক আশা জাগানিয়া নিলোর্ভ কান্ডারী !
তাইতো স্বপ্ন বুঁনি তোমার হাত ধরি,
উঁচু শীর নোঙ্গর হবে মানবতার তরী।
-----------------------------------------

Tuesday, March 19, 2024

রিজিকের চাবি খানা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
ওহে মানব, কিসের আশায়! কিসের নেশায়,
অবৈধ পন্থায় ব্যাকুল ছুটেছো এই বসূধায় !

ওই নভোমন্ডলে প্রতিশ্রুত রিজিকতো উড়ে উড়ে
তোমাকেই খুঁজে বেড়ায় এই নশ্বরে ঘুরে ঘুরে ।
বিধি হতে বন্টিত যা কিছু মম,
নহে বেশী কিছু -পাবে তার সম।

লওহে মাহফুজ হতে রিজিক হবে বন্টন,
এই বাণী রাখিও স্বরণ- জীবন –মরণ !
কখনো আসবে ধেয়ে কঠিন পরীক্ষা সকল,
কখনো ভয়ভীতি, কখনো নষ্ট করে ফসল।

ওহে মানব ,প্রভূর হাতেই রিজিকের চাবি খানা,
যতই দৌড়াও তুমি, তার বেশী কখনো পাবে না।
-------------------------------------------

কোরআনের উত্থানে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
মিথ্যে হটিয়ে সত্যেরা এসেছে অবাক অভ্যুদয় !
যদিও বিপ্লব ছড়িয়ে রয়েছে সারা জগৎময়।
ঈমানে বলিয়ান মুমিন পালোয়ান যুদ্ধে যুদ্ধে সাড়া-
নতশির নয় যুদ্ধের দামামা উদ্দাম ভয়হারা ।

বিধান প্রভূর ওই এসেছে আরশে আযীম হতে
শান্তির পতাকা উড়াও জমিনে ভয় কি আছে তাতে !
ওই উঠেছে কোরআন আলো আয়রে তোরা আয়
হঠিয়ে আঁধার জাগরে তোরা অসুরগুলো তাড়ায়।

রক্তে রক্তে লিখেছে নাম লক্ষ শহীদের প্রাণ
মানব জাতির মুক্তির সনদ আল-কোরআন।
মিছিলে মিছিলে ডাকছে তোদের উদাত্ত আহবানে,
বিজয় ওই জাগিয়ে আছে কোরআনের উত্থানে।
--------------------------------------

Monday, March 18, 2024

তোর মাঝেই আছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
**********************
তোর মাঝেই আছে আলোক রতন,
তোর মাঝেই আছে মুক্তির আয়োজন।
তুই পারিস মুক্তি দিতে হৃদয়কে স্পর্শ্ করি,
তুই পারিস ধ্বংস করতে যুদ্ধের মন্ত্র পড়ি।

যে পৃথিবীর মোহে সত্যকে অবহেলা করি,
সে পৃথিবীই চিরতরে তোকে দিবে ছাড়ি!
যে রক্ত প্লাবনে তোর এই তর্জ্ন-গর্জ্ন
সে প্লাবনেই ভেসে যাবি অনন্ত -কানন!

এতো দানবীয় রূপ কেন তোর আজি ?
তুই আয় ফিরে আয় সুব্র তারকারাজি।
জানি হে, তোর মাঝেই মানবের মুক্তি !
তুই পারসি করতে চির সাম্যের চুক্তি।
-------------------------------------

Sunday, March 17, 2024

প্রত্যাশা যদি হয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং।
****************************
প্রত্যাশা যদি হয় দিগন্ত পেড়িয়ে অসীম সমান,
তুমি নাও হতে পারো সফল এই নশ্বর ভুবন ।
এই জীবনে হবে উত্থান পতন,
তা নিতে হবে মেনে হৃদ কম্পন।

শুন্যতা কখনো আসবে ধেয়ে পাহাড় সম,
যদি তুমি হও প্রভূ ভীরু হে প্রিয়-প্রিয়তম
বিজয় নিকটে এসে বলবে শুভক্ষণ,
হে মুমিন ভয় নেই তুমি তারঁ প্রিয়জন।

বিধাতা তো ছড়িয়েছে ছবরে সোনা,
তা হতে কুড়িয়ে নেও যা আছে বোনা।
প্রত্যাশা যদি হয় দিগন্ত পেড়িয়ে ওই আরশে
জয়যাত্রার ধ্বনি শুনবেই তুমি ইথারে ভেসে।

অসুরের সাক্ষাতে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং।
****************************
পক্ষপাতে দুষ্ট মানুষেরা এই পৃথিবীতে,
ঘরে ঘরে হিংসে বিদ্বেষেরা প্রমোদ মত্ততে
সত্যের পথ এখানে বিপন্ন প্রচ্ছন্ন জোয়ারে,
ন্যায় বিচারের সিংহাসন ঘুনে ধরা খোঁয়াড়ে।

কুলষিত রক্তের দাগ প্রাণের কোষে কোষে,
অহংকারে প্রজ্জ্বলিত নক্ষত্র যাচ্ছে খসে ।
বিভক্তির আঁধার রাত্রি সংসারে সংসারে
স্নেহ- শ্রদ্ধা -ভালবাসা এটাও নেই নশ্বরে।

জীবনের প্রতি পদে গোধূলীর শেষ আলো,
যেখানে আলো খুঁজে সেখানেই গাঢ় কালো।
ন্যায় বিচারের আশা এখন অসনি সংকেতে,
মুক্তিরা বিভোর ছুটেছে অসুরের সাক্ষাতে।
--------------------------------------

Saturday, March 16, 2024

মৃত্যুর আগেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৩-২০২৪ ইং।
****************************
এই অন্তর কি ভীরু ক্ষণিকের আঁধারকূপে ?
ওই মৃ্ত্যুতো সম্মুখে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপে !
জিজ্ঞাসা করো আমার আমিকে
তুমি কে ?
জীবনের গোধূলীতো চলে এলো তবুও—
এই প্রাণ কতো এলোমেলো চিনে নিও
তুমি কে ? তুমি কার ? সম্মুখে কালো মেঘ !
কিসের মোহে পথ চলা শুরু প্রমত্ত বেগ?
চলে এসো আল-কোরআনের ক্যানভাসে
মৃত্যুর আগেই যেন অনন্তের রবি উঠে আকাশে।
বিধাতার রহমপানে নতশির হও বিদ্যুৎগতি
তাঁর বিধানই মুক্তির পথ এই হউক সম্মতি।
আমার আমিতে নাহি কিছু যাব রেখে-
মুত্যুর আগেই কুড়ে নিও আলো পৃথিবী থেকে।
--------------------------------------------------

গাফেল প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৩-২০২৪ ইং।
****************************
গাফেল প্রাণ তুলেছে প্লাবন উত্তাল সাগর,
ওরা চায় না বুঝে ওই অনন্ত অবিনশ্বর !
গুমরাহী বুকের হৃদস্পন্দন ক্রমেই অস্থির,
ওরা মিথ্যে বলে আল কোরআনের সমাচার।
ওরা এতিমের গলা ধাক্কা দেয় এই নশ্বর,
ওরা কেড়ে নেয় মিসকিনের অন্ন দুর্বার।
ওরা হয় না কভূ প্রভূ ভীরু ঈমানদার,
ওরা তাগুদের চ্যালা নিশি রাত্রির চর !
ওরা কেড়ে নেয় রোজাদারের ইফতার,
ওরা রক্তাক্ত করে মুমিন মুসলমানের প্রান্তর্
ওরা লোক দেখানো নামাজী- মুনাফিক !
ওরা অন্ন- বস্ত্র- অধিকার লুটে নেয় সবদিক।
ওরা গাফেল প্রাণ এই পৃথিবীর অন্ধকূপে,
চাল চলন ঠিক যেন তার মুনাফিক রূপে।
--------------------------------------------

Wednesday, March 13, 2024

জাতির সিথানে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৩-২০২৪ ইং
**********************
বর্ণগুলো ঠিক আগের মতোই পূর্ণি আলো,
কিন্তু বাক্যর প্রাণগুলো রাত্রির মতো কালো !
আঁখির কোণে ফোঁটা ফোঁটা রক্ত জল
কবিতা আছে -গল্পের নেই কোন বল!
সোনালী সূর্যে ঘন কালো মেঘের ছোঁয়া,
বিবেকেরা বুঝেনা -এ এক শয়তানের ছায়া্
কাক কখনো কোকিল হয় না-
ঠিক যেমন চাঁদ কখনো সূর্য্ হয়না
বাংলা বর্ণগুলো পড়লেই চেতনা আসে প্রাণে
কিন্তু বাক্যগুলো যখন নদীর জলে ভাসে
পা ভেঙে যায় , শরীর যায় ঘেমে
পথ যায় থেমে—
রক্ত প্রবাহে তুমি এসেছিলে এ বঙ্গ ভূমি !
কার স্বার্থে্ ওরা বানায় তোমারে বিরহভূমি ?
এ আলোয় জাতির সিথানে জাগবে না চাঁদ,
মূল চেতনায় এ যেন কোন চক্রের ফাঁদ !
-------------------------------------

কেন রক্তাক্ত রুমাল !


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৩-২০২৪ ইং
**********************
দুর্বল হলে কেউ দেয় না কোন দাম,
সমাজ ছুঁড়ে ফেলে ভদ্রতার ডাক নাম।
চৌদিকে দেখবে তুমি রক্ত জবার ফুল,
ক্ষত বিক্ষত করে অযূত স্বপ্নের মাস্তুল।

অথচ এখানেই ছিল মানবিক প্রাণ ভরা,
আজ সেখানে অনলে প্রজ্জ্বলিত বসুন্ধরা-
ভদ্র হলেই ধেয়ে আসে অত্যাচার অপমান !
কে শুধরাবে এইসব রক্ত জবার আাক্রমন ?

চৌদিকে উড়ছে জাহেলী যুগের বালু- ধুলো!
এক অগ্নি তুফান এ সমাজকে করছে কালো
নৈতিক শিক্ষা কোথায় ? নিভৃতে কাঁদে প্রাণখানা
কেন রক্তাক্ত রুমাল ! কারো কি আছে জানা?
----------------------------------------

Monday, March 11, 2024

যত্ন করে বুকে নিও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
মুক্তি যুদ্ধের অর্জ্ন বিলীন হয়ে গেলে,
কলঙ্ক হবে কলঙ্ক হবে শহীদের রক্ত ফুলে।
হৃদয়ের গভীর হতে ভালোবাসা পেলে
বাঙালি উঁচু হয়ে দাঁড়াবে বিশ্ব পালে।
বাড়াও নিমেষে শর্তবিহীন প্রেমের হাত
যদি তুমি হও লাল সবুজের অভিজাত।
তুলে দিলাম এ মাকে তোমার হাতে আমি,
যত্ন করে বুকে নিও- এ যে অনেক দামী।
অনেক রক্তে যে পতাকা পেলে
তাকে ভালোবাস যদি হৃদয় খুলে
অমার্জনীয় অপরাধ হয় হোক,
তবু জাতি উঁচু হয়ে দাঁড়াবে এই বিশ্বলোক।
--------------------------------