Saturday, April 27, 2024

অশুভ প্রতিযোগিতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
কার ধ্বংসে কে কত বড় এই সংগীতে,
অশুভ প্রতিযোগিতা উঠেছে আজ মেতে,
হউক সে জুলুম অত্যাচার এই ধরণীতে,
তবু চাই- হার মানা যাবেনা কোনমতে—

আজ বিষাক্ত মৌয়ের শূলে শূলে
নীলাভ বর্ণ সাম্যের ফুলে ফুলে।
মানবতার পাঁপড়ি গুলো পড়ে যেতে যেতে
ফুল শুন্য বাগান হয়েগেছে মানবের ক্ষেতে।

হিংসের দলেরা ভাই আজ উঠেছে মেতে,
কে বড়! কে ভিত্তশালী,কে ক্ষমতার চৌকিতে
এসব হিসাব নিকেষ চলে উথরোল মত্ত রণে,
কি অশুভ প্রতিযোগীতা আজ প্রাণে প্রাণে!
------------------------------------

বিষম শত্রু


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
ওই খেপেছে ঘরে ঘরে রক্তরে ভাই,
শত্রুতার সুর উঠেছে আপন কেহ নাই।
শুনি শুধু চৌদিকে ফাইট আর ফাইট !
লেফ্ট্! রাইট ! লেফ্ট্! রাইট !

কেউ কার মুখ দেখে না বলে নারে ভাই,
করে দখল জমি জমা লাল নিশান উড়াই।
এতো হিংসা- এত বিদ্বেষ -এত দুশমনি !
রক্তের ভাল চায় না রক্ত - এ ধরণী।

রক্তরে করে হেয় পাড়া পড়শি লয়ে,
জোড় যার মুল্লুক তার এই শ্লোগান দিয়ে।
গাছ কাটে, আইল কাটে রক্তের বাঁধন!
বিষম শত্রু হয়ে যায় প্রিয় আপনজন।
-----------------------------------

প্রহরী করেছে চুরি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
পদে থেকে সাধু বলিত আপনারে জাহিরে.
এর চেয়ে চৌকুস নীতিবান আফিসার নাইরে ।

কত দম্ভ গর্ব ছিল ক্ষমতার অহংকারে,
বলিত সদা নহে সে মুক্তিযুদ্ধের বাইরে।
এখন শুনি দুর্নীতিবাজ অবসরের পরে,
অঢেল সম্পদ বাড়ী গাড়ী নিজস্ব বহরে!!

কত টাকা বেতন পেত সে চাকুরী কালিন?
দুদক কি নেয়নি খবর কোনদিন !
স্বাধীনতা স্বপক্ষের অফিসার যদি হয় এমন,
তাহলে বাকী অফিসারগুলো কেমন?

যখন চেয়ারে কিংবা ক্ষমায়- সে নহে চোর!
অবসরের পরে হয় জানাজানি এই খবর।
প্রহরী করেছে চুরি বাংলা মায়ের ধন !
তবু রাজা চোখ বুজে গায় মুক্তির গান।
------------------------------------------

ছুঁড়ে দাও ভীরু প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৭-০৪-২০২৪ ইং
*****************************
বিপুল আত্মবিশ্বাসে এগিয়ে যাও সম্মুখ,
বিজয়ের অদম্য বাসনায় খুলে দাও বুক।

প্রবাহিত কর রক্ত কণিকা শিরা-উপশিরা,
দুর্বার ছুটে যাও যুদ্ধের মত্তে এই বসুন্ধরা।
অন্তরে নিয়ো না কুভ বিরহের জ্বালা,
প্রবল প্রলয়ে ধেয়ে যাও তব হে চঞ্চলা।

ছুঁড়ে দাও ভীরু প্রাণ হে রণ বীর ,
বিজয় তোমার চরণ তলে আসিবে অধীর!
হে,যুবক, তুমি কাঁদিবে না কভূ নতশির,
তুমি মুক্তি যোদ্ধার উত্তরসূরী- এ বঙ্গ তর।

ভীরুরা বিরহে কাঁদে তব ব্যর্থতার সাথে,
তুমি বিজয়ের হাসি লক্ষ শহীদের রক্ততে।
-----------------------------------------------

তোর কণ্ঠে শুনেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৭-০৪-২০২৪ ইং
*****************************
জাগিলরে নবীন,আসিলরে জোয়ার,
নোঙ্গর করিছে তরী,ভয় নেই আর!
এবার বজ্র হুঙ্কারে ভাঙিল দুয়ার
ঊষার আলো জাগিছে সবুজ প্রান্তর।

বাংলার মাটিতে ফুটিছে তৃণ-ফুল-ফল
ওরে আলো, ওরে শক্তি ওরে নবীন বল।
তোর কণ্ঠে শুনেছি আমি অভিনব গান,
তোর হাতে পতাকা দেখেছি উজ্জীবন।

তোর জাগরণে স্বপ্ন বুঁনেছি হে নবীণ!
ইয়াবা -মদ-গাঁজা -নিস না কোনদিন।
এই দেশটারে গড়ে যা আনন্দ-বিহ্বল,
বিজয় নিশান উড়িয়ে দে তুমুল কল্লোল।
-------------------------------------

কেউ পারবে না


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
তোমারে কেউ পারবে না করতে আড়াল ,
নিন্দুকেরা নিন্দা করেই থাকে চিরকাল ।

তাতে সূর্য কিরণের পড়ে না কোন দাগ,
এটা কালো মেঘের নিস্ফল রাগ-অনুরাগ।
হিংসুকের হিংসা করাই কাজ
তা কি জান না,ভাই ?
বিনিদ্র রাত্রি জাগে আক্রোশে বৃথাই।

উর্বর জমিনে ফুল ফুটবেই ডানা মেলে,
সৌরভ সুবাসে বাগান হাসবেই ফুলে ফুলে।
এখানে কীট পতঙ্গ থাকবেই শিহরি,
তবু তুমি উত্তাল সমুদ্রে রাত্রির পাঞ্জেরী।

যদিও পরনিন্দা হিংসে বিদ্বেষ আদি শব্দ !
তবুও তুমি নও কোন ভয়ে অবরুদ্ধ!!
তোমারে কেউ পারবে না করতে আড়াল,
যতই হিংসে -বিদ্বেষ করুন মেঘের দল।

উদ্যোক্তা হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
দাসত্বের শৃঙ্খল ভেঙে গর্জে উঠ হে নব,,
স্বপ্নের মঞ্চে যেন শুরু হয় বিজয় উৎসব।
দাসত্বকে ফাঁসির মঞ্চে ফাসি দাও,
দৃঢ় উদ্যামে উদ্যোক্তার সারথী হও।

কে সে মনিব ! কোথায় তার বাড়ীঘর ?
সে যদি পারে, তুমি নও্ কেন হে বাহাদুর!
দাসত্বকে ফাঁসি দাও ঝড়ের কল্লোল,
উদ্যোক্তা হও দুর্ণিবার -চঞ্চল হিল্লোল।

হে নব,নবীণ সুরে গাও গান শক্তি বল,
সমুদ্রে তুল তুফান মত্ত জল-ছলছল।
চাকর নয় মুনিব হও তুল হে হুঙ্কার !
নব উদ্যামে উদ্যোক্তা হও বিপুল ঝঙ্কার।
----------------------------------------

Friday, April 26, 2024

তোমার চরণে লুটাবে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
হে নবীণ, হে স্বপ্ন মোর, হে বিদ্রোহী,
হে যোদ্ধা ! হে বীর বিক্রম সেপাহী !
কোন সে কারন ! কোন সে বেদনায়
কোন প্রলয়ে তরী ডুবিছে সমুদ্র কিণারায় ?

কোন সে নেশায় পথ হারিয়েছো তুমি ?
কোন সে ঘুর্ণি ঝড়ে লন্ড ভন্ড স্বপ্নের ভূমি?
কথা কও, হে দুরন্ত দুর্বার শক্তি বল,
গর্জে উঠ অসুরের বিরুদ্ধে বাহুবল।

হে নবীণ, হে স্বপ্ন মোর, হে কল্লোল,
তরী ভাসাও উত্তাল তরঙ্গের কলকল।
নোঙ্গর কর দৃঢ় চেতা-অশান্ত গর্জন !
তোমার চরণে লুটাবে পৃথিবীর অর্জন।
------------------------------------

কেহ নাইরে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
হে মাঝি ! কোন সে দূরে পথ হারিয়ে,
ডাক দিয়ে যাও ব্যাথার সুরে ?

মুক্তির ডাকে,কেউ আসে না -উদাস বনে বেড়ায় ঘুরে,
মাতাল নেশায় পথ হারিয়ে ঘূর্ণি ঝড়ে নুইয়ে পড়ে।
আলোহীন মশাল জ্বলে ডাকছো কারে পথের ধারে!
শিকল বেড়ি ডান্ডা পায়ে পাই না খুঁজে আলোটারে।

নাইরে সৈনিক ! নাইরে প্রেমিক এগিয়ে নেয় দেশটারে,
চোরের খনি- ডাকাত রাজা করছে ধ্বংস রাজ্যটারে।
মুক্তিযুদ্ধের চেতনারে করছে গ্রাস স্বৈরাচারে,
নদীর জলে ডুবিয়ে দেয় কাউয়ার দল নৌকাটারে।


হে মাঝি ! কোন সে দূরে পথ হারিয়ে,
দেখছো তুমি মুক্তিটারে ?
নিজ ঘরের কুকুর শেয়াল খাচ্ছে ধরে মুরগিটারে!
ঘুমিয়ে আছে বজ্র কন্ঠ ডাক দিবার কেহ নাইরে।
-----------------------------------------------------

মানব পাপে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
মানব পাপে জগত পুড়ে প্রখর রৌদ্র তাপে,
জল শুন্য নদী নালা সূর্য গেছে ক্ষেপে!
আয়রে মানব সত্য পথে নত শির হয়ে,
ক্ষমা যদি করেন তিনি আসবে রহম ধেয়ে।

সবুজ শ্যামল সোনার বাংল মরু ভূমির মত,
ফেতনা ফ্যাসাদ ঝড় তুলেছে ধবংস যজ্ঞে তত।
মানবেরা পথ হারায়ে অসুর ছায়া তল,
রৌদ্র তাপে নিত্য পুড়ে আপন পাপের ফল।

যেদিক তাকাই সেদিক দেখি তাগুদের চল,
নেয়াম প্রভূ নিয়েছে তুলে ওরে পাপীর দল।
আপন ভুলের ক্ষমা চাও ওই প্রভূর সানে
রহম যেন করেন তিনি এই জগত পানে।
--------------------------------------------

ওরে খুলিস না তোরা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
ওরে খুলিস না তোরা পুস্পের ডানা,
কীট পতঙ্গেরা নিবে চুষে মুধখানা।
শুলে শুলে দিবে বিষ বিষম জ্বালা,
গুপ্তধন লুকায়ে রাখিস বদ্ধ তালা।

ওরে ,জ্বলিস না জীবনভর নরক আগুন!
ঢেকে রাখিস উথরোল যৌবনের ফাগুন।
যদি খুলে দিস দেহ তরী নিরন্তর
ওরা খেয়ে যাবে হিংস্র হতে হিংস্রতর।

ওরে কার জন্য খুলিস ছতর ?
তুই তো খনিজ সোনা পৃথিবীর অন্তর !
তুই তো মহারাণী নিভৃত গৃহ কোণে

নরের ফুল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
যে পর্দা নারীরে করছে নরের ফুল,
সে গুপ্তধন খুলে তারা চলেছে ভুল।
তারে স্বাধীনতা দেয়নি কভূ পরম ইশ্বর,
যদিও সুরভী সুহাসিনী কামিনী নিরন্তর!

অপরূপা কারুকার্যে সজ্জিত ধরণীতে
নারীর ভূষণ- নরের দৃষ্টিতে-
অথচ নারী বুঝেনি কত মর্যাদার আসনে,
তারে রেখেছে ইশ্বর সোনা দানা গুপ্তধনে।

যখন আগ্নেয়গিরি লাভার মত উর্ধ্ব শিরে
খোলস ছুঁড়ে হয়েছে বাহির নগ্নতা জাহিরে!
তখন শুধু রক্ত ক্ষরণের ইতিহাস,
হিংস্র জন্তু জানোয়ারের পরিহাস!
--------------------------------------

নগ্ন তরঙ্গ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
ওরা দিকে দিকে পর্দাহীনতায় হচ্ছে মগ্ন,
ছুটছে নিলর্জ্জ বেহায়াপনায় জাহেলী লগ্ন।
হে সভ্যতা,এখন শুধু অভ্যতার আনাগোনা,
নগ্ন তরঙ্গেরা কেড়ে নিচ্ছে মুক্তির সম্ভাবনা।

গুপ্ত অঙ্গেরা প্রকাশ্যে করছে উম্মাদনা,
বিষাক্ত শুলেরা শুরু করছে দিনগোনা্
রসালো ফুলগুলো বিপুল ফুটছে সংঘবদ্ধ !
ঝর্নার স্রোত ধারাও হচ্ছে না অবরুদ্ধ !

হে বেপর্দা, কোন অভিাসারে ছুটছো পৃথ্বী?
যেখানে পর্দাশীলতা সন্মানের মূল ভিত্তি।
সেখানে কেন অন্ধকার যুগের এত সাধন।
বলো, কি করে জানাই রক্তিম অভিবাদন?
-------------------------------------

গোপন কক্ষ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৫-০৪-২০২৪ ইং
*****************************
জানি হে তুমি রূপসী- সুন্দরী- সুহাসিণী,
অতীব লাব্যণময়ী- চঞ্চলা -যৌবনা তরুণী!
ডাগর চোখা হরিনীর চাহনী – বিপুল কামিনী!
সদ্য বিবাহীতা কোন পুরুষের অর্ধাঙ্গিনী।

তবু কেন অতৃপ্তির অনলে অঙ্গার হও.
কোন পিপাসায় গোপন কক্ষে ঢুকে যাও!
অকাতরে বিলিয়ে যাও অন্যের গচ্ছিত ধন !
কি চাও, কি দেয়- কেন এত মধুরক্ষণ ?

জানি হে, রূপ চর্চায় ব্যস্ত থাক সারাক্ষণ !
কত গহনা পোষাকের বাহারি আলিঙ্গন !
কার তুষ্টে তুল হে যৌবনের এত প্লাবন ?
ওই রুমে গোপনে গোপনে কি প্রশিক্ষণ!

কোন কাজ দৃশ্যপটে নেই তবু প্রমোশন!
আকাশ ছোঁয়া ইক্রিমেন্ট আসে উর্ধ্বতন।
এর পশ্চাতে কি আছে জানো শুধু তুমি,
কি এমন প্রদীপের আলো তুমি- এত দামী?
----------------------------------------

Thursday, April 25, 2024

অবৈধ প্রণয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৫-০৪-২০২৪ ইং
*****************************
চৌদিকে অবৈধ প্রণয়ের বিপুল ধ্বনি বাজে!
প্রাণে প্রাণে দেহে দেহে সন্ধি করে বেলাজে।
প্রণয়ের উত্তাল তরঙ্গে তলিয়ে যায় সাগরে,
লোনা জলে ভেসে বেড়ায় দূর হতে বহুদূরে---

স্বর্গিয় সুখের ভেলা ডুবিয়ে দেয় বারংবার,
কভূ ভাবে না এ জীবন যে কত অন্তঃসার !
রূপ লাবণ্য যৌবন বিক্রি করে সংগোপনে,
ঘৃণ্য অবৈধ প্রণয়ের উত্তাল প্লাবনে-

এ প্রণয়ের অগ্নি শিখা ছড়িয়েছে চারিদিকে,
স্বর্গিয় প্রেম পুড়িয়েছে সংসার ভূ-লোকে।
যদি না ফিরে আসে মুক্তির পথে দেহ প্রাণ।
তীব্র অনলে প্রজ্জ্বলিত হবে সভ্যতার কলতান।
------------------------------------------

দিকপাল মরে না কভূ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
*********************
যদি বকুলটা ঝরে যায় পথের ধূলো বালি,
তারে পরম যতনে কূড়ে নিবো হৃদয়ে তুলি।
যে আলোর মশাল নিয়ে অদম্য ছুটে চলেছি,
তার পশ্চাতে ছায়া হয়ে আছো, শুধু চেয়েছি,
বিরহের শুন্যতা ঘিরে আছে, --

জানি হে বকুলের সুবাস চির- মৃত্যুঞ্জয়ী!
তার ক্ষয় নেই কভূ! সে অমর কালজয়ী!
শুধু সময়ের ডাকে পথিকের পথ থেমে যায়,
তবু রাত্রি পেরিয়ে ভোর হয় নবীন উষায়।

নব স্বপ্নের বীজ বুঁনেছি তোমারই বটছায়ায়,
আর এখানেই তুমি বেঁচে থাকবে অমৃত শ্রদ্ধায়।
তুমিছিলে প্রভাতের রবি বিবিএস বসূধায়,
দিকপাল মরে না কভূ, হয় না তার বিদায়।
-------------------------------------

হে নবীণের স্বপ্ন রাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং

*********************

হে নবীণের স্বপ্ন রাজ! চির সবুজ প্রাণ!

তোমার কণ্ঠে শুনেছি যুদ্ধ বিজয়ের অমর গান।

তুমি মৃত্যুঞ্জয়ী! যুগ যুগান্তরের হিল্লোল,

শত হৃদয়ে ঝড় তুলা প্রেমের কল্লোল।

 

তুমি এসেছিলে আঁধার লগনে পূর্ণি আলোয়ে ,

তুমি মেলেছিলে শুভ্র ডানা বিবিএস বলয়ে।

ঝড়ের উত্তাল প্রলয়ে তুমি ছেড়েছিলে তরী,

ধরেছিলে হাল- হে রাত্রির আলোক পাঞ্জেরী!

 

যে দিবাকরে মুক্তির পথ চিনেছি হে কান্ডারী !

সে ঋণ কভু শোধ হবে না পৃথিবীর পথ ধরি।

তুমি এক মৃত্যুঞ্জয়ী গান- চির সবুজ প্রাণ !

তুমি নবীণের স্বপ্ন রাজে হে লুৎফর রহমান।

আঘাত হেনেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
*********************
ভুলেগেছি, মুক্তির পথ ভুলেগেছি,
বক্র পথে ছুটেছি,আঁধারকে সঙ্গী করেছি!

তবু বুঝিনা, কখন যে হারমেনেছি
নিজের দূর্গে নিজেই আঘাত হেনেছি।
সভ্য ঠেলতে গিয়ে অসভ্যকে ডেকেছি,
চিত্তগগণ থেকে শুভ্রতাকে মুছেদিয়েছি।

যদিও সত্যটা জেনেছি
তবু লোভ-লালসা মোহকে চিনেছি-
বাতিলের তত্ত্বে ঐতিহ্যে আঘাত হেনেছি।
মনুষ্যত্বকে ধ্বংস করে ফেলেছি-

মানব সভ্যতায় নিলর্জ্জতাকে ডেকেছি,
নর-নারীর অবাদ চাষাবাদ করেছি,
রক্তাক্ত করেছি,গুপ্তধন লুটেছি
পবিত্র চরিত্রে আঘাত হেনেছি—

অসুরেরা অদৃশ্য ছায়ার মত পিছে পিছে,
প্রেম ভালবাসার সুরে ডাকিছে মিছে মিছে।

--------------------------------------

দূর প্রণয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
*********************
ওরে, ওরা ওঁত পেতে রয় সাঁঝের প্রদীপ,
অলি গলি রূপের বাহার বিপুল প্রতাপ!
পূর্ণি ঝলক প্রিয়া হয়ে দৃষ্টি জাগে,
ভিতরে তার ফন্দি রয় ধরবে আগে।

সাঁঝের বেলা অলি গলি পথের বাঁকে
ওরে,ঝাঁপটে ধরে বুকটা ওঠে ধর কেঁপে!
ওরে বোকা পথিক তুই কিসের সুখে?
সব হারায়ে আজকে তুই মৌন মুখে!

ওরে ওরা ওত পেতে রয় মেসেঞ্জারে-
বন্ধু বেশে সাঁঝের প্রদীপ ডাকে তোরে!
তুইও সেই কামুক লোভে সঙ্গ দিয়ে-
দূর প্রণয়ে মেতে উঠিস ন্যাংটা হয়ে।

সাবধান! তোরে ওরা ডাক দেয় যেমন বধু,
সেই মোহে হারাস না তুই জীবন মধু।
-------------------------------------

Wednesday, April 24, 2024

পনোগ্রাফির অগ্রাসনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
জাতির শক্তিবল ক্রমেই হচ্ছে ছিন্ন,
পনোগ্রাফি উম্মোচন করছে যত ঘৃণ্য।
চারিদিকে ভেসে উঠে নগ্নতার কৃষ্টি,
যৌনতার দিকে লাজহীন ওপেন দৃষ্টি!

হত্যা হচ্ছে নৈতিকতা,সমাজ হচ্ছেআক্রান্ত,
ব্যক্তি চরিত্রে আঘাত হানে,বিবেক হয় ভ্রান্ত।
সুস্থ সংস্কৃতির গভীরে বেধেগেছে তুমুল যুদ্ধ!
পশ্চিমাদের নগ্ন পর্দায় এ প্রজন্মেরা অবরুদ্ধ।

পনোগ্রাফির অগ্রাসনে বিবেক হারাচ্ছে চৈতন্য,
জাতির ধ্বংসে অসুরেরা হচ্ছে অগ্রগণ্য।
সুস্থ সমাজ ব্যবস্থায় পনোগ্রাফি একটা বৈরী!
তাই জাগো হে বিবেক! এ ধবংসে হও তৈরী।
-------------------------------------

এ নহে কোন হেলা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
সন্তান কি করে, কার সঙ্গে করে খেলা?
এ নহে কোন হেলা!
আঁখি খুলে দেখ চৌদিকে কত দুষ্টের মেলা।
উলঙ্গ রঙ্গ চলে, নিষেধ কে দেয়?
খবর কি নিয়েছো সন্তান কোথায় মিশে যায় ?

তার বন্ধু - বান্ধবীটা কেমন?
কত দেখলাম পথে ঘাটে নিষিদ্ধ জলটায় সন্তান!
অবৈধ অর্থ্ বৈভবের পিছু ছুটে করনা ছটফট,
সন্তানকে নৈতিকতা শিক্ষা দাও চটপট।

নইলে তুমি হেরে যাবে পৃথিবীর ভেলাতে,
সন্তান হবে আগুনের শিখা তোমায় পুড়াতে।
এ নহে কোন হেলা! প্রদীপ তুলে দাও হাতে
তুমিও ফিরে এসো নীতি নৈতিকতার জগতে।

শুভ্র আলোয় জেগে উঠাও সন্তানের ভিতর রবি!
এ নহে কোন হেলা,তার গভীরেই তোমার ছবি।
----------------------------------------

অবৈধ বাড়ী- গাড়ী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
অবৈধ বাড়ী গাড়ী বীরত্ব কি যে এর ?
বেশ্যা নারীতে যৌবন মিটায় নিজেদের।

পরকিয়ার মত্তে বৌ যায় হোটেল- মোটেলে
মদ গাঁজা আফিমে রঙ্গ শালায় মেয়ে-ছেলে।
নৈতিকতা ছুঁড়ে, ছুটে চলে রঙ্গে !
চুষে যায়, লুটে যায় দলবেধে বঙ্গে।

এরা নাকি রতি মহারথি ফুলের মত কত কি !
জনসেবক, জননেতা কত নামে আরো ডাকি।
কলম হাতে করে চুরি তেড়ে গিয়ে করে খুন;
ছিঃ !ছিঃ! মোনাফিক- খায় ওরা কার নুন?

অবৈধ বাড়ী গাড়ী বীরত্ব কি যে এর ?
দুর্ণীতিবাজ –ঘুষখোর জানে সবাই পৃথিবীর!
-------------------------------------------

ওপেন ওপেন খেলা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
চারিদিকে ওপেন ভাই, গ্রাম- গঞ্জ -শহরে,
কি তরুণ! কি তরুণী! পৌঢ়ও সে বহরে!

ওপেন ওপেন খেলা হল ন্যাংটা কুকুরের!
মানুষও রইল না ঘরে এখন এই সমাজের।
কি রাত্রি! কি দিন! ঘর বাইরে দলে দলে
গোপনে প্রকাশ্যে অনৈতিক ছুটছে কল্লোলে।

শুধু শুনি সাধু বাক্য, মুক্তি মু্ক্তি শব্দ
অথচ তাগুদে বদ্ধ ! শয়তানে জব্দ ।
প্রিয়-প্রিয়া নির্লজ্জ ছুটেছে ওপেন!ওপেন!
কোথাও যেন কোন বাধা নেই নিষিদ্ধ শয়ন!

পথ ঘাটের দিকে তাকালে চোখ বুজে আসে,
কি রঙ ঢং ! কি উম্মাদনা করে আপন হরষে!
দস্যু ডাকাতেরা ডাকাতি করে যায় গুপ্তধন !
আর ওরাও! ওপেন করে দেয় সব রঙিন !
-------------------------------------

আপন সর্বনাশে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
পথ হারা পথিক তুই ধরার বুকে এসে,
নিয়েছিস লুফে নরক আগুন আপন সর্বনাশে!

জিহবাটাকে দিয়েছিস খুলে অপব্যবহারে,
তোরই কথায় কতক লোকের অঝর অশ্রু ঝরে!
যৌনাঙ্গ তোর লজ্জাহীন শয়তানেরই চ্যালা,
চলিস তুই পথ ঘাটে বুকের ছতর খোলা।

তোর বাহু, তোর হাত মানব প্রাণের খুনি !
কত হৃদয়ে রক্ত ঝরে তোর কথা শুনি-
পথ ভোলা পথিক তুই মনুষ্যত্ব খুঁয়ে,
মানুষ যদি হবি তুই চলরে মুমিন হয়ে ।

যৌনাঙ্গ তোর রক্ষা কর অনল শিখা হতে,
জিহবাটাকে খুলে দে চির সত্যের পথে ।
নিস না লুফে নরক আগুন আপন সর্বনাশে!
আয়রে মানব আলোর তরে স্বর্গ্ ভালবেসে।
-------------------------------------

Tuesday, April 23, 2024

স্বাধীন দেশে হচ্ছেটা কি ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
ওরে বীর, মুক্তির ডাকে চালা অভিযান !
উচ্চশিরে সোচ্ছার হ – হ’রে আগোয়ান।
ওরে নজোয়ান-

ভাঙতে হবে ভেঙে দে দেশদোহীদের মেলা,
ভাসিয়ে দে, তলিয়ে দে সিন্ডিকেটের ভেলা।

স্বাধীন দেশে হচ্ছেটা কি এসব নরক খেলা?
রাজ পথে গর্জে উঠ,ওরে মশাল জ্বালা!
ওরে কবি, ওরে লেখক লাল সবুজের সন্তান,
তুলরে ঝড় ! তুলরে তুফান ! ওরে পালোয়ান।

উত্তাল স্রোতে চালা তরী যারে উজান ঘাট,
তোদের তরে মুক্তি দেখি বাংলার পথঘাট।
শক্ত হাতে দেরে টান, ভাঙরে গর্দান
এ বাংলায় চোর ডাকাতের নাইরে কোন স্থান।

ওরে বীর, নাইরে সময় –আয় রে তোরা আয়,
রাজ পথ ডাকছে তোদের সবুজ -রাঙা গায় ।
উচ্চশিরে সোচ্ছার- হ - চলরে তোরা চল,
মুক্তি চাই, মুক্তি চাই- এবার তোরা বল।
-------------------------------------------

প্রেমের প্রলয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
প্রেমের কাছে ধূসর মেনেছে হার শেষে,
রাত্রি লুটায় এসে উষার চরণ-তলে- হেসে।

অন্তর সমর জয়ী প্রেমের তরবারী,
বিজয়ী হয়েছে চিরকাল এই নশ্বরী।
বিরহ দেখে কভূ ফেল না চোখের জল,
প্রভাত আলোয় যদি ঝরে শিশিরের জল
তুমি হবে সোনলী উজ্জ্বল এই গগণ তল।

কভূ কর না ভয় এই রক্ত-রথের চূড়ে,
হে যোদ্ধা, প্রেমের প্রলয় উঠাও ঝড়ে ঝড়ে !
যত ব্যর্থতা ভীরুর আজ এই পৃথিবীর তরে
সত্য প্রেম কালজয়ী ! শত যুদ্ধের সমরে—

এ হৃদয় খুলে দাও কোমল প্রেম চাও যদি,
অশুরের ফুল নিও না কভূ একান্ত নিরবধি।
প্রেম শিল্পীর আঁকা স্বর্গিয় পুস্পিত মালা,
যদি তুমি সইতে পার পুস্প কাঁটার জ্বালা।
-----------------------------------