Saturday, September 14, 2024

এখনো আসেনি ফিরে বুকে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

নব দৃশ্যপট করে কলরব ঘোষণা চৌদিকে,

শুব্রতার রঙ ধীরে ধীরে হয়ে আসে ফিকে!

 

স্বাধীনতার ঘরে রুদ্ধ অন্ধকার ঘোর কালো,

ভিন সুরের গান মাঠে ময়দানে শুরু হলো।

বক্ষে চেপে বসে দোসরেরা মতবাদ শোনালো,

সোনালী সূর্যটায় নেমে এলো গোধূলীর আলো।

 

শকুনের মাতামাতিতে শুনি মুখরিত ঐক্যতান,

আবার আসিছে ফিরে স্বাধীন বাংলার উদ্যান।

রাত্রি নিশিতে অসুর সুর বাজে বিপুল কলরবে,

তবু ঘুম ভাঙে না হায়! নব দৃশ্যপটে কি হবে?

 

আপন মাকে দিয়েছে তুলে চির শত্রুর কানন,

এখনো আসেনি ফিরে  বুকে -মাতৃকার সন্তান ।

---------------------------------------------

 

এখনো অজানা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?

আঁধারে চলিছে এখনো মীরজাফরের চাল!

 

স্বাধীনতা কি ধ্বংস হবে শত্রুর হাতে?

ঘরে ঘরে বিভেদ বাঁধিবে সে সংঘাতে।

ইতিহাস ভুলে গিয়ে যে অমরত্বের লোভ

সেখানে শুরু হবে আরেক যুদ্ধ-বিক্ষোভ।

 

অনেক ক্ষোভ জনতার বক্ষে বক্ষে চাপা,

হুজুগের উত্তালে কি যায় আসল নকল মাপা?

এখানে অনেক কিন্তু যদি এখনো অজানা,

দৃশ্যপটে ভেসে উঠে বিষাক্ত সাপের ফণা!

 

কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?

সে প্রহর দূরে নয়- এখনই জাগিবে সূর্য লাল,

এবার যুদ্ধ শুরু হলে যোদ্ধার কোলাহলে-

মুক্তির পতাকা উড়িবে স্বাধীন ফুলে ফুলে।

-----------------------------------------

 

Friday, September 13, 2024

ভোগের দোকান

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মুক্তিযুদ্ধে জয়ী তোরা কি সেই বজ্রবান!

তবে কেন এত ধারা উপ-ধারা বিরাজমান?

 

সেইদিন তো সমর রণে একই ছিল তকবীর,

বুক পেতে করেছিলি যুদ্ধ না্ঙ্গা তলোয়ার।

ধর্ম বর্ণ নির্বিশেষ তোরা হয়েছিলি ঐক্যতান,

বলেছিলি ফিরে দিবি গণতন্ত্রের বিজয়-নিশান।

 

নিশান পেয়েছি বটে অধিকার হইল খান খান,

ওরে এখনো বিদ্রোহী দোসর শক্তিতে বলিয়ান।

স্বৈরাচারী শাসন আসিল ফিরে রাজ সিংহাসন,

বৈষম্যের খেলা চলিছে লাল -সবুজের কেতন।

 

আজ নেতৃত্ত্ব চারিদিকে খুলিছে ভোগের দোকান,

হেলায় হেলায় শাসন করিছে শাহজান-নুরজাহান।

--------------------------------------

জীবন মৃত প্রায়

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে-ভেবেছিলাম চলিব যে শির উঁচু করি,

তাহা নাহি পারি বাংলার হাট বাজার ঘুরি।

 

লুটে নেয় সিন্ডিকেট মোর পকেট হাতায়,

ওরে ভাই পালা বদলে ও স্বস্তিটা কোথায় ?

আমার এ জীবন নহে মম হাসে-হায়,

কেড়ে নেয় গুপ্ত চেড়ী-জীবন মৃত প্রায়!

 

জব নাহি আর! সুখের সংসারে শুন্যতা ঘেরি,

এখন বেকারত্ত্বের অভিশাপে অশ্রুজলে ঝরি।!

ওরা উৎসবে মিল কারখানা যাইতেছি পুড়ি

বল না এই জীবন যুদ্ধে আমি কিভাবে লড়ি?

 

এ লাঞ্জনা, এ পীড়ন- এ বৈষম্য সংস্কার হবে কি ?

নাকি শুধু চতুর বাচন রচনে চলিবে অযূত ফাঁকি!

-------------------------------------------------

 

একই মঞ্চের নাট্যকার

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আশ্বাস আছে আশা নাই, নাই তাহার প্রাণ,

কে করিবে এই জাতিরে মুক্তির মন্ত্র দান ?

 

ওরে যে যায় যে আসে ক্ষমতার কাঙাল,

নেতা আর নেতা নাই- নেতৃত্ত্বের অকাল।

মুক্তিযুদ্ধরে করিয়াছে হেয়!শুনিয়াছে গালি,

যত না সৃজিছে দেশ ততোধিক লুটিয়াছে থলি!

 

ছদ্মবেশী ছাতি পাতি সুশীল করিয়াছে অবশ,

দোসর উথরিছে জলে স্থলে বুক ভরা সাহস।

গর্দান করিয়াছে উঁচু! স্বৈর সুর বাজিছে বাঁশিতে

গণতন্ত্র মারিতে মারিতে এই স্বাধীন ভূমিতে।

 

ওরে যা কিছু দেখি বা শুনি জুলুম-জিঞ্জির

দিয়াছে বক্ষে চাপিয়া দেশদ্রোহী স্বৈরাচার।

কে করিবে প্রতিবাদ!কোথা তার প্রতিকার!

যে যায় যে আসে -একই মঞ্চের নাট্যকার।

-------------------------------------------

ফ্যাসিষ্ট সে উর্বর

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এখনো দখলবাজি হানাহানি, ঈর্ষা-অস্ত্রে যুঝি,

রাগ ক্রোধ ছড়ায়ে মনের কালি ঢালিছে আজি।

 

বাক স্বাধীনতার আড়ালে মন্দ ভাষা অস্ত্র তাহার,

শুব্র সংস্কার অবরুদ্ধ আজো জালিমের তরবার।

মুক্তি শুধু কিতাবের কথা্,আজো সে অধরা স্বপন,

হুজুগ -গুজব- আবেগ বিপ্লবের বিপ্লবী রসায়ন।

 

এখনো সেই পুরানো শকুন,পুড়িছে স্বাধীন ভূমি,

বঙ্গে আজ অধিকার নাই, নিশ্চুপ থাকো তুমি।

কে করিবে উদ্ধার হায়!জাতির ঐক্য যে মর্মর!

বৈষম্য দুর নাহি হল আজো! ফ্যাসিষ্ট সে উর্বর।

 

বাংলা  আছে সুর নাই- ছন্দে নাচে দোসর গান,

পতাকা উড়ে স্বাধীনতা নাই, শুন্য-অসাড় প্রাণ !

------------------------------------------------

মূলে ফিরে আয়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

তোর মূলে ফিরে আয় ওরে নব যাত্রীদল,

ওরে যেথা জন্ম তোর সেথা চল আগে চল।

রাঙা প্রভাত তোরে ডাকিছে ঘুম জাগা পাখি,

ফিরে আয় ওরে ফিরে আয় ওরে রক্ত-আঁখি।

 

লক্ষ শহীদের রক্ত তোর নবারুণ নব আশা,

যদি যাস ভুলে তাহা আর উঠিবে না ঊষা।

তোর এ নব জাগরণ কভূ হবে নাকো স্মরণীয়,

ক্রোধ প্রতিশোধ নেশা যদি থাকে-জেনে নিয়ো।

 

নিয়ো নিয়ো অন্তরে মম বাঙালি সুর তব,

আর যেন ফিরে না আসে অশ্রুজল অভিনব।

ওরে কেন তোরা আজো দোসরের ক্রীতদাস?

তোর মূলে ফিরে আয়-মুক্তিযুদ্ধের বাংলাদেশ।

----------------------------------------------

যদি থেমে যায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

যদি থেমে যায় প্রতিবাদী কলমের ঝংকার,

যদি থেমে যায় কলম যোদ্ধার বজ্র হুঙ্কার ।

যদি থেমে যায় বিচারকের ন্যায়- বিচার.

যদি থেমে যায় বিদ্রোহী কবির কলম চিরতর

যদি থেমে যায় গণতন্ত্রের পথ চলা সবুজ প্রান্তর

যদি থেমে যায় সাম্যের গান উগ্রবাদের গর্জন

যদি থেমে যায় বিপ্লবীর বিপ্লব বাংলার কানন।

যদি থেমে যায় বুদ্ধিজীবীর নিরপেক্ষ জ্ঞান,

তবে মৃত্যুর পথে ছুটিবে লক্ষ শহীদের অর্জন!

মুক্তির্ পথে পথে আঁকা হবে আঁধার অঞ্জন।

হৃদয়ের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে

একদিন স্বাধীন মাকে ভুলে যাবে মৃত্যুর শঙ্কারে!!

যদি ন্যায় নীতবোধ থেমে যায় অবহেলা অনাদর,

লাঞ্জনার বেদনায় পৃষ্ট হবে মাতৃকার - অন্তর।

---------------------------------------------

Thursday, September 12, 2024

ভয়তন্ত্রের ভয়ে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১২-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,

সত্য বলা সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি।

 

দখলতন্ত্র চলিয়াছে রাঙা চোখে বঙ্গের অলি গলি,

পরিবারতন্ত্র বক্ষে চেপেছে আজিকার দিনগুলি।

স্বাধীনতা পালিয়েছে দূরে,মুক্তি নাই প্রাণে প্রাণে,

তবু খুঁজিয়াছি তারে সবুজ শ্যামল ফুলবনে।

 

অন্তরে গাঁথিয়াছি কত মালা এই বাগানে ফুল তুলি,

আজো শুনি কোকিলের গান প্রাণে পোষা বুলবুলি।

কেন স্বৈরতন্ত্রের এত উম্মাদ ! কেন এতো ধাচে,

তবু সেই রক্তে পাওয়া লাল সবুজ নয়নের কাছে।

 

ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,

স্বাধীন তরী হারিয়েছে পথ রবি হারা গোধূলী।

-----------------------------------------------

নাচিয়া উঠিল প্রাণ

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১২-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে শুন্য এ বুকে ফিরে আয় তুই আয়,

তোর পানে চেয়ে আছি প্রাণ যায় যায়।

 

তোরে না পরশিয়া ফোটেনা প্রভাত ফুল,

তুই না জাগিলে প্রাণ হয়ে উঠিছে ব্যাকুল।

তুই না হাসিলে উঠিবে কি গগণের চাঁদ!

রাত্রির অন্ধকারে ধরণী হবে যে উম্মাদ।

 

ওরে তুই আয় ফিরে আয় করুণ এ বিষাদ,

তোর প্রেমে করিব জয় শত ঘাত-প্রতিঘাত।

গগণে উঠিয়া তারকারাজি জ্বলিছে নিরন্তর,

নাচিয়া উঠিল প্রাণ প্রেমের উল্লাসে সুন্দর।

 

তোরে বিনা শুন্য এ প্রাণে উঠে সদা ঝড়,

আয় ফিরে আয় ওরে চঞ্চলা মরু প্রান্তর।

-----------------------------------------

হে জাতির সুফলা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

হে ভবিষ্যৎ কান্ডারী! হে জাতির সুফলা,

আজি নাই বুকে কেন তব আত্মভোলা?

 

কিসের ক্ষোভ- আক্রোশ! কূলের সিথানে.

কোন অসুর ডাকিছে তোমায় ভ্রান্ত বয়ানে?

যার আলোয় তুমি আলোকিত বিশ্ব ছায়ে,

তারে কেন করো অপমান অপদস্ত গর্জিয়ে?

 

আপন কলঙ্কে পূর্ণিমার চাঁদ ও ডুবে যায়,

শুভ্রতাও পথ হারায় দূর গগণ-সীমানায়।

কেন নেও কালো ছায়া যেচে তোমার মুকুরে,

যার নৃত্য তারে দাও নাঁচিতে দুর করে রিপুরে।

 

ফুলে ফুলে কূলে কূলে মরিও না অভিমানে,

হে জাতির সুফলা ফুটিও না কভূ শুন্য পানে।

 

---------------------------------------------

 

দূষিত রক্ত

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

এখনো সেই দূষিত রক্ত শিরে- উপশিরে,

মরণ ব্যাধি ঢুকিছে সুস্থ শরীরের ভিতরে।

 

কিন্ত হায় ! এ অভাগা হৃদয় প্রেম হারায়,

হয়তো হিংসা প্রতিহিংসায় ফিরে যেতে চায়।

বিরহী সে চিরতরে !রাগ ক্রোধের হরষে

তবু অপনার দিশা নাহি মিলে সর্বনাশে!!

 

প্রেমের তরঙ্গ নাহি তব,হৃদয়ের অতলে,

শুধু প্রতিশোধের নেশা চিরতরে ঋতু বদলে।

প্রেমিকার হৃদ কম্পনে বুকভাসে আঁখিজলে,

প্রেমিক নিশ্চুপ তব রত্নহার চুরি করালে।

 

কিন্তু হায়! এ কি শুন্যতার খেলা !

হৃদয় হতে হৃদয়ে দূষিত রক্তের জ্বালা।

-----------------------------------------

ভয়ঙ্কর জল্লাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

ভয়ঙ্কর জল্লাদ আবার আসিয়াছে ফিরে,

লুটিয়াছে মুক্তামণি যথা- সেই সিন্ধু-তীরে!

 

সোনা খুঁজেছি সোনা হারায়ে আঁধার রজনী,

এখনো রহিয়াছে সেই পুরানো শকুন তেমনি।

আজো চলেছি বৃথা,পথ হারিয়ে তপ্ত বালুচরে,

ডেকেছি ধবংসের চিতা, যা জ্বলিছে চিরতরে।

 

লাশের গন্ধে উম্মাদ মাতাল বঙ্গ সে শ্মশানে,

তবু হুশ হয়না যেন, কার মন্ত্রে কে জানে !

মিছিলে মিছিলে ডাকিয়া ছুটেছি কবরের তলে,

জানি না কার লাগি কোন অভিসারে দ্বার খুলে।

 

এতোই অবুঝ সন্তান হায়! এতোই উদাসীন,

ভয়ঙ্কর জল্লাদ আসিয়াছে বুঝিনি তাহা কোনদিন।

--------------------------------------------------

তোমারে খুঁজিবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

ভুলি নাই তোমারে তাই আসিয়াছি ফিরে,

যতই উঠুক ঝড় তুফান তব সেই তীরে!

 

তুমি ছিলে তুমি আছো তব হৃদয়ের লাগি,

পারিবেনা ধ্বংস করিতে হায় কামান দাগি।

তুমি ঝিনুকের মুক্তা তব তপ্ত বালুচরে-

পৃথিবী খুঁজে নিবে হায় বালু কণা কুড়ে।

 

কভূ অশ্রু জল হয়ে, কভূ প্রেমের টানে,

তুমি হইবে মৃত্যুঞ্জয়ী তব বিদ্রোহীর উত্থানে।

যদিও কেড়ে নিতে চায় দূর নিরুদ্দেশ পানে,

তব আসিবে ফিরে বারেবার তব স্রোত-বানে।

 

ওরে -যুগ হইতে যুগান্তরে তব বহু বর্ষ্ পরে-

তোমারে খুঁজিবে প্রাণ অনুভবে ঘুরে ঘুরে।

------------------------------------------

 

Wednesday, September 11, 2024

ক্ষুধিতের ঘরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

বেকারত্বের আগুন জ্বলে হায় ক্ষুধিতের ঘরে,

তবু ওরা মিল ফ্যাক্টরী নির্দয় যায় পুড়ে পুড়ে।

 

বোঝে না সন্ত্রাসী, কত যে বেকার হিন্দু-মুসলমান,

ধ্বংস করিছে কর্মসংস্থান, পাষাণ তাদের প্রাণ !

বিচারকের বিচার কত যে শুন্য বিবাদী নাহি পায়,

আদালত ছেড়ে অজনা দূরে বিবেক আজ ঘুমায়।

 

যত ধন দৌলত লুটিছে তারা পাশে থেকে থেকে,

জনতা আজ চাপা পাথরের তলে কে আর দেখে?

দেশদ্রোহীরা পুড়িছে আজ রাহু গ্রাসের সংলাপে

বাংলার সবুজ শ্যামল মাটি অনল শিখার উত্তাপে।

 

ওরে -বেকারত্ত্বের অভিশাপ কভূ হবে নাকো বাসি,

একদিন জনতার আদাতলে রায় হবে নির্ম্ম ফাঁসি!

বেকারত্বের আগুন জ্বলে হায় ক্ষুধিতের ঘরে,

আর দিস না আগুন মিল ফ্যাক্টরীর বুক জুড়ে।

-----------------------------------------------------

 

রাজনীতি লুটিয়াছে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

রাজনীতি ‘রে ধরিয়া আজ জবাই করিছে কশাই,

ওরে রাজনীতিক কাঁদিছে বসিয়া রাজনীতিতে নাই।

 

চৌদিকে গুন্ডা পান্ডা চোর দস্যুদের আনাগোনা,

তাই তো নেতা শোধিছে না জনতার লেনা-দেনা।

রাজনীতি লুটিয়াছে পেশাজীবি- সুশীল –কোকিল,

পাতি ছাতি টোকাই আরো কত সিন্ডিকেট কিলবিল।

 

ব্যাবসায়ী করিয়াছে ঋণ রাজনীতির বাহু বলে এসে,

এখন বুকে হাহাকার কেউ আর নাহি আশে-পাশে।

জনতারে নিয়ে করিছে খেলা, করিছে ছিনিমিনি,

আবেগ- হুজুগে বুঝে না তাহা মায়ের সোনামণি।

 

রাজনীতি লুটিয়াছে অর্থ্ ক্ষমতা লোভী দুষ্ট জীব,

দৈন্য দশায় ভুগিছে বাংলার রাজনীতি, এই গরিব।

---------------------------------------------------

 

তার কথা নাহি কয়

 


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

সত্যরে লুকিয়ে রেখে, যারা করিয়াছে শক্তি সঞ্চয়,

দেখিবে এবার, ওই বিপ্লবী তার কথা নাহি কয়।

ক্ষমতার ফাঁদ পেতে এ শক্তিরে আনিছে যারা,

তাদের পুড়িবে আগে, ভীষণ শাস্তি পাইবে তারা।

-----------------------------------------------------