Sunday, September 29, 2024

প্রেমের সাইরেন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

হৃদয়ের স্পন্দনে স্পন্দনে প্রেমের অভ্যুদয়,

তবু প্রেমের শিহরণ অধরা তপ্ত খরা বালুকাময়!

 

প্রখর তেজষ্ক্রিয়তায় আজ ক্লান্ত আমি-অবহেলা

ভিতরে কেমন যেন চলে সাপ নেউলে খেলা।

কেউ স্পর্শ্ করেনি, বলেনি মনের কথা একান্তে,

রৌদ্দুর প্রখরে ক্লান্ত হতে হতে হারিয়েছি অজান্তে!

 

হয়তো পেয়েছি ঠিকানা অধরা স্বপ্নে ভেসে ভেসে

নোঙ্গর করেছি তরী সোনালী রোদ্দুর দীর্ঘশ্বাসে।

এখন গোধূলী বেলায় সন্ধ্যের রঙিন সাজ,

কাজলমাখা চোখে রাত্রি নেমে এল প্রভাত সাঁঝ!

 

দুমড়ে মুছড়ে গেল প্রেমের অগভীর শেকড়,

রাত্রি নেমে এল হৃদয়ের লাইটে নিস্তব্ধ অন্ধকার!

তবু স্পন্দনে স্পন্দনে বেজে ওঠে প্রেমের সাইরেন,

উদাস মনে তাকিয়ে থাকি- ক্লান্ত দেহ, ক্লান্ত মন।

------------------------------------------

প্রেমহীন স্বাধীনতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

বৈষম্যের দীর্ঘ্ প্রণয়ের মত্ততে রাত্রি জাগরণ শেষে,

প্রেমহীন স্বাধীনতা জাতিরে ডাকিছে সুখের আশ্বাসে।

 

বিদ্রোহী প্রসবের খুঁজে ফের আবারও দুঃখের প্রদীপ,

ঘরে ঘরে জ্বলিছে লক্ষ শহীদের রক্তে পাওয় এ দ্বীপ।

এখানে ছদ্মবেশী হৃদয়ে উথরিছে প্রেম ভালবাসা,

ভয়ঙ্কর ছলনার শত ছাল ছড়িয়ে আছে বাংলার ঊষা!

 

এ বিপ্লবের প্রেমহীনা দীর্ঘ্ রজনী চাই না ভূ-লোক,

প্রেমের ভিতরে চাই না কোন চোখ ধাঁধানে ঝিলিক।

জ্বলে উঠুক অসম্প্রদায়কি প্রেমের দীপ্ত-প্রদীপ মম

গেয়ে উঠুক সবাই কালো ধবল ভিতর রাঙা সম!

 

ওরে প্রেমময় স্বাধীনতা বেঁচে থাকুক সারাটি প্রহর,

এইটুকু চাই প্রেমিকা হতে মাকে ভালবাসুক অন্তর।

--------------------------------------------

কুঞ্জবনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

সর্বনাশ জেনেও তোমাকেই চিনেছে এ প্রাণ দেহ,

সদা ভেবেছে অমৃত আস্বাদন! নাহি আর কেহ !

 

এত আগুন জেনেও চোখের জলে ভেসেছি,

ঝর্ণা গলে নদী হতে দেখেছি,তবু চেয়েছি-

রাত্রির জ্যেৎস্নায় শুব্র কাশ ফুলে ফুলে

হারায়ে যাবো দু’জনা নদীর কূলে কূলে।

 

প্রতীক্ষার হৃদয় বুঝি এমনি হয় যন্ত্রনার ফাঁদ,

রক্ত ক্ষরণের চিহ্ন এঁকে যায় পূর্ণি্মার চাঁদ !

ফুলে ফলে ভরে যায় পৃথিবী- শুধু বিরহী এ প্রাণ!

সর্বনাশ জেনেও তোমাকেই ভালবেসেছি অফুরান।

 

তাই বলি আয় প্রিয়া, আয় ফিরে আয় কুঞ্জবনে,

প্রেমের অনলে পুড়াবো দেহ প্রাণ অকৃপণ বন্ধনে।

-------------------------------------

তবু যেন কিছু বাধা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

সেই অনুভূতিটা চলে গেছে দুর পরবাসে,

হৃদয়ের গভীরে এখনও বিরহী দুঃখেরা হাসে।

 

চারিদিকে ব্যদনার জল করে থৈ থৈ,

কত ভেবেছি শিহরণগুলো করবে হৈ হৈ হৈ!

রাত্রির আকাশে জোনাকিগুলো লুকোচুরি খেলে,

জোৎস্নার শুব্রতাও অভিমানে মেঘের আড়ালে।

 

হৃদয়ের গভীরে কেউ একজন মারে উঁকি ঝুঁকি.

জানি না সে কি তুমি! যার ছবি নিয়ত আঁকি।

এখনো বকুল তলায় খুঁজি- সেই ঝরা বকুল-

যারে মালায় গেঁথে গলায় জড়িয়েছি ব্যাকুল।

 

তবু যেন কিছু বাধা, কিছু সংশয় আছে দুই কূলে,

হৃদয়ে উঠেছে ঢেউ,প্রেম বসে আছে বৈঠা তুলে।

--------------------------------------------

তৃপ্তির ঢেকুর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

এতো তৃপ্তির ঢেকুর দিয়ো না বাহাদুরি প্রকাশ করে,

যা কিছু করেছো অর্জ্ন তা যেন না ঝরে অহংকারে।

 

বিপ্লবের পরে যে বিজয় এসেছে নব মুক্তির আশে,

তা যেন ফুটার আগে না ঝরে রাতের অবকাশে।

বিশ্বাস ঘাতকের জট ছিল অনাদি কালের তরে,

তা যেন শুধুই না হয় স্বপ্ন রেখা স্বাধীনতার পরে।

 

আপনারে শুধাতে না পারলে কেন তারে শুধু খুঁজি,

নেতার অযূত ভুলে পরাজিত স্বাধীনতা এইটুকু বুঝি।

আজিকার এই তৃপ্তির বিলাসিতা নহে পূর্ণিমার চাঁদ,

তোমারও চুতর্পাশে ওত পেতে আছে শুধুই অবসাদ।

 

হয়ো নাকো নদীর কূলে তুমি দিশাহীন পথ যাত্রী,

সূযর্টা হেলে হেলে গোধূলী হাঁকিছে তিমির রাত্রি!

-------------------------------------------

নিবিড় ব্যথায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

*********************************

ওরে তন্ত্রে- মন্ত্রে ঘুরে ঘুরে এসেছি কোথায়?

আজো চারিধারে রক্ত ঝরিছে নিবিড় ব্যথায় !

 

এখনো লাল-সবুজের তরে কেঁপে ওঠে প্রাণ,

মুক্তির পথ খুঁজেছি, হবে কি তার অবসান ?

অঙ্গে অঙ্গে বিপুল জ্বালা, হে শান্ত সুন্দর!

কারা চিত্ত পূর্ণ্ করি ভাঙ্গিছে চির-মনোহর?

 

কে ওরা  ধ্বংস করিতে চায়, হে মায়ের প্রিয় !

যে তুমি বিপ্লবী হয়েছিলে সুখ-দুঃখের সহায়।

সে তোমারেই দূরে রাখিতে  চায় -এ বাংলায়,

তবু বলি বঞ্চিত করিয়ো না হে- আঁচল ছায়ায়।

 

এই যে এত পাপ, এত অপরাধ, এত অবহেলা-

কভূ কি মার্জিত হবে- নব বিপ্লবের কাফেলা ?

--------------------------------------------

Saturday, September 28, 2024

এখনো অশান্ত মা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

জাগ হে জাগ নবসূর্য, নব শকতি,

চারিদিকে ছড়িয়ে দাও কল্যাণ-মুরতি।

এখনো ঘোর অন্ধকার দুর্গতি অশেষ,

এখনো অচেনা পথে ছুটেছে এই দেশ।

 

এখনো দুঃখ লজ্জা ভয় ব্যথা অপমান,

এখনো স্বাধীনার ‍মুক্তিতে বিস্তর-ব্যবধান।

এখনো মানবতা সুপ্ত হে বিশ্বের বিধাতা,

ভেবেছিলাম নব বিপ্লবে পাব শান্তির বারতা!

 

এখনো সেই অশান্ত মা,শত মৃত্যুর বহরে

জাগ হে জাগ নবসূর্য, বাঁচাও দেশটারে।

প্রেম ছাড়া এদেশটা হবে নাকো উদ্ধার,

কোথায় গো সেই প্রেমিক-প্রেমিকা বঙ্গ তর।

 

এখনো অশান্ত মা! জল -স্থল- তরু-বাতাস,

জাগ হে জাগ নবসূর্য এ বঙ্গের আকাশ।

----------------------------------------

 

আপন চিত্তের মাঝে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মুক্তি তো কারারুদ্ধ আপন চিত্তের মাঝে,

এখনো যে ভিন সুর বাজে দিবা কিংবা সাঁঝে।

যদি শুদ্ধ করো হে আপনার কুলষিত প্রাণ,

মুক্তির পতাকা উড়িবে তবে স্বাধীন উদ্যান।

------------------------------------

স্বার্থ হাসিল শেষে


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

 

যে হিংসার প্রমোত্তে মুছে দিতে চাও তারে,

তুমিও আসন্নদিন মুছে যাবে জগত সংসারে।

 

কেউ আর স্মরণ করিবে না আজিকার কল্লোলে

স্বার্থ হাসিল শেষে তুমিও  থাকিবে না হিল্লোলে।

রক্তের ঋন যদি শোধিতে না পরো সজল সুন্দর,

তুমিও কাঁদিবে বিরহ জ্বালায় এই পৃথিবীর প্রান্তর।

 

ক্রোধ ভুলিয়া যদি না গাইতে পার সাম্যের সুর,

তুমিও হারিয়ে যাবে ঘন বাদল রাতে ব্যদনা বিধুর।

আজি বাজাও তুমি ঐক্যের সুরে মহা যাত্রা গান,

হিংসা বশে মুছিওনা তার অবদান- মিলন মহান।

 

ওরে স্বার্থ হাসিল শেষে মুহূর্তেই মুছে যাবে তুমি!

তবে কেন রাগ ক্রোধে ভুল তারে এত নীচু নামি ?

--------------------------------------------------

তুমি হারাবে না কভূ

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

চির প্রেমের সুর্নিমল মানস- মন্দিরে,

তোমারে রেখেছি আমি বক্ষের চরাচরে।

 

ওগো বিরহের তীব্র তাপে দহিবে না হিয়া

হিমেল শীতল ছায়া হয়ে থাকিব জাগিয়া।

যাক না সোনালী রবি ডুবে বিস্মৃতি-সলিলে,

তবু তুমি অন্তরে দুলিবে হিল্লোল-কল্লোলে।

 

তুমি হারাবে না কভূ হে প্রিয়া এ যাত্রাপথে,

তোমারে রেখেছি আমি হৃদয়ের গীত-সংগীতে।

এই রোমান্টিক প্রসন্ন আঁখি-পূত আর্শীবাদ

মুচকি হাসিতে ঘুচিয়ে যাবে মোর-সকল বিষাদ।

 

হে প্রিয়া,হে সুহাসিনী হে জীবন সঙ্গিনী আমার,

এ শুন্য অন্তর বাঁচিয়ে রেখেছো -ভাবি যতবার।

-----------------------------------------------

প্রাচীন শত্রু

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

 

হে রক্ত ঝরা বিপ্লব! তুমি দিয়েছো বিজয়-নিশান,

তবু দিক- দিগন্তে দগ্ধ হতে দেখেছি যুদ্ধের চেতন।

 

জানি না কে যেন পাঠালো তোামার মৃত-সঞ্জীবন,

ওরে এখানে কেউ যেন পড়িয়া আছে অচেতন।

এতো প্রেম গানে গানে তবু দোসর আজ ধ্বনিছে.

এতো বিদ্রোহের বাণী বজ্র সুরে  শ্রবণে পশিছে!

 

তিক্তময় তব বেসুর গীত আকাশে বাতাসে বহিছে,

প্রাচীন শত্রুর তপোবন হতে কে যেন বহিয়া এনেছে!

সত্য জ্ঞানে সত্য প্রেমে কেউ আর জাগেনা এখানে,

হে রক্ত ঝরা বিপ্লব! তুমি এখন এক শুন্যতার প্লাবণে!

 

ওগো বিপ্লবী, অমূল্য ত্যাগে যে অমৃত করিছো দান,

মীরজাফরের বংশধর দিতে পারেনি যোগ্য সম্মান।

--------------------------------------------------

 

 

চাটুক ধরায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

চারিদিকে প্রাণে প্রাণে দালালীর গন্ধ মনোহর,

কেউ ব্যক্তিরে কেউ জাতিরে শুদ্ধতায় বিভোর।

 

নেই কোন স্বচ্ছতার ছন্দ-চাটুকায় সবে যেন অন্ধ,

রাজ্যের পেশাজীবি পক্ষে -বিপক্ষে বেজায় দ্বন্দ!

কেউ কোকিল কেউ সুশীল তবু প্রেমিক প্রবর,

আপন দর্শনে বিলায় প্রাণ নাহি বিবেক সত্যের।

 

নিজ পক্ষের প্রতি অন্তর জ্যোতি উছলিয়া পড়ে,

ওরে বিপক্ষ ঘায়েলে অট্টহাসি দিয়ে যায় অধরে।

স্বাধীন ভূমে করিয়া বাস স্বাধীনতারে করে অতীত,

কি যে প্রেম রসে আপনারে ভুলে গায় অন্যের গীত!

 

দালাল - চাটুকার হারে না এখানে- সবে তারে চায়,

স্বাধীনতা পেয়েছি স্বাধীন হইনি কভূ- চাটুক ধরায়।

-------------------------------------------------

আর শুনিবে না

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আগুনের সমীর লাগি যদি প্রাণে ওঠে ঢেউ,

ওরে সেদিন রক্ষা করিবেনা কাছে এসে কেউ।

 

যে কাননে বসে তুমি দেখ অরূপা ফুল ফুটে,

তারে যদি ভাল না বাস  ফুটবে নাকো মোটে।

শুন্যে সাঁতার কাটিয়া কোন দূরান্তে ছুটেছো হায়,

সে তো অধরা সূর্য রশ্মি-তবু কেন পিছু পিছু ধায়?

 

তোর বিপ্লবে সুপ্ত পাখিদের চমকে উঠিল আঁখি!

উথরিয়া উঠিল নব স্বপনে নব মসনদ আঁকি।

তুই এখন পরবাসে হেথা কে দিবে আর স্নেহ,

ওরা পেয়ে গেছে অমৃতের সুধা সুস্থ সবল দেহ।

 

চারিদিকে শকুনের চোখ,মাঝে তোর দেহখানি,

বিপ্লবের কণ্ঠ সুর আর শুনিবে না কোন প্রাণী।

সূর্য’রে ডুবাতে গিয়ে তুই নিজেই হলি অন্ধকার,

কি হতভাগা সন্তান মা’র ! আজ শুধুই হাহাকার।

-----------------------------------------------

 

নিরাপদ কি ?


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

বাংলার মাঝখানে বসে বসে মীরজাফরের ছানা,

বর্ণচোরা হয়ে কোলে কোলে করে আনাগোনা।

ওরা বড় কুটচাল চালে স্বাধীন মায়ের কোলে বসে,

তবু দেশ ধবংসে রাখি তারে নির্ঘূম মাথার পাশে।

 

ছদ্মবেশী দেশপ্রেমিক বর্ণচোরা কারে বলে—

বুঝি কি তাহা নাকি মিষ্টি কথায় গলে গলে?

আশ্রয়-প্রশ্রয় পেয়ে মীরজাফরের ছানাগুলি,

লক্ষ শহীদের রক্ত ঝরা সকলে গেছে ভুলি।

 

উঠতে বসতে সকল সময় দেখি তারা কাছে,

না হলে হলে কি তোদের খাওয়া দাওয়া আছে?

তোরা নাকি সোনার ছেলে- দোসরের বংশধর!

ওরে নিরাপদ কি বাংলার স্বাধীনতা অতঃপর ?

---------------------------------------------

মানুষেরই মন মন্দিরে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মানুষের অন্তর বাহিরে বিপুল ব্যবধান ভূ-লোকে,

তাই জ্যোতির রূপে আঁধার নামিছে বিরহী দুঃখে!

 

মানুষই সত্যরে করিয়াছে পর- করিয়াছে বিদায়,

মোহে বুঝে না সে হস্ত বাড়ায়ে কি ধরিবার চায় !

কোন সন্যাসী হয়ে ছুটিছে সে গহিন বনে বনে,

সে অনুধাবন করেনি পরাজয় তার কোনখানে!

 

সে চিনিয়াছে শুধু অসুর চিত্তের শ্যমা -মধুরিমা,

সে প্রকাশ্যে গড়িয়াছে রিপুর অঙ্গে অঙ্গে সুষমা।

সে চায়নি উদার আকাশ তল,গঙ্গার সুনীল জল,

সে চেয়েছে শুধু গিরি নির্ঝরিনী অশ্রান্ত উচ্ছল।

 

কোন মৃত্তিকায় মুক্তিরে খুঁজি কোন তীর্থ নীরে,

চির মুক্তি তো বিরাজিত মানুষেরই মন মন্দিরে।

----------------------------------------------

 

ধূসর রাত্রি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আজ শুভ শক্তির ভাঙন নেপথ্য পৃথিবীতে,

অশুভ শক্তি এসেছে নিঃশেষ কেড়ে নিতে।

 

অন্তরে অদৃশ্য এক শত্রু পৃথিবীর জোয়ারে,

অনেক বিজয় বিপন্ন অসভ্যতার খোয়াড়ে।

বীভৎস চিন্তা চেতনা প্রাণের কোষে কোষে,

মানবেরা সভ্যতার নক্ষত্রগুলো দিয়েছে খসে।

 

হিংসা প্রতিহিংসায় ধবংসের বীজ বুঁনিছে বুকেতে,

এখন শুধু আঁধার রাত্রির খেলা প্রত্যেক স্নায়ূতে।

বিজয়ের গভীরে পরাজয়ের নীলাভ শেষ আলো

আজ শুভ শক্তির ভাঙনে আকাশে মেঘ কালো।

 

চারিদিকে ধূসর রাত্রি আসন্ন অসনি সংকেতে,

ঘরের ভিতরে ভূঁত প্রেতের শব্দ অশুভ দৃষ্টিতে।

----------------------------------------*-