Monday, November 4, 2024

দৃষ্টি লুকিয়ে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

সেই পাখিটা একটু বসেই উড়ে যায়,

চেষ্টা করেও বন্ধী করতে পারিনি খাঁচায়!

 

মুক্ত গগণে ডানা মেরে উড়ে রোজ-প্রতিদিন,

তবু গোধূলী বেলার আলোর বৃত্তে রাখি নয়ন।

যদি ফিরে এই খাঁচায় তরঙ্গ দোলা নৃত্যে,

শুধু চেয়ে থাকি , শুধু চেয়ে থাকা নিত্য।

 

একুট থামি, একটু দাঁড়াই,ধরতে যাই--

সেই পাখিটা একটু বসেই উড়ে যায় ডানা ছড়াই।

একটু ঘুরে আবার আসি ফিরে পাখিটির নীড়ে,

সন্ধ্যা হয়ে আসে,অদৃশ্য হয়ে যায় অন্ধকারে!

 

পাখিটিও হারিয়ে যায় কিছু না বলে-

আমিও ফিরে আসি অশ্রু জলে-

খাঁচার কাছে আসে আবার উড়ে যায় দৃষ্টি লুকিয়ে,

একটুখানি এগিয়ে আলোর বৃক্তে গোধূলী নামিয়ে।

-------------------------------------------

উঁই পোকা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

উঁই পোকার গর্জ্ন দেখছি অনলের চারিধার!

মৃত্যুর দিকে চোখ,কোন সাধ্য নেই বাঁচিবার।

 

ওরা এক দুঃস্বপ্নের ঘোরে পথ ভুলে চলেছে অনল,

কি ভয়ঙ্কর! কি অপেক্ষা করছে আসন্ন ঋতু বদল!!

এ ঝড় কোন ঠুঙ্কু ঝড় নয়, নহে কোন বিলুপ্ত শক্তি,

এ এক কালজয়ী রক্তের উত্তরসূরী মহাযুদ্ধের মুক্তি !

 

আগুনের লেলিহান শিখায় অভিজাত বংশধর,

কোন উঁই পোকা টিকবে না আসন্ন যুদ্ধের প্রান্তর।

কচুরি পানার মত ভেসে যাবে দিগন্ত পেরিয়ে,

হিমেল তুষারের স্তুপে আপনার বসতি হারায়ে।

 

মৌসূমী উঁই পোকা ঝাঁকের জটাজুটে আবরুদ্ধ কাল,

অনল বর্ষ্ণ ঝড়ে বিলীন হয়ে যাবে এ মাতৃকার তল।

সোনালী সূর্য্ আবার উঠবে জেগে দিবা- প্রভাতে,

লাল-সবুজের চেতনা মূলে সম্মুখ যুদ্ধের সাক্ষাতে।

 

উঁই পোকার গর্জ্ন দেখছি, চেয়ে আছি চারিধার,

আগুনের প্রলোভনে কেমন ছড়িয়ে ডানা মরিবার।

-----------------------------------------

কেন মুক্ত হতে পারিনা?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

বুকের স্পন্দন হতে অনূভুতিগুলো ঝরে গেলে,

তাকে প্রাণ বলি কি করে এই জীবন কালে?

যদি ফুলই না ফুটে থরে থরে অফুরান,

কেউ কি বলবে তারে অপরূপা ফুলের কানন?

 

অঝোরে ঝরা অশ্রু জলে বয়ে চলা তরঙ্গ নদী,

অশান্ত করে যায় শিরা উপ-শিরা আজোবদি।

অস্থি মজ্জার দীর্ঘশ্বাসে কম্পন উঠে গভীরে,

বিকশিত হয় সুপ্ত কমনা তুমুল শিহরণ ভরে।

 

তবু কেউ বুঝে না কিসের জন্য এত ঝড় !

শুধু তছনছ করতে জানে, শুধু জানে চূড়মাড়।

যদি ভালবেসেই থাকো তবে কেন আজ আসামী,

কেন মুক্ত হতে পারিনা এ যন্ত্রনা হতে দিবাযামি?

---------------------------------------

 

 

ওগো এই সেই আমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

ওগো এই সেই আমি ফিরে দেখ আমাকে!

আমি হৃদয়ের ব্যকরণ,আমি চিনেছি তোমাকে!

 

অনেক গবেষণার পরে প্রেমের পুষ্পিত বিজ্ঞান

আমি পেয়েছি খুঁজে দৃঢ় সত্যের মৌল উপাদান।

এখানে ছিল না কোন ছলনার রক্ত বিন্দু,

এখানে ছিল সফেদ সফেনের উচ্ছসিত সিন্দু!

 

এটা না বুঝা মানে অনুপম যুদ্ধকে না চেনা,

এটা যে সেই প্রেমের উপমা চির চেনা জানা।

তার কতটুকু জেনেছো সকালের সোনালী শিশির,

লুকিয়ে আছে রাঙা সূর্যের মতো ঝিনুক- মুক্তার ।

 

খলসটা খুললেই চেনা যেত এই আমিকে-

তপ্ত মরুভূমি চেনা মানে এখন চেনা আমাকে।

ওগো এই সেই আমি -ফিরে দেখ আমাকে!

অন্ধকার গগণের দিকে মুখ নিঃসঙ্গতার ভূ-লোকে।

----------------------------------------

পরশে যদি নাইবা এলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

কেন ফুটিলে কাননে ফুলে ফুলে?

কেন দুলিলে সমীরণে পাঁপড়ি মেলে মেলে!

 

ফুটলেই যদি সুবাস ছড়াতে হয় চারিধারে,

ডেকে কাছে নিলে না কেন সুমধুর সুরে!

তবে কেন এমন নাড়ালে?

কাননের নিভৃত কোণে অদৃশ্য আড়ালে?

 

তুমি তো শুনালে শুধু শ্রাবণ মেঘের কান্না,

কভূ চেয়ে দেখনি অঝোর অশ্রুঝরা বন্যা।

শুধু নাড়ালে ঝরা পাতার মতো তুফানে,

যতটুকু সইতে পারি তার চেয়েও বেশী গর্জনে।

 

এখন অথৈ জলে মরি মরি তুমুলভাবে ভেতরে

কেন এভাবে নাড়ালে অনল শিখায় পুড়ে পুড়ে?

পরশে যদি নাইবা এলে-

সুরভী সুবাসে কাননে কেন ফুটিলে?

--------------------------------------------

নিদারুন ব্যকুলতা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

কাকে দোষটা দিবো? সেকি আমার?নাকি তোমার?

আসলে দোষটা কারো নয়, সবই খেলা নিয়তির !!

 

জীবনের কোন স্বপ্নই পূনাঙ্গ স্বপ্ন নয়,

এর মাঝেও কিছূ অপূর্ণতা থেকে যায়।

এই যে এত করে ,চাওয়া এই যে বিলাস,

কে শুনে বলো? শুধু দিয়ে যায় যন্ত্রণা বিনাশ!

 

অনেক তো ইচ্ছে ছিল খুব কাছে টেনে নিয়ে,

গভীরে খুব গভীরে হারায়ে যাই প্রবল প্রলয়ে।

কই সেটা কি হল? জানি হবেও না কোনদিন,

তবু কল্পনা করি রাত্রি নিশী পুলক- শিহরণ।

 

এত ভালবাস কেন বলনি? কেন রেখেছো গোপনে,

এক অপরাধবোধকে প্রাণে নিয়ে জ্বলেছি দহনে।

যখন কথা হল- সেই তো বললে,সেই তো কাঁদলে,

তুমিও হারলে আমাকেও হারালে নিষ্ঠুর নিখিলে।

 

এখনো বুকে অনেক তৃষ্ণা, অনেক তৃপ্তি অধরা,

তবু ভালবাসি, তবু ভালবাস অঝোর অশ্রুঝরা।

অনেক ইচ্ছায় শুধু শুন্য শুন্য আর শুন্যতা,

অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টের নিদারুন ব্যকুলতা।

-----------------------------------------

তুমি ডাক দিলেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

তুমি ডাক দিলেই ,বুঝতে পারতে কতোটা হুলুস্থুল,

কতোটা ব্যকুল হয়ে ওঠে ,কতোটা অযূত কাঙাল!

 

কতোটা অনটন আজম্ন ভেতরে আমার,

তুমি ডাক দিলেই নিমেষেই জেগে ওঠে অন্তর।

রক্ত ক্ষরণের যত কষ্ট সব ভুলে ছুটে যাই-

অধরা সীমান্তের স্বপ্নলোকে- যদি খুঁজে পাই!

 

পরিণত প্রণয়ের উচ্ছাসে উৎসমূল ছোঁব বলে,

প্রহর গুনতে থাকি ফুল শয্যার বাসরে প্রাণ খুলে।

তুমি ডাক দিলেই এতোটুকু দেরী করব না হায়,

এখানে যে অমৃত সুধা –সীমাহীন সুপ্ত অভিপ্রায়।

 

ডাক দিলেই যুগল পরশে প্রেমের আশ্রম বানাবো,

উত্তাল তরঙ্গের উচ্ছাসে বহমান প্রণয় নদী হবো।

একাবার ডাক দিলেই সব কিছু ফেলে,

মৃত্যুঞ্জয়ী প্রেম হয়ে যাবো হৃদয়ের ডানা মেলে।

------------------------------------------

Saturday, November 2, 2024

নিঃশর্ত উপহার

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০২-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

অনুভূতিরা জানতো যদি তোমার এই হৃদয়,

ক্ষতবিক্ষত কতোখানি হয়তো হত না অশ্রুময়।

শুধু একজন জানে শুধু একজন জানে কষ্ট কত!

এত অশ্রুজলের দাগ! এত ব্যদনারসুর চির সতত!

 

 

অঝোরে ঝরতো না বিরহ ব্যদনায় চোখের জল

কভূ জানতেও পারিনি তোমার এ কষ্টের দাবানল।

কষ্টকে আপন কষ্ট মানি গিয়েছো ভালবেসে-

একবারও বুঝতে দিলেনা কি পূর্ণিমা ছিল আকাশে!

 

হয়তো প্রেমের বকুল ফুটেছিল হরষে-

হয়তো প্রেমের মালাও গেঁথেছিলে উল্লাসে।

প্রেমিকও গেয়েছিল বকুল তলায় -অফুরান আশায়,

হয়তো ঘুমিয়েছিলে অবসন্ন মনে কোমল বিছানায়।

 

আজ যখন জাগলে বকুল নেই -বকুলের তলায়  ,

প্রেমের মালা কি করে পড়াবে প্রেমিকের গলায়?

কেউ বুঝতে পারেনি,কভূ বলনি তোমার হৃদয়খানি,

নিঃশর্ত উপহার দিয়েছো প্রেমকে অবরিত কষ্টমানি।

---------------------------------------------

Friday, November 1, 2024

সময় হলো

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ0১-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আবারো সোনালী আকাশ হয়ে গেল কালো,

মেঘে মেঘে ঢেকে গেল সূর্যের প্রখর  আলো।

 

তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,

তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।

জাগ হে জাগ সুপ্ত সমীরণ -এবার যুদ্ধে যাবো,

তুল হে প্রবল প্রলয় নব উদ্দ্যামে যোদ্ধা হবো।

 

হয়তো রক্ত ঝরবে, হারিয়ে যাবো তবু লড়ে যাবো

কভূ হবো না নত শির ওইসবা ফসিষ্টের কলরব।

স্বদেশ জুড়ে আবার  ছড়াবো গোলাপের পাঁপড়ি,

তবু বিক্রি করবো না ফুল হউক যত যুদ্ধে বৈরী!

 

তোরা যাসনে ভুলে আমরা চেতনার উত্তসূরী,

ওরে লাল রক্তে করেছি স্বাধীন বাংলাদেশ তৈরী!!

তোরা  আবার কারা অনেক দূর অন্ধকারে!

গর্দান ধরে পুতে দিবো মাটির সাথে জৈবসারে।

 

তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,

তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।

-----------------------------------------------

সাইরেন বেজেগেছে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৫-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হে কান্ডারী,নোঙ্গর কর হে তরী নদীর কূল,

সাইরেন বেজেগেছে তুমুল আওয়াজে নির্ভূল!

 

পথ ভুলে কোন সে ছুটেছো, কোন সে গাইছো গান

হে জাতির কান্ডারী এই কি তোমার চেতনার তান ?

 

এ তুফান থামবে না কভূ যতই উচ্ছাসে ভাসি,

অথৈ সাগরে ডুবিবে তরী ধবংস করিতে আসি।

 

ইতিহাস ঐতিহ্যের বীর হবে নাকো নত কোনদিন,

সে আসবে ফিরে বারে বারে মুক্তি যুদ্ধের উদ্যান।

---------------------------------------------

Thursday, October 31, 2024

দুঃখের কবিতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

আমার এই দুঃখের কবিতা কে শুনবে?

এই রক্তক্ষরণের খবর কে মসনদে পৌঁছাবে?

 

কে দেখবে আমার এই দুঃখের চিহ্ন কেমন!

ক্ষমতার পালা বদলেও বদল হয়না শোসন।

বল না কাকে বলবো? এই মৌলিক কাহিনী!

দিকে দিকে আপন দর্শনের ফ্যাসিষ্ট বাহিনী।

 

মুদ্রার এপিঠ-ওপিঠ, আলো বলে কিছু নেই,

চারিদিকে সেই পুরানো শকুন ঝাঁকে ঝাঁকে পাই।

আমার এই দুঃখের কবিতা কে মুছবে?

দুঃখের নিখুঁত চিত্র আরো বেশী মাকে ঢাকবে।

 

একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,

সুখের চরনগুলোকে ক্রমে ক্রমে করছে দংশন।

দেশপ্রেমের নাম করে ওরা সব সংগোপনে—

দুঃখের কবিতা রচেছে লাল সবুজের কেতনে।

 

আমার এই দুঃখের কবিতা কে বুঝবে?

সাজিয়ে রেখেছি দুঃখ’রে আমি কে তা ভঙ্গবে?

------------------------------------------------

কপাল পুড়েছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

চারিদিকে নৈরাজ্যের যে মহড়া তা তুলে নাও।

 

স্বাধীনতাকে আদর করে রেখো সজিব শাখে,

চেতনাকে চৈত্র বৈশাখ ঝড়ে দিও নাকো রুখে!

খরা আর ঝড়ে তপ্ত বালুকা আঘাত হানে অন্তর,

গণতন্ত্রকে বুকে রেখো, আগলে রেখো সবুজ প্রান্তর।

 

জাতির দুর্দিনে মায়ের যত্ন নিও সুখী হবে সন্তান,

এই নাও রক্ত, এই নাও জীবন তবু গাও সেই গান।

এখন বড় কষ্টের রাত!

দিকে দিকে দেশদ্রোহীদের কালো হাত।

 

অনাদরে কি রকম ক্ষত হয়েছে স্বাধীন মাতৃকার গায়ে,

অটুট রয়েছে স্বৈরতন্ত্র,পরিবারতন্ত্র- ফ্যাসিবাদী হয়ে।

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

জন্মাবধি কপাল পুড়েছে- তুমি কি দেখতে পাও?

------------------------------------------

 

অনুপম প্রেম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

অনুভূতির প্রতিমা তুমি,হৃদয়ের তরঙ্গ আমার,

অবুঝ কৈশোর হতে তোমাকে জেনিছি -এ অন্তর।

ভেঙেছি ক্ষণে ক্ষণে নিজেকে কি যে তুমুল উল্লাসে,

তুমি কি বুঝেছো? নাকি আমি শুধু অবিরাম হরষে!

 

কত যে ছুটেছি এই পথে নিলোর্ভ্ ভ্রমণে-

তবু অধরা রয়ে গেলো সেই স্বপ্নের ঠিকানা ভুবনে।

মৌলিক প্রেমের অন্বেষনে কি যে ব্যকুল ছিলাম,

কোন কালিমার পিছু না ছুটে শুধু তোমাকেই যপিলাম।

 

শুধু তোমাকেই জানালাম, কতটুকু জেনেছো?

শুনেছি খুব সুখেই আছো!!

এখনো ভেঙেচুরে যায়, তোলপাড় করে তবুও আছি,

যে অনুভূতির প্রতিমা তুমি, তা নিয়েই ছুটে চলেছি।

 

অনেক কষ্টের দামে কেনা ভালবাসা যদি মলিন হয়,

এর চেয়ে বিরহের উজ্জ্বলতা কি আছে ধরাময় ?

যা ইচ্ছে তাই বলো, তবু বলি তুমিই ছিলে অনুপম প্রেম,

সোনালী গৌরব ! এই হৃদয়ে আসা অনুভূতি প্রথম।

--------------------------------------------------