Tuesday, March 12, 2019

আজ স্থবির হয়ে গেছে আশা




                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওদের দিকে তাকালে কেন স্থবির হয়ে আসে আশা !
খবু মনে পড়ে সেই সব ছদ্মবেশী দেশপ্রেমিকের ভাষা
অথচ ওদের সন্তানেরা নেই এই বাংলার সুখে- দুঃখে।
সেই সব মায়া কান্নার উত্তাপ শুধু ক্ষমতার সুখে
আজ স্থবির হয়ে  গেছে আশা…

আজ জেগে গেছে এই বুকে সেই সব কালোরাত,
যেখানে বিষাক্ত সর্পের ছোবলে ক্ষত বিক্ষত রাঙা প্রভাত!
এ দিকে ছদ্মবেশী প্রেমিকেরা একই মঞ্চে একই ফুলে
বৈষম্যের ফুলে সুবাস ছড়ায় এ জাতির তৃণমূলে ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…

তন্ময় চোখে বঞ্চিত প্রাণ রাশি রাশি স্বপ্ন নিয়ে
শিক্ষার প্রদীপ জ্বালায় এ বুকের প্রাইমারী বিদ্যালয়ে
কখনো দেখেছি কি? মনে পড়ে না সেই সব সন্তানদের !
ওরা ছুটে, ওরা পারি দেয় বিদেশ,ওরা বেশ সুচতুর ।
উচ্চ শিক্ষা নিয়ে সেই সব ফিরে না এ বুকে..
অথচ মা, বঞ্চিত প্রাণেরা তোমার সুখে-দুঃখে ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…

ওদের কবে দেখেছো তোমাকে সাজাতে হে সভ্যতা?
অর্থ্  বৈভবে ক্ষমতার দম্ভে ভুলে গেছে মায়ের মান্যতা ।
নামী দামী স্কুল -কলেজ ,বিশ্ববিদ্যালয়, রাস্তা -ঘাট,বাড়ী –গাড়ী
আজ সেই সব ছদ্মবেশী দেশপ্রেমিকদের দখলে..
এ ভঙ্গুর শিক্ষানীতি, প্রশ্ন ফাঁস ওদের কি আসে যায় ?
আজ স্থবির হয়ে  গেছে আশা…

স্থপতি যাদের শোনাতো সেই সব বিজয়ে কথা
সেই বুকে আজ বৈষম্য শিকারে লক্ষ সহস্র ব্যাথা।
বঞ্চিতের চোখে তাই তিমির রজনির বিনিদ্র শোক!
সেই সব পাখি আর ফিরে না, বুঝে না তোমার সুখ-দুঃখ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…
----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এবার ছুটি নে, দয়া করে ছুটি নে




                                      --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার সিংহাসনে বসে শুধু খেলছে ক্ষমতাই,
অথর্ব্ বেহায়া জনতার প্রত্যাশায় হেনেছে আঘাত
লাজহীন অকর্মা শাসনে।

প্রাপ্য পাইনি আজও রজনি দিবসে,
ব্যর্থতা দেখতে দেখতে মানুষেরা,তিক্ত, বিরক্ত,রিক্ত
আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি নে
এই নিলর্জ্জতা আর কতো কাল আর কতোটা প্রহর !
কিছুইটাতো সাফস্য চাই- কিন্তু সে প্রত্যাশা কোথায় ?
হে সিংহাসনের জ্যোতি ক্ষমতার অধিপতি !
তোর সৈন্য, প্রহরীরা, তোর বড় বেশী ক্ষতি
জনতা ওদের চা্য় না, ওদের এ সিংহাসনে শুভা পায় না
বার বার ব্যর্থ্ জনতার প্রত্যাশায় হেনেছে আঘাত !
কিছুটাতো সাফল্য চাই, কিছুটাতো চাই ।

জনতা দিবে না, কিছুতেই দিবে না, আর কত দিন দিবে?
আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি নে
আলোহীন তপন বিশ্বাসী কিরণ আর কতো কাল ছড়াবে?
প্রত্যাশার সম্মুখে শুধুই হতাশা, শুধুই আঁধার..
তুই না পরলে অন্যকে দে, আজিই দে তবু ছুটি নে !
কত আর কণিকাহীন রক্তে প্রাণের স্পন্দন শুনবে?
ক্ষমতার কাছে মানসম্মান কি তবে লাজহীন তামাশা !

আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি নে

-------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি যে ছাত্র




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি যে ছাত্র,
লেখা- পড়া ছাড়া কর নাকো সময়ের অপচয়,
খাতা -কলম -বই  যেন তোমারই  তপস্যা হয় ।
ছাত্র হয়ে অজ্ঞতাকে সঙ্গী ভাবা ছাত্রের ই অপমান,
তাই জ্ঞানের জ্যোতি শিক্ষাকে মূল্য দিয়েছে কোরআন,
পড়, পড়, বেশী পড়, পড়লে তুমি অধিক জানা
যুদ্ধ জয়ী ভ্রান্ত গ্রাসিতে তুমিই এক মুক্তি সেনা ।

জ্ঞনের পথিক তুমি ! আজকে তাই খাতা কলম বই ধরে
স্কুলে চল,স্কুলে চল, জাগাও মশাল জ্ঞান সাধনার তরে
আঁধার জগতের রেটিনা তুমি দেখতে পাবে দূরে
আজই তপস্যা কর প্রেমের প্রবাহে আপনটি করে
জ্ঞানীরা হাসে আর মূর্খরা কাঁদে মুক্তির পথ খোঁজে হায়
বুঝেনি তো আগে শিক্ষা যে  আলো - কি এখন উপায়!

তুমি যে ছাত্র,
তোমার কাঁধে আসবে ফিরে আগামী মুক্তির মশাল..
তোমার পানে চেয়ে আছি ওগো- ধরবে তো হাল ?
তোমরা তো প্রত্যাশার কালজয়ী গান,
অমর বিজয়ী শ্লোগান, আঁধারের আতংক,বাতিলের ফরমান
দুষ্ট সঙ্গে কর নাকো তোমার লেখা পড়াকে অপমান!
আপনার অবহেলায় বিজয়ের মশালকে পর করে
যেও নাকো তুমি আর ! যেও নাকো তুমি আর !

 তুমি যে ছাত্র-শুধু যাও পড়ে,শুধু যাও পড়ে, অবিরত পড়ে…
তোমাকে চাই হে -এ প্রাণে, এ মায়ে – প্রেমের বক্ষ গৃহে.
যেও নাকো ঝরে লেখা পড়া ভুলে দুষ্ট চক্রের মোহে।
-----------------------------------------রাওনাট,কাপাসিয়া গাজীপুর