Thursday, September 26, 2019

অবুঝ টিনেজেরা

                --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 চলাফেরায় ড্যাম কেয়ার চৌদিকে হতাশার বাস
 অবুঝ টিনেজেরা গর্জে ওঠে যেন পৃথিবীর ত্রাস !
আদব কায়দা ঘুমিয়েছে- সভ্যতা সে-ও ঘুমে;
মদ জুয়া আফিম ক্যাসিনো ব্যাপ্তিতে আছো তুমি ।

সভ্যতার অনেক নীচে চলে গেছো কিংবা ধবংসের পারে
তুমি আজ কোন কথা ভাবছো আঁধারে ?
ওই যে ওখানে ধবংসের ফোয়ারা ডাকছে তোমায় গানে     
মনে হয় তুমি যেন উগ্রিব যাবে এখনই তাহা উদ্ভাবনে ।

ধবংসের এমন কাছে- টিনেজের এতো বড় ভুল অকূল আকাশে
আর কবে ফিরে আসবে আপনার জীবন চিনে তুমি অনায়াসে !
আমিতো জানি তুমি আলো নিখিলের অন্ধকার দূর করে
তুমি থাকো প্রতিটি কদমে কদমে ওইসব অশুর হতে দূরে ।

চলাফেরায় ড্যাম কেয়ার চৌদিকে হতাশার বাস
অবুঝ টিনেজেরা গর্জে ওঠে যেন পৃথিবীর ত্রাস !
--------------------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চরিত্রের মুকুট যে গেল ভেঙে

                              ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অসভ্যতা ডানা মেলে উড়ে
যুবক যুবতীরা পথে ঘাটে আজ নগ্ন গায়ে যায় দৌড়ে!
সভ্যতার কোন গান শুনিনা মুখে বাজে ডিজিটাল তাল লয়
হারায়ে গিয়েছে যা ছিল মানুষের-তাইতো আজ এতো ভয়!
দিন রাত্রি ভর ছেলেটি মেয়েটি কার সাথে এতো কথা কয় !
আমাদের সন্তান ডিজিটাল নেশায় এখন আর নাহি পড়ে-

সজাগ থাকিছে নিশি ঢের-
এতো বিপথে গেলো ছেলে মেয়ে পাইনি তো কোন টের!
অবৈধ মিলন মেলায় ছুটিছে তারা নাহি ফিরে ঘর সাঁঝে;
ইউটোব, মেসেঞ্জার আরো কতো কি হেড ফোন কানে বাজে
এ বুকে দিবা কিংবা  নিশির অন্ধকারে দেখেছি যে তাহাদের ।

 চোখ দুটো থাকে জেগে
তাকালেই মনে হয় জীবন আকাশ ঢেকে গেছে কালো মেঘে ;
এতো খোলা মেলা ছুটিছে তারা শহর গ্রাম গঞ্জের পথে পথে
লাজ সরম ,ভয় ভীতি, রীতি নীতি নেই আর প্রাণটাতে
আফসোস হায় ! আলোর নীচে অন্ধকার দেখি ভাই পথ যেতে যেতে
কতো জীবন যে গেল  ঝরে – কতো  চরিত্রের মুকুট যে গেল ভেঙে ।
----------------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, September 25, 2019

ভালবাসা দিয়েই



                            ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভালবাসা দিয়েই আমি ভালবাসাকে জয় করবো বলে
মনে পড়ে কতোদিন তোমার অভিমূখে ছুটেছি
কতোইনা সাগরের প্রতিকূলে সাঁতার দিয়েছি ।

ভালবাসা দিয়েই আমি ভালবাসাকে জয় করবো বলে
একদিন না বুঝা কৈশোরের উম্মাদনায়
তোমাকে আবিস্কার করেছি
ভালবাসাকে বাজি ধরে
এক অসাধারণ অনুভূতির স্বর্গকে চিনেছি ।

শিরা উপশিরা ও ধমনী থেকে তরঙ্গিত হতো শুধু একটি নাম ”সে তুমি” ,”সে তুমি”!
খুব গভীরের সেই অনুভূতির স্থান হতে
দেখো, এখনো জেগে উঠে কি নিঁখুত ভালবাসার ফোয়ারা ।

অথচ বদলে গেলে তুমি কি এক অজানা রহস্যে !
কখনো চাওনি বুঝতে ভালবাসার মূল্য, এ হৃদয়ের দাম
আজ দেখো তুমি নিজেই ভালাসার কাঙাল !
এক প্রেমিকের  সন্ধানে অনেক দূর, বহু দূর----

কেমল প্রেমেই কিছু -এখনো উত্তাল মিছিলে মিছিলে, প্রতি মুহর্তে
হৃদয়ে বাসা বেঁধে আছে মুক্তির জন্যে
আর তুমি অবহেলায় বসন্ত হারিয়ে- কোকিলের খোঁজে..

ভালবাসা দিয়েই আমি ভালবাসাকে জয় করবো বলে
প্রতিনিয়ত ছুটেছি তোমার অভিমূখে সকাল- বিকালে ।
---------------------------------------------------25-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।