Monday, October 14, 2019

বুকের খানিকটা নীচে

                         -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বুকের খানিকটা নীচে রয়েছে হৃদয়,
সামান্য অনূভব করলেই বুঝা যায়
কিন্তু কেউ দেখে না, তার প্রবাহ কতোটা গভীর
এক প্রেমের সন্ধানে ছুটে
আমি বুঝি, উদয়াস্ত আমি বুঝি তোমাকে
সারাক্ষণ কস্পনের মতো ঢেউ তুলে নিরন্তর ছুটো ভিতরে
সে তুমি ! শুধু তুমি !

হৃদয়মূলে জেগে আছো তুমি রক্তিম প্রবাহে প্রবাহে
বুকের খানিকটা নীচে
তুমি বেঁধেছো ভালবাসার ঘর!
ঠিক যেন উত্তেজনা দিয়ে যাচ্ছো প্রতিটি ক্ষণে ক্ষণে
এই যে লুটে পুটে যাচ্ছো বুকের গোপন কুটিরে
তুমি কি তার কিছু টের পাও?
এই দেখ বুকে খানিকটা নীচে!!
-------------------------------------------------14-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

,

যে জ্ঞান ছুঁয়েছে শিক্ষার আলো



                                            ----------------------------------------কবি মোঃ আমিনু এহছান মোল্লা।
যে জ্ঞান ছুঁয়েছে শিক্ষার আলো
সে কি এ জ্ঞানে কোনো অনৈতিক পাপ করতে পারে ?

শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে তবে কেন ?
অনৈতিক কাজ চলে নিত্য দিনে দুর্দান্ত প্রতাপে প্রকাশ্যে দিবালোকে
যেন এক নগ্ন মেলা, মুহূর্তেই উম্মুক্ত হয়ে যায়
অনৈতিক সঙ্গমের অভিলাসে-

চোর ও ডাকাতের মেশা হাসি, নাকি বেশ্যার পল্লী ?
চেয়ারে বসে যুবতীকে আপন ভাবতে শুরু ফুল শয্যার মতো
কি তার পরিচয় ! কি তার পদবী !
বেমালুম ভুলে যায় এসব শিক্ষিত ক্ষমতাধর !
একদিকে ক্ষমতা ,অন্যদিকে পুশুত্তের  ঝান্ডা

যে জ্ঞান ছুঁয়েছে শিক্ষার আলো
সে কি এ জ্ঞানে কোনো অনৈতিক পাপ করতে পারে ?
যে জ্ঞান ছুঁয়েছে পাপকে, কলঙ্কিত করেছে শিক্ষাকে
ওরা মানুষরূপী পশু! চরিত্রহীন লম্পট !
ওদের কাছে আর কোন পদ পদবী কি মানায় ?

যে শিক্ষা বলেছে জ্ঞানকে, আমি তোমাকে আলো দিবো ।
সে শিক্ষাই জাতি চায়, যার স্পর্শে কোন অন্ধকার থাকবে না ।
--------------------------------------------------------14-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



সত্যটা জেনে যাবে



                              ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
গুজবের ধ্বনি কান থেকে কানে কানে ঘুরছে
অস্তিত্ত্ব নেই তবু বাতাসে বাতাসে উড়ছে
সত্যের চিত্রটা বহুদূর পড়ে আছে পাথরের নীচে
মিথ্যাটা কানে কানে ঘুরছে মানুষ থেকে মানুষে
আকাশে-বাতাসে

আগুনটা ভেসে যাচ্ছে গুজবের জলে জলে
পুড়তে পুড়তে ছাঁই হয়ে যাচ্ছে সত্যের ডাল পালা
তবু বিবেক জাগে না ওহে মানুষ !!
তুমি কথা দিয়েছিলে সত্যের অন্বেষনে শুরু করবে অভিযান
আজ দেখি তুমিও গুজবের পথে পথে
তাই বলে হাল ছারিনি
সত্যটা জেগে উঠবেই মানুষের প্রাণে প্রাণে

স্বার্থের আগুনে মানুষেরা এখন জ্বলছে, আপনাকে পুড়াচ্ছে ধ্বংসের আগুনে
বলে যাচ্ছি, গুজবে কিছু নেই
আছে কিছু অশুরের মায়াজাল, আছে কিছু অনিষ্টের প্রেম ।
যদি সত্যটা পাও, আমাকে বলে যেও হে মানুষ
আমি শোধরে নিবো
যাচাইবিনে এক্ষুনি ছুটে যেওনা গুজবের পিছুন পিছুন
একটু ধৈর্য্ ধরো ওহে বিচক্ষণ বিবেক
আর কিছুটা সময় ! সত্যটা জেনে যাবে---
------------------------------------------------14-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।