Sunday, October 20, 2019

প্রাণ কাঁদে অধীর



-----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রভাবশালী, ওহে ক্ষমতাধারী, ওহে দলবল
আছে ক্ষমতা, আছে প্রাচুর্য্য, আছে ব্যথা-উতরোল
বিবেক শূন্য,নৈতিকতা শূন্য, শূন্য তোর চৌধার
প্রাণ কাঁদে অধীর,সীমাহীন রিক্ত হাহাকার !
ওহে রক্তচোষা, ওহে মানবতা বিরোধী-
ওহে স্বৈরচার,ওহে ধোঁকাবাজ, দেখ ওই বিদ্রোহী
প্রতিবাদী ভেঙ্গেছে ক্ষমতা তোর
তুই চোর,তুই চোর
কেউ নয় তোর আজ্ঞাবহ
তুই লুটেছিস,তুই কেড়েছিস জনতার অধিকার অহরহ।
ওহে পদধারী, নেই তোর পার, নেই তোর কূল
দেখ বিরহীরা জেগেছে ওই রাখবে না আর চুল,
চা্ই চাই বিদায় চাই তোর এবার
জনতার কল্লোলে না যেন দেখি ছায়া তোর ।
বিবেক শূন্য,নৈতিকতা শূন্য, শূন্য তোর চৌধার
প্রাণ কাঁদে অধীর,সীমাহীন রিক্ত হাহাকার ।
--------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আপনার রক্ত খাচ্ছে

শিশু হত্যা ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে
কি আর হবে মানুষরূপে পরিচয় দিয়ে?
এইভাবে চলতে থাকলে মানুষেরই অপমান হবে
পশুদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে
মানুষেরা এখন হিংস্র প্রাণীদের মতোই নির্দ্য় –নিষ্ঠুর
প্রাণে প্রাণে শূল বিঁধাচ্ছে,রক্ত চেটে চেটে খাচ্ছে
আপনার রক্ত খাচ্ছে—

শিশুদের মারছে, উদরের শিশুদের মারছে, ভয়ঙ্কর ভাবে মারছে-
প্রাণ কি একবারও কেঁপে ওঠে না তোর?
হায়রে পিতা ! হায়রে মাতা!
এ কেমন পরিহাস?
তুই কি জানিস প্রভূর আরশ কেঁপে ওঠেছে, কেঁপে ওঠেছে তামাম পৃথিবী!
হত্যা হয়েছে বিশ্ব মানবতা
প্রেমের ডাক দিয়ে মানবতার প্রাণ জেগে উঠুক
নিরাপদ থাকুক পৃথিবীর প্রতি শিশুর প্রাণ ।
--------------------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Thursday, October 17, 2019

আমার হৃদয় আমি দিয়ে যাবো



----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার হৃদয় আমি দিয়ে যাবো
সেই অনুভূতির রাণী তোমাকে !

প্রেম তো অবিকল দাউ দাউ আগুনের মতো
প্রাণের গহিন পুড়ে যায়,সেও তুমি কর্তৃক শাসিত
তারও আছে বিরহে বিরহে অংকিত কিছু ক্ষত চিহ্ন !

হৃদয় তো রূপান্তির ! আজো গবেষণা হয় তা নিয়ে
কিন্তু ফল তো একটাই আসে বারে বার 
যে হৃদয় চিনেছে শুধু তোমাকে, শুধু তোমাকে-
একবার ঢুকে দেখো তার সব স্পন্দন জুড়ে
কেবলি জড়িয়ে আছো তুমি দীপ শিখা হয়ে
কৃষকের মতো তুমিও
হৃদয়কে চাষাবাদ করে যাও বুক চিরে চিরে-

হৃদয় তো কেঁপে ওঠে অনুভূতির যে কোনো সুখ-দুঃখে
খুব গভীরে ঢুকে চিৎকার দিয়ে বলে-
ভালবাসা এ পথেই আছে , এখানেই আছে-

তাই তো.
আমার হৃদয় আমি দিয়ে যাবো
সেই অনুভূতির রাণী তোমাকে !
-----------------------------------------------------------17-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।