Monday, April 10, 2023

দু’হৃদয়ের সংযোগে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০8-২০২৩ ইং।

*******************

এই যে এত মৌনতা ! এত নিশ্চুপ !

সে কি সত্যি ! নাকি অড়াল করেছো কোন কিছু !

আমি ঢের ধরতে পারি তোমার মর্মমূলে

ভীষণ ভুমিক্ম্প দুলে, লুকোচুরি খেলে

ঠিক তুমি যা চাও, আমি যা চাই—

কেউ না দেখুক, কেউ না বুঝক গোপন

বৃক্ষরোপন ।

হয়তো একদিন বোঁটায় ফুটবে রঙীন ফুল

সেদিন প্রকাশ্যে রোদ বৃষ্টির তাপে,

প্রণয়ের উত্তাপ ছড়াবে

ভালবাসার জমিনে----

এই যে এত মৌনতা ! এত নিশ্চুপ !

সব ভেঙ্গে যাবে দু’হৃদয়ের সংযোগে।

-------------------------------------

 

Saturday, April 8, 2023

তবু কবি স্বপ্নের চোখে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে কবি ,

এখানে বর্ণ্- শব্দ- চরনগুলো এলমোলো

তবু কবি কবিতায় খুঁজে তোমাকে

রচনা করে সুখ প্রণয়ের স্নিগ্ধ রাত !

কলঙ্কহীন শুভ্রতা খুঁজে পূর্ণিমার আলোয়

শিমুল পলাশ ফোটেনা, পাখিরা ডাকে না

তবু কবি বিনিদ্র উদাসী প্রাণে-

তবু কবি স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে

কোন বেদনার অশ্রুজলে ভাসি

তবু কেউ আসে না, কেউ বসে না পাশাপাশি

একটি আগুনের লাল গোলা

ক্ষত বিক্ষত করে যায় গভীরের কোন কিছু !

তবু কবি ভালবাসে-

অপেক্ষায় থাকে, কবিতা লেখে হৃদয়ের সুতো ধরে।

আর তুমি দূরে- বহুদূরে---

----------------------------------------------

যখন তুমি বলেছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

সেই র্স্মাট বাঙালি হতে পারিনি এখনো,

তবু স্বপ্ন দেখে দেখে কুড়াতে চেয়েছি মুক্তি

স্বাধীনতার মানচিত্রে নিভৃতে খুঁজেছি তারে

এতদিন কেউ স্বপ্ন দেখায়নি, দেখাতে পারিনি

আজ যখন তুমি বলেছো-

ঝিনুক খুলে মুক্তা দিবে, মুক্তা ছড়াবে

বিশ্বাস করেছি স্মাট বাংলাদেশের পতাকা উড়বে

আমি হব তোমার সারথী আগুনের নদী

মুক্তির চির তীব্রতম গভীর উল্লাসে

তোমার প্রাণের ভাষা বিষ্ময়ে পড়েছি,

স্বপ্নের উপর রেখেছি প্রবল বিশ্বাসের হাত

আমি  র্স্মাট উন্নয়ন দেখেনি,

তুমি স্মার্ট্ বাংলাদেশের বীজ বুপন করেছো

চারিদিকে স্মার্ট্ পুস্পের পটভূমি-

সেই ফুল ফুটুক, সেই ফুল হাসুক-

লক্ষ শহীদের সমাধিতে--

---------------------------------------

 

 

 

 

রুচির দুর্ভিক্ষ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

পথে ঘাটে নগ্ন রুচির অবাদ আয়োজন,

আজকের সমাজ বলে তারে বড় প্রয়োজন।

নারী- পুরুষ ভেদ নেই চলন ঢংগে মিল,

অসুর ডানায় রুচিগুলো উড়ে হৃদয় দিল।

দুর্ভিক্ষ এসেছে ভাই রুচির রঙ্গ শালায়,

মানুষ রূপে অমানুষ ভাই ছুটছে নশ্বর ধরায়।

উচিৎ কথা বললে পরে নেংটি ইঁচুর নাচে

কুরুচি আজকে ভাই  বিশ্ব সমাজ বেঁচে

কালোকে সাদা বলে, সাদা জিনিস কালো

এই হল রুচির সজ্ঞা মানব প্রাণের লগো।

চারিদিকে কুরুচি কে যায় বলে ?

রুচির দুর্ভিক্ষে মানব সমাজ চলে ।

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

-------------------------------------------

Friday, April 7, 2023

তবু কেউ একজন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

***********************************

মানুষেরা বুঝতো যদি মানুষের হৃদয়

ক্ষতবিক্ষত কতোখানি,

অঝরো ঝর্ণার মতো ফেলত অশ্রু জল !

অন্যের কষ্ট আপন কষ্ট মানি

ভালবাসতো অবিরত প্রসন্ন প্রাণ ।

সংকির্ণ্ প্রাণেরা বুঝতো যদি

ভালবাসার দুর্ভিক্ষ কত যন্ত্রণার -কত ব্যদনার

এত কষ্ট  দিত না , চলে যেত না এতদুর !

কঠিন হৃদয়ে উঠতো বেজে

শুভ্র প্রেমের অমৃত সুর ।

পাষানী হৃদয়েরা কখনো দেখত যদি

হৃদয়ের ক্ষত বিক্ষত দাগ-

তবে ফেলত অঝোরে অশ্রুধারা

ভুলে যেত হৃদয়ে সঞ্চিত সব রাগ-অনুরাগ।

তবু কেউ বুঝল না, বুঝতে চাইল না

এ হৃদয়ের কষ্ট কত !

তবু কেউ একজন ছিনিয়ে নিয়ে গেছে এ প্রাণ।

যদি তুমি স্বীকৃতি দাও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

***********************************

হৃদয় খুলে দাও ভালবাসার বীজ ছড়াবো,

মানবে মানবে প্রেমের গোলাপ ফোটাবো।

হৃদয় জমিনে চাষাবাদ করাবো

পাহাড় পর্বতে সাম্যের ঝর্ণা ছোটাবো।

তুমি আমি যুগল বন্ধনে বিলাব অমৃত স্বাদ

পরম আলিঙ্গনের শিহরণে জাগাবো চাঁদ !

এ পৃথিবীর বঙ্গ ভূমির বঙ্গোপসাগরে

মুক্তির পতাকা উড়াব ভালবাসার তুমুল ঝড়ে !

স্বাধীনতার তরী নিবো বেয়ে মধুমদগন্ধময়-

শুধু খুলে দাও, শুধু খুলে দাও প্রসন্ন হৃদয়।

জুঁই –চ্যাঁমীলি- শিউলী বোঁটা চুষে নিবো রস

যদি তুমি স্বীকৃতি দাও দু’ হৃদয়ের পরশ।

-----------------------------------------

ঘরে ঘরে জীবন্ত লাশ !

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

***********************************

এতো কষ্ট এ জাতি রাখবে কোথায় ?

তেমন যোগ্য শান্তনার দিপালী কই?

তেমন একজন তো চাই, খুব করে চাই

যে পথ দেখাবে অন্ধকারে পাঞ্জেরী হয়ে

উত্তাল সমুদ্র জয় করবে নির্ভয়ে !

সিংহাসন বলো, রাজ পথ বলো, জনতা বলো

অথবা সুনীল-সাগর জল

সব কিছু যেন এলমেলো নিস্ফল ।

এখানে জনতার অধিকার সব কিছু তুচ্ছ

স্বাধীনতার সমাধি দেখি রক্ত ঝরা প্লাবনে

মুক্তির পতাকা দেখি আকাশে

তবু পরাধিনতার গন্ধ খুঁজে পাই প্রতিটি পরশে

চৌদিকে জীবন যাপনের দুর্ভিক্ষ !

ঘরে ঘরে জীবন্ত লাশ !

স্বাধীন পতাকায় শকুনের রক্তাক্ত ছোবল

মুক্তিকে খুঁজেছি এখনো-

মুক্তি দাতা কোথায় ? সেই কান্ডারী কোথায় ?

------------------------------------------

বিশ্ব জয়ের গান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

***********************************

কি মধুর কণ্ঠে শুনালে আল-কোরআন !

মুহুর্মুহু করতালিতে বাজিল বিশ্ব জয়ের গান

তরঙ্গে তরঙ্গে নাচিল মুমিনের স্পন্দিত প্রাণ

এ কি শুনাল হাফেজ তাকরিম বিশ্ব ময়দান !

চৌদিকে স্তম্ভিত আজ আকাশ-পাতাল

বিশ্ব মঞ্চে উড়িছে ওই সবুজ আর লাল।

তুমি গর্বিত বাংলাদেশ ! তুমি হীরেসোনামণি

তুমি বিশ্ব জয়ী সম্রাট ! আল-কোরআনের ধ্বনি।

তুমি আমাদের বিজয় নিশান

তুমি জাতির দীপ্ত অহংকার ! গৌরবের প্লাবন।

অন্ধকার আকাশে দেখি আজ পূর্ণিমার চাঁদ

তুমি সেই দিবাকর ! অযূত বিজয়ে অমৃত স্বাদ।

কি মধুর কণ্ঠে শুনালে আল-কোরআন !

মুহুর্মুহু করতালিতে বাজিল বিশ্ব জয়ের গান

-------------------------------------------

Thursday, April 6, 2023

শুধু নীরব এখানে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৬-০৪-২৩ ইং

***********************************

এখানে মানুষের মোহগুলো প্রাণে প্রাণে,

তুমুল উৎসবে মেতেছে অগ্নির বানে বানে।

জ্বলে পুড়ে ছাঁই হচ্ছে তবু

মুক্তির সন্ধানে ফিরে না কভূ !

এখানে থেমে গেছে মুক্তির পথ হাঁটা

এখানে পথ নেই , এখানে দিগন্ত নেই

তবু ব্যস্ত , তবু দুরন্ত ঘড়ির কাঁটা ।

মানুষ হরদম ছুটেছে নির্লজ্জ গাঁয়ে গাঁয়ে-

ইনসাফ নেই, এখানে যুদ্ধ হয় পাঁয়ে পাঁয়ে

মানুষ মানুষের রক্ত চোষে

আত্মঅহংকারী হয় তুমুল হরষে !

শুধু নীরব এখানে মানুষের মনুষ্যত্ব

শুধু উৎসবে মেতেছে মানুষের পশুত্ত্ব।

---------------------------------------

পুস্পমুখর বিশ্ব জয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৬-০৪-২৩ ইং

***********************************

সারা বিশ্ব দেখেছে বাংলার নব সূর্যোদয়!

অন্ধকার পৃথবী আলোকিত হয়েছে নির্ভ্য় !

যেখানে আমাদের কোরআনের পাখি

ক্ষুদে কন্ঠ রাজ, ঐশ্বরিক আঁখি

হাফেজ তাকরিমের পুস্পমুখর বিশ্ব জয় !

গর্বিত বাঙালি জাতি তোমার এ -তাল -লয় ।

এ সুর ! এ কন্ঠ কভূ ভুলার নয়

হে ক্ষুদে কন্ঠ রাজ ! হে নির্ভিক অকোতভয় !

অভিনন্দন ! তোমাকে অভিনন্দন!

আলোর পরশে জেগে উঠাও অন্ধকার প্রাণ

তুমি হও তার পাঞ্জেরী তুমুল ঝড় তুফান !

তুমি নির্ভিক ! তুমি নির্ভ্য় ! উত্তাল সমুদ্র প্লাবন।

তুমি বিশ্ব জয়ী এক ঐশ্বরিক আলো !

কোরআনের পরশে দুর করো জগতের কালো।

--------------------------------------------