Tuesday, August 15, 2023

যৌবনের ফুল

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

বড়ই বেপরোয়া তুমি ভাবি যারে সম্মানে,

কারে দেখাও এ রূপ লাবণ্য ভুবনে !

ফুলের ভাষা, পড়িছে শয়তানে আগে

চুপি চুপি এসে, কত দিন রাত জাগে

রূপ লাবণ্য ঘেরি, কত ব্যথা লাগে

যখন উথলি উঠে যৌবনের ভাষা রাগে !

কারে দেখাও রূপ লাবণ্যের ফুল - কাননে

কি তোমার গুপ্ত ধন, জাগে কেন ভূষণে?

এতো শুধু আপনের আদর -সোহাগ -প্রণয়ে,

কারে দেখাও সাগর নদী ফুল- নির্ভয়ে ?

নগ্ন যৌবনের ভাষা,

এতো এক সর্বনাশা !

ওঁত পেতে আছে কীত পতঙ্গের দলে,

এখনি ফিরে যাও তোমারই নিবাস স্থলে।

ঢেকে রাখ- জল হউক শরতের নদী

কারে দেখাও যৌবনের ফুলগুলো নিরবধি ?

--------------------------------------

আল- কোরআনের পাখি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

তুমি ছিলে  শত বিষাক্ত নাগিনীর পাকে বাাঁধা

আল- কোরআনের পাখি শুভ্র –সাদা !

বিধাতার রহমে উঠে যাক ওইসব কালো দাগ

ভেঙ্গে যাক বাতিলের রাগ- অনুরাগ!

তুমি মুফাসসির এ কোরআন, মুধুর কণ্ঠি প্রাণ,

ওইসব জলশুন্য বালুকা উদ্যান—

পথ ভ্রষ্ট মানবের আলোক সজ্জিত কলতান

তুমি নির্ভ্য়, তুমি উদ্যাম আল-কোরআনের পাখি,

বাতিলের হুঙ্কারে নত করোনি কভূ বিনিদ্র আঁখি !

তোমার প্রস্থানে কেঁপে উঠেছে পৃথিবীর প্রান্তর,

তবু তুমি অন্তর পরিসরে  চিরঞ্জিব - নিরন্তর ।

আলোকে- পুলকে- ভূলোকে তুমি অবিনশ্বর

যদিও তুমি নিয়েছো বিদায় এই নশ্বর !!

ভুল ক্রটিগুলো হউক ক্ষমা অনন্ত হাশর

মহান আল্লাহ যেন দেয় তোমায় জান্নাত উপহার।

-------------------------------------------------

সিংহের গর্জ্ন সম

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

শেখ মুজিবের বজ্র কণ্ঠ দুরন্ত সাহসী !

সিংহের গর্জ্ন সম তরঙ্গ উচ্ছ্বসি ।

 

যুদ্ধের ঢেউ তুলেছিল তব হৃদয় পরশি

দলে দলে বীর বাঙালি মুক্তি যুদ্ধে আসি।

বুক উঁচিয়ে গেয়েছিল

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।

 

একটি অঙ্গুলির নির্দেশে, একটি কবিতার চরনে

বীর বাঙালি গর্জে উঠেছিল দূর্গে দূর্গে সমর রণে।

লক্ষ শহীদের রক্তের মর্ম্- মূলে

শেখ মুজিব ফুটেছিল লাল সবুজের ফুলে ফুলে।

 

তবু প্রাণ কাঁদে, তবু স্থির গর্বে বসি,

কবিতা লিখি, রক্তে রক্তে পেয়েছি যে শশী !

সে আলোয় তোমাকে দেখি চির উজ্জ্বলে

ঘোর অন্ধারেও তুমি লাল-সবুজে ঝলঝলে!!

 

ঘাতকেরা নিত্য পরাজিত তোমার চরণে-

সেই রক্তের দাগ এখনো দৃঢ় বন্ধনে

তোমারই সন্ধানে— অপলক নয়নে

মুক্তি যুদ্ধে পাওয়া লাল-সবুজের নিশানে।

----------------------------------

সভ্যতার বুকে এখন দীর্ঘশ্বাস

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪--২০২৩ ইং

*************************

আধুনিকতার দোহাই দিয়ে যেদিন ধরণী,

আবরন দিয়েছে খুলে যৌবনা- রমণী !

সেদিন হতে

নারী-নর নির্লজ্জ সংঘাতে !

এখন তাকিয়ে দেখি ন্যংটা কুকুরও হাসে

চলে গেছে প্রেম ভালবাসা রজনীর আকাশে।

ধর্ষণের  মণিহার

এখন চারিদিকে সমাচার !

হাজার অপমান অপদস্তে ধর্ষকের চাহনী

ধর্ষিতা তুমি তা দেখনি, তা হিসেব করনি ।

যে ফুল লুকানো ছিল ধরনীর তটে,

তুমি খুলে দিলে কীট পতঙ্গের পথে-ঘাটে।

ভ্রান্ত নেশায় তুমি উড়ছো দূষিত বাতাসে

আবরন যে খুলেগেছে নগ্ন ত্রাসে এাসে-

সভ্যতার বুকে এখন দীর্ঘশ্বাস!

নর-নারীতে -বিভেদ -বিচ্ছেদ -অবিশ্বাস।

-------------------------------------

Sunday, August 13, 2023

এই হৃদয় ছুঁয়ে গেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১০-০৮-২০২৩ ইং

*******************

এই হৃদয় ছুঁয়ে গেছে, এখনো লাগে ব্যাথা,

অনুভবের স্মৃতি পটে কত চরনে কত কথা।

এই হৃদয় ছুঁয়ে গেছে, ঢুকে ঢুকে চারিদিকে,

এখনো তরঙ্গ তুলে সফেদ সফেন এই বুকে।

এই হৃদয় ছুঁয়ে গেছে, শাখে শাখে ফুটে ফুল,

অস্থি মজ্জায় নাড়া দেয় এখনো বিপুল-ব্যাকুল।

এই হৃদয় ছুঁয়ে গেছে, চুপি চুপি গেয়ে গান,

এখনো শিরা উপশিরা কাঁপে সেই গুন গুন তান।

এই হৃদয় ছুঁয়ে গেছে, প্রেম নদীর কূলে কূলে

বলে গেছে সেই কথা, যা এখনো যায়নি ভুলে।

এই হৃদয় ছুঁয়ে গেছে, ভালবাসার কোলাহলে

এখনো তুমি সেই আগের মতই হৃদয় মূলে।

কোথায় যাবে চলে, কে আমারে বলে দেয় ?

কে দিবে হৃদয়ে দোলা, কে তোমারে তুলে নেয়?

তুমি তো মনে কথা, তুমি ছাড়া ভাবিনাতো কিছু !

এই হৃদয় এঁকেছে যে মুখ,কি করে ছাড়ি তার পিছু ?

-----------------------------------------

Saturday, August 12, 2023

নির্লজ্জ সংসার

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

নির্লজ্জ সংসার উরু বাহুর সন্ধিতে-শহরে;

লিভ টুগেদার দাবানল বেড়ে অনল- প্রাচীরে

কত যুবক যুবতী পুঞ্জে পুঞ্জে পুড়ি,অণিবারে

কেউ জানে নারে !

স্বামীস্ত্রী নয় তবু অনল কণা রূপে শর, শিরে

দিবা নিশী ভর দুপুরে

লিভ টুগেদারে নির্লজ্জ সংসার  পাতে অস্থিরে-

যৌবনের তরঙ্গ বহে গোপন সঙ্গমে ঘরে ঘরে

কেউ জানে নারে

কত শত যুগল , ভরা তরুণ যৌবনে,

লিভ টুগেদারে নিষিদ্ধ আলিঙ্গনে

দিবা -অস্তের শয়নে-

আপনার ধন হারায়ে আসে- সর্বনাশে!

চেতনা চোখ খুলে যাক পূর্ণিমার চাঁদে চাঁদে

ফিরে আসুক শুভ্র আলো অন্ধকার বিষাদে।

-------------------------------------------

নিষিদ্ধ বাসর রঙ্গ

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

রহস্যে ঘেরা বেশ ভূষণ তোর, হে সুহাসিনী !

হেলে দোলে দেহ তরী তরঙ্গ নদী

ড্যাম কেয়ার দুরন্ত গতি আঁধার যামিনী-

বড় রহস্যে বাস তোর, পাশা পাশি বসি

নির্লজ্জ ওপেন শরীরে পূর্ণিমার শশী !

তোর অনলে পুড়ে বসূধা প্রখরে’

অধরা তপনের প্রণয়ে তপ্ত বালু চরে-

আবৃত ছিল তোর দেহ, মৃদু শ্বাসে আসি

হে অযূত স্বপ্নের রূপসী !

কি এমন জ্বালা উঠল গায়ে,

আবরণ ভেসে গেল নিষিদ্ধ গঙ্গা জলে যেয়ে ?

আজ তুই উলঙ্গ !

অভিশপ্ত নরকের সঙ্গ ।

মধুময় পুস্পগুলো মৌয়ের শূলে ঝরে ঝরে

নোংড়া ধূলি বালির আলিঙ্গনে গ্রাম গঞ্জ শহরে।

নিষিদ্ধ বাসর রঙ্গ তোর!

আঁধার কেটে হবে না কভূ ভোর !!

----------------------------------------

আধুনিক প্রেমের কানন

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

নবরূপে সাজিছে আধুনিক প্রেমের বাগান,

এতটাই ওপেন যেন নির্লজ্জ গাইছে গান ।

ততটাই সহজ যেন তথ্য আদান-প্রদান,

যেখানে নেই কোন টান, চেতনা ও প্রাণ।

কত সহজেই বলে ফেলে

আই লাভ ইউ ! আই লাভ ইউ হে জান !

কোন চিঠি নেই ! কো্ন যাচাই বাছাই নেই

কোন ধকল নেই—

দর্শনে –ধর্ষণে- ঘর্ষণে রক্ত ক্ষরণে ক্ষরণে

মরনে মরনে-

আধুনিক প্রেমের কানন !

কারো হুশ নেই ! আত্মহননের কোন সমাধিতে

গোপন ক্যামেরা কোন কলঙ্কিত নদীতে

দেহ তরী চলেছে ভেসে

জীবনের সর্বনাশে- ডিজিটাল ভালবেসে

আধুনিক প্রেমিক- প্রেমিকা-

চলিছে হারায়ে গুপ্ত ধনের অহমিকা।

------------------------------------------

মৃত্যুঞ্জয়ী স্থপতি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

ওরা রটে তোমার নামে বদনাম,

ওরা চায় তুমি হও অপমান ।

তবু তুমি জগৎ বিখ্যাত শিরোনাম !

সোনালী অক্ষরে ইষ্টক প্রস্তরে রচিত

আমার সোনার বাংলা সংগীত

বুকের পিঞ্জরে লেখা

শুধু একটি নাম-

ওরা রটে তোমার নামে বদনাম,

তবু তুমি মৃত্যুঞ্জয়ী স্থপতি এই ধরাধাম।

রক্ত ঝরেছে ভূমে সাগর নদী জলে

তবু তুমি লাল সবুজের ফুলে ফুলে—

তবু তুমি রক্তে লেখা লক্ষ শহীদের কবিতা

এই  স্বাধীন বাংলার প্রণেতা।

তুমি শেখ মুজিবর রহমান

বজ্র কণ্ঠে ডাক দেওয়া মুক্তি সংগ্রামের তপন ।

----------------------------------------

আমি তোমার সন্তান

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

পতাকা জড়ায়ে গায়ে যোদ্ধা বলে আসি;

মাগো তোমারে কত ভালোবাসি !

আমি তোমার ভালবাসার ধন, জননী শুধায়

কে তোমার বুকে রক্ত ঝরায়,

বিদ্রোহের অঙ্গুলি প্রসারিয়া দেখায় ?

এই দেখ আমি তোমারে ভালোবাসি কতখানি!

এর অসীম সীমানা মাগো আমি শুধু জানি !

যতক্ষণ স্পন্দন তুলে আমার এ বুকে

নহে গো তার পরে-

আমি মুক্তি যোদ্ধা এর বেশী পরি না বলতে

আমি তোমার সন্তান,

আমি পারি তোমার বুকে মরতে-হাসতে হাসতে

----------------------------------------

ক্রাশের ত্রাসে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

ক্রাশের বিভায় পূর্ণ্ ভুবন, ক্রাশেই প্রেমের খেলা,

ভাঙ্গা হৃদয় চমকে উঠে প্রেমের নব ভেলা।

নবীন রূপে ক্রাশের হাওয়া লাগছে হৃদয়মণি,

চৌদিকে আজ ক্রাশের তরে প্রেমের জগৎখানি।

ক্রাশ হাওয়ায় বৃষ্টিধারা মকুল পাপড়ি মেলে

আই লাভ ইউ বলে ফেলে লাজ সরম ভুলে।

ক্রাশ খাওয়া  নব কৌশল নব সে ফুল,

তারই প্রেমে ছুটছে জগৎ হারায়ে নদীর কূল।

অঙ্গে অঙ্গে ঢেউ উঠেছে ক্রাশের কালো জলে

ভন্ডামীর এক নব ফাঁদ লোকে তাই বলে।

প্রেমে যে আজ সেই আলো,

ক্রাশের ত্রাসে ভুবন কালো ।

ক্রাশের নামে রঙ্গ লীলা অথৈ গভীর তলে,

হৃদয় হৃদয়ের চাষাবাদে প্রেমের মুক্তা ফলে।

----------------------------------------------

আপন তপস্যায়

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

তোমারে ফুটতে হবে জাতির অন্তিম নিশ্বাসে,

আপন তপস্যায় জাগতে হবে প্রমোদ উল্লাসে।

তুমি সেই ভবিষ্যৎ প্রজন্ম সাহাসিকা অপ্সরার মতো;

যেখানে জাতির স্বপ্নগুলো রক্ষিত- অক্ষত !

বিমর্ষ্ কুঞ্জে তুমি নও ক্লান্ত কুহু কুহু স্বর

তুমি উদ্যাম ভয় হারা,  নব নেত্র সুকুমার।

তুমি শুন্যের পূর্ণতা, তুমি বিহ্বল জর্জর

তোমার জমিনে স্বপ্নগুলো করেছি রোপন,

ছুঁড়ে দাও অসুরের মন্ত্র ! দিয়ে যাও তুমুল গর্জ্ন।

উগ্র মদ্য- আফিম গাঁজায় তুমি নও মুহ্যমান

খর তাপে তুমি নও মরি মরি,

তুমি সেই বজ্র কণ্ঠের উত্তরসূরী।

আপন তপস্যায় গর্জে উঠাও এ দেহ প্রাণ,

জাতি যেন করে মুহুর্মুহু  অনুভব- হে সন্তান।

জেনে রেখো, তুমি সেই ভবিষ্যৎ প্রজন্মের সৌরভ,

তুমি এই দেশ ও জাতির  কালজয়ী গৌরব !!

তোমারে ফুটতে হবে জাতির অন্তিম নিশ্বাসে,

আপন তপস্যায় জাগতে হবে প্রমোদ উল্লাসে।

----------------------------------------

বড় বেশী নির্লজ্জ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

যৌবন তরঙ্গে টিনেজ করিতেছে আরোহণ;

দূরন্ত দুর্বার গতিতে ছুটিতেছে অপলক নয়ন।

কল্প দোলায় নাঁচিতেছে নগ্ন কোলাহলে

পথ ঘাটে পার্কে পুলক কৌতুহলে-

নরপতি লুট করে সত্যবতীর ধন

সঙ্গমে চৌদিকে মত্ত পার্কের উদ্যান।

আঁখি খুলে কেউ দেখে না দুলাল-দুলালী

কি মরন নেশায় জাতির নন্দন-নন্দিনী

যৌবন বাহনে কি দুরন্ত দুর্বার অনম্বরে

গুপ্তাঙ্গ হচ্ছে চুরি পথে ঘাটে প্রান্তরে।

বড় বেশী নির্লজ্জ  ন্যাংটা পুশুদের মতো

বন্ধুত্বের দোহাই দিয়ে এ কি বলতো ?

এ কি শিহরণ ! এ কি উম্মুক্ত প্রণয় !

বন্ধু – বান্দীর অবৈধ প্রেম ভালবাসায়-

---------------------------------------

 

ইন্টারনেট পিঞ্জরে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২--২০২৩ ইং

*************************

প্রেম যত ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে,

তরঙ্গ নাচে দোলে ইথারের নীরে নীরে।

অকৃত্রিম হৃদয় এখন সুচারু হাসিনি,

পুলকের শিহরণে প্রেমিকার যামিনী।

নগ্নতার কলকলে বয়ে চলে প্রবাহিণী

ধর্ষণের জল ঝরায় প্রণয়ের কামিনি ।

যুগল বন্ধনে শয্যার মন্দিরে

প্রেম যত ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে,

ভালবাসা নাইকো হৃদয় কারাগারে

কত গোপন কথা কত পর্ণ্গ্রাফি নিশীথ ম্যাসেঞ্জারে

প্রণয়ের ঝড় তুলে

নিষিদ্ধ প্রেমের ব্যাকুলে !

আজিকার প্রেমিক-প্রেমিকা মিথ্যের ছলে ছলে

দিবা- যামী ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে ।

--------------------------------------------

 

Friday, August 11, 2023

ডির্ভোসের মহামারি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১--২০২৩ ইং

*************************

ডির্ভোসের মহামারি প্রাণে প্রাণে জাগিল,

পরকিয়ার ক্যান্সারে সুখের সংসার ধসিল।

এক নরে অধিক নারী নীল নভঃস্থলে,

নারীও তপন রূপে নীল সিন্ধু জলে।

ডুবে যায় অস্তচলে নরকের দিবাকরে

স্বর্গিয় বাঁধন তবু দুঃখে আঁখি ঝরে-

কেউ চায়না বুঝে সন্তানের কষ্ট-

যে যার মতো চলিছে পথভ্রষ্ট ।

সংসার গগণে নিভে যায় সোনালী তপন,

স্বর্গের উজ্জ্বল যৌবন- প্রচন্ড কিরণ !

প্রেম ভালবাসা পথ হারায় পরকিয়ার গগণে,

ডিভোর্সের রাজত্ব হয় প্রিয়-প্রিয়ার ভাঙ্গনে।

---------------------------------------

প্রযুক্তির খোলা জানালা

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১--২০২৩ ইং

*************************

ধিক ধিক শত ধিক ওইসব পথভ্রষ্ট প্রাণ,

নিজ দুষ্টে দুষ্ট হয়ে ‍প্রযুক্তিরে করে অপমান।

প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,

যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।

প্রযুক্তির খোলা জানালায় কলঙ্ক সে জন,

দিবা নিশি ম্যাসেঞ্জারে যে করে নগ্ন আলাপন।

যে খোঁজে জ্ঞানের আলো মুক্তির বরষণে

প্রযুক্তির খোলা জানালা তার প্রিয় অঙ্গনে।

বিকশে কুসুম যদি প্রাণের কাননে

প্রযুক্তি হবে মুক্তির ফুল বিশ্ব-ভুবনে।

পথভ্রষ্ট চালক তুমি পৌঁছবে কেমনে ?

পরিশুদ্ধ প্রাণ খুলে দাও প্রযুক্তির সামনে।

পবিত্র চেতনা জাগিয়ে দাও ডাল পালে,

আপন দুষ্টে মাগো প্রযুক্তি পুড়ে- জ্বলে।

প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,

যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।

---------------------------------------