Saturday, August 19, 2023

আমার এই কষ্ট

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯--২০২৩ ইং

*************************

খরচ কমাবো কি করে এই দেশে ?

নিত্য পন্যের দাম জ্যামিতিক হারে দিন শেষে।

সিন্ডিকেটের দেশে মুক্তি কি সহজ এত ?

যত দিন যায় ভাবনা বাড়ে তত !

সংসারের বোঝা টানতে টানতে আমি আজ বুড়ো

বেতনের টাকা শেষ তবু মিটেনা চাহিদা পুরো।

এতো দিন ধরে বেসরকারী চাকরি করি ঢের

শুধু বেতন বাড়ে সরকারি আমি নই তাঁর !

হাই প্রেসার  দিন রাত ভেবে ভেবে

খরচ কমাবো কি করে মেপে মেপে ?

নুন আনতে পান্তা পুরায় কেউ দেখে না মোটে,

লুটেরাজ লুটে পুটে যায় শহর গঞ্জ ছোটে –

বৈষম্যের এই যন্ত্রনা দুর্ভোগ কি করে যাই ভুলে ?

আমারও তো স্বাধ জাগে হাসি প্রাণ খুলে-

যে টাকা বেতন সরকারি তৃতীয় শ্রেণীর টাকা

এই টাকায় থাকা যায় কি ঢাকা ?

তুমি কি বলো, এটা কি বেঁচে থাকা ?

দু’বেলা শুকনো রুটি  খাই দুটি

এক বেলা বাকী ! অনাহারে ছুটোছুটি।

এইসব খেয়ে কি শরীর স্বাস্থ্য টেঁকে ?

রোজগার তো বাড়ে না টাকা পাবো কোথা থেকে?

ধার দেনা কত দিন খরচ তো কমেনা ?

আমার এই কষ্ট কেউ তো দেখে না !

---------------------------------------------

 

বিমুগ্ধ উৎসুক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯--২০২৩ ইং

*************************

জানি হে আল-কোরআন মুমিনের অন্তর কুঞ্জে

সদা ধ্যান জ্ঞানে আলোক জাগে

আল্লাহ’র বিশ্বাস তার বিপুল সুরভী কুঞ্জে

জীবন বহে মুগ্ধ অনুরাগে-

ঈমানের সৌরভ রসে মুমিন প্রভূরে পায় নিত্য

পানা চায় হে দোষ গুন ভেদ

ওই আরশে আযীম তৃপ্ত রাখে শর্ব্তর খেদ।

আপনারে নত শির করে গোলাম হয় মহান

অনুতপ্তে পায় উদ্বেলিত সুখ

আল-কোরআনের আলোয় মুমিন হয় সুন্দর প্রাণ

প্রভূর তরে গোলাম হয় নতশির বিমুগ্ধ উৎসুক।

------------------------------------------

বাতিলের সিংহদ্বার

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯--২০২৩ ইং

*************************

বিপুল ভালবাসার মূল্য দিচ্ছি ভুল করে,

আবেগের তরঙ্গ লুফেছি শুভ্র অন্তরে।।

বাতিলের সিংহদ্বার খুলেছি দৃপ্তশির,

পূর্ণ্ করি লোক দেখানো প্রেম -এ নশ্বর।

কত উপমা এনেছি ভ্রান্ত বিশ্বাসের ঘরে

মুকুট পরায়ে  দিয়েছি অপমান অপদস্ত করে।

যা সিদ্ধ নয় তা বসিয়েছি চিত্ত অধিশ্বরে

তুচ্ছ করেছি তার অর্জ্ন উচ্চ খ্যতিরে।

আবেগের ভুলে তাকে খাটো করেছি আজ

তবু বলি ন্যায্য ফয়সালা দিবে অধিরাজ !

বিপুল ভালবাসার মূল্য দিচ্ছি ভুল করে

আবেগের তরঙ্গে চলেছি শীরক -কুফুরে।

ব্যদনার বজ্র বাজে পৃথিবীর শুন্য প্রান্তর !

তবু ফরিয়াদ ওই মহান তর—

ভুল ত্রুটি ক্ষমা করে অনন্ত করো সুন্দর ।

--------------------------------

রক্তে গড়া লালপথ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯--২০২৩ ইং

*************************

বীর বাঙালি প্রস্তুত আজ, ভীরুরা পলাতক !

অপশক্তি ,দোসর -রাজাকার ,গুপ্তঘাতক

বঙ্গ বুকে ঠাঁই নাই শহীদের রক্ত ফুলে

সবুজ শ্যমল প্রান্তরে নবীনরা উঠছে দুলে।

বজ্র কণ্ঠের অগুনে পুড়ে ছাঁই পাকিস্তান

বাঙালি সংঘবদ্ধ জন নেত্রীর আহ্বান।

উন্নয়ন এগুচ্ছে গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম,

মুক্তি যুদ্ধের চেতনা লাল-সবুজের ধরাধাম।

আজ বাঙালি মুক্ত! পতাকা হাতে হাতে

বিশ্ব মঞ্জিলে উঁচু শির রাঙা প্রভাতে

জুলুম -অত্যাচার -স্বৈচারের বিরুদ্ধে

শিকল বেড়ী ডান্ডা হাতে  বীর বাঙালি যুদ্ধে-

শেখ মুজিবের রক্ত দানে রক্তে গড়া লালপথ

লাল- সবুজের বাংলাদেশ নব সূর্যের যুগপৎ।

-----------------------------------------------

মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯--২০২৩ ইং

*************************

চেতনার বাঁশি খানি বাজিছে আবার,

শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।

শেখ মুজিবের ছায়া বাংলার সমীরে

আকাশে বাতাসে ফুলবনে জাহ্নবীর তীরে

বজ্র কণ্ঠের ধ্বনি ভেসে উঠে তরঙ্গের মতো

‘চির উদ্যাম, চির দুর্বার ,চির সতত !

তুমি নাই তবু আছো মুক্তির মধুর মিলন

লাল সবুজে দৃষ্টি ফিরে অপলক নয়ন ।

মুক্তি যুদ্ধের ধ্বনি হয়ে বেজেছিল যে স্বর

সেথায় তুমি আছো ! সেথায় তুমি অধর ।

যত দিন ধরা রবে তত দিন তুমি ফিরে,

পথ দেখাবে পথ হারা বাঙালির নীড়ে ,

তুমি এক কালজয়ী নবীন পল্লবের মতো

চেতনার সিংহাসনে বসা  বিনিদ্র- জ্রাগত।

শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।

তুমি মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি -এ বাংলার।

----------------------------------------

শোক থেকে শক্তি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

শোক থেকে শক্তিতে আজ হও উদ্ধুদ্ধ,

শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ

স্থপতির বজ্র কণ্ঠ, শেখ মুজিবের ঘোষণা

মুক্তি যুদ্ধের স্বাধীন বাংলাদেশ

সমর জয়ী বীর বাঙালির অদম্য চেতনা।

ওইসব দেশদ্রোহী দোষরের ঘোর দুর্দিন

মিলছে জনতা আর শেখ মুজিবের ভাষণ

সম্মুখে আসন্ন শোভদিন !

ওরা হউক বিচ্ছিন্ন মহা ক্রদ্ধ

শুরু করো প্রতিরোধ , জন যুদ্ধ।

শোক থেকে শক্তির ক্ষয় নাই-

ওরে ভয় নাই ওরে ভয় নাই !

করো ঘাতকের গতি পথ অবরুদ্ধ

দিয়েছে ডাক শেখ মুজিব. মুক্তিযুদ্ধ।

মরে নাই, মরে নাই, স্থপতি মরে নাই

লাল সবুজ পতাকায়, তাঁরে পাই , তাঁরে পাই ।

শোক থেকে শক্তিতে আজ হও উদ্ধুদ্ধ,

শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ

----------------------------------

 

Friday, August 18, 2023

তোমাতেই পাই তারে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

হে হৃদয়, যত প্রেম করি নিরীক্ষণ

তোমাতেই পাই তারে জন্ম গ্রহণ।

ছোট বড় অনুভূতি সব শিরে উপশিরে;

সুখ দুঃখে দোলা দেয় সদা খেলা করে।

জল হয়ে এঁকে বেঁকে যায় গভীর প্রাণে;

অনল হয়ে পুড়ে যায় শ্বশানে শ্বশানে।

তবু কত সুন্দর তুমি কত মনোলোভা !

ভাবতে ভাবতে হৃদয় দেখে কত শোভা !

নির্জনে বসি বসি কোকিলের গান শুনে

বিরহের অনলে জ্বলে একাকী নিজ বনে

তোমায় ঘিরে কত লোক জীবন নাশ করে,

কত শত কল্প রচে তাল বেতাল সুরে সুরে।

তবু বলে ভালোবাসি হৃদয় খুলিয়া

হে হৃদয়, তোমাতেই পাই তারে সব হারাইয়া।

ভাবতে ভাবতে হৃদয় মহাবেগে ধায়,

সফেদ সফেনে পশ্চাতে ফিরে নাহি চায়।

--------------------------------------

বিচ্ছেদের অশ্রু কণা

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

ভালবাসা হতেছে ক্রমে বিপুল-মলিন,

দাম্পত্যের বন্ধন ক্রমে, ইস্পাত কঠিন !

নিস্প্রভ পূর্ণিমার শশী,সুদীর্ঘ্ রজনী;

 বিচ্ছেদের অশ্রু কণা ফেলিছে ধরণী !

গগণে কালো মেঘ,রবি আলোহীন;

দু’জন দু’প্রান্তে, ক্রমে অসহ্য দিন।

তব কেউ নাহি হারে, বৃথা আর আসি

অসহায় সন্তান তব পথে চেয়ে বসি ।

চৌদিকে নগ্ন গীতি-কাতর ক্রন্দন

সুখের দাম্পত্যে দিয়েছে অযূত ভাঙ্গন।

ভালবাসা ভুলিছে ক্রমে স্বর্গিয় সুখ !

বৃথা এই বন্ধন ! বৃথা এই মমতা

পরকিয়া চিনিছে ক্রমে নরকের দুঃখ !

নিস্প্রভ পূর্ণিমার শশী,সুদীর্ঘ্ রজনী;

 বিচ্ছেদের অশ্রু কণা ফেলিছে ধরণী !

-----------------------------------------

 

রক্ত দানে প্রাণ হাসে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

সে মহৎ রক্ত দান যদি হয় মনঃপ্রাণ,

কত প্রাণ উঠে হেসে স্বর্গিয় সমান !

তোমারই পরশ যদি রক্ত দানে দানে,

ছুটে যায় পৃথিবী চঞ্চল -চরণে

এর চেয়ে সুমধুর আর কি গীতিগান !

এর চেয়ে কাব্য আছে কি সু-মহান ?

এখানেই মানবতা মুগ্ধ করি প্রেমলব্ধ জনে

অসহায় জনে রক্ত দানে দানে—

তুমি হও মানবিক বীর পূর্ণেন্দু কিরণে

জ্বালাও শত বিজলী জগৎ দুঃখী প্রাণে।

রক্ত দানে দুর করো কালো মেঘদল

হেসে উঠাও সোনলী আলো শ্যামল বিহ্বল।

রক্ত দানে প্রাণ হাসে-স্বর্গ্ মধুরিমা !

মানবতা লভিত, আহা, প্রেমের মহিমা !

------------------------------------

শয়তানের শ্বাস

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

এখনো প্রেমের খরা দহে তরুমূল;

এখনো ঝরে ফুল, ফুটিছে যে মকুল।

এখনো জ্বলিছে প্রাণ মলিন বিধুর ।

এখনো ছলনার বাশি সুর তুলে সুর,

এখনো দেখি প্রেম ভালবাসা দূর-বহুদূর !

কি সে আটকায় স্রোতনীর তরঙ্গ জল ?

কেন তুমি বিচ্ছেদে বিপুল -ব্যাকুল !

কিসে তুমি আবদ্ধ অধরা স্বপনে

এ দেহ, এ প্রাণ কি খোঁজে নয়নে ?

যে প্রেম, যে ভালবাসা চাও এ যামিনী

তার সবটুকু চির আলিঙ্গনে,কুসুম-কামিনী !

তবু কি আটকাবে তুমি ভালবেসে হরষে ?

এখনো শয়তানের শ্বাস ভাসিছে বাতাসে।

----------------------------------------

আবেগের কানন

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

এই কি আবেগ সেই, মুক্তি কভূ নয় ?

নহে স্বগির্য়্ আভাস এ ধরাময় ।

নহে শুভ্রতার কুঞ্জ, এ কি সে কানন ?

নহে বিধাতায় চুক্তি, এ কি সে তপন ?

এ যে আবেগের কানন, উদাসী প্রাণ

এ যে ঈমান হারা ভয়, দুষ্টের গুঞ্জন !

নহে মুমিনের শ্বাস, বহে কি প্রলয় ?

এ যে শয়তানী, এযে  অগ্নি প্রলয় !

মুমিন নহে সেই দেহ, সেই প্রাণ মন !

সত্য -ধ্রুব সত্য -এই হৃদয়- মিলন !

আবেগে মিথ্যা তুমি- মিথ্যা শান্তনা

সত্য নহে এখানে, সত্য নহে প্রেম চেতনা।

আবেগের অন্তরালে মিথ্যা ভরা বচন !

যা বলো, যা করো - হারাবে অনন্ত জীবন।

--------------------------------------

 

 

মানুষ নিজেকে বুঝেনি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮--২০২৩ ইং

*************************

কেন- কেন এতো অবক্ষয়ের উৎসব ?

কেন ঘুনে ধরা অজ্জি মজ্জা নয়ন পল্লব !

কেউ কি পেরেছে এই নব ধারা অনুভব ?

অসহ্য কি অশুভ বর্তমান !

চৌদিকে প্রাণে প্রাণে অসভ্যতার আহ্বান ।

এ কি পরাজয় ! কই কোথায় সভ্যতার দল,

সাধুতার সাগরে সেই অসাধুতার হিল্লোল !

নৈতিকতা অধরে, অনৈতিক পরিহাস,

জীবনের রাজত্বে ধর্মের বিনাশ !

জনে জনে অধর্মের কুদৃষ্টি- সংঘর্ষ্ বিষম

ন্যায় -নীতির শশী আলো নেই ধরাধাম।

মানুষে -অশূরে চোরাবালির বন্ধন

তাই আজ নেই আর মুক্তির সন্ধান ।

মানুষ নিজেকে বুঝেনি, মানুষ যে শ্রেয়,

মনুষ্যত্বের অবক্ষয়  নিজেকে করছে হেয় ।

------------------------------------------

 

পিতার কষ্ট

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭--২০২৩ ইং

*************************

পিতার কষ্ট ভুলতে ভুলতে,পথ হারিয়েছে সন্তান,

ভব ঘুরে পথ হারা ভবিষ্যৎ প্রজন্মের সুর তান ।

প্রজন্ম গিয়েছে ভুলে

রঙ ঢং অন্তরে দুলে;

পিতার দুঃখ, তবু আসে না অশ্রু আঁখি-কোণে;

দুরন্ত মোটর সাইকেল, শুন্যে ছুটে শুন্যমনে।

শরীরে রক্তাক্ত কঙ্কাল হাড়

মাদক দ্রব্য নেশা তার !

লেখা পড়া ভুলে যেন মনরঞ্জনে ভাসি ভাসি

পিতার রক্ত ঝরা ঘাম লুটিছে রাশি রাশি !

প্রমোদ উল্লাসে ছুটিছে সাঁঝের বেলা,

ধ্যান জ্ঞানে, ডিজিটাল মরন খেলা।

সন্তান হেরে যায়,

পিতার অন্তর কাঁদে রক্ত ঝরি ঝরি;

সন্তান বুঝে না পিতার কষ্ট মনরঞ্জনে পড়ি।

প্রতিদিন এতটাকা এত বায়না হায় হায় !

পিতার জীবন চলে যায় তবু সন্তানের সুখ চায়

হৃদয় ভেঙ্গে গেছে, পড়ে আছে কষ্টের স্মৃতি

পাহাড় সম প্রেম, তবু সন্তান বুঝে না আকুতি।

------------------------------------------

পিতার ছায়া

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭--২০২৩ ইং

*************************

পিতার ছায়া সন্তানেরে দিয়েছে হিমরাশি,

তুমুল ঝড় তুফানে  স্বর্গ্ হতে আসি।

সুখ খুঁজে নাই কভূ যৌবনের দিবাকর,

শিয়রে জ্বালিয়েছে প্রদীপ অন্ধকার !

রক্ত ঝরা ঘাম তবু মুখে ফুটেছে হাসি

কখনো দেয়নি ফিরিয়ে, কখনো না বলেনি

শুধু গিয়েছে অপার স্নেহ ভালোবাসি !

বুকে আগলে রেখেছে বট বৃক্ষের মত

অতুল্য পাঞ্জেরী হয়েছে চির সতত !

এ ঋণ কভূ শোধাবার নয় -এ জীবন মম,

দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা

হে প্রভূ করুণার রহমে হাশরে দিও সাড়া।

যেমনি করে পিতা দিয়েছে বিনিদ্র পাহারা ।

পিতা এক অমূল রতন, শ্রদ্ধেয় সিংহাসন !

সন্তান পারে না কভূ শোধে দিতে প্রতিদান।

--------------------------------------------

 

Tuesday, August 15, 2023

অশূরের ভাষা

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

মানুষের মুখে মুখে যেন অশূরের ভাষা,

হৃদয় হতে নিরুদ্দেশ স্নেহ- ভালবাসা।

আছে কিছু মোহ লোভলালসা কামনা,

জুলম -অত্যচার ,যুদ্ধ -বিগ্রহ যাতনা।

ভালবাসার হৃদয় যেন বিষ পান করে

মৃত্যুর মুখমুখি দাঁড়িয়ে ধবংসের দুয়ারে।

তীর্থযাত্রা করেছে শুরু অশূর সংঙ্গমে

এখানে চলে না কিছু সভ্যতার নিয়মে।

পরাজয় এসেছে নেমে মনুষ্যত্ত্বে অধরে

অশূরের ছায়া ঘিরে আছে মানব অন্তরে ।

ধন দৌলত- বাহু বল- স্তরে স্তরে-

মানুষেরে গ্রাসিয়াছে বাতিলের মন্ত্র আখেরে

লজ্জাহীন ভূষণে--

অশূরের ভাষা মানুষের প্রাণে প্রাণে।

মানুষ ও মনুষ্যত্ত্বে এই মধুর মিলন

চির স্বর্গ্ বিজয়ের অমৃত রসায়ন !!

-----------------------------------

ডাকছো কাকে ?

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

এতো রূপ সজ্জা করে ডাকছো কাকে ?

কত নাম, কত জন তোমার ভূলোকে !

এতো হেলে দুলে কাকে দেও ইশারা ?

কাকে খুলে দেও গুপ্ত ধন অধিকার ছাড়া ?

কীত পতঙ্গতো আসে ফুলের সুবাসে

মধুতো চুষে নেয় বিষাক্ত শূলেরা হরষে!

পাঁপড়িতো ঝরে যায়

নদীর জলতো শুকিয়ে যায়

বুক হয় চৌচির বালুকার উদ্যানে-

এতো রূপ সজ্জা কার আয়োজনে ?

এই যৌবন তরঙ্গ কাকে দেয় সাড়া ?

বলতো কে দিবে তোমারকে পাহারা ?

তুমি এক বাধহীন স্রোতনী নদী

রূপ যৌবন ধসে যাবে লুকাও না যদি।

এতো রূপ সজ্জা করে ডাকছো কাকে ?

কত নাম, কত জন তোমার ভূলোকে !

--------------------------------------

হে তোমাকেই বলছি

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

ঝরে যেও না হে ছাত্রী তোমাকে বলছি;

ভন্ড হয়ো না হে ছাত্র তোমাকে বলছি;

নিশীথের মতো তোমাদের অচেনা দেখছি

তোমরা কি করছো এই ভেবে মরছি-জ্বলছি !

গার্ল্ ফ্রেন্ড বয় ফ্রেন্ডের উথরোল তরঙ্গে

কোন অথৈ জলে ডুবছো একই সঙ্গে ?

ঘোর লাগা চোখে কি রঙ মেখেছো প্রাণে

বুকে বুক হাতে হাত রেখে পথে ঘাটে উদ্যানে

কোন রঙ্গ আয়োজনে ?

স্কুল -কলেজ -ভাসির্টি পালায়ে জুঁটি বাঁধো,

হে তোমাকেই বলছি, অনুতপ্ত হয়ে কাঁদো

ফিরে এসো আলোর সন্ধানে-মুক্তির অঙ্গনে

এই জাতি যে তোমাদের ঘিরেই স্বপ্ন বুঁনে ।

এ যে বিশ্বাস ঘাতকতা, এ যে মহাপাপ !

তোমাদের কে নির্ল্জ্জ হতে বলিনি গোলাপ।

-------------------------------------------