Wednesday, March 13, 2019

ধৈর্য্য বিজয়ের গর্ভগৃহ


                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মাঝে মাঝে বিপদ আসে আসুক
অন্তরে জেগে থাকুক শুধু অদম্য ধৈর্য্যর চোখ
বাকী সব আল্লাহ হতে আসুক ।

শয়তান নিমগ্ন হয়ে না যেন পারে আমায় টলাতে কিছুই
আল্লাহ যেন দেখে আমি যা দেখি
দুষ্টের রঙ তাই হয়ে গেছে পরাজয়ে নীল ।
অধৈর্য্য পরাজয় আনে কারো কি জানা নেই ?

মাঝে মাঝে বিপদ আসে আসুক
পরীক্ষার কঠিন পথে
তোমাকে যেন শুধু দেখি
ধৈর্য্যর মাধূর্য্ কোরআন বলেছে শুনেছি- হে কবি
ধৈর্য্য বিজয়ের গর্ভগৃহ,প্রথম সিঁড়ি,জান্নাতের বাগান
সত্যের নিশানে থাকে যত প্রজ্ঞাবান
ধৈর্য্য ধরে বুঝে শুনে চলে
নবীজির উম্মত, মুমিন বান্দা-  এ ক্ষণিক নিখিল ।
---------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অন্তরে দেশ প্রেম নেই


                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি বললে, কর্মী হও, কর্মী তো হলাম
তুমি বললে, মশাল জ্বালো, জ্বালালাম
নিরপেক্ষ সেবার শপথ তুমি করলে, তবু দেখি জ্বালো
বিভেদ শিখা ।
আজ আমি একা।
আমাকে করেছ তুমি একা ।
মৌলিক অধিকারটুকুতেও ভেঙ্গে চুরে শত টুকরো করে
এক অগ্নি কুন্ডে ছড়িয়ে দিয়েছ স্বপ্নগুলোকে শপথ ভুলে ।
তুমি শপথ করেছিলে বলে বিশ্বাস করেছি, ছুঁটেছি
যে স্বপ্ন দেখিয়েছ, নিজ হাতে মেরেছে, ঠকেছি
যখনই চেয়েছ প্রেম দিয়েছি উড়ার করে প্রাণ
তবু আমি একা
আজ ভালবাসার কেউ নও তুমি
বাহ্যিকে তোমার ছদ্মবেশী শপথ আছে, অন্তরে দেশ প্রেম নেই ।
------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

সে কি তোমাকে চেনে?



                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যার প্রেমে তুমি উদাস বনে বনে ছুটছো রোজ
সে কি তোমাকে চেনে?
যে প্রত্যাশার দুয়ারে প্রাণ খুলেছো তুমি অবুঝ প্রেম
সে কি তোমাকে চেনে?
যে রজনি গগণের সব তারা, তুমি জাগালে
সে কি তোমাকে চেনে?
এই পৃথিবীর আলো, সংসারের বাঁধন, প্রেমিকার আবেদন,
স্নেহ মায়া মমতা- ক্ষমতার দম্ভ ,অর্থ্ বৈভব- সবই মুখোশ!
কে তোমাকে চেনে ?
চেনে কেবল তোমারই প্রভূ! প্রেম কেবল তারই পথ..
এ জেন্দেগী বড় বেশী প্রেমহীন তারই স্পর্শ্ ছাড়া
তুমিই  বলো,
যার প্রেমে তুমি উদাস বনে বনে ছুটছো রোজ
সে কি তোমাকে চেনে?
-------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।