Tuesday, June 4, 2024

ক্রিকেট খেলা দেখলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
লিটন সৌম্যের খেলা অপমানে জড়ানো,
শান্তও দেখি ইদানিং শনি দশায় মুড়ানো।

বুকে বড় কষ্ট পাই, বাঙালি জাতি হিসাবে,
সাকিবের কানে কি এই খবর পৌঁছবে ?
দেশ প্রেম কোথায় গেল লোকে তা বলছে !
ক্রিকেট খেলা দেখলে হৃদয় যায় ঝলসে!

হাতুরে সিংহ ছাড়া নাহি কেহ হরষে,
সবাই যেন নত শিরে কঠোর আদেশে।
পাপনের দল বল ঠিক যেন ভীরু সে
লিপুর কমিটিও অন্ধ -বধির পুরুষে।

যোগ্যরে দলে নেও ভেঙ্গ ওই প্রীতিহার,
দেশটাকে জাগিয়ে তুল বিশ্বের দরবার্।
বর্তমান ক্রিকেটে শনি গ্রহের চাবুকটা,
কলঙ্কের ছাপ দেয় হৃদয় ভাঙ্গা বুকটা।
-----------------------------------------

ছিঃ ছিঃ দুর্ণীতিবাজ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ৩০-০৫-২০২৪ ইং
*********************
ওরে প্রধান, ওরে জাতির কর্ণধার,
ওরে উচ্চপদস্থ,ওরে গর্ব্ মাতৃকার!
আজকে লোকে কেন বলে চোর তোরে?
এর কি জবাব দিবি রক্ত রাঙা ভোরে !

ন্যায়নীতি মহত্ত্বকে হেলায় তুচ্ছ করে,
শত স্বপ্নকে হত্যা করেছিস গলা ধরে।
তোর মান-সম্মান বলতে কিছু নাই রে
তুই দস্যু- ডাকাত -কুলঙ্গার ভাইরে!

ওরে উচ্চপদস্থ,ওরে ক্ষমতাধর চোর পাকা,
ওরে নিলর্জ্জ, তুই যে দুষ্টের চিত্রপটে আঁকা!
ওরে - জনতার আদালত ডাকছে তোরে
তুই যে চিহ্নিত দেশদ্রোহী কুলঙ্গার ভাইরে!

কি করে অবৈধ সম্পদরে ওঠে এত ঢেউ ?
কত টাকা বেতন পাইতি হিসাবটা দে রে !
ছিঃ ছিঃ দুর্ণীতিবাজ তুই মাতৃকার কোলে,
দেশ দ্রোহী কুলাঙ্গার এই  কথা সবে বলে।
-----------------------------------

Saturday, June 1, 2024

রহস্যময়ী নারী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
চৌদিকে রহস্যময়ী নারীদের আনাগোনা,
তাদের রূপ লাবণ্যে কোপোকাত কতজনা।

ওরা ফাঁদ পেতে আছে খর স্রোতা নদীর কূল,
নরপশুগুলো অথৈ জলের লোভে করে ভুল।
গোপন কুটিরে সঙ্গমে মেতে উঠে মদ্যপানে
রঙ্গ লীলায় চলে ডিজে ড্যান্স নগ্ন নিমন্ত্রনে।

ওরা নয় যেন কোন নারী -বিষাক্ত সাপ,
ওদের রূপ লাবণ্য এ সমাজের অভিশাপ!
ওরা সভ্যতাকে ধ্বংস করে নগ্নতার ছলে,
নরপশুরাও জীবন হারায় ষড়যন্ত্রের জালে।

ওরা গুপ্তাঙ্গ বিক্রি করে, ওরা কেড়ে নেয় প্রাণ!
ওরা রহস্যময়ী নারী-ওরা সভ্যতার অনল দহন।
-------------------------------------------

স্বাধীনতা চাইতে গিয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
নারীর গভীরে রহস্যে ঘেরা অদৃশ্য ছবি!
তারে বুঝিতে পারেনি পৃথিবীর কোন কবি।

কবি কত কবিতা রচিয়াছে বিনিদ্র রাত্রি জাগি,
কত খাতার পাতা নিশেষ হইয়াছে তার লাগি।
তবু শেষ হয়নি কবির কবিতা,
শুধু নারী বুঝেনি - নারীই প্রেমের প্রণেতা!

নর ভালবাসিয়াছে নারীরে তরঙ্গের উথরোলে
নারী বুঝিয়াছে ভুল অসীম দরিয়ার কূলে কূলে।
সে খুলিয়াছে গোপন দ্বার রাত্রি নিশীথে
উলঙ্গ ছুটিয়াছে মাঝি মাল্লা এক সাথে।

গুপ্ত সত্ত্বাকে করিয়াছে বিক্রি পণ্যের আদল,,
স্বাধীনতা চাইতে গিয়ে ভাঙ্গিয়াছে সাগর কূল।
তবু নারী পৃথিবীর কাননে প্রেমময়ী সূরভী ফুল,
শুধু ওরা বুঝেনা নর্দমায় পাঁপড়ি খোলা যে ভুল।
-------------------------------------------

ভন্ডরা মৃত্যু ডেকে আনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
সভ্যতার পৃথিবী কাঁদে অসভ্যতার বিকারে,
নগ্ন শরীরের জ্বলন্ত প্রলাপ পশুত্বের বহরে।

রঙ্গ মঞ্চে, রঙ্গ শালায় উম্মাদ নৃত্যের সংগীতে,
ভি আই পি, ভি ভি আই পি আসক্ত পর নারীতে।
অবরুদ্ধ সভ্যতার শুভ্রতা - নাইট ক্লাবে এসে.
নরপশুরা বলি হয় ওইসব নারীর পরশে।

এই কুটিল ফাঁদ ভি আই পি র মৃত্যু শিহরণ!
শুভ্র গগণে সোনালী রৌদ্রের অদ্ভদ মরণ ।
বেশ্যা কামিনীরা ওঁত পেতে আছে রঙ্গ শালায়-
ভন্ডরা মৃত্যু ডেকে আনে পশুত্ত্বের নেশায়।

সিংহভাগ ভি আই পি দুর্বার ছুটে সেখানে,
মদ্যপ উম্মাদ যৌবনা সুহাসিনীর নিমন্ত্রণে।
-------------------------------------------

এখন মায়ের বুকে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
নীতিহীন শাসকের গর্জন নেপথ্য পৃথিবীতে,
শাসনে ফেরাউনের রক্তে বহে স্রোতে স্রোতে।

সম্মুখে তরী ভাসে প্রচ্ছন্ন জোয়ারে,
অধিকার গুলো বন্ধী হয় নির্দয় খোঁয়াড়ে।
রাজ্যের কোষ লুটে পুটে নিতে নিতে
এ জাতি বিষন্ন সব হারাতে হারাতে!

চৌদিকে ধ্বংসের বীজ মায়ের আয়ূতে,
ক্যান্সার ঢুকেছে অস্থি -মজ্জায়-স্মায়ূতে।
এই দিকে স্বাধীনতার নক্ষত্র যাচ্ছে খসে
আর ওরা গোপন কক্ষে মদ্যপ উল্লাসে।

এখন মায়ের বুকে গোধূলী বেলার আলো,
বিচার নেই, অধিকার নেই- বঙ্গের বালি- ধূলো।
নীতিহীন শাসকের দুর্লক্ষ্য সংকেতে-
জন হারিয়েছে মুক্তি স্বাধীন বঙ্গের বুকেতে।

-----------------------------------------

মাতব্বরের করাল গ্রাসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
এই প্রাণে সংশয়,সমাজের মুক্তি ক্রমে ছিন্ন,
লোভী মাতব্বরেরা উন্মোচন করে যত ঘৃণ্য।
ধবংস করে দেয় চির সম্প্রীতির যত কৃষ্টি,
নোংরা রাজনীতির দিকে ক্রমশ ওদের দৃষ্টি।

মাতব্বরের করাল গ্রাসে সভ্যতা আক্রান্ত,
ওরা প্রচন্ড আঘাত হানে, ওরা করে বিভ্রান্ত।
বিচারিক এজলাসে ছুরিকা ঢুকায় হৃদয়-বৃন্তে,
দুর্বলেরে গ্রাস করে সমাজের প্রান্তে প্রান্তে।

ওরা বিক্রি হয়, ওরা অত্যাচারী ওরা চৈতন্যহীন,
ওরা গুপ্তঘাতী,ওরা জাহেলী যুগের নির্দয় প্রাণ।
ওরা গন্ড মূর্খ, ওরা দালাল, ওরা করে শ্বাসরুদ্ধ,
ওদের কুট নীতির অগ্রাসনে সভ্যতা অবরুদ্ধ।

সমাজের রন্ধে রন্ধে এইসব মাতব্বরেরা তৈরী,
ওই নিষ্ঠুর জল্লাদের মত জীবনকে করে বৈরী।
------------------------------------------------

Friday, May 31, 2024

কিসের এতো নাচন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
আপন রক্ত প্রবাহে বিদ্রোহ শুরু হলে,
জীবন তরী উজান যাবে না পাল তুলে।
এই দেহখানি তলিবে অথৈ জলের কল্লোলে
তবে কিসের এতো নাচন পৃথিবীর হিল্লোলে?

এ যে ক্ষণিক ফুল পল্লব শাখে শাখে
ভেসে যায় তরঙ্গ জলের বাঁকে বাঁকে।
তবুও মানুষ পেতে চায় সত্যের টুঁটি চেপে
শুদ্ধে ফিরে আসেনা শত ভুলের অনুতাপে।

দেহ প্রাণ অস্থি মজ্জায় বিদ্রোহ শুরু হলে,
কত স্বপ্ন ঝরে যায় এই প্রেমের নিখিলে।
শুধু মানুষ বুঝে না সত্যরে গোপন রাখে,
এই পৃথিবী তার নয় যার ছবি সে আঁকে!!

শুধু প্রাণতত্ত্ব তার পিঞ্জরে ঢাকা থাকে,
সেও একদিন উড়ে যায় ওই প্রভূর ডাকে।
এই দেহখানি তলিবে অথৈ জলের কল্লোলে
তবে কিসের এতো নাচন পৃথিবীর হিল্লোলে?
------------------------------------------

হীরু তুমি ভীরু নও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
হীরু তুমি ভীরু নও হাতে নেও তলোয়ার!
কল্লা ধরো শিকল পরাও আঘাত হানো দুর্বার।

ভেঙ্গে দেও সিন্ডিকেট উদ্ধার করো রাজ কোষ,
ওদের প্রাণে নেই আর মুক্তিযুদ্ধের তাপ জোশ।
চৌদিকে অত্যাচার কেন তুমি বসে আর ?
চোর ডাকাত দস্যু ওদের পোষা জানোয়ার।

হীরু তুমি ভীরু নও কলিজাটা টানো তার,
শির ধরো টান মারো ভেঙ্গে করো চূড়মার।
বঞ্চিতেরা ডাকছে শোন মুক্তি যুদ্ধের পথ ধর,
দূর্গে দূর্গে হুঙ্কার তুল দুর্ণীতিমুক্ত দেশ গড়।

হীরু তুমি ভীরু নও বজ্র কণ্ঠে ডাক দাও-
পিতার পথে চালাও তরী এ মায়ের নগর গাঁও।
------------------------------------------

হিংসের হিল্লোলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
অন্তর দহন ছাপিতে নাই কোন ছাপাখানা,
কে কি করে জ্বালায় প্রাণ কারো নেই জানা।

বন্ধ বান্ধব রক্তের বাধন কাঁদায় নিরবধি,
যদিও সৃষ্টি কূলে শ্রেষ্ঠ মানুষের উপাধি।
চারিদিক হতে স্বার্থেরা গর্জন করে উঠে
সত্যের সংবিধান এজলাসে নেই মোটে।

ঐতিহ্য নতিশিরে কবি লিখে কিছু নেই!
মানুষ ছুটিছে অসীমে প্রাপ্যতা শুধু এই।
শুন্যতার ভীড়ে দল বেঁধে সকলি আছে,
নিরন্তর সম্প্রীতি নেই আর তাহার কাছে।

এখন মানবের রক্ত স্রোত উথরোল কল্লোলে,
আপন স্বার্থে দুর্বার ছুটিছে হিংসের হিল্লোলে।
-------------------------------------------

রক্তের কালিতে লেখা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
এমন কর্ম করে যাও যেন ছুটি পিছু,
তোমার বিদায়ে তবু যেন থাকে কিছু।

আপন কর্মে বুঁনে যাও বীজ ক্ষণিক ভবে,
শাখে প্রশাখে যেন ফুল ফোটে সৌরভে।
এই পৃথিবীর প্রেম তরু লতা ধূলো- বালু,
বিদায় দিবে তবু যেন বেঁচে রয় স্মৃতিগুলো।

তোমার আঘাতে যদি হৃদয়ে রক্ত ঝরে,
কেমনে ক্ষমি শেষ বিদায়ে তোমারে ?
ওহে তুমি হও মৃত্যুঞ্জয়ী হৃদয় হতে হৃদয়ে
কর্মে কর্মে লিখে যাও কবিতা জগত জয়ে।

রক্তের কালিতে লেখা অস্থায়ী হয় স্থায়ী,
আপন কর্মে দোষী হয় নহে কেহ দায়ী।
-----------------------------------------

মস্ত বড় কর্তা সে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
বেতনভোগী,বাড়ী গাড়ী অঢেল সম্পদ ভরা,
মস্ত বড় কর্তা সে অফিস- আদালত পাড়া।

ফাইলে ফাইলে দুই চোখ তার বেজায় ওঠে চটে,
তাইনা দেখে ক্ষমতার কলম ঢেউ খেলিয়ে ওঠে।
মস্ত বড় কর্তা সে কোট টাই পরে আসে,
সুদ ঘুষে লুটে পুটে দেশের সম্পদ গ্রাসে।

তার ত্রাসে দেশের জন মরিতেছে পথে,
তবুও সে উর্ধ্ব শিরে শাসক গোষ্ঠীর সাথে।
বেতনভোগী কর্তা সে প্রজাতন্ত্রের চাকর,
এত সম্পদ পায় কোথায় অবসরের পর?

রাজকন্যা -যুবরাজ- মহারাজা- মহারাণী,
মস্ত বড় কর্তা সে ছেলে- মেয়ে- বৌ- ধনী!
দেশ- বিদেশে তার যে আছে কত টাকা !
কেউ জানে না কোন বনে তে এসব ঢাকা!
----------------------------------------

ন্যাংটা কুকুরের মিছিলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৫-২০২৪ ইং
******************************
যখন জাগিছে ওদের হৃদয়ে প্রেতের পিপাসা,
ঠিক তখন থেকেই পিছন ছুটিছে সর্বনাশা!
পূর্ণির শুভ্রতা্য় জ্বলিছে,, শুধু আলোটা নাই,
তবু নিশীথে চুমিছে কীট পতঙ্গ রে রাঙাই।

ওদের চলনে নেই আপন সত্ত্বার শৃঙ্খল,
প্রকৃতির মর্যাদা হারায়ে রিক্ত- নিষ্ফল।
বোঁটায় পুস্পের পাঁপড়ি উলঙ্গ ফোটে থাকা
এক বেশ্যার তুলিতে নরকের ছবি আঁকা।

যখন থেকে ওদের সূরভী দেখিছে কীট পতঙ্গ!
ঠিক তখন থেকেই রক্ত ঝরিছে অঙ্গের তরঙ্গ।
কি ভয়ানক বেহায়াপনা চলিছে পলে পলে!
পথ ঘাট নাচিছে ন্যাংটা কুকুরে্র মিছিলে।

ওরা তুলিছে তরঙ্গ শরীরের অস্থিমজ্জাময়,
কি নিলর্জ্জ বেহায়াপনা চলনে বলনে সর্বময়।
----------------------------------------------

Wednesday, May 29, 2024

আদর্শ ছিল যখন জেগে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৫-২০২৪ ইং
*********************
নীতি নৈতিকতা আদর্শ ছিল যখন জেগে,
এই হৃদয় সাগরে স্রোতের প্রবল বেগে।
স্বর্গ্ হতে আসত ধেয়ে সুখেরা ডানা মেলি,
শুকতারা দিত আলো পৃথিবীর ধূলো বালি।

সহানুভূতি- ভালবাসা- শ্রদ্ধা- হারিয়ে ক্রমে
চৌদিকে মানবের মনুষ্যত্ত্ব আজ গেছে কমে।
নম্রতা- ভদ্রতা- বিনয় অসুরেরা নিল কেড়ে,
মানবিক তরঙ্গগুলো পিছনপানে গেছে সরে।

কর্তব্য –দায়িত্ব- ধর্য্য- সাহসেরা বজ্রের ডাকে,
আপন তরীকে ডুবিয়েছে ঘোলা জলের পাকে,
বাঁধন খুলে হিংসা বিদ্বেষে শনির রাহু গ্রাসে ,
অদম্য ছুটেছে চিতার অনলে আপন সর্বনাশে!
---------------------------------------

অনৈতিক ধেয়ে এসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৫-২০২৪ ইং
*********************
ওরে আজই শুরু কর, ওরে আজই উঠা ডাক,
শব্দে শব্দে বাক্যে বাক্যে নৈতিকশিক্ষা থাক।

অন্তরে উঠাও জেগে শুভ্র আলোর উৎসবে,
দিবাকরে কিরণ হবে রাত্রির পূর্ণি না ভেবে।
পরিবারে কৃষ্ণের দোলা, শুভ্র থাকে দূরে,
জাতির বুকে আঁধার নামে প্রখর রৌদ্দুরে।

অনৈতিক ধেয়ে এসে ভাঙছে মায়ের বল,
ঠিক যেন সন্ধ্যা রেখা লুটায় কিরণ দল।
ওহে পিতা- ওহে মাতা নৈতিক শিক্ষা দাও,
সন্তান যদি আচল তলে শীতল দেখতে চাও।

অনৈতিক আগুন এখন মানব জাতির ভয় !
নৈতিক শিক্ষা না দিলে কেমনে হবে জয় ?
---------------------------------------

Tuesday, May 28, 2024

স্বর্গিয় দিবাকর


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৫-২০২৪ ইং
*********************
দুষ্টের সুর বাজে মানবের রক্ত রাঙ্গা শির,
শরীরের অস্থি মজ্জায় নাচে অসুর রদ্দুর।
কালো মেঘে ঢাকা জীবনের ঈশান নিশান,
পৃথিবী হারায় শুভ্রতা তাগুদের বহ্নি বান।

যদি এখানে ধর্মিয় শিক্ষাটা করিত গমগম,
অসুরের নিশীথিনী থাকিত ভয়ে থমথম!
ওই তাগুদের মিথ্যা দৈত্য- সেনা যত
মানবের তরে হার মানিত চির শ্বাসত।

বুকের গভীরে অসুরের মন্ত্র দিনরাত ভরি
ডাকিছে জাহেলী যুগের দিকে কল্লা ধরি,
ধর্মিয় শিক্ষা যেখানে করে পরিশুদ্ধ ধরায়,
সেখানে এখন তাগুদের বাণী দিয়েছে ছড়ায়।

ওহে দুষ্টের দোলায় দুলিছে এই ধরা তর,
ফিরে এসো হে স্বর্গিয় দিবাকরে ধর্মিয় সুর।
--------------------------------------

Saturday, May 25, 2024

উলঙ্গ হয়ে ছুটিছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
******************************
ওরে কার জন্য দিয়েছিস পাঁপড়ি খুলিয়া?
মধু রসে ভরপুর দেখিছে কীটেরা চাহিয়া।
যৌবন তরঙ্গে দুলিছে নিশিথে পাপিয়া,
কেমনে রাখে মৌয়েরা তাদের শূল চাপিয়া?

মাঝিও আনন্দে দাড় টানে খর স্রোতা নদী,
অথৈ জলে ডুব দেয় দিবা রাত্রি নিরবধি।
ওরা গোপন খনিজ দিয়েছে খুলিয়া পথ ঘাটে-
দস্যু ডাকাতেরা লুটে পুটে যায় চেটে চেটে।

গুপ্ত আর গুপ্ত নেই এই বাংলার মাটি,
উলঙ্গ হয়ে ছুটিছে অসুরের প্রণয় ঘাঁটি।
অঙ্গে অঙ্গে তরঙ্গে তরঙ্গে জলে ভাসি,
পুস্পের পাঁপড়িগুলো নরক তীরে আসি।
---------------------------------------

হকের তরবারি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
******************************
ওহে মানব ওই বিচার দিবসরে কর ভয় !
ওগো নিষ্ঠুর অত্যাচারী হয়ো না জগৎময়।

তুমি ঈমানদার,- মুসলিম তোমার পরিচয়,
সত্যের মর্যাদা রেখো জীবন কর্মে সর্বময়।
তোমারে নিয়ে কেন রবে মানবের শঙ্কা ?
যেখানে প্রভূর বিধান মানবের ডঙ্কা।

সত্য তোমার আলো, হক জীবনের মুক্তি,
বাতিল চুক্তি হারায় তোমার ঈমানী শক্তি।
জীবন স্পন্দনে বাজাও হে- সত্যের ধ্বনি,
পরের হক বুঝিয়ে দাও ন্যায্য হিস্যা মানি।

তুমি মুমিন, তুমি মুসলমান. তুমি দ্বীনি ভাই,
তোমার তরে হকের হিস্যায় কোন ভেদ নাই।
ওহে মানব - হকের তরবারি উঠাও জেগে,
ওই বিচার দিবসরে করো ভয় সবার আগে।
------------------------------------------

Friday, May 24, 2024

পৃথিবীর অঙ্গনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৫-২০২৪ ইং
******************************
আজি মনে মনে প্রতীজ্ঞা করো হে মানব,
কাল হতে দলে দলে করবে বিজয় উৎসব।
তোমার হুঙ্কারে হবে না কারো ক্ষতি
এই প্রতীজ্ঞা করো হে দূর্গের সেনাপতি।

ওহে শুভ্র প্রাণে জেগে উঠ বজ্র আওয়াজে,
পৃথিবীর অঙ্গনে যেন মুক্তির ঘন্টা বাজে।
তুমি সেই উত্তাল তরঙ্গে নদীর বুক হেসে
অসীম দিগন্ত পারি দেও কলকল ভেসে।

তুমি ঝলঝলে উজান যাও তরঙ্গ জলে,
তাই পৃথিবী পূর্ণি দেখে রাত্রির দ্বার খুলে।
এই প্রতীজ্ঞা ভেঙ্গো না কভূ রাগের সঙ্গে,,
যতই তাগুদেরা ডাকুক রক্ত চক্ষু রাঙে।

হে মানব, তুমিই এই পৃথিবীর সুন্দর-সুন্দরী!
তুমিই পুস্প কাননে সুগন্ধী ফুলের পাঁপড়ি।
--------------------------------------------

জীবন যে ফুরিয়ে যাচ্ছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৫-২০২৪ ইং
******************************
জানো কি কখন আসবে মৃত্যুর পরোয়ানা?
কেউ তো জানো সেই খবর ষোল আনা ।

শরীরের ভাঁজে চিহ্নগুলো জাগিছে নিরবধি,
জীর্ণ- শীর্ণ- ক্লান্তর দিকে হেলিছে তবু যদি
হুশ ফিরে আসত স্পন্দিত নদীর বাঁকে বাঁকে
নশ্বরে ছুটিত না মানুষ অশুরের শাখে শাখে!

খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে শরীরের উম্মাদনা,
প্রাণের তরঙ্গে তরঙ্গে গোধূলীর আনাগোনা।
কোথাও ঠাঁই নেই, জয় নেই তবু ডুবিয়া মরি,
ওরে কিসের মোহে পৃথিবীরে আঁকড়ে ধরি?

এখনি সময় ফিরে এসো চির মুক্তির সন্ধানে-
জীবন যে ফুরিয়ে যাচ্ছে দিন কাল গুনে গুনে।
-----------------------------------------

Thursday, May 23, 2024

এখন দেখি মসজিদেও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
*********************
এখন দেখি মসজিদেও রাজনীতির ফুল হাসে,
সভাপতি- সেক্রেটারী- ক্ষমতা সুখের উল্লাসে !

ধমক দেয় আদেশ করে রাঙা চোখের শাসনে,
ইমাম সাহেব মুয়াজ্জিন হারায় চাকুরী না শুনে।
রাখতে হয় জায়নামাজ সামনের আসনে,
মুসল্লিরে ডিঙ্গিয়ে টিপ্পনী মারে আগুনে-

এখন দেখি মসজিদেও দুনিয়াদারীর আলাপে,
নিষেধ করলে তেড়ে আসে মরু বালুর উত্তাপে!
মসজিদ অঙ্গনে কে ওরা মুসল্লির চারপাশে ?
এখানেও রাজনীতি ক্ষমতা সুখের উল্লাসে!

মোক্তাকি পরহেজগার কোথায় মুমিনের বেশে?
কেন ধনী গরীবের ব্যবধান আল্লাহ’র ঘরে এসে?
কেন নিয়মিত মুসল্লি চোখের জলে বুক ভাসে?
কেন তার প্রথম কাতারে নামাজে নিষেধ আসে?
---------------------------------------

জাগরণী সংঘ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
*********************
ওই ছুটিছে ওই হাসিছে উজ্জীবনের উল্লাসে!
নবীণ- প্রবীণ গাইছে সবে মুক্তির গান হরষে।

ওই জাগিছে মহৎ প্রাণ মানব সেবার কল্লোলে,
ওই হাসিছে তরু লতা সজিব প্রাণের হিল্লোলে।
মুক্তি এবার এল বুঝি রুদ্ধ প্রাণের বাঁধনে
দুষ্ট চ্যালা ভন্ড গোষ্ঠী নাইরে আর ভুবনে।

মানব সেবায় ছুটছে সবে বুক ভরা নিশ্বাসে,
জাগছে পূর্ণি শুভ্রতায় আঁধার রাত্রির প্রত্যুষে।
জাগরণী সংঘ ফুলে ফুলে দুঃখী প্রাণের কাননে ,
আয়রে তোরা দেখে যা নাইরে জল নয়নে।

এইখানে তে ধূমকেতু ছুটছে বেগে উল্কাতে,
মানব সেবার উল্লাসে জাগরণী সংঘ ধরাতে।
--------------------------------------

Wednesday, May 22, 2024

ধবংস আনিছে ডাকিয়া


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-০৫-২০২৪ ইং
*********************
মানুষ ছুটিয়া চলিছে তাগুদের প্রেম স্রোতে।
ধবংস আনিছে ডাকিয়া অবিনশ্বর ধরাতে।

বিরহবিধুর নয়নসলিলে ভাসিছে মানব প্রাণ,
বালুকায় তুলিছে ঝড়! তুলিছে ঘূর্ণি তুফান!
অন্তরে বন্ধু করিছে শয়তানের চ্যালা,
দূর্গে দূর্গে হারিছে যুদ্ধের কাফেলা।

বজ্র হুঙ্কারে বসত গড়িয়াছে পৃথিবীর মাঝে,
তবু অনিষ্টের প্রেমে নিত্যনতুন সাজে।
অগ্নি শিখা জ্বলিছে তোমার চরণ কাছে
ওহে চির দিবসের প্রেম অবসান লভিয়াছে।

চির মুক্তিরে কাড়িছে আজ নিখিলের প্রীতি,
মানব বুঝেনা সে হইবে শুধু একদিন স্মৃতি।
---------------------------------------