Tuesday, August 5, 2025

জলবায়ুর এ সংকটে

জলবায়ুর এ সংকটে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

বন্যা, খরা ,ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে

শত্রু রূপে সমুদ্রপৃষ্ঠে গর্জেছে প্রচ্ছন্ন অগ্নিতে!

 

ক্রমশ উষ্ণ করছে ধরণীর বুক পরিবর্তিত জলবায়ু,

বিপন্ন হচ্ছে প্রকৃতি বন্যপ্রাণী মানব বসতির আয়ু।

মানুষেই জলবায়ু পরিবর্তনের শত্রু প্রকাশ্যে আজ,

মানুষই করেছে গোপন সুখ স্বর্গের সোনালী তাজ!

 

সম্মুখে ভয়াবহ পৃথিবী,তপ্ত অনলে দাউ দাউ প্রাণ,

জলবায়ুর এ সংকটে সমুদ্রের বুকে উষ্ণতার উত্থান।

বায়ু মন্ডলের স্তরে স্তরে কার্বন ডাই অক্সাইডের বাস,

সমুদ্রের পানিকে অম্লীকরণ করছে নিদারুন পরিহাস।

 

পৃথিবীর বুককে করেছে -উষ্ণ- শুষ্ক -ভয়ানক দাবানল,

উর্বরতা কমে  খাদ্য উৎপাদন করেছে হ্রাস এ ধরা তল।

খাদ্য নিরাপত্তা,পানির উৎস আজ ক্ষয়িষ্ণু সংগীতে,

জলবায়ুর এ সংকটে পৃথিবী ধূসর বিষণ্ণ বীভৎস স্নায়ুতে।

 

গাছের বর্ষ বলয়,বরফের স্তর,প্রবাল কিংবা সমুদ্র হ্রদ,

আজ উষ্ণতার রঙে পৃথিবীতে হয়েছে শত্রু নির্দয় উম্মাদ।

মানুষই পৃথিবীর সুখ স্বর্গের নক্ষত্র দিয়েছে খসে ইচ্ছেমতে।

মানুষ বুঝতে চায়নি প্রশমন, অভিযোজন এই ধরাতে।

 

জীবাশ্ম জ্বালানি ,মিথেন গ্যাস নিগর্মন, পেট্রোল ও ডিজেল

জলবায়ুর এ সংকটে আসন্ন দিনে যমদূতের চিত্র অবিকল।

বায়ু থেকে গ্রিন হাউস গ্যাস দূরীকরণ,

বৃক্ষরোপণের হার বৃদ্ধি বাসযোগ্য পৃথিবীর আয়োজন।

---------------------------------------------


Monday, August 4, 2025

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন

 

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৪-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

উষ্ণ নিবিড় হৃদ স্পন্দনে এক মুক্তির অন্বেষণে,

এ জাতি স্বপ্ন বুঁনেছিল রক্তক্ষয়ী বিপ্লবের গর্জনে।

 

সে স্বপ্ন এখন অধরা চাঁদাবাজদের নগ্ন থাবায়,

দখলবাজদের অগ্রাসনে বঙ্গ পুড়েছে মুক্ত সীমানায়।

স্বাধীন বুকের হৃৎস্পন্দন ক্রমশ হচ্ছে ক্লান্ত অধির,

দিকে দিকে দেশদ্রোহীরা তুলেছে প্লাবন প্রচন্ত গতির।

 

গর্বের প্রতীক লক্ষ শহীদের অর্জ্ন আজ যেন নিশ্চল,

এক হতাশা ঘিরে ধরেছে জাতিরে অঞ্চল হতে অঞ্চল।

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন পাকড়াও করেছে নিরন্তর-

তবু নিশ্চুপ শান্তির দূত! ঠিক যেন বোবা অন্ধ বধির!

 

তারুণ্যেরা পথ হারাচ্ছে জরা জীর্ণ্ দেহে অন্ধকূপে,

মুক্তির চৈতন্যগুলো খসে পড়ছে অসুরের প্রতাপে।

দেশপ্রেমিকেরা ডুবে যেতে কাঁদে বেদনার অশ্রুজলে,

ফ্যাসিবাদ –স্বৈরতন্ত্র- ভয়তন্ত্র জন্ম নিয়েছে পলে পলে।

 

স্বাধীনতায় আজ স্বাধীনতা নেই রক্তে লেখা কবিতায়,

এখানে দ্বন্দ্ব সংঘাত হিংসা প্রতিহিংসা বিপুল উচ্ছলায়।

বিবেকগুলো বিক্রি হয়েগেছে অন্ধবিধুর জোয়ার বানে,

দেশচেতনায় অশুচি ছড়ায় মীরজাফরের বুদ্ধি শুনে।

 

বিপ্লবের বিপ্লবীর পথবিম্ভ্রম হয়েছে পুরানো সূত্র ধরে,

স্বৈরবাদ, ফ্যাসিবাদ এখনো দেখি বজ্র কণ্ঠের স্বরে।

স্বপ্নের ক্যানভাসে দুঃস্বপ্নের ধূসর গতি প্রমত্ত বেগ,

মবতন্ত্রের অগ্রাসে জাতির গগণে আজ কালো মেঘ।

 

মূল মন্ত্রে যদি ফিরে আসে কে বাঁচাবে এই মৃত্যু থেকে?

চৈতন্যবিহীন দুর্জয় এই পরিভ্রমণ হারবেই ভূ-লোকে।

ওরে,স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মেরুদুর্গম পরিখা খনন,

যদি না জাগ লক্ষ শহীদের অর্জিত লাল সবুজের কানন।

-------------------------------------------------------

Sunday, August 3, 2025

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে

 

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৪-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

আজ স্বাধীনতার ভিতরে পরাধীনতা এলো নেমে,

এখনো মীরজাফরের পদ চিহ্নগুলো নগর ও গ্রামে।

 

দিকে দিকে বিপ্লবের গভীরে ছলনার জীবন্ত মিছিল,

সত্যের দুর্ভিক্ষে চেতনাহীন বিপ্লবীর অনিবার্য্ মিল।

যে মুক্তির অন্বেষণে যোদ্ধারা ছুটেছিল বিপুল আগ্রহে,

সেখানে নব্য ফ্যাসিবাদীরা নাচিছে নগ্ন সমারোহে।

 

সেই শকুনেরা বেঁধেছে বাসা লাল সবুজের পাশে,

প্রত্যহ দিতেছে বিষাক্ত বায়ু নিরহ জনতার নিশ্বাসে!

চেতনা এখন মুত্যুর মুখে ক্রমে ক্রমে ধূসর বর্ণিল,

যোদ্ধারা নিঃশব্দে ঘোষণা করে দারুন দুর্দিন নিখিল।

 

বঙ্গের বুকে বুকে দেশদ্রোহীদের নিত্য নৃত্য চলে,

বিপ্লবীরা নির্লজ্জ নাচে স্বৈরতন্ত্র মবতন্ত্রের অন্দরমহলে।

দুয়ারে দুয়ারে উগ্রবাদের পতাকা উড়ে গগণ তল-অবিচল,

তবু যোদ্ধারা নিশ্চুপ! ঠিক যেন নতশির থাকাই সম্বল।

 

জনতার প্রাণে প্রাণে ব্যাদনা, চোখে চোখে অশ্রুজল,

স্বাধীনতার ভিতরে পরাধীনতা এলো নেমে আজকাল!

ঐক্যহীন এইদেশে আজ মীরজাফরেরা আক্রমন করে,

দেশদ্রোহীরা স্বাধীনতার নিশানে দেয় টান বজ্র হুঙ্কারে!

 

কান্ডারী হারিয়ছে পথ! নিয়ত আঘাত হানে রক্ত পানে,

প্রেমের দুর্ভিক্ষে স্বাধীনতা মৃত্যুর মুখে শাসকের দূষণে।

তবুও দৃঢ় শপথ এই স্বাধীনতা হবে না কভূ অস্তমিত,

এখনো লক্ষ শহীদের উত্তরসূরী দুরন্ত দুর্বার- জীবিত!!

 

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে এখনো উম্মুখর স্বাধীন এই দেশ,

জাতি হারাবে না পথ যতই আসুক দেশদ্রোহীদের নির্দেশ।

-------------------------------------------------

 

Wednesday, July 23, 2025

বাঁচতে দেওনি

 

বাঁচতে দেওনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

শুনেছি মানুষেরাই মানবতার দীপ্ত এক নাম,

তাই মানুষই হয়েছে শ্রেষ্ঠ সৃষ্টি এই ধরাধাম।

 

আজ সেই মানুষেরাই ক্ষত বিক্ষত দেহে বঙ্গ ভূমি,

অদ্ভুদ নিঃশব্দে ছুটেছে ঝলসানো শরীরে,তবু তুমি!

শরীরের অস্থি মজ্জা গুলো খসে পড়ছে তপ্ত জমিনে,

দিক বেদিক ছুটেছে তো ছুটেছে মৃত্যু প্রায় স্পন্দনে।

 

কি নিষ্ঠুর পৃথিবী, কি যন্ত্রানাদায়ক দৃশ্য- বুঝেনি মানুষ!

কেউ এগিয়ে আসেনি! একটুকু জলও দেয়নি দগ্ধ নিবাস ।

শুনেছি মানুষেরাই মানবিক চেতনার দীপ্ত প্রাণ,

আজ সেই মানুষেরাই নির্দ্য় হিংস্র চিত্তের অগ্নিবান।

 

মৃত্যু সম্মুখে তবু  বাঁচতে চেয়েছিল অদম্য সাহসে,

মানুষ তাকে আশ্রয় দেয়নি,সাহায্য করেনি উল্লাসে!

তপ্ত রাস্তায় ঝলসানো শরীরে এই পৃথিবীকে বলেগেছে,

আমি যদি হেরে যাই কি জবাব দিবে বিধাতার কাছে?

 

মানুষ তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারনি সভ্যতার চিত্র এঁকে,

এই দেখ তোমাদের বর্বর চিহ্ন শরীরের বাঁকে বাঁকে।

আমি বাঁচতে চেয়েছি তোমাদের মাঝে ভয়হারা উদ্দাম,

তোমরা বুঝলে না, তোমরা দিলে না এ মিনতির দাম।

 

বিদায়, বিদায় হে পৃথিবী, মানুষ পেয়েছো,মানবতা পাওনি,

ব্যাকুল ছুটে গিয়েছি, এই দেখ ঝলসানো শরীর,বাঁচতে দেওনি।

-----------------------------------------------------

 

রাজনীতির হিংসা বোমারু

 

রাজনীতির হিংসা বোমারু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে,

আই সি ও তে মৃত্যুর মুখে একযোগে।

 

দিকে দিকে এখন যমদূতের পূর্বাভাস,

প্রাণগুলো ভয়ে কম্পিত ঘূর্ণি-বাতাস!!

কোন মহাবীর নেই যে ধরবে জাতির হাল,

হিংস্র হায়েনা ঘামছে ধরেছে স্বাধীনতার পাল।

 

গোপনে গোপনে দিচ্ছে আগুন বাংলাতে,

এই খবর দিয়েছে দেশপ্রেমিক অশ্রুতে !

সভা সেমিনার শ্লোগানে কি বার্তা দিচ্ছ নিশীদিন,

জাতি যে আজ স্বপ্নহীন-অজানা পথে দিনদিন।

 

সেই যুদ্ধের যোদ্ধারা রুদ্ধ অবরুদ্ধ দেশ জুড়ে,

ছদ্মবেশী দেশপ্রেমিকেরা উদিত ভুঁই ফুড়ে!

মীরজাফেরেরা গর্জেছে রন্ধে রন্ধে বীর মদে,

এই স্বাধীন মাতৃকা কি নিরাপাদ ওদের কাঁধে?

 

জনতার ভাষা কেউ বুঝেনা এই স্বাধীন মাতৃকায়,

রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে মৃত্যু প্রায়!

নেতা দেখেছি নেতৃত্ব দেখেনি রাজনীতির বহরে,

স্বার্থের মহরায় প্রহরী হতে দেখেছি প্রতিটা প্রহরে।

 

রাজনীতির হিংসা বোমারু মাতৃকার রক্ত পান করে,

রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে মুক্তিরে মারে।

--------------------------------------------

 

যদি এখনি শপথ না করো

 

যদি এখনি শপথ না করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

সহনাভূতি- সহমর্মিতা –ঐক্য ক্রমে ক্রমে ছিন্ন,

বাংলা যেন উম্মোচন করেছে ভয়নাক যত ঘৃণ্য।

 

বাঙালির সুরগুলো বেসুর বেতাল ব্যাকরণহীন কৃষ্টি,

সাধুতার ভিতরে অসাধুরা ক্রমশ দিতেছে কু-দৃষ্টি।

শৃঙ্খলের তাবুতে বিশৃঙ্খলেরা নিয়ত করেছে ভ্রান্ত,

শুভ্র প্রাণেরাও হারাচ্ছে পথ তাগুতের নির্দয় চক্রান্ত।

 

দেশদ্রোহীর ছুরিকা নিয়ত আঘাত হানে ফুলের বৃন্তে,

অপসংস্কৃতির ধারক বাহক শত্রুদের পারেনি চিনতে।

ঘাতক চরিত্রের সংমিশ্রণে জাতি হারিয়েছে চৈতন্য,

রক্তে ঝরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতার মর্ম নগন্য।

 

নিছক ব্যক্তি স্বার্থে ভুলেছে জাতি সভ্যতার দৃঢ় মন্ত্র,

নিয়ত হত্যা করেছে মানুষের ঐশ্বর্য্ মানবতার তন্ত্র।

মিথ্যে আর মিথ্যের সন্ধি বন্ধনে করেছে ঘৃণ্য যুদ্ধ,

অপতন্ত্রে- ভয়তন্ত্রে সভ্যতার দিশারী আজ অবরুদ্ধ।

 

শুধুই ব্যক্তি স্বার্থে সত্যকে আড়াল করেছে কান্ডারী,

কেন স্বাধীন জাতির গভীরে এত ‍কু-তন্ত্র এত বৈরী?

যা কিছু দেখছি যা কিছু ঘটছে দেশদ্রোহীদের তৈরী,

যদি এখনি শপথ না করো সমুদ্রে পথ হারাবে তরী।

----------------------------------------------

 

Tuesday, July 22, 2025

শিক্ষার্থীর মানবিক মা

 

শিক্ষার্থীর মানবিক মা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২১-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দিকে দিকে,

বাঁচাও বাঁচাও চিৎকারে কম্পন শুরু হল ভূলোকে!

 

পৃথিবী যখন নিশ্চুপ তন্দ্রায় তখন জেগেছিল এক প্রহরী,

অতুল্য শিক্ষার্থীর মানবিক মা শিক্ষিকা মাহরীন চৌধুরী।

নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুকে করেনি পরোয়া,

শরীরের ভাঁজে ভাঁজে ঝলসে গেছে বেপরোয়া।

 

কি হবে আর বেঁচে! আমার সন্তানই যদি না থাকে স্কুলে,

মায়ের এমন প্রতীজ্ঞা হতেই বেঁচেছিল বিশটি প্রাণ নিখিলে।

মাহরীন চৌধুরী পুড়ছে তো পুড়ছে অস্থি- মজ্জা হাড়ে,

তবু দমেনি তার হার না মান যুদ্ধ অগ্নি শিখার সমরে।

 

হে মাহরীন চৌধুরী তুমি নও শুধু দীপ্ত শিক্ষিকা,

তুমি মৃত্যুঞ্জয়ী মা,মানবিক যুগের অদম্য প্রবেশিকা।

মৃত্যুর কোলে ধুঁকে ধুঁকে মত্যুকে করেছো তুমি জয়,

তুমিই শিক্ষার্থীর মানবিক মা! বিপদে সন্তানের আশ্রয়।

 

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আপনার প্রাণকে করছো উসর্গ্,

এমন মানবিক মা কি দেখেছে বিশ্ব? প্রভূ দিও তারে স্বর্গ্।

------------------------------------------------

 

 

 

অমানবিক দৃশ্য

 

অমানবিক দৃশ্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২১-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

কি অমানবিক দৃশ্য ভেসে উঠল নেপথ্য পৃথিবীতে!

ছেলেটির সমস্ত শরীর ঝলসে গেছে ভয়ানক অগ্নিতে।

 

বাঁচার কি আকুতি তবু কেউ শুনল না,কেউ দেখল না,

এদিক সেদিক পাগলের মত ছুটল, কেউ বুঝল না।

আগুনের লেলিহান শিখার শত্রু প্রচ্ছন্ন জোয়ারে,

পোড়া চামড়াগুলো খসে পড়ছিল ক্ষয়িষ্ণু খোয়াড়ে।

 

ছেলেটি বিপন্নর দিকে তবু নিশ্বাঃস নিতে নিতে,

যমদূতের শব্দ যখন শুনছিল তপ্ত ধূলো-বালিতে।

তখনও বজ্র স্বরে উপস্থিত জনতারা নগ্ন পরিহাসে,

ভিতর মানবতাকে জাগাতে পারেনি কোষে কোষে।

 

এ কোন অমানবিক বীজ বুঁনেছে আয়ূতে আয়ূতে,

মৃত্যুর কোলে তবু মানবতা সুপ্ত স্নায়ুতে স্নায়ুতে!

ঝলসানো শরীরে! এদিক সেদি ছুটেছে দীর্ঘ্ নিঃশ্বাসে!

ভয়ঙ্কর অমানবিক দৃশ্য! মানবতার নক্ষত্র গেছে খসে,

 

মাইলস্টোনের ট্রাজেডী যেন অমানবিক দৃশ্য মিলাল,

এমন নিষ্ঠুর মানবতা আজ মানবিক বিশ্বকে কাঁদাল!

হে মানবতা জেগে উঠ স্তব্দ দিনের পরে চুতুর্দিক,

প্রাণে প্রাণে মৃত্যুতাড়িত আজো -বেঁচে আছি ঠিক!

 

-----------------------------------------------