Sunday, August 2, 2020

হৃদয় তা জানে

--------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এই যে বাইরে এতো জানাজানি, এর চেয়ে বেশী

বুকের মধ্যে আছে

প্রাণ জুড়ে তুমুল ঝড়,তোমার থাকুক যতই মিথ্যে অহংকার

যতই অবহেলা

প্রেমের নদী বয়ে যায়

তোমার পাল উড়ে না

ভালবাসার দিকে

তোমার হৃদয় জুড়ে ধূ ধূ বালচর ,পাতাহীন বৃক্ষের ডালপালা

চিতার দাউ দাউ অগ্নি যেন তোমার ভালবাসা

তবুও করেছি দিনগোনা

ভালোবাসার মতো ভালোবাসা

ছুটেছি বাঁধ ভেঙে তোমার সন্ধানে

তেমার সবই যেন ফুলের মতন, বাতাসে উড়ায়

যখন তখন

প্রেমের পাঁপড়ি

হৃদয় তা জানে, তুমি উড়াল দিয়ে নিয়ে যাবে

তাই আমি আর অহংকার দেখিনা

তুমি আমার হৃদয় নিয়ে চলেগেছো।

------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


তোমাকেই সম্মতি দেয়

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেমে ডুব দিয়ে দেখি নিচে একটা মরণাস্র

এতোটুকুও বিকল হয়নি,জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাভা

হৃদয় দিতেই তুমি গর্জে উঠলে বিষাক্ত গোখরার মতো

ছোবল মারতে আসলে, বার বার আসলে,থমকে গেলাম কিছুক্ষণ

কাছাকাছি আর কেউ নেই

যেন তুমিই অন্তর মুঠোয়,অনুভবের স্পন্দনে স্পন্দনে দেখেছি,

ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি

এক একটা ছোবলে আমি নীলাভ হয়ে যাই, আমি ঝলসে যাই

আমি উতালা হয়ে যাই-

তবুও মনে হয় না তোমার ছোবলে কোন বিষ আছে!ঠিক কুমারীর মতন

কোমল স্পর্শে এসে যেন জাগিয়ে তুলো

একটা অনুভূতি যেন খুব ডাকাডাকি করছে, তোমাকে শুধু তোমাকে

হৃদয়ের স্পন্দিত শব্দ তোমাকেই সম্মতি দেয়

তুমি কি শুনেছো এ ডাক?

হৃদয়ের গভীরে তোমাকে দেখি, শুধু তোমাকে দেখি

তাই তো প্রেমের পাঁপড়িগুলো দিয়েছি ভেসে তোমার তপ্ত জলে।

-----------------০২-০৮-২০২০ ইং রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

 

 

 


যদি ভালাবসা দাও

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

এক শিহরণের প্লাবনে ভেসে যাবো যুগল বন্ধনে

স্বর্গিয় আলোয় খুঁজে নিবো তোমাকে

আমার শিয়রে-

ফুল শয্যার বাসরে আলিঙ্গনে আলিঙ্গনে উতাল হওয়া তুফানে

আমি ভেসে যাবো তোমার তরীতে

তুমি যে আমারই বীরত্বের দূর্গ্

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

---------------------০২-০৮-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


Saturday, August 1, 2020

অমানবিক প্রতিযোগীতা

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বিশ্ব ব্যাপি এক অমানবিক প্রতিযোগীতা চলছে এখন

বাঁচতে হবে বাঁচার মতন  এই সুযোগটি নেই এখন

চলতে চলতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে

প্রাবন্ত হউক-উপায় নেই

 

নষ্ট প্রতিযোগীতার জাতাকলে প্রাইভেট জবের সৈনিকেরা

মালিকেরা কিছুই শুনছে না,এক ছাঁটায়ের প্লাবনে

অসীম সীমান্তে ভেসে যাচ্ছে ক্ষুধার অন্ন

শুধু যা নয় নিছক অন্ন

ডুবে যাচ্ছে জীবনের ঠিকানা,বদলে যাচ্ছে ফাঁসির মঞ্চ

 

ক্ষুধার যন্ত্রনা পেটে, ধূসর ধোঁয়া চোখে, পথ বড় অচেনা

মালিকেরা গোটা দুনিয়া খাবে!

আর শ্রমিকেরা কেউ কেউ গ্রাম গঞ্জে ভিখারী হয়ে

পালিয়ে বেড়াবে!

ওরা শুনছে না গহিনের কান্না, ওরা বুঝছে না ছাঁটায়ের যন্ত্রনা

 

এ অমানবিক প্রযোগীতা তোমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না

তুমি পারতে মানবতার দ্বার খুলে

একটু ঠাঁই দিতে-

তুমি সুযোগ সন্ধানী হয়ে ছাঁটাই করলে

বিশ্বব্যাপি লক্ষ লক্ষ প্রাইভেট জবের অতন্ত্র প্রহরী!

শ্রমিককেও বাঁচতে হবে বাঁচার মতন, চলতে চলতে

এই জীবনটা গোটা একটা জবীন হয়ে

প্রাণবন্ত হউক- উপায় নেই

এক অমানবিক প্রতিযোগীতার জাতাকলে।

-----------------------০১-০৮-২০২০ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।


আমার তো হেরে যাবার কথা নয়

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রিয় জনের প্রতিটি অনুপ্রেরণাই আমাকে নব জন্ম দেয়

আমি মানুষ হিসেবে একটু বলবান হয়ে উঠি

সৃজনের শক্তি মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত

ছড়িয়ে যায়

আমি সমস্ত সংকির্ণতা থেকে পৃথক হয়ে এক

যুদ্ধজয়ী রাস্তা দিয়ে দুর্বার পায়ে

হেঁটে যাই

সার্থ্ক মানুষদের একজন হয়ে যাই, আমি হয়ে যাই তোমাদের একজন

আমি কবিতার চরণে মানবতার শব্দ ঢুকে দেই

জগতকে উজার করে দেই প্রেম

পাপীষ্ঠ মানুষের চরিত্রকে পদধূলিত করি পায়ের কাছে

নিমিষে-

আমার কবিতা ভর্তি অঢেল সমরাস্র, আমি কাউকে ভয় করিনা

আমি গোটা দুনিয়াকে জানিয়ে দেই

কবিতার আয়নায়-

আমার অন্তর থেকে বের হয় নব প্রেম, নব যুদ্ধ

কবিতার চরনে

তোমাদের প্রেরণা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার

কবিতার পেছনে

আমার তো হেরে যাবার কথা নয়---

---------------------০১-০৮-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


 


ভাল থেকো

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি জেনেছিলে মানুষে মানুষে

প্রাণে প্রাণে গড়ে তুলে আপন পৃথিবী

গড়ে তুলে প্রেমের স্বর্গ্

তুমি জেনেছিলে মানুষে মানুষে

মুখোমুখি এসে দাঁড়ায় হৃদয়ের বন্ধনে

ভালবাসার আলিঙ্গনে

তুমি যেই এসে দাঁড়ালে যৌবনের সন্ধিক্ষণে-

তুমি থাকলে না , তুমি থাকলে না

কেউ পারলো না, কেউ পারলো না,

তোমাকে রাখতে

আজ তুমি অচেনা, আজ তুমি বহুদুরে, বহুদুরে---

ভাল থেকো অনন্তের পথে হে প্রিয়!

----------------------০১-০৭-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোরবানীর ফুল

-------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কোরবানীর রয়েছে ত্যাগ, পুশুত্ত্বের ডানা পুড়ে যায়

অন্তর ঘোরে দূরে দূরে

ত্যাগকে সমৃদ্ধ করে

আত্তাকে খুলে থাকে!

দেখো দেখো

মুমিনের বাগানে এক ত্যাগময়

কোরবানীর ফুল ফোটে আছে

এ ত্যাগের কত সৌরভ কত মহিমা!

যত সব ভোগের জীবন -চরিত তুচ্ছ করে

প্রাণ খুলে রাখে ত্যাগের অভিসারে চৌদিকে

বৈদুর্ষমণির মতো হৃদয়মেলে সে রয়েছে প্রতীক্ষায়

আল্লাহ’র! আল্লাহ’র!

----------০১-০৭-২০২০ ইং রাওনাট

দিন শেষে মানুষের দুঃখ

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

মনে পড়ে সেইসব দিনগুলোর কথা?

আজ কেন এতো বিরহ গাঁথা !

কেন ঈদকে এড়িয়ে যাবার এতো চঞ্চলতা!

ঈদে অনেক আনন্দ ছিল,এ উৎসবকে ঘিরে

পৃথিবীর মাঝে এক সাম্যের বন্ধন গড়ে যেত মানুষ থেকে মানুষে

জাতি ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে-

আজ এই ঈদ মানুষের প্রাণে এক বেদনার চাহনি,

চিনতে পারেনি, বুঝতে পারেনি মানুষের যন্ত্রনা

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

তবুও দিন শেষে মানুষের দুঃখ!

এই দেখ সেই ঈদের মাঝেও মানুষের কান্না,মানুষের হাহাকার,

এই দেখ চিরচেনা সেই খুশীর ঈদে মানুষেরা খুশী নেই!

আতংকিত পৃথিবীর বাঁকে বাঁকে মানুষেরা ভুলে গেছে

আনন্দের ঠিকানা-

মৃত্যু ভয়! ভাঙ্গা প্রাণ! দু’চোখে ধূসর ধোঁয়া

অর্থনৈতিক বিপর্য্য় কেভিড-১৯ এর দ্বিধা

মানুষের প্রাণে এক অস্থিরতা, খুশীময় ঈদের খেলা…

খুঁজে পাইনি

এই দেখ সেই খুশীর ঈদে বিষাদের ছায়া , বেদনার চাহনি—

একই ঈদ

শুধু আনন্দটা নেই,শুধু খুশীটা নেই………..

---------------------------------------১-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 


Friday, July 31, 2020

শুধু বেঁচে থাকার জন্য

------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শুধু কি অর্থ্ বৈভব ক্ষমতার জন্য এই সংগ্রাম? না

শুধু পেটে ভাতে বেঁচে থাকার জন্য এতো সংগ্রাম,শুধু বেঁচে থাকার জন্য

মানুষেরা নিরন্তর ছুটে চলেছে প্রহরে প্রহরে, হয়তো কিছু মানুষ আছে

যারা অসৎ উপায়ে অর্থ্ বৈভব ক্ষমতার সিংহাসন চায়,তাদেরকে আমি

আদর্শ্ মানুষ বলি না-

 

শুধু পেটে ভাতে বেঁচে থাকার জন্য যারা খোঁজে নেয় যুদ্ধের সমর

তাদের কথা বলি,শুধু বেঁচে থাকার জন্য যারা

শরীরের রক্ত মাংস একাকার করে দেয় বৈরী সমরে

তারা আজ ভালো নেই! তারা আজ ভালো নেই!

 

শুধু বেঁচে থাকার জন্য এতো মানুষ ক্লান্তিহীন সংগ্রামে,শুধু

বেঁচে থাকার জন্য এতো দৌড়ঝাঁপ, এতো পরিশ্রম, এতো সংগ্রাম

তবু বিজয় নেই, তবু হাসি নেই

শুধু বেঁচে থাকার জন্য আর কতোদিন পৃষ্ট হবো বৈষম্যের?

শুধু বেঁচে থাকার জন্য আমি সংগ্রামকে আলিঙ্গন করেছি,

অর্থ্ বৈভব ক্ষমতার অমরত্বকে তাচ্ছিল্য করেছি---

-----------------------------------৩১-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


মানুষের খুব ইচ্ছে হয়


-----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

এমনভাবে হেরে যাওয়া সহজ নাকি

তবু মানুষেরা হেরে যাচ্ছে যুদ্ধের আগে যুদ্ধের আগে

কেভিড-১৯ এর মধ্যে অসহায় হয়ে মিশে যেয়ে

কেমন যেন মুহূর্তে মুহূর্তে ঝরে যাচ্ছে স্বর্গ্ হতে ধূলোর মর্ত্যে

এ জীবন নিয়ে সহজ কি বেঁচে থাকা?

 

এক অসহায় আতংকের মধ্যে মানুষেরা আছে, এই জেনে কি মানুষের কাছে

মু্ক্তি ফিরে আসবে?

ক্ষুধার যন্ত্রনা মিটাতে মিটাতে মৃত্যেু ভয় দূর অজানা

জীবন জীবিকায় দুই সংকটের সন্ধি

অর্থনৈতিক পরাজয় আর মৃত্যু ভয়!

তবু বেঁচে থাকা, তবু ছুটে চলা—

ভিতরের ইচ্ছে নদীটা শুকিয়ে যাচ্ছে, জোয়ারের মধ্যেই ধু ধু বালুচর

 

মানুষের স্বপ্ন, মানুষের বেঁচে থাকার আশা

শত দুঃখের মাঝেও থেকে যায়,ভেতরের কান্না ভেতরেই থাকে

তবু মানুষ বাঁচে

মানুষের খুব ইচ্ছে হয় স্বপ্নের

ঠিকানায় ফেরা!

-----------------------------৩১-০৭-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


Wednesday, July 29, 2020

মনুষ্যত্ত্বহীন মানুষের পরিচয়



------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
মানুষ তার মনুষ্যত্ত্ব বিশ্বকে দেখাবে বলেছিল
মানুষ তার মনুষ্যত্ত্ব বিশ্বকে দেখাবে বলেছিল
প্রকাশ্যে
মানুষ তার মনুষ্যত্ত্ব বিশ্বকে দেখাবে বলেছিল
শরীরে রক্ত কণিকারা যেমন শিরে উপশিরে প্রবাহিত হয়
প্রাবন্ত উচ্ছাসে
বৃক্ষের মগডাল হতে খসে পড়া প্রাণহীন পাতার মতো
মানুষেরা গোধূলীর পথে পথে
সন্ধ্যার ফটকে মাতাল উম্মাদে মত্ত!
এতো বছরে পরেও মানুষেরা ফিরে যেতে পারেনি মনুষ্যত্ত্বের ঠিকানা
জ্ঞানী গুণি শিক্ষিত বিজ্ঞানী তথ্য প্রযুক্তির ধারক বাহক
পারেনি , কেউ পারেনি
মুহূর্তের জন্য পারেনি !
বুকের ভিতর যেন অশুরের প্রতিবিম্ব ঝলসে ওঠে প্রতিটি ভাঁজে ভাঁজে
সমস্ত চেতনা ঘিরে আছে আপন স্বার্থের ব্যস্ততা
শ্রীহীন, বর্ণহীন
মনুষ্যত্ত্বহীন মানুষের পরিচয়
মানুষের সূর্যকরোজ্জল চিহ্নগুলো দিনে দিনে ওঠে যাচ্ছে প্রাণ হতে
শুনিনা মানবতার শব্দ, সাম্যের গান, যদিও মানুষের ছিল
প্রেম তার প্রতিমূর্তি, মনুষ্যত্ব তার অহংকার।
শ্রেষ্ঠত্ব তার পরিচয়।
মানুষ তার মনুষ্যত্ত্ব বিশ্বকে দেখাবে বলেছিল
প্রকাশ্যে—
--------------------------------------২৯-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



Monday, July 27, 2020

সযত্নে রাখিও প্রেমের চিরকুট



----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*******************************
সেদিন হঠাৎই শুনেছি তুমি নাকি হয়েছো লুট!
জীবনের ডাক ঘরে কেউ নাকি ফেলেছে প্রেমের চিরকুট।
হাতে হাত রেখে গুছিছে বহু বছরের ব্যবধান
নব সুরে নব কণ্ঠে গাইছে তোমার প্রিয় গান।
তুমি কি খুলেছো প্রিয়তমার প্রথম খাম?
এ যে অনেক গভীর হতে লেখা শুধু একটি নাম
শুধু তুমি ! শুধু তুমি!
এ বিশ্ব ভূমি-
হে প্রিয়,যে স্বপ্ন বোঁনে ছিলে জীবনের বাঁকে বাঁকে
আজ তো ফুটল সেই ফুল!
তুমি ফুলটাকে যত্ন করে রেখো হৃদয়ের ফুলদানিতে-
এ ফুল ঝরবে না কখনো, এ ফুল মলিন হবে না কখনো
যদি সেখানে থাকে  প্রেম শুধু প্রেম
প্রতিদিন ফুটবে, প্রতিদিন ফুটবে অনাবিল আনন্দে-
জীবনের ফুল শয্যায়,
দাম্পত্যের আঙ্গিনায়।
সযত্নে রাখিও প্রেমের চিরকুট
দু’জনার খেয়াখাট।
---------------------------------------২৭-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।