Sunday, April 23, 2023

একদিন তুমি ছিলে না

 মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৪-২৩ ইং

********************************

একদিন তুমি ছিলে না সম্রাট কিংবা মহিষী,

আজ অর্থ্ বৈভবের দম্ভে হয়ছো মহীয়সী।

অতীত স্মৃতি ভুলে তুমি এখন সর্বলোকে,

স্মরনীয় বরণীয় জীবনের অক্ষয় আলোকে।

অন্তর মাঝে নেই আর সেই দুঃসহ স্মৃতি,

যেদিন নুন আনতে পান্ত ফুরাতো অবিরতি।

এখন তুচ্ছ তাচ্ছল্য করো দুর্ব্ল মানুষেরে

তবু এ সমাজ তোমারে খুঁজে ফিরে-

আর তুমি অপমান করো

প্রসাদ হতে দীনের কুটিরে

এ কোন মানুষ্যত্ত্ব তোমার ভিতরে ?

মানুষতো ভালবেসেছিল শুধু তোমারে।

--------------------------------------------

Saturday, April 22, 2023

আমি তার স্মার্ট্ যোদ্ধা

 

কে তোমারে স্বপ্ন দেখাল ওরে বাঙালি ?

কে তোমারে দিল প্রাণ দ্বার খুলি ?

কে তোমারে জোগাইছে মুক্তির নিশান ?

কে তোমারে শুনাইয়াছে স্মার্ট্ বাংলাদেশের গান ?

আমি তারপানে ছুটে যাই দিনরাত ভরি

স্থপতির পথ ধরি

স্বপ্নীল আনন্দমঞ্জরী

এখনো লক্ষ শহীদের রক্ত বহে বারোমাস

এখনো বসন্ত বিদায়ের বিষণ্ন নিশ্বাস

তবু নব দিবালোকে, ক্লান্ত চোখে

যে তোমারে শুনাইয়াছে  গান ভূ-লোকে

আমি তার সারথী উৎফুল্ল প্রাণ

আমি তার স্মার্ট্ যোদ্ধা বিপ্লবের উদ্যান।

------------------------------------------

Friday, April 21, 2023

বিবিএস নীরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

ম্যানেজার, মার্কেটিং ফিন্যান্স

বিবিএস কেবলস লিমিটেড।

তারিখঃ ২১-০৪-২৩ ইং

********************************

শেকড়ের টানে দিল পাড়ি মত্ত সাগর,

এখানে নেই কোন ডর ভয় দূর-বহুদূর !

এমনই আনন্দ বহিছে প্রাণ হতে প্রাণ

ঈদের খুশীতে ছুটিছে শেকড়ের টান !

ওই দেখ বিবিএস পরিবার তুলিছে পাল

কিসের দিন , কিসের রাত্রি কাল !!

সব আনন্দ মূর্ছি পড়ে এক আত্তায় মিশে

ঈদের উতল ঢেউয়ে নাহি হারায় দিশে ।

আবার আসিবে ফিরে নব অভিসারে

বিবিএস পরিবার, বিবিএস নীরে—

অযূত চমক দিয়ে নিবিড় অন্ধকারে-

আলোর মশাল  জ্বলিবে শত যুদ্ধের ভিড়ে।

সৌরভ ছড়িয়ে হতে চাই গৌরবের সাথি

ফিরতি পথে জ্বলে উঠুক রহমের জ্যোতি।

অসীম হরষে মুসলিম উম্মাহ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৪-২৩ ইং

********************************

মুসলিম উম্মাহ জেগেছে এই বিশ্বময় !

এল ওই এল ওই খুশীর ঈদ আনন্দময়।

কে ধনী কে গরীব নাহি তফাৎ এতখানি !

দুঃখী হেসেছে উজাড় করে প্রাণ এ ধরা তল,

মানবতার তরে নাহি ঝরে কোন অশ্রুজল।

ভুলে গেছে দুঃখ কষ্ট এই আনন্দ সুর,

এল ওই এল ওই খুশীর ঈদ বিপুল সুধাসুর ।

বিধাতার তরে নতশির গোলামের প্রাণ

অসীম হরষে মুসলিম উম্মাহ খুশীর বান।

-------------------------------------------

Saturday, April 15, 2023

এখানে মানবতার উদার অন্তর

 




তুমি আমি যদি থাকি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৪-২৩ ইং

********************************

এবার মুক্তি বুঝি এল মানবতার হাত ধরি,

যেখানে তুমি আমি মুক্তির শপথ করি্

এসো তবে হই আজ মানবতার প্রহরী,

ডাকছে ওই ডাকছে আলোক পাঞ্জেরী

রাওনাট পেশা পেশাজীবি কল্যাণ পরিষদ

যেখানে দেখি আমি দুঃখী মানুষের ভবিষ্যৎ

উঠাও তুফান মাটি ও পাহাড়ে

জ্বালাও মশাল মানবতার বহরে

মানবিক সেবা দাও গরীবের দ্বারে দ্বারে

তুমি হও তার সারথী বিপুল হুঙ্কারে

মানবো না বাধা, মানবো না বিচ্যুতি

প্রাণে প্রাণে হউক মানবতার দৃঢ় সম্মতি।

তুমি আমি যদি থাকি

কে রুখবে এ বিজয়ের অগ্রগতি।

--------------------------------------

Friday, April 14, 2023

কেউ স্বীকৃতি দিল না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৪-২৩ ইং

***********************************

এত অভিমান ! এত ভাঙাভাঙি

এত লুকচুরি ! এত ছোপ ছোপ রক্তকণা

কাকে দেখাবো ? কে বুঝবে এ যন্ত্রণা ?

হৃদয়ের পরতে পরতে টুকরো টুকরো কাঁচ

ক্ষত বিক্ষত শিরা – উপশিরা

ভালবাসার বর্ণ্- শব্দগুলো আটকে গেছে আলপিনে

বলো ? আমি মুক্ত হব কি করে ?

এত জুড়ে আওয়াজ দিলাম, কেউ শুনল না

চুরাবালিতে মুখ লুকালো

যেমন ঝিনুকের ভেতরে মুক্তা খুঁজে লোকে

বুকের নিভৃত কোণে স্থাপস্ত্য শৈলী আঁকে শিল্পী

ঠিক তেমনই আমিও—

কিন্তু কেউ স্বীকৃতি দিল না, আমিও প্রেমের স্থপতি।

-----------------------------------------------

বৈশাখের নব দোলায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৪-২৩ ইং

***********************************

নব বর্ষ্ এল নব রূপে এল প্রকৃতির মাঝে,

শুধু এল না, সে এল না

তবু কে্উ যেন এসে এলমেলো করে যায়

বৈশাখী ঘূর্ণি ঝড়ের মতো

গভীরে খুব গভীরে উথরোল ঢেউ খেলে

অসীম আকাশে মুক্ত ডানা মেলে

দিগন্ত ছাড়িয়ে দুরন্তপনা ভাবনাগুলো

কাউকে খুঁজে পাগলের মতো—

একটু ভালবাসা দিতে কিংবা ভালবাসা পেতে

সেই হৃদয় কোথায় ?

সময় যায় -সময় আসে- নব রূপে আসে

প্রকৃতি তার মতো সাজে

শুধু সাজে না সে সাজে না প্রকৃতির মত

তুব স্বপ্ন বুঁনি তবু স্বপ্ন দেখি

বৈশাখের নব দোলায়, নব বেলায়- এ বসূধায়।

-----------------------------------------

Thursday, April 13, 2023

দেখলে মনে হয়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৩-০8-২০২৩ ইং।

*******************

বাহিরের দৃশ্যটাই শুধু দেখলে,

ভিতরে যে আগুনের গোলা টুকটুকে লাল !

রক্ত ক্ষরণের ক্ষত চিহ্ন ছোপ ছোপ দাগ

এলমেলো কত শত চাবুকের আঘাত

তাতো দেখলে না, তাতো বুঝলে না

গোপন করলে,  শুধু গোপন করলে

রাঙা ঠোঁটের স্নিগ্ধ হাসিটাকে-

সত্যের মুখমুখি দাঁড়িয়ে বলতে পারলে না

এ স্পন্দন চির মুক্তির, চির শান্তির !

এ কেমন লুকোচুরি তোমার !

দেখলে মনে হয় খুব কাছে তবু দূরে- বহুদূরে!

-------------------------------------------

 

Tuesday, April 11, 2023

আড়ালেই থেকো

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০8-২০২৩ ইং।

*******************

আড়ালেই আছো, আড়ালেই থেকো

এতটা কাছে আসার প্রয়োজন নেই,

বিচ্ছেদের এ দেয়াল আরো সুদৃঢ় হউক !

ভাষাহীন কথা চলুক, চোখে চোখে চলুক

অপলক চলুক অব্যক্ত সব কবিতা !

 

প্রয়োজন নেই- প্রয়োজন নেই

আড়ালেই আছো, আড়ালেই থেকো

কিছুটা স্পর্শ্ চাই, কিছুটা উষ্ণতা চাই,

চাই কিছুটা বিদ্রোহ, চাই কিছুটা আঘাত

দিবে কিছু তীব্র লাল আগুন !

 

এক আগুনের শুন্যতায় চেয়ে আছে এ প্রাণ !

------------------------------------

 

Monday, April 10, 2023

দু’হৃদয়ের সংযোগে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০8-২০২৩ ইং।

*******************

এই যে এত মৌনতা ! এত নিশ্চুপ !

সে কি সত্যি ! নাকি অড়াল করেছো কোন কিছু !

আমি ঢের ধরতে পারি তোমার মর্মমূলে

ভীষণ ভুমিক্ম্প দুলে, লুকোচুরি খেলে

ঠিক তুমি যা চাও, আমি যা চাই—

কেউ না দেখুক, কেউ না বুঝক গোপন

বৃক্ষরোপন ।

হয়তো একদিন বোঁটায় ফুটবে রঙীন ফুল

সেদিন প্রকাশ্যে রোদ বৃষ্টির তাপে,

প্রণয়ের উত্তাপ ছড়াবে

ভালবাসার জমিনে----

এই যে এত মৌনতা ! এত নিশ্চুপ !

সব ভেঙ্গে যাবে দু’হৃদয়ের সংযোগে।

-------------------------------------

 

Saturday, April 8, 2023

তবু কবি স্বপ্নের চোখে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে কবি ,

এখানে বর্ণ্- শব্দ- চরনগুলো এলমোলো

তবু কবি কবিতায় খুঁজে তোমাকে

রচনা করে সুখ প্রণয়ের স্নিগ্ধ রাত !

কলঙ্কহীন শুভ্রতা খুঁজে পূর্ণিমার আলোয়

শিমুল পলাশ ফোটেনা, পাখিরা ডাকে না

তবু কবি বিনিদ্র উদাসী প্রাণে-

তবু কবি স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে

কোন বেদনার অশ্রুজলে ভাসি

তবু কেউ আসে না, কেউ বসে না পাশাপাশি

একটি আগুনের লাল গোলা

ক্ষত বিক্ষত করে যায় গভীরের কোন কিছু !

তবু কবি ভালবাসে-

অপেক্ষায় থাকে, কবিতা লেখে হৃদয়ের সুতো ধরে।

আর তুমি দূরে- বহুদূরে---

----------------------------------------------

যখন তুমি বলেছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

সেই র্স্মাট বাঙালি হতে পারিনি এখনো,

তবু স্বপ্ন দেখে দেখে কুড়াতে চেয়েছি মুক্তি

স্বাধীনতার মানচিত্রে নিভৃতে খুঁজেছি তারে

এতদিন কেউ স্বপ্ন দেখায়নি, দেখাতে পারিনি

আজ যখন তুমি বলেছো-

ঝিনুক খুলে মুক্তা দিবে, মুক্তা ছড়াবে

বিশ্বাস করেছি স্মাট বাংলাদেশের পতাকা উড়বে

আমি হব তোমার সারথী আগুনের নদী

মুক্তির চির তীব্রতম গভীর উল্লাসে

তোমার প্রাণের ভাষা বিষ্ময়ে পড়েছি,

স্বপ্নের উপর রেখেছি প্রবল বিশ্বাসের হাত

আমি  র্স্মাট উন্নয়ন দেখেনি,

তুমি স্মার্ট্ বাংলাদেশের বীজ বুপন করেছো

চারিদিকে স্মার্ট্ পুস্পের পটভূমি-

সেই ফুল ফুটুক, সেই ফুল হাসুক-

লক্ষ শহীদের সমাধিতে--

---------------------------------------

 

 

 

 

রুচির দুর্ভিক্ষ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৪-২৩ ইং

***********************************

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

পথে ঘাটে নগ্ন রুচির অবাদ আয়োজন,

আজকের সমাজ বলে তারে বড় প্রয়োজন।

নারী- পুরুষ ভেদ নেই চলন ঢংগে মিল,

অসুর ডানায় রুচিগুলো উড়ে হৃদয় দিল।

দুর্ভিক্ষ এসেছে ভাই রুচির রঙ্গ শালায়,

মানুষ রূপে অমানুষ ভাই ছুটছে নশ্বর ধরায়।

উচিৎ কথা বললে পরে নেংটি ইঁচুর নাচে

কুরুচি আজকে ভাই  বিশ্ব সমাজ বেঁচে

কালোকে সাদা বলে, সাদা জিনিস কালো

এই হল রুচির সজ্ঞা মানব প্রাণের লগো।

চারিদিকে কুরুচি কে যায় বলে ?

রুচির দুর্ভিক্ষে মানব সমাজ চলে ।

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

-------------------------------------------