Saturday, July 8, 2023

চুম্বন মাষ্টার

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

দেহ প্রাণে এসেছে রোমান্টিক জোয়ার !

ক্ষণে ক্ষণে তেড়ে যায় চুম্বন মাষ্টার।

তাইতো শিক্ষা ভগ্ননীড়—

চুমাচুমি ঠোঁটে ঠোঁটে শান্ত নিবিড় ।

 

চরিত্রহীনতা কি উচ্ছল !

প্রণয় সন্ধানী ব্যাকুল জল।

কতখানি হিংস্র হয়েনা মিঠু মাষ্টার !

সহকর্মী - ছাত্রীর নেই তো নিস্তার।

 

এ কি বিস্ময় ! একি অবক্ষয় !

এই শিক্ষকের ছোবলে কেউ নিরাপদ নয়

পিতা-মাতার পরে যার স্থান

আজ কেন পদধূলিত-অপমান ?

------------------------------------

চাটুকারদের সু-দিন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

এখানে এখন তৈলবাজ চাটুকারদের সু-দিন !

এখানে নম্র ভদ্র জ্ঞানী গুনি জন-নিদ্রাহীন।

আজব দেশ !এখানে মন্থর সত্যের হাওয়া,

এখানে পেশী শক্তি অর্থ্ বলের সম্মুখ যাওয়া।

এখানে সত্য বললেই জেল জুলুমের ঝাপটা

এখানে ন্যায় বিচারক দিয়েছে ঘোমটা

ক্ষমতার কত রঙ ঢং কত বৈচিত্রে হাসে

সত্যেরা এখানে কত নির্ম্ম পরিহাসেই

মাদকের করাল গ্রাসে জাতির ছেলে-মেয়ে

জাতি ধ্বংসে কত উৎসব! কত গান গেয়ে

তৈলবাজ চাটুকারেরা আগুন দিয়েছে চুলোয়

এখানে তো অধিকার মৃত ! ধূসর রঙের ধুলোয়।

প্রতিবাদী ভয়ে লুকায়ে আছে বদ্ধ করে,

এখানে দেশপ্রেমিকের বুক রক্ত ক্ষরণ

অপমানের ডরে--

-----------------------------------------------

স্বাধীনতার পর

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর,

তবু স্বাধীকার হয়নি প্রাণবন্ত এই প্রান্তর।

গর্বিত অর্জনগুলো প্রায় মৃত -স্থবির,

শুধু দুর্ণীতিবাজ লুটেরা নির্ভিক অনশ্বর।

একটা বজ্র কন্ঠ নেই , একটা নিদের্শিত অঙ্গুলি নেই

যার ডাক শুনে ঐক্যবদ্ধ হই !প্রতিবাদ মিছিলে যাই

এখানে শুধু ক্ষমতা লোভী কুলাঙ্গারে ভরপুর !

দেশ প্রেমের স্পর্শ্ নেই দিকপালের পরিসর।

স্তব্দতা চারিদিকে রাত্রির আকাশে !

ছদ্মবেশীদের আনাগোনা বিপুল হরষে।

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর,

তবু গণতন্ত্র হয়নি প্রাণবন্ত !

স্বৈরতন্ত্রের অনলে গণতন্ত্রের ডাক !

সু-শাসন জ্বলে পুড়ে ছাঁই অতঃপর

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর।

 

লাগাম টানতে হবে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

সময় এসেছে লাগাম টানতে হবে এখন,

ওরা বড় বেশী বেড়ে গেছে এই প্রাঙ্গন।

শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি

রক্ত স্মাত গঙ্গায় ভাসে কত শত শহীদি প্রাণ!

শিরা উপশিরাগুলো স্তম্ভিত হয়ে আসে

যখন শুনি বিদ্রোহীরা এখনো রঙ্গ হরষে !

ছদ্মবেশী আড়ালে ওরা বড় অগ্রণী,

সময় এসেছে লাগাম টানতে হবে এখনি।

সত্য জানাতে এতো ভীরুতা কেন ?

এই জাতি তো কাপুরুষ নয়

মু্ক্তি যুদ্ধের প্রশ্নে নেই কোন সংশয় !

একটি বজ্র কন্ঠ, একটি নির্দেশিত অঙ্গুলি

বাঙালি মুক্তির অমর কবিতা, আলোক দীপালি।

রক্তে আঁকা লাল সবুজ পতাকা-

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

অধিকার বুঝে নাও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

ষড়যন্ত্রের আগুন ছড়িয়ে পড়েছে  সারা বাংলায়,

কি হবে আর হাত গুটিয়ে বেঁচে থাকায় ?

কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর

আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট হাড় ?

রক্তাক্ত ক্ষতে ধুঁকে ধুঁকে চলবে কতদিন ?

অধিকার যেখানে গভীর শুন্যতায় প্রতিদিন

সেখানে তুমি নিশ্চুপ আর কতকাল ?

এবার অধিকার বুঝে নাও তাজা রক্তে

ওদের হাতে পড়াও ডান্ডা বেড়ি, পায়ে শিকল

আর পোষা বিড়াল হয়ো না,ধিক্কার করো

ওইসব ভীতু প্রাণের বশ্যতাকে

চলো যুদ্ধের ময়দান, ঘরে থাকার বদলে

সন্ধান করি মুক্তি দাউ দাউ রাঙা অনলে।

কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর

আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট হাড় ?

-------------------------------------

ঐক্যের প্রতীক চাই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

এখনকার কোলাহল বড় ভয়ঙ্কর !

প্রাণে প্রাণে সাম্যের দুরত্ব তীব্র প্রখর।

জাতির বুকে এক বিরহের যন্ত্রণা,

কেউ নেই এমন যে মুক্তির ঠিকানা।

এমন একজন দিকপাল চাই,

যে ডাক দিবে ঐক্যের দুরন্ত দুর্বার

যে কাঁধে নিবে সেতু বন্ধনের দায়িত্বভার।

চারিদিকে অনৈক্যের তুমুল ঝড় তুফান,

ক্ষমতার লড়াই, অর্থের লড়াই, বাহু বল

ক্ষত বিক্ষত করছে কোটি কোটি প্রাণ।

জননীর উপর বার বার আঘাত আসে

আর ওরা অট্ট হাসে

ঐক্যের অভাবে এ জাতি বেদনায় থরো থরো

এমন কেউ নেই হাল ধরে প্রাণে বড়ো।

একজন ঐক্যের প্রতীক চাই অগ্রণী

যে এনে দিবে বাঙালি মুক্তির জয়ধ্বনি।

-------------------------------------

Friday, July 7, 2023

এ কি সংবাদ প্রবাহ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

গণমাধ্যমের এ কি সংবাদ প্রবাহ !

কি ভয়াবহ ! কি দুঃসহ !

কি যৌক্তিক, কি অযৌক্তিক অহরহ।

হরহামাশাই ছাপা হয় -বলা হয়

যাচাই বাচাই কোথাও নাহি হয়।

কেমন যেন হলুদ বর্ণ্ সদা দেয় উঁকি

এই গণমাধ্যম যেন ইজ্জতের  ঝুঁকি।

এ কি সংবাদ প্রবাহ, এ কি ভয় !

গণমাধ্যম তো বিচ্ছুতি হবার কথা নয় ।

সত্য প্রবাহে ভেঙ্গে ফেল পাথর বাধা

মুক্তির আলো দাও পূর্ণিময় সাদা।

বস্তু নিষ্ঠ সংবাদে জাতি হতে চায় ধন্য ।

এ কি সংবাদ প্রবাহ, ভিতরটা শুন্য ।

দর্পণের ছবি কেন উল্টো পথে চলে

সাদা-কালো হলুদ রঙের কোলাহলে--

-----------------------------------

মোঃ বজলুর রহমান সরকার

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,

মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার!

রাওনাট গ্রামের গর্বিত কৃতি সন্তান,

২৭ জুন,২০২৩ ইং চিরবিদায়ে স্পন্দিত প্রাণ।

জাতি শোকাহত তবু শক্তি করেছে সঞ্চার

এই বঞ্চিত দেশ ও জাতির অমূল্য উপহার

একজন অকোতভয় বীর মুক্তিযোদ্ধা

দিয়ে গেছে বাঙালিকে অমৃতের অধিকার।

এই বিদায় নহে চির বিদায়, নহে চির বিশ্রাম

তুমি উদিত  সোনালী রবি, এই নশ্বর ধরাধাম।

রক্তে রক্তে লাল -সবুজে লিখে গেছো নাম

আমার সোনার বাংলা শিরোনাম।

দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম দরবার

তিনি যেন উত্তম উপহার দেন অনন্ত প্রান্তর।

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,

মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার

-----------------------------------------------

আদর্শ্ মানুষেরা ঠকে যায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

মানুষের স্পন্দিত প্রাণের কোষে কোষে,

কৃতজ্ঞতার উজ্জ্বল নক্ষত্র গেছে খসে ।

ঠকানোর তুমুল সংঘাত প্রত্যেক স্নায়ুতে,

হিংসের বীজ বুঁনেছে রক্ত স্মাত স্রোতে।

আদর্শ্ মানুষেরা ঠকে যায়

দিনের নীলাভ শেষ আলোয়।

বিশ্বাস ঘাতকেরা গর্জে উঠে ‍দুর্লক্ষ্য সংকেতে

প্রতিদান দিতে স্বীকার করে না কোনমতে ;

তবু ঠকানোর চাইতে ঠকে যাওয়া ভালো,

অভিশাপের বিষাক্ত ধূঁয়া করে না কালো।

পথে পথে অপেক্ষা করে ফুলের অভ্যর্থনা

এটা হয়েতো অকৃতজ্ঞের অজানা-

করুক ওরা নিন্দাবাদ, ভেঙ্গে ফেলো অবসাদ !

সম্মুখে তোমার সোনালী রুদ্রের প্রসাদ।

-------------------------------------

 

কঠিন আঘাত লাগে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

এখন প্রেম ভালবাসা নেই হৃদয় সত্তায়,

কঠিন আঘাত লাগে আত্মমর্যাদায়-

জীবন ঘিরে চৌদিকে লোভ লালসা ঘূর্ণিপাক

অর্থের দম্ভে চিৎকার করে বুভুক্ষার কাক।

সৎ আদর্শ্ ন্যায় নীতি বিষ্ময়ে হতবাক।

জনে জনে দুর্ণীতির উৎসব বাংলার পথ-ঘাটে

নিরন্ন দেশ প্রেম নির্জ্ন হাটে হাটে।

চোরে চোরে নেই কোন রাত্রির দ্বন্দ্ব

এখানে শুধু বিচারকের চোখই অন্ধ।

উ্জ্বল আকাশে তাই কালো মেঘের ভেলা।

স্বাধীন বুকে লেগেছে পরাজয়ের দোলা।

চৌদিকে দেশ দ্রোহীদের দুরভিসন্ধি,

কঠিন আঘাত লাগে

যখন দেখি এইসব পঁচা কুসুমগন্ধী।

---------------------------------------------

মুখোশধারী বাচাল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

কতক মুখোশধারী বাচালের অভিনব অভিলাস,

স্বাধিীন বাংলার দিগন্তকোণে তুলেছে নাভিঃশ্বাস !

যেখানে ফুলে ফলে ভরা অমৃত রাজ্য ছিল

যেখানে পদ্মা মেঘনা যমুনা প্রাণবন্ত ছিল

যেখানে ছিল প্রেম ভালবাসার মঞ্জরী

সেখানে বাচালের উত্তাপে ফোটে, বিচ্ছিন্ন শর্বরী,

বিশ্বাস ঘাতকতা যার নিত্য সহচরী

তারে নিয়েই আজ আমরা সুর ধরি।

রক্তে যার দুঃশাসনের নেশা চিরন্তন

তাদের  কি হয় শুভ্র মন?

এক অভিনব অভিলাসে মুখোশধারী চৌদিকে

বাচালের ভঙ্গিতে নাচাচ্ছে স্বাধীন বাংলাকে।

ক্ষমতা লোভীরা কুট কৌশলে জাগ্রত

হে বাংলার প্রহরী এখনই ওদের করো প্রতিহত।

----------------------------------------------

যদি সাম্যের ডা্ক ‍দিত

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

******************************

এই বৈচিত্রময় পৃথিবীতে মানবের ফুল,

কখনো কখনো রচে যায় জীবনের ভুল !

তারা কখনো নিজেকে ভাবে জ্ঞান ঈশ্বর,

এখানেই অহংকারে হারায় শুভ্র অন্তর।

ওরা বুঝেনা কি পরাজয় এই দৃষ্টিতে,

ওরা বুঝে না কি অনল নগ্ন কৃষ্টিতে।

ধবংসের কারুকার্যে মানুষেরা নিয়মিত,

আপনাকেই করে উত্তপ্ত গলিত।

যদি সাম্যের ডাক  ‍দিত,

এই পৃথিবী প্রতি প্রহরে হেসে উঠত

এই অন্তর পেত না কভূ প্রমত্ত প্রতিঘাত।

পৃথিবীর বুকে রচিত হত না রক্তাক্ত ইতিহাস,

কি এক ভয়ঙ্কর পরিহাস!

----------------------------------------------