Friday, August 4, 2023

বৈষম্যের দাবানল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৮-২৩ ইং

**************************

বৈষম্যের দাবানলে আজ অবরুদ্ধ-দমবদ্ধ,

এই বাংলার স্বাধীন শিবিরে-

স্বাধীন তুব স্বাধীনতা করতে পারি না উচ্চারণ,

মুক্তির মতো শব্দ নেই কোন

অধিকার নামক কোন কবিতা গল্প নেই

স্বাধীন বাংলার কবি সাহিত্যিকের কাব্যে

এখানে জোড় জুলুম অত্যাচর অবিচার

এখানে লুটেরাজ চোর বাটপার

এখনো রাস্তায় অন্নহীন বস্ত্রহীন কোটি কোটি বেকার

শ্রমিক- মালিকের সংঘাত!

সরকারী-বেসরকারীর বিস্তর বৈষম্য

এখানে চোরেরা পূর্ণি চাঁদ, সোনালী উষা, ফুলকলি

কোন হিসাব মিলাতে পারি না

বৈষম্যের দাবানলে জ্বলে পুড়ে ছাঁই হয়েগেছে

কবিতার পাতা, কবির কলম !

স্বাধীনতার অংক, মুক্তির গল্প

লক্ষ শহীদের রক্তে ভেসে গেছে গঙ্গায়।

স্বাধীনতা এখন ইতিহসা, মুক্তি এখন পরিহাস !

বৈষম্য স্বাধীন বাংলার রাজহাঁস।

-----------------------------------------

Thursday, August 3, 2023

যেখানে তুমি হবে মহাকবি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-৮-২৩ ইং

****************************

সাম্যের দ্বার খুলে দাও হে মানব সন্তান,

অতি নম্র ভদ্র হও এই পৃথিবীর উদ্যান।

বিনয় দেখাও ছোট বড় সব প্রাণ,

অহংকার ভুলে গিয়ে হও মহত্বের ঘ্রাণ !

যেন তুমি হতে পারো স্বপ্নের কবিতা,

যেন তুমি হতে পারো কবিতার প্রণেতা।

যে কবিতায় লেখা হবে মানবতার গান

যেখানে তুমি হবে পৃথিবীর কল্যাণ।

সেখানেই কবিতার চরনে চরনে

চির সাম্যের রবি গ্রহ -তারা –চাঁদ

প্রেমের তরঙ্গে মুছে দাও নিখিলের অবসাদ।

যেখানে তুমি হবে মানবতার মহাকবি,

সেখানে যুদ্ধ বিজয়ের অমর তরবারি

তুমি এক যোদ্ধার প্রতিচ্ছবি।

তুমি মানবিক সাহিত্যের অতুল্য মহারাজ,

দিতে হবে পারি দূর্গমগিরি দিবা কিংবা সাঁঝ।

--------------------------------------

পরকিয়ার উদ্যানে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং

*********************

পরকিয়ার উদ্যানে কত সূরভী-নন্দিনী,

স্বামীর প্রেম ভেঙ্গে ছুটেছে তরঙ্গ তটনী।

পর নরে আসক্ত গভীর রজনী গোপনে,

নরও পর নারীতে রোমাঞ্চিত ফুলবনে।

সুখের সংসার বিরহে কাতরা গৃহ চূড়ে,

সন্তান পিতা হারা, মাতা হারা- জ্বলে পুড়ে।

প্রেম ভালবাসার কণাগুলো অশ্রুজলে

বিরহের কবিতা রচে রক্তমাখা আঁচলে।

স্বর্গিয় সুখ নাহি আসে ফিরে সংসার মূলে,

পরকিয়ার উদ্যানে নষ্ট চরিত্রেরা দলে দলে

আমোদ- প্রমোদে মৃত্যুর বিষ পানে

নগ্ন শরীরে প্রকাশ্যে- গোপনে-

নিষিদ্ধ বন্ধনে চারিদিকে কত শত দুঃখে,

পৃথিবী অশ্রুজলে পরকিয়ার বিরহ শোকে।

------------------------------------

প্রজন্মের হাত দু’টি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং

*********************

এনালক দিন নেই, চারিদিকে ডিজিটাল চাহনী,

হাতের মুঠোয় পৃথিবী রচিছে চমকিত কাহিনী।

ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রজন্মের হাত দু’টি,

ভঙ্গুর করে দিচ্ছে সোনালী স্বপ্নের কোমল শিশুটি।

আগামী প্রজন্ম এখন ডিজিটাল ঠোঁটে দেয় চুম্বন,

হৃদয় হারায়ে মোবাইলে খোঁজে প্রেমের মূলধন।

বন্ধন নেই বলে ভবিষ্যৎপ্রজন্ম মুক্তি শিখেনি

প্রাণে প্রাণে জীবন যুদ্ধের দামামা বাজেনি—

শিশুরা মোবাইলে মোবাইলে -বিভক্ত –আসক্ত!

ভালবাসা নেই, চারিদিকে ধবংসেরা বিপুল শক্ত।

আগামী প্রজন্মমেরা এখনো কোমলমতি প্রাণ

সহজ সরল—

যদি আলো দাও এখনো খোঁজে পাবে কাঙ্খিত ফল।

হে জাতি, হে অভিবাবক,

সময় ফুরালে পথ খোঁজে পাবে না, মুক্তিও আসবে না

শিশুর হাত হতে মোইল নিয়ে নাও

আগামী প্রজন্ম হবে সোনালী সূর্যের মতো চিরচেনা।

-----------------------------------------------

 

Tuesday, August 1, 2023

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-০৮-২০২৩ ইং

*********************

গণতন্ত্রের ধ্বনি তুলে হচ্ছে পুকুর চুরি,

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি।

বন্দুক নলে চেয়ারে বসে বয়ষ এখন ষোল.

ভুঁতের মুখে রাম রাম কান্ডটা কি হলো !

গণতন্ত্র, গণতন্ত্র, স্বৈরাচারের তরে

এদিক দিয়ে আমজনতা অনল শিখায় পুড়ে।

কিসব কথা বলছো তুমি স্বাধীন দেশটাকে,

ক্ষমতা লোভে স্বৈরতন্ত্র তোমার পাশে থাকে।

দেখছি আমি দেশদ্রোহীরা বন্দুক নলে চলো।

দেখছি আমি আলোর নীচে পূর্ণ্ সে কালো

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি,

এদিক দিয়ে আমজনতা তারই কবিতা পড়ি।

পুড়িয়ে দিলো দেশটা আমার, পুড়িয়ে দিলো চোখ,

রক্তে পাওয়া স্বাধীনতা গণতন্ত্রের হউক।

--------------------------------------

Monday, July 31, 2023

তোমার বাড়ি যাবো

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-০৭-২০২৩ ইং

*********************

মুক্তি, মুক্তি, তোমার বাড়ি যাবো,

স্বাধীনতা, তুমি কি আর আমার কথা ভাবো?

মুক্তি যুদ্ধের চেতনা নেই বাংলার তরুমূলে,

ভাঙছে গাড়ী জ্বলছে আগুন গণতন্ত্রের স্কুলে।

 

রক্ত ঝরুক প্রাণ যাক সে ক্ষমতা ধর

মঞ্চে বসে অঙ্ক কষে বজ্র কণ্ঠ স্বর।

মিছিল হলো, মুক্তি চাই, পথের পর পথ,

কোথায় আছে তোমার বাড়ি যাবো দিবা রাত !

 

মুক্তি চাই, মুক্তি চাই শ্লোগান বড় ভালো,

নাটের গুরু এলেই তখন রঙ তার কালো।

মুক্তি আজ কারারুদ্ধ দেশদ্রোহীদের ঘরে;

জনতা এখন দাউ দাউ অনল রাজ পথে মরে।

 

মুক্তি, মুক্তি, তোমার বাড়ি যাবো,

শুনছো কি কেউ, আমি স্বাধীন বাংলার হবো।

-------------------------------------

শান্তির মিছিলে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-০৭-২০২৩ ইং

*********************

শান্তির মিছিলে উগ্র লাঠিরা মুক্ত,

গাড়ী ঘোড়া দাউ দাউ আগুন যুক্ত !

রক্তে রক্তে রঞ্জিত ,শান্তির এই খেলা,

সুপ্ত মঞ্চে মঞ্চে নাটের গুরুদের মেলা।

 

আঁধারে শোষকের দল শিকারে মত্ত,

উত্তাল বাংলা মম মীরজাফরে অভিশপ্ত !

শান্তির মিছিলে গোলা বারুদের গন্ধ,

শাসন শোষনে জনতা আজ অবরুদ্ধ।

 

আতংক ভয় নির্ঘুম নিশাচর চিত্ত !

মুক্তি যুদ্ধে পাওয়া স্বাধীন বাংলার চিত্র।

শান্তির মিছিলে অশান্তিরা করে নৃত্য,

হুজুগে জনতা মরে পথে ঘাটে নিত্য।

--------------------------------

Saturday, July 29, 2023

বৈধ পথের অর্থ্ ভিত্ত

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

বৈধ পথের অর্থ্ ভিত্ত সুখ আনে প্রাণ,

প্রশান্তির ঢেউ দোলে সমুদ্র কলতান।

অবৈধ অর্থ্ ভিত্ত চিতার অনল পূর্ণ্।

দিন শেষে পুড়ে ছাঁই চৌদিক শুন্য।

বৈধ পথে শান্তি আসে সৎ গুণের বলে,

সুখ -শান্তি আসে না অবৈধ হলে।

নিজকে যারা চিনে ফেলে প্রভূ ভয় প্রাণে,

সুদ-ঘুষ খায়না তারা কোন আলাপনে।

অনুতপ্ত হয়ে তারা কাঁদে প্রতিক্ষণে-

কি হবে শাস্তি তার হাশর ময়দানে।

মুক্তি এসে ভীড় করে শুধু সেই ঘরে ৷৷

যে কিনা বৈধ পথে অর্থ্ ভিত্ত করে।

করে যারা হীন কাজ পেতে মহা সুখ

সুখগুলো ফেলে দিয়ে এনে দেয় দুঃখ।

অবৈধ ভুলে গিয়ে বৈধ পথ ধরো,

মুক্তি পেতে হলে সৎ কাজ করো।

---------------------------------------

সৃষ্টির সেরা তুমি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

সৃষ্টির সেরা তুমি হে আদম সন্তান,

তোমারে দিয়েছে প্রভূ শ্রেষ্ঠত্তের সম্মান।

তুমি কি পেরেছো হতে নত শির

ওই আরশে আযীম দরবার !

অহমিকা ভুলে গোলাম হও , হে নশ্বর প্রাণ,

তবে তুমি পাবে অনন্তাকালে মুক্তির ঘ্রাণ।

এই নশ্বরে তুমি ক্ষণিকের রাজা-মহারাজ,

ওইদিন তো সাফায়েত পাবে না মন্দ কাজ।

লুফে নেও বুকে, লুফে নেও প্রাণ

প্রিয় নবীর সুন্নাত- আল কোরআন।

তুমি মুমিন, তুমি ঈমাদার, তুমি মুসাফির

মুক্তির প্রদীপ পূঁজি করে নেও অনন্ত হাশর।

তুমি একাত্তবাদে বিশ্বাসী, তুমি নত শির,

তুমি জান্নাতী মেহমান, তুমি উম্মত নবীজির।

তুমি মুমিন-মুসলমান

সৃষ্টির সেরা তুমি হে আদম সন্তান ।

-------------------------------------------

অপূর্ব্ সৃষ্টি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

নারী হলো জগতের অপূর্ব্ সৃষ্টি

নর ছন্দের কবিতা বা কৃষ্টি ।

 

রূপ লাবণ্য আল্লাহ’র প্রদত্ত দান,

প্রেম ভালবাসা মানবের শুভ্র প্রাণ।

 

আল্লাহ স্বহস্তে করেছে তা সম্প্রদান,

যুগল বন্ধনে প্রেম হয়েছে গরিয়ান।

 

প্রেমের এতো শোভা! এতো গান

নর-নারী  দিয়েছে অমৃতের ঘ্রাণ।

-------------------------------------

তোমার মাঝেই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

তোমার মাঝেই তোমার জোনাকিরা সুপ্ত,

রাত্রির আঁধারে খোঁজে নাও সোনালী মুক্ত।

তোমার মাঝেই সুরভিত কানন, পুস্পের মেলা,

যদি তুমি ফোটাও তারে জীবনের ভেলা।

আপনারে ভালবেসে হও যদি কর্মে মত্ত,

যুদ্ধের পথে পথে অসূরেরা হবে অভিশপ্ত।

অলস হলে যদি আপনার দোষে

পরাজয় দেখবে তুমি জীবন পরশে।

যদি চাও তুমি পুস্পরাজের সূরভী গন্ধ,

আপন প্রেমে হও মত্ত জীবনের যুদ্ধ।

বিজয় তোমার নির্ঘুম নিশাচর চিত্ত,

দিবাকর উঠবে জেগে সোনালী নৃত্য।

শুভ্র আকাশ আর ভেদকরা রোদ্দুর,

দেখবে তুমি বিশ্ব তরে স্বর্গ্ সমুদ্দুর।

তোমার মাঝেই তোমার জোনাকিরা সুপ্ত,

রাত্রির আঁধারে খোঁজে পাবে সোনালী মুক্ত।

--------------------------------------------

সরকারি অফিসের কেরাণী

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

এই তো কিছুদিন আগেও ছেলেটি হত দরিদ্র ছিল,

কোন রকম এইচ এস সি পাশ করেছে, তারপর

সরকারী অফিসে চাকুরীও পেয়েছে শুনেছি.

কেরাণী পদে, বেতন বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে

তাও আবার থাকতে হয় ঢাকা, ভাড়া বাসায়

সংসার খরচ তো আছেই-

তবু তার কোন টেনশন নেই, চিন্তার কোন ভাঁজ নেই

শুনেছি কয়েক লক্ষ টাকা দিয়ে ফ্লাটও কিনেছে

ইদানিং দেখি প্রাইভেট কারে বাড়ীতে আসে

বিভিন্ন অনুষ্ঠানে অতিথি-প্রধান অতিথি হয়

সমাজে দানবীর পরিচয়ে পরিচিত সবমহলে

অনেক ক্ষমতাধর !

সবাই সম্মান করে, সবাই ভয়ও পায়-

সরকারী অফিসের কেরাণী, বেতন পঁচিশ হাজার টাকা

চাকুরী বয়স পাঁচ থেকে ছয় বছর

এবার বলুন তো সে কতটুকু সৎ কেরাণী ?

আমার হিসাব তো মিলেনা, আপনাদের কি মিলে ?

এই হল স্বাধীন বাংলায় সরকারি অফিসের চিত্র !

বুকে হাত দিয়ে বলো তো

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

স্বাধীনতা পেয়েছি, অনেক উন্নয়ন দেখেছি.

তবু আমি এই বুকের মধ্যে ঘৃণাকে রেখেছি ।

তোমাদের আজ বড় ঘৃণা করি, তোমরা অসুন্দর

হৃদয়ের উন্নয়ন হয়নি এখনো,অস্থি মজ্জা ভঙ্গুর।

তোমরা চোর –ডাকাত, সুদখোর- ঘুষখোর

তোমরা দেশদ্রোহী দুর্ণীতিবাজ, চাঁদাবাজ ক্যান্সার

তোমরা রাষ্ট্র যন্ত্রের নাট বল্টু শিক্ষিত অফিসার

আর তোমরাই কিনা লুটেরাজ, ডাকাত - চোর।

ঈর্ষাতুর নই তবু আমি

তোমাদের আজ বড় ঘৃণা করি, যখন তুমি

ভালো খাও, ভালো পড়, নামি দামী পরিচয় দাও

এতো টাকা কোথায় পাও ?

বুকে হাত দিয়ে বলো তো-তুমি সৎ অফিসার ?

আমার তো নুন আনতে পান্তা ফুরায় এই সংসার।

কৃষক -শ্রমিক ,দিন -মুজুর

সে তো নয় দুর্ণীতিবাজ ডাকাত চোর !

আমি তো দেখি তোমরা বসে আছো ওইসব চেয়ার

শিক্ষিত, উচ্চশিক্ষিত বড় বড় পদ পদবী যার ।

চেয়ারের ক্ষমতা কি সহজে করো অপব্যবহার।

বুকে হাত দিয়ে বলো তো-তুমি সৎ অফিসার ?

--------------------------------------------

 

দোসরের ছানা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৭-২৩ ইং

****************************

পীছ ঢালা রাজ পথে পল্টল ময়দানে,

প্রতিবাদ মুখরে শ্লোগানে শ্লোগানে

উত্তাল নগরী জনতার মিছিলে,

বজ্র কন্ঠ শুনি ,নেতা নাই দলে,

মিছিলের শ্লোগানে দোসরে ভরে,

ডাক দেয় নামাও তারে

গলা খান ছেড়ে !

নেতা সে মঞ্চে কত কথা বলে,

রাত্রির আঁধারে সন্ধি করে চলে।

উত্তাল মিছিলে নেতা নাই ভয়ে,

শ্লোগানে শ্লোগানে জনতা ক্ষয়ে।

চোর ডাকাত দস্যু মেলে কচি ডানা

নাহি চিনে জনতা দোসরের ছানা।

------------------------------------