Wednesday, September 4, 2024

অঙ্গার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৪-০৯-২০২৪ ইং

*********************************

এখনো নোঙ্গর করেনি তরী সমুদ্র তীরে,

জল-স্থল কম্পিত হয়ে উঠিছে বজ্র হুঙ্কারে!

 

কে কোনটা দখল করিবে অন্ধকার তিমিরে,

এমনি নষ্ট প্রতিযোগীতা দেখি স্বাধীন কুটীরে।

কলঙ্কের চাঁদ এখনো নিভেনি আকাশ’পরে,

ভূঁত প্রেতরা জাগি উঠিছে সরব স্বৈরাচারে।

 

যারে ভাবি পূর্ণিমার চাঁদ মাতৃকার বুকেতে,

সেও এখন গেয়ে চলিছে অসনি সংগীতে।

পাইনা খুঁজে স্বর্গ্ পরশ এই ধরার ধুলাতে,

সবাই যেন কুটচালে আপন মসনদ রাঙাতে।

 

যদিও চাই প্রেম,তবু ঝরে প্রিয়ার আঁখিজল,

এক অজানা অভিমানে নয়ন করে টলমল!

যে রক্তে হয়েছিল সৃজন- সে মোর অহংকার,

তবু শুন্যতা বিরাজে এ প্রাণ হয়িছে অঙ্গার।

--------------------------------------------

মিথ্যাচার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৪-০৯-২০২৪ ইং

*********************************

হৃদয় আছে প্রেম নাই, নাই তাহে স্পন্দন,

কে করিবে জাতিরে একই মন্ত্রে ঐক্যতান?

এখানে যে কবি মহাকবি স্বার্থের কাঙাল,

অন্তর বাহ্যিক এক নয়, শুব্রতার অকাল।

 

সাধু কবি করিয়াছে হেয় লেখনী ও কালি

যত না রচিছে মহাকাব্য এরবেশী খেয়ালী।

চাটুকারের ভাষা আছে বুক ভরা সাহস,

মীরজাফরের আছে কদর বরষ বরষ !

 

সাধু  বিবেক প্যারালাইসড অবশ! অবশ!

সদা  চলিয়াছে অভিনয় আকাশ-বাতাস!

শিল্পী গর্দান উঁচু করিয়া ছুটিছে নব ভঙিতে,

একই সুর একই তাল তুলিয়াছে বঙ্গ সংগীতে।

 

অভিনেতা চেপে আছে টুঁটি গণতন্ত্রের!

অভিনেত্রী খুলিছে দ্বার জুলম-জিঞ্জির।

খাল কেটে বসে আছে, আসিছে হিংস্র কুমির,

এই মৃত্যুর ফাঁদে কে করিবে জাতিরে উদ্ধার?

 

আর্ত্ প্রতিধ্বনি স্বাধীনতার, কোথা প্রতিকার!

যা কিছু চলিছে সব অভিনয় - সব মিথ্যাচার।

----------------------------------------------

Tuesday, September 3, 2024

অত্যাচারী রক্ত গোলাপ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

হে ক্ষমতা বিলাসী, কেন এত দুরন্ত-দুর্বার!

কেন লাগামহীন ডানা তোমার উড়ন্ত?

 

শুরুতেই যে ‍দৃশ্যপট রচিছ পাড়া পাড়া,

সে হিমালয় চূড়া এখনো বহুদূর-অধরা।

সি সি ক্যামেরা ওত পেতে আছে আকাশে,

লুট দখলের চিত্র দেখে দুষ্টরা মুচকি হাসে।

 

ক্ষমতা এত সহজ নয়, মুদ্রার ওপিঠ গুঞ্জনে,

তোমারও পাকড়াও হবে জনতার অঙ্গনে।

ব্যাবধান কোথায়? একই আগুনের ফুলঝুরি,

দোকানপাটে লুটে যাচ্ছো পূবসূরীর মন্ত্র ধরি।

 

তুমিও অত্যাচারী রক্ত গোলাপ-জাতির সনে-

লুটে পুটে যাও পথ ঘাটে বিপুল আক্রমনে।

------------------------------------------------

এ মাতৃকার নজোয়ান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

জ্বালা হে, জ্বালা হে, জুলুমের ওই রক্ত নিশান!

বিপ্লবে ওই গর্জে উঠ আসুক যত ঝড় তুফান।

 

রক্তে কেনা  স্বাধীনতা লাল সবুজের এলাকা,

জাগা দুলাল মুক্ত নিশান রক্ত রাঙা পতাকা ।

গুড়িয়ে দে ভেঙ্গে দে স্বৈরাচারের অড্ডাখান,

যারা তোদের বিদ্রুপ করি লুটিয়ে দে গর্দান।

 

দেশটা তোরা সাজিয়ে নে ন্যায়নীতি ইনসাফ,

লুটেরাজ বিদ্রোহী পুড়িয়ে দে কর রে সাফ।

ঘরে ঘরে মীরজাফর- ছদ্মবেশী –বেঈমান,

বিশ্বাস ঘাতক মুসতাক- সাবধান ! সাবধান !

 

বিপ্লবের ওই বিপ্লবী  আঘাত হানো মৃত্যু-বাণ,

শুদ্ধাচারে ঝাঁপিয়ে পড় এ মাতৃকার নজোয়ান।

----------------------------------------------

নেই কোন সাধুজন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

এ কি বিভেদ কলহ উৎপীড়নের মত্ত্ব চলে!

নেই কোন সাধুজন থামায় তারে অবনীতলে।

 

জ্ঞাণী- গুনি -সুধীজনে নেই শুব্রতার সাধন,

আছে কিছু স্বার্থের মহরা ঋতু বদলের প্লাবন।

এই যে এত সাধু বাক্যে ছুটে চলে উর্ধ্ব পানে,

কতটুকু ভিত্তি আছে জন মুক্তির উদ্ভোধনে?

 

কে গোলাপ জুঁই শিমুল পালাশ ধরনীর মাঝে,

ভ্রমর চিনে গেছে তারে অগ্রপথিক সাজে।

কৃত্রিম এ সাধুতায় ভয়ঙ্কর অসনি বাণী,

রাত্রির তিমিরে বজ্র ‍হুঙ্কারে আঘাত হানি।

 

এ সাধুতা নহে গো সাধুতার চেতনা লয়ে,

ছুটেছে আপন স্বার্থের তরী বেয়ে বেয়ে।

-------------------------------------------

শুন্যতার হাহাকারে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

এ হৃদয় গভীরে আবিস্কার করেছি তোমারে,

তুমুল উথরোলে কিছু একটা বলো আমারে!

সদা জেগে থাকো তবু নাই তুমি কাছে,

ঠিক যেমন ফুল ফুটে ঝরে পড়ে আছে।

 

তপ্ত খরা রৌদ্রে জল শুন্য এ প্রাণ মম,

তবু লুকিয়ে লুকিয়ে আঘাত করো অগ্নি সম।

কি এক মৌন ধরায় ঘুমিয়ে আছো নীরবে,

এত ডাকি তবু সারা নেই বক্ষের উৎসবে।

 

তবে কি সব মিথ্যের কাঁটা বুকে আছে বিঁধে?

কিসের এত অভিমান রাগ-অনুরাগের হ্রদে!

ওগো শোন, কত সতেজ প্রাণ অকাল ঝরে,

একটু মানবিক প্রেম শুন্যতার হাহাকারে।

-------------------------------------------

মৃত্যুঞ্জয়ী ঊষা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

এ যেন হৃদয় গভীরে শুন্যতার পিপাসা,

এ কেবল স্বর্গিয় প্রেমের মৃত্যুঞ্জয়ী ঊষা।

কত স্মৃতি রয়েছে পড়ে ,শুধু তুমি নাই!

তবু ফিরে যাই,তবু ফিরে তাকাই-তাকাই

তুমি ছিলে এ নশ্বরে শুব্র ফুলের শৃঙ্খল,

অতুল্য মানবতার অমৃত –সুর- লয় -তাল।

তুমি নাই তবু তোমার অপেক্ষায় বসে থাকা

তুমি যেন প্রেমের চিত্র পটে অন্তরে আঁকা।

তুমি মৃত্যুঞ্জয়ী হে বন্ধু! এ জাগ্রত হৃদয়-

তুমি রবে চির উজ্জ্বল তোমারই শিক্ষালয়।

মুক্তির ঊষা যেন জ্বলে অনন্তের আঁধারে,

সেই ফরিয়াদ করি দয়াময় রবের দরবারে।

----------------------------------------------

 

আত্মউপলব্ধি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩-০৯-২০২৪ ইং

*********************************

সবাই  সাধু সন্ন্যাসী,আত্মউপলব্ধি পলাতক!

বুঝে না চিত্তের গভীরে বিকশিত গুপ্তঘাতক।

কিসে তার জয়, কিসে তার পরাজয় দুলে,

অন্ধ মোহে সে বুঝে না- সে এক রক্ত ফুলে।

 

বসন্তের সমীরণ ঝড়ে লুটায় শুদ্ধ পালক,

সংঘবদ্ধ মন্ত্রে ধ্বংস করে সদ্য নবজাতক।

এ এক কুচক্রি খেলার গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম,

ক্রমশ ছড়ায় শত্রু-শবের গন্ধ -এ ধরাধাম।

 

এ পৃথিবী রুখে দিয়েছে অসুরের শত জুলুম!

তবু আত্মউপলব্ধি হয় না লিপ্ত বাসনা গুম।

ধ্বংস স্তুপে দাঁড়িয়ে বিপ্লবী এঁকেছে লালপথ,

টিকেনি জুলুম অত্যাচার কোন অসাধু হিম্মৎ!!

 

আত্মউপলব্ধি যদি না জাগে- প্রবেশ নিষেধ,

দেখবে পরাজয়, ভাঙ্গবে ঐক্যের দৃঢ় প্রচ্ছদ।

অনৈতিক দম্ভ অহংকার শেষ হবে যুগপৎ,

হঠাৎ ঘোর অন্ধকার ধেয়ে আসবে ভবিষ্যৎ।

--------------------------------------------

Monday, September 2, 2024

আরেকটা যুদ্ধ চাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৯-২০২৪ ইং

*********************************

আরেকটা যুদ্ধ চাই, হৃদয়ে হতে হৃদয়ের যুদ্ধ চাই,

যে যুদ্ধে পরাজিত হবে ঘৃণ্য হিংসা -ক্রোধ ভাই।

চির সাম্যের পতাকা উড়াতে চাই সদলবলে-

এসো হে বীর, এসো হে যোদ্ধা প্রেমের দ্বার খুলে।

 

হৃদয়হীনতার এ যুদ্ধ বড় বেপরোয়া -অশ্রুজল,

ভাঙ্গ হে এ রক্ত বাঁধ, ভাঙ্গ হে হৃদয়ের খিল।

আরেকটা যুদ্ধ চাই, প্রাণ হতে প্রাণের—

যে যুদ্ধে ফিরে আসবে প্রেম -এ মানবের।

 

প্রেমহীনতা বহু আঘাত হেনেছে এ বঙ্গে ভাই,

আরেকটা যুদ্ধ চাই, হৃদয় সংস্কারের যুদ্ধ চাই।

ছলনাকারীদের ভুলি নি আমরা শহর ও গ্রাম,

এসো হে শুভ্র প্রাণ- এ যুদ্ধে নেই কোন বিশ্রাম।

---------------------------------------------

একখানা চিঠি পেয়েছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৯-২০২৪ ইং

*********************************

একখানা চিঠি পেয়েছি রক্তের কালিতে লেখা!

অনেক দুঃখ মিশ্রিত আবদনে কপালের রেখা।

 

অযূত দীর্ঘশ্বাসের শব্দ শুনি শহর ও গ্রামে,

সবাই দিচ্ছে মুক্তির ঘোষনাপত্র রাঙা খামে।

স্বাধীন এই ভূমিতে মুছে গেছে দুর্বলের ঠাঁই,

চৌদিকে উঠেছে ধ্বনি- স্বাধীনতা নাই! অধিকার নাই!

 

উপহার পেয়েছি, চোর- ডাকাত- দস্যু- গুলি৥

অরাজকতা ,গুম, হত্যা, নিথর মাথার খুলি।

ক্ষমতার প্রতিনিধিরা দিয়েছে শুধু চিতার শ্মাশান,

হরণ করেছে গণতন্ত্র, কেড়েছে ইজ্জত –মান সম্মান !

 

ছদ্মবেশে চৌদিকে চলেছে আপন স্বার্থের সংহতি,

তপ্ত বুকে বুকে রক্তের প্লাবণ গর্জেছে বিদ্যুৎগতি!!

একখানা চিঠি পেয়েছি রক্তের কালিতে লেখা!

যেখানে মায়ের ছবি অনেক অশ্রুজলে আঁকা ।

-------------------------------------------------

অশুদ্ধচারে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৯-২০২৪ ইং

*********************************

মানবের অন্তর জুড়িয়া বিপুল অন্ধকার !

পিঞ্জরের গভীরে অকূল রহস্য -দূর্ণিবার।

 

অশুদ্ধচারে মুক্তি কাঁদে নিশি নিশি জাগি,

স্পন্দনে স্পন্দনে দুষিত রক্তের ঢেউ লাগি।

কি এক চক্রবাক ঘুরিতেছে বঙ্গের তরে,

বাতিলের মন্ত্র পড়িয়া ছুটিছে মিথ্যাচারে।

 

আপনার শুদ্ধতা নাহি বুঝে রতি-মহারথি,

মিথ্যার রাহুগ্রাসে রক্ত ঝরিছে দিবা-রাতি!

শুদ্ধির মাঝারে শুদ্ধতা নেই-

সবই কিছুই যেন আগুনে পোড়া ছাঁই।

 

ছদ্মবেশীরা ছুরি বিধায় বুকের ব্যাথার কাছে,

অশুদ্ধচারে মুক্তি খুঁজে লাল-সবুজের মাঝে।

----------------------------------------------

 

Sunday, September 1, 2024

আসে যেন সুখ মম


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

 

আদর্শের সুর যেন এ জীবনমাঝে,

নেতৃত্ত্বের প্রাণে মহাসংগীতে বাজে।

 

রাজনীতির আকাশে জ্বলুক উদার আলোকধারা,

মাতৃকার আঁধারে যেন দেখি উজ্জ্বল শুকতারা।

ছয় ঋতুতে যেন ষড়রিপু নৃত্যে না আসে,

সবুল শ্যামল মাঠ যেন ফুলে ফলে নিত্য হাসে।

 

সাম্যের ডাক উঠুক মানবতার গানে গানে,

গণতন্ত্রের বাধা যেন নাহি আসে কোনো আবরণে।

রাজনীতির বিভেদ ভুলে আসে যেন সুখ মম,

আদর্শের সুর যেন বাজে প্রাণে প্রাণে আলোকসম।

 

নেতার নেতৃত্ত্ব যেন সব হীনতারে চূর্ণ করি,

ফুটে উঠে ফেটে স্বাধীন বাগানের ফুলকূড়ি।

-----------------------------------------------

 

Saturday, August 31, 2024

শুধুই চোরাবালি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আজ মানবের সুন্দর আহা ঘুমায়ে রয়েছে,

অদম্য ছুটিছে অর্থ- ক্ষমতা- মোহের পিছে।

 

অন্তরের জোছনা জাগেনা সমুদ্রের উথরোলে,

ন্যায়-নীতির তরী দিয়েছে ডুবিয়ে অথৈ জলে।

সত্যের স্বর মৃদু মৃদু কভু বাজেনা শ্রবণে-

চারিদিকে নিঝুম নিস্তব্ধতা রাত্রির ভুবনে।

 

শুধু বলে হৃদয় ছোঁয়া কথা মঞ্চের ভাষণে,

শিল্পীরা একই রূপে একই গানে সিংহাসনে!

শ্রোতারা বধির কর্ণে ছুটিছে অধরার প্রাঙ্গণ,

সম্মুখে অসীম দিগন্ত তবু আত্মহারা কেমন!

 

আঁধার গগণে কখনো জ্বলেনি তারকারাজি,

শুধুই চোরাবালি, এখানে শুধুই ফাঁকিবাজি।

-------------------------------------------

পুরানো পাপের ছবি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

বিজয়! বিজয়! বলে চিৎকার করে উঠল ভূ-লোক,

এক যোগে শ্লোগান দিতে থাকল কিছু লোক।

গর্জে উঠল নতুন ভঙ্গিতে সেই পুরানো বল,

ওরা  এই নগরের, ওরা এই গ্রামের মোড়ল।

 

যে উষার প্রত্যাশা অন্তরে গেঁথেছিলাম,

কিছু কীট পতঙ্গের ছোবলে সব হারালাম।

ওরা বদলে যায়নি, ওরা বদলায়নি নতুন মুদ্রায়

যেমন ছিল ,তেমনি আছি নব সূর্যদোয়!

 

দুঃখে ছিলাম, দুঃখেই আছি- অধিকার খোয়ালাম,

নতুন মোড়কে পুরানো পাপের ছবি দেখলাম।

---------------------------------------------

বন্ধু সে স্বার্থের

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

উঠেছে ঝড় তুফান!বন্ধু দেখ চাইয়া,

হৃদয়ে আঁধার ঘোর,প্রেম গেছে হারাইয়া!

বন্ধু সে স্বার্থের,বধির কানা পূঁজারী-

অসমীর পাথরি প্রাণে গায় জারি সারি!

হে চির বন্ধু,অসুর মন্ত্রে তন্ত্রে বোঝাই তরী,

কোন গর্ত এসে আজ করিস বাহাদুরি !

-------------------------------------

অভিসার

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

 

আইনের শাসন!মুক্তির পথে আজকে অভিসার,

অনেক রক্তের পরে পেয়েছি স্বাধীনতা আমাদের।

 

আইনের শাসন কি পেয়েছি, অধিকার দিয়েছি ছুটি,

আপনার ভিতরে নেই শুদ্ধি অভিযানে বৃথাই লুটি।

 

দুর্ণীতির দিকে ছুটিছে লাল-সবুজের আঁখি দু’টি,

দল অন্ধে গণতন্ত্রের চিৎকার করি ছিনায়ে খুঁটি।

 

আহা পতাকা পেয়েছি! পেয়েছি মুক্ত হাওয়া-

পায়নি আইনের শাসন যদিও স্বাধীনতার চাওয়া।

---------------------------------------------

নীতিহারা ইশারায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

নীতিহারা এই বঙ্গের তরে নেতা বলি যারে,

আপন স্বার্থের আসনে সে বাজায় বীণা রে।

 

আদর্শহীন লতায় পাতায় রাগ-অনুরাগে-

পঁচা বাসি ফুল ফুটে দিবানিশি জেগে জেগে।

এখানে নীতি ঘুমায় মসনদের উঁচু শিরে

স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে ব্যদনার সুরে সুরে।

 

তবু হুজুগে গুজবে শিস দিয়ে যায় কত সুর,

যদিও শিউরে উঠে স্বৈরতন্ত্রের ব্যথা এ অন্তর।

যে রক্তের পতাকা উড়ে উথরোল হাওয়ায়

তারে  কলঙ্কিত করেছি অদ্ভুদ চাওয়া-পাওয়া!

 

শুধু নীতিহারা ইশারায় অস্তাচলের দিকে প্রাণ,

স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে চিরচেনা অশ্রুবান।

---------------------------------------------