Thursday, September 12, 2024

ভয়ঙ্কর জল্লাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

ভয়ঙ্কর জল্লাদ আবার আসিয়াছে ফিরে,

লুটিয়াছে মুক্তামণি যথা- সেই সিন্ধু-তীরে!

 

সোনা খুঁজেছি সোনা হারায়ে আঁধার রজনী,

এখনো রহিয়াছে সেই পুরানো শকুন তেমনি।

আজো চলেছি বৃথা,পথ হারিয়ে তপ্ত বালুচরে,

ডেকেছি ধবংসের চিতা, যা জ্বলিছে চিরতরে।

 

লাশের গন্ধে উম্মাদ মাতাল বঙ্গ সে শ্মশানে,

তবু হুশ হয়না যেন, কার মন্ত্রে কে জানে !

মিছিলে মিছিলে ডাকিয়া ছুটেছি কবরের তলে,

জানি না কার লাগি কোন অভিসারে দ্বার খুলে।

 

এতোই অবুঝ সন্তান হায়! এতোই উদাসীন,

ভয়ঙ্কর জল্লাদ আসিয়াছে বুঝিনি তাহা কোনদিন।

--------------------------------------------------

তোমারে খুঁজিবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২৪ ইং

*********************************

ভুলি নাই তোমারে তাই আসিয়াছি ফিরে,

যতই উঠুক ঝড় তুফান তব সেই তীরে!

 

তুমি ছিলে তুমি আছো তব হৃদয়ের লাগি,

পারিবেনা ধ্বংস করিতে হায় কামান দাগি।

তুমি ঝিনুকের মুক্তা তব তপ্ত বালুচরে-

পৃথিবী খুঁজে নিবে হায় বালু কণা কুড়ে।

 

কভূ অশ্রু জল হয়ে, কভূ প্রেমের টানে,

তুমি হইবে মৃত্যুঞ্জয়ী তব বিদ্রোহীর উত্থানে।

যদিও কেড়ে নিতে চায় দূর নিরুদ্দেশ পানে,

তব আসিবে ফিরে বারেবার তব স্রোত-বানে।

 

ওরে -যুগ হইতে যুগান্তরে তব বহু বর্ষ্ পরে-

তোমারে খুঁজিবে প্রাণ অনুভবে ঘুরে ঘুরে।

------------------------------------------

 

Wednesday, September 11, 2024

ক্ষুধিতের ঘরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

বেকারত্বের আগুন জ্বলে হায় ক্ষুধিতের ঘরে,

তবু ওরা মিল ফ্যাক্টরী নির্দয় যায় পুড়ে পুড়ে।

 

বোঝে না সন্ত্রাসী, কত যে বেকার হিন্দু-মুসলমান,

ধ্বংস করিছে কর্মসংস্থান, পাষাণ তাদের প্রাণ !

বিচারকের বিচার কত যে শুন্য বিবাদী নাহি পায়,

আদালত ছেড়ে অজনা দূরে বিবেক আজ ঘুমায়।

 

যত ধন দৌলত লুটিছে তারা পাশে থেকে থেকে,

জনতা আজ চাপা পাথরের তলে কে আর দেখে?

দেশদ্রোহীরা পুড়িছে আজ রাহু গ্রাসের সংলাপে

বাংলার সবুজ শ্যামল মাটি অনল শিখার উত্তাপে।

 

ওরে -বেকারত্ত্বের অভিশাপ কভূ হবে নাকো বাসি,

একদিন জনতার আদাতলে রায় হবে নির্ম্ম ফাঁসি!

বেকারত্বের আগুন জ্বলে হায় ক্ষুধিতের ঘরে,

আর দিস না আগুন মিল ফ্যাক্টরীর বুক জুড়ে।

-----------------------------------------------------

 

রাজনীতি লুটিয়াছে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

রাজনীতি ‘রে ধরিয়া আজ জবাই করিছে কশাই,

ওরে রাজনীতিক কাঁদিছে বসিয়া রাজনীতিতে নাই।

 

চৌদিকে গুন্ডা পান্ডা চোর দস্যুদের আনাগোনা,

তাই তো নেতা শোধিছে না জনতার লেনা-দেনা।

রাজনীতি লুটিয়াছে পেশাজীবি- সুশীল –কোকিল,

পাতি ছাতি টোকাই আরো কত সিন্ডিকেট কিলবিল।

 

ব্যাবসায়ী করিয়াছে ঋণ রাজনীতির বাহু বলে এসে,

এখন বুকে হাহাকার কেউ আর নাহি আশে-পাশে।

জনতারে নিয়ে করিছে খেলা, করিছে ছিনিমিনি,

আবেগ- হুজুগে বুঝে না তাহা মায়ের সোনামণি।

 

রাজনীতি লুটিয়াছে অর্থ্ ক্ষমতা লোভী দুষ্ট জীব,

দৈন্য দশায় ভুগিছে বাংলার রাজনীতি, এই গরিব।

---------------------------------------------------

 

তার কথা নাহি কয়

 


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

সত্যরে লুকিয়ে রেখে, যারা করিয়াছে শক্তি সঞ্চয়,

দেখিবে এবার, ওই বিপ্লবী তার কথা নাহি কয়।

ক্ষমতার ফাঁদ পেতে এ শক্তিরে আনিছে যারা,

তাদের পুড়িবে আগে, ভীষণ শাস্তি পাইবে তারা।

-----------------------------------------------------

বুঝে না কিছুতেই

 


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

জাতি নব সূর্যের প্রত্যাশে আঁধারে ছুটিছে বুঝি!

তুমুল ঘূর্ণি ঝড়ে প্রজন্ম হারিয়েছে সভ্যাতার পুঁজি।

সূর্য্ উঠিছে তবু আঁধার ছাড়ে নাকো তারুণ্যের ভুবন,

বুঝে না কিছুতেই, আত্মঘাতী মরন না হয় যতক্ষণ!

 

নাটের গুরুদের চালে আসিছে রোজ-কিয়ামত,

বুঝে না কিছুতেই উড়ে যাচ্ছে বিধাতার নিয়ামত।

ক্ষমতালোভীদের অস্ত্রে কাটিবে তারুণ্যের উঁচু শির,

বুঝে না কিছুতেই মরিলে হইবে ঘাতকেরা শান্ত স্থির।

 

দেশদ্রোহীর রক্ত নিয়ত আনিছে ভয়াল ধ্বংস ডাকি,

বুঝে না কিছুতেই এ মিথ্যা শুধুই মিথ্যার রক্ত মাখি।

প্রকৃতির বিচার দূরে নয় রে জাতি, এ যে প্রভূর মার,

অপরাধের ক্ষমা নেই, এ নয় রে ভন্ডের রাজবিচার।

-----------------------------------------------------

পুড়ে ছাঁই করো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

স্বৈরাচার, লোভী ,লুটেরাজ চাহিনা এ বঙ্গতে,

এ দেশদ্রোহী পুড়ে ছাঁই করো নরকের চুল্লিতে।

 

আর যেন ফিরে না আসে বাংলায় অশুভদিন,

শোধিতে হবে লক্ষ শহীদের আত্মত্যাগের ঋণ!

বুকে নিত্য করিছে পুরানো শকুনেরা কলরব,

রুখে দাও ছদ্মবেশী- মীরজাফর- মুসতাক সব।

 

পরাধীন নই, তবু কেন ভিন- সুর- তাল- লয়ে,

নাচিছে স্বাধীন বঙ্গে বিদ্রোহী গোষ্ঠী নোংরা হয়ে!

সুদখোর- ঘুষখোর- খামচে ধরিছে জাতির চুল,

কোন বন থেকে কে জানে আসিছে হায়েনার দল!

 

ওরে স্বাধীনতা শুকায়ে হয়েছে তপ্ত খরা বালুচর,

যে আসে -যে যায় ঠিন যেন ক্ষুধিত বুনো কুকুর।

----------------------------------------------------

অরুনিম উৎসবে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২৪ ইং

*********************************

হে সুন্দর, হে নির্ম্ল, হে আনন্দময়ী,

তোমারে চাই দেখি সকল অসুর জয়ী!

 

তুমি জাগো হে অসীম শুব্র গগণের সাথে,

আজি হতে প্রহরে প্রহরে রাঙা প্রভাতে।

বাংলার প্রাঙ্গনতলে গাও হে মুক্তির গান

এসো হে পাঞ্জেরী হয়ে এ মোর আহ্বান।

 

স্বরবর্ণ্- ব্যাঞ্জন বর্ণের সংগীত সৌরভে,

গাও হে সোনার বাংলা অরুনিম উৎসবে।

দুর কর হে অসুর দোসরের কলঙ্গ কালি,

মুক্ত পতাকা উড়াও হে পূর্ণ্ মাধুরী- ডালি।

 

কান পেতে শুনো হে অন্তর রাগরাগিণীতে,

বাজে হে সেই সুর সোনার বাংলা সংগীতে।

নব প্রভাতের নব চোখে যে সূরভী দেখা-

এ মোর বাংলাদেশ অপরূপা দৃশ্যে আঁকা।

 

যারআলোর লিপি বহিয়া  চলে-গৌরবে,

গাও হে তারই গান অরুনিম উৎসবে।

--------------------------------------------

Tuesday, September 10, 2024

চাই যে মাগো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

আমি চাই যে মাগো গাইতে তোমার গান,

দিয়ো ওগো আঁচল তলে একটু মোরে স্থান।

 

তুমি আমার ভুবন মাঝে স্বর্গিয় প্রাণ,

তাই তো করি সর্বক্ষণে তোমার আরাধন।

 

তুমিই আকাশ, তুমিই বাতাস এই হৃদয় জুড়ে

তাই তো আমি সোনার বাংলা গাই সুরে সুরে।

 

আমায় তুমি যেওনা ভুলে যতই যাই দূরে-

আমি তোমার সন্তান মাগো এই মাতৃক্রোড়ে।

 

আমি চাই যে মাগো গাইতে তোমার গান,

দিয়ো ওগো আঁচল তলে একটু মোরে স্থান।

--------------------------------------------

খাই খাই পার্টি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

ওরে - ওই এল শুনেছি কহে সন্ধ্যা রবি,

বঙ্গে জন্মেছে খাই খাই পার্টি নিরুত্তর ছবি।

 

আলোক প্রদীপ ছিল কহিল সে জননী,

নিয়েছে লুটিয়ে তাহা খাই খাই ধরণী ।

এ দ্যুলোক ধূসরময়, ধূসরময় বঙ্গের ধূলি,

খাই খাই পার্টি নিয়েছে সব লুটে পুটে তুলি।

 

বঙ্গে- বৈষম্যহীন গণতন্ত্রের মহামন্ত্রখানি,

এখন আপন স্বার্থ্ চরিতার্থ্ করার মর্মবাণী।

যে যায় যে আসে সত্যের যা কিছু উপহার,

রাগ ক্রোধ আক্রোশে ভাঙ্গি করে চূড়মার।

 

বাংলার মুক্তি মৃত্যুর শেষের প্রান্তে বাজে-

ধ্বংস যজ্ঞেরা মত্তে মাতিছে আনন্দ বিরাজে।

এখানে শুধু খাই খাই পার্টির আনন্দরূপ,

অসুর ধূলিতে পড়িছে ঢাকা বাংলার সৌরভ।

-----------------------------------------------------

 

কন্ট্রোল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

কন্ট্রোল করিতে পারি নাই -এই পথে,

তাই তারে অপমান করেছি সাক্ষাতে।

 

আসন্ন ক্ষমতার স্বপ্ন বুঁনেছি ক্ষুধার্ত্ প্রাণে,

ডর ভয় কিছু নাই স্বাধীন বাংলার বতায়নে।

শংকর জাতি মোরা জন্মকাল হতে-

নীতি  আদর্শ্ গণতন্ত্র ভাসে উত্তাল স্রোতে।

 

কন্ট্রোল করিতে পারি নাই, আমি তার পুত্র,

জোর জুলম অত্যাচার রগ চটা ধমণীর সূত্র।

আমি যে ক্ষমতাধর কেহ তাহা নাহি জানে!

কন্ট্রোল করিতে পারি নাই , ধরেছি গর্দানে।

 

হায় রে স্বাধীন বাংলাদেশ!

কি বলে -কি করে- কি তার উদ্দ্যেশ!!

রাগ ক্রোধ আক্রোশের মরীচিকা দেশে-

গণতন্ত্রের বুক ভাসে অশ্রু জলে ভেসে।

----------------------------------------

আঁচল মেলি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

মায়ের যে ভাষা বেঁজেছিল কানে কানে,

তারেই আমি কণ্ঠে গেঁয়েছি গানে গানে।

 

সে এসেছিল বহু আগে প্রাণের দ্বারে দ্বারে,

তারেই আমি ভালবেসেছি ব্যাকুল অন্তরে।

 

লাল-সবুজের কৃষ্ণচূড়ায় স্বচ্ছ দিঘির জলে,

মা যে সে উঠে ভেসে রবির আলোক ছলে।

 

সে যে আমার শীতল ছায়া প্রেমের আঁচল মেলি,

ডাকছে সদা আয় সোনা আয় সোনার বাংলা বলি।

-------------------------------------------

বলেছিলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

তুমি বলেছিলে নিজ হাতে ধরিবে জাতির হাল,

বলেছিলে থাকিব খুশিভরা বুক হাসিভরা গাল।

 

বলেছিলে আসিবে না অসুর ঘূর্ণি ঝড় তুফান,

তবে কেন আগের রীতি নীতি রহিছে বহমান?

আজো ক্ষণে ক্ষণে হাত ছানি দেয় পুরানো শকুন,

আজো চারিদিকে সেই গীত সংগীত গানের মাতন।

 

বলেছিলে বঙ্গে বসি করিবে সোনার বাংলা পাঠ,

লাল-সবুজ হইবে বৈষম্যহীন, চাষি -ভরা মাঠ।

বলেছিলে আইনের শাসনে হবে আমাদের বাস,

তবে কেন অট্ট হাসি দেয় ওই  বিষাক্ত দুব-ঘাস ?

 

বলেছিলে বাগান করিবে তুমি ফুলে ফুলময়,

তবে কেন বুক ভাসে অশ্রু জলে বিরহ প্রলয়?

-----------------------------------------------

 

Monday, September 9, 2024

বিচারের বাণী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং

*********************************

ওরে-বিচারের বাণী ছুটিতেছে কাঁদিয়া,

অসংখ্য উজ্জ্বল গ্রহ যাইতেছে ঝরিয়া।

 

এক প্রতিশোধের নেশায় অশুভ শির তুলিয়া,

গলায় দিতেছে দড়ি ফাঁসির মঞ্চ ঠেলিয়া।

দুর্বল নর আমি নাহি পারি আসিতে ছুটিয়া

অপবাদ কলঙ্কে সুখ দুখ গেছে সব মিটিয়া।

 

অশুভ চক্রেরা দিবারাত সমুচ্চ শিখরে বসি

অধিকারগুলি হরণ করিছে ঋতু বদলে আসি।

অন্তরের অযূত ব্যদনাগুলি বৃষ্টিসম ঝরিছে,

অশ্রুর জলে জীবনের প্রদীপগুলি নিভিছে!

 

তুষার শয্যার পরে ন্যায় বিচার রহিছে শুইয়া,

হাকিমের মাথার উপরে কু-বায়ু যায় বহিয়া--

বিচারের বাণী ক্রমে ক্রমে জীবনের শেষদিন,

চির মরমের গানগুলি গাহিয়া মারিছে বুক টান।

-------------------------------------------

বাংলার কলঙ্ক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং

*********************************

এসো হে, এসো হে বিপ্লবী, বিপ্লবের অন্তরে,

স্বাধীন মাতৃকাকে ভালবাসি সরল প্রীতি ভরে।

 

এসো হে সবে মিলে শপথ করি পরস্পরে-

আর দিবো না তুলি অশুভ চক্রে দেশটারে।

এসো হে লাল- সবুজের মেলায় স্বাধীন কানন,

বল হে সোনার বাংলা ভালবাসি হৃদয় স্পন্দন।

 

দূর করো  হে আত্মভেদ বিপদ- অঙ্কুর,

হীনতা ক্ষীণতা ক্রোধ আক্রোশ করো সবে দূর।

দুর্ণীতি- স্বৈরতন্ত্র- বৈষম্য বাংলার কলঙ্ক প্রধান,

হুজুগ -গুজব –আবেগ শত বিজয়ের শ্মশান।

 

বিভক্তি গেল না এখনো যদিও পতাকা পেলে,

কি হবে! কি হবে! এইসব নোংরা খেলা খেলে?

---------------------------------------------

 

মধু এসেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং

*********************************

জদু পালিয়েছে মধু এসেছে বজ্র হুঙ্কারে,

ঠিক যেন একই ছবি দেয়ালের পোষ্টারে।

 

এপার ভেঙ্গেছে ওপার গড়েছে অরাজক রাজ্য,

গরু মরেছে শকুন এসেছে নব সম্রারাজ্য।

লুটেতরাজ বঙ্গকে করে দিচ্ছে নিঃস্ব,

তবু কান্ডারী নিশ্চুপ- বিপুল অদৃশ্য!

 

মুক্তির বুক রুক্ষ মুরুর দুঃস্বপ্ন- শ্বাসরুদ্ধ,

বিচারিক এজলাস বিশৃঙ্খল- বিক্ষুব্ধ।

জীবন শঙ্কিত! প্রাণে প্রাণে ভীরু সত্তা !

স্বাধীনতার আঁচলে মৃত প্রায় নিরাপত্তা।

 

জদু পালিয়েছে মধু এসেছে রণভঙ্গুর !

স্বাধীনতা পেয়েছি মুক্তি অধরা চিরতর।

----------------------------------------