Thursday, January 2, 2020

সু-সংবাদ


-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অবশ্যই আল্লাহ পরীক্ষা করিবেন তোমারে ক্ষণিক ভুবনে
কখনো ভয়,কখনো ক্ষুধা কিংবা জান মালের ক্ষতি সাধনে।

কত ফল- ফসলাদী বিনষ্ট্ হইবে স্বপ্নের প্রাচীর ভেঙ্গে
তবু তুমি জয়ী হে মুমিন ! সাজ যদি হে সবরের রাঙে!

এ এক সু-সংবাদ দিয়েছেন প্রভূ মুমিনের তরে
যদি সম্মুখে এসে যায় বিপদের ঝান্ডা
তবু যেন সবর করো ।

হে মুমিন! তুমি তারঁই দিকে ফিরে যাবে আবার!
আল্লাহবিনে কে আছে তোমায় রক্ষা করিবে এবার ?

নিশ্চ্য়ই ফিরে যাবো, তাঁরই দিকে ফিরে যাবো
বিপদে সবর করিলে পাবোই তাঁর অনুগ্রহ পাবো।
--------------------------------2-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, January 1, 2020

হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে ঘূর্ণিপাকে তুমি নিস্পেসিত, তুমি পরাজিত অন্ধকার !
সে ঘূর্ণিপাকে আমি নব সূর্য্দয়!আমি বিজয়ের অহংঙ্কার !

আমি ব্যর্থ্ হতে আসেনি নবীণের উদ্ভাসে,
আমি চির উল্লাসে,আমি চির উচ্ছাসে ।

আমি যুদ্ধকে জয় করতে এসেছি,আমি রণ যোদ্ধা, আমি নির্ভিক!
আমি ব্যর্থতার পূজারী নই ! আমি দৃঢ়তার মূর্ত্ প্রতীক।

হে যোদ্ধা! তবে কেন তুমি বিনিদ্র স্মৃতিপটে ?
নব উদ্যেমে এখনই যুদ্ধ্ করো চট পটে!

তুমিই অনাগতের প্রত্যাশা , শত বিজয়ের গৌরব ।
ছড়িয়ে দাও ,আজি ছড়িয়ে দাও তোমার সৌরভ!

অতীতের গ্লাণী নয়, নয় কোন পরাজয়!
হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।
-------------------------------------01-01-2020 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

যদি ঠাঁই চাই তার ঠাঁই চাই

----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! ওহে ঈমাদার! উড়াও যদি ইসলামের পাল;
তাঁর বিধান প্রতি পদে লালন করিও- ওহে নবীজির দল।

ফরজের বার্তা নিয়ে এসেছে রোজা মুমিনের উপর ওরে
সে খবর কি রাখ তুমি পূর্বেও এসেছিল প্রভূর হাত ধরে!

যাতে তোমরা পরহেযগারী হতে পার বিধাতার ডাক শুনে
একাল-সেকাল বাদ নাই কেহ মহান আল্লাহ’র সংবিধানে।

কি এক অনুপম পদ্য্  রচিলে রোজা নামক কবিতায়!
স্রষ্টার রহমতে ভরপুর রোজার প্রতিটি পাতায় পাতায়
প্রতিটি লাইনে প্রতিটি অধ্যায়
কে আছে তার প্রতিদান বদলায় ?

ওহে মুমিন! তুমি যদি খুশী চিত্তে সৎ কর্ম্ কর নশ্বর গাঁয়
বিধাতা দিবেই কল্যাণ তোমায় একূল-সেকূল বসুধায় ।

যদি তোমরা বুঝতে পার তাঁর মহিমা অন্তর ভরি
তুমি হেদায়েত প্রাপ্ত হবেই চির কল্যাণের পথ ধরি ।

ওহে মুমিন! ওই এসেছে রমজান মাস রোজা রাখ ভাই-
আল্লাহ’র মহত্ত্ব বণর্না কর যদি ঠাঁই চাই তার ঠাঁই চাই।
---------------------------------------------------------01-+01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, December 31, 2019

ধৈর্য্যের বদলাতে



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি তুমি স্মরণ করো আল্লাহ’কে একক সত্ত্বা ধরি;
যদি তাঁর কৃতজ্ঞতা স্বীকার করো জমিনে বিচরণ করি ।

যদি অকৃজ্ঞ্ না হও তুমি আল্লাহ-রাসুলকে ভুলে
তিনি স্মরণ করিবেন তোমায় রহমতের দ্বার খুলে।

হে মুমিন! তুমি স্বরণ করো তাঁরে ধৈয্য্ ও নামাজের ভঙ্গিতে
প্রার্থ্না করো নত শিরে তাঁর পানে প্রিয় রাসুলের সংগীতে।
নিশ্চয় তিনি তোমার হইবে ধৈর্য্যের বদলাতে

হে মুমিন! এ প্রাণকে যদি সমার্প্ণ করো তাঁর অভিমুখে
তুমি হইবে না কভূ মৃত তাঁর দরবারে সুখে-দুঃখে
তুমিই চিরঞ্জিব, তুমিই অনন্ত প্রাণ
কে তোমায় রুখে?
------------------------------------------31-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

উর্ত্তীণ হবেই

-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে নবীর উম্মত ধরণী আসিয়া যেও নাকো ভুলে;
ভয় করো সেইদিনকে অন্তরে গাঁথিয়া দাসত্বের ছলে!

যেইদিন খুলিবে হিসেবের খাতা ক্ষণিকের আমল টানি
ধরনীর কেউ চিনিবে না তোমায় আপন সত্ত্বাকে মানি।

ধীরে ধীরে তুমি একাকী হইবে বিচারিক ময়দানে হায়
বিন্দু পরিমান উপকারে আসিবেনাা যারা ছিল বসুধায় ।

কোন বিনিময় কিংবা সুপারিশ গৃহিত হইবেনা এজলাসে
তাঁরে যদি করে থাকো ভয় ক্ষণিকের হরষে
মুক্তি তোমার হবেই বিচার দিবসে ।

ইয়া নাফসি ইয়া নাফসি করিবে তুমি আপনার মুক্তিতে
কোন সাহায্য পাইবেনা তুমি সেইদিন বিজয়ের দাবীতে ।
সেইদিন পতাকা উড়িবে আমলের চুক্তিতে।

ক্ষণিকের পরীক্ষায় যদি তুমি লিখে যাও
উর্ত্তীণ হবেই সেইদিন যেমন তুমি চাও !

হে পরওয়ারদেগার! আমাদের কবুল করিয়া নাও
নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞ! একূল-সেকূল গাঁও।
-------------------------------------------21-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, December 24, 2019

মনোনীত দ্বীন

----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে এই পৃথিবীর বুকে যদি ইসলাম ধর্ম্ ছাড়া
অন্য্ ধর্ম্ কে তালাশ করো তবে তুমি পথহারা।

আল্লাহ’র কাছে তা কস্নিণকালেও গ্রহণযোগ্য্ হবে না
হবে তুমি ক্ষতিগ্রস্থ্ আখেরাতে,তুমি মুক্তি পাবে না ।

যে জাতি ঈমান এনেছে তবু অস্বীকার করেছে বিধান
সে তো নাফরমান, সে তো বেঈমান-
কস্নিণকালেও কবুল হবে না তওবা হে গোমরাহী প্রাণ।

অবিশ্বাসী হয়ে যে প্রাণ মৃত্যেু বরণ করেছে
ওদের কোন সাহয্যকারী নেই আল্লাহ’র কাছে।

এই বিধানকে যারা মিথ্যা আরোপ করেছে এই পৃথিবীতে
ওরাই যালেম, ওরাই সীমালংঘনকারী ওদিনের সাক্ষাতে।

ওহে মানব, নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর কাবা
এখনো মক্কার বুকে দাঁড়িয়ে আছে বরকতময় প্রভা
যে কিনা প্রবেশ করেছে তাহার ভিতরে
সে তো নিরাপত্তা লাভ করেছে বিস্তরে ।

ওহে কোন উপাস্যের উপাসনাই গ্রহণযোগ্য্ নয়
মনোনীত দ্বীন একমাত্র ইসলাম এই জগৎময় ।
-----------------------------------------------24-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুহাম্মদ (সাঃ) কে ভালবাস

--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুহাম্মদ (সাঃ) কে ভালবাস যদি আল্লাহকে পেতে চাও
তার পথ অনুসরন করো যাতে আল্লাহ’র ভালাবসা পাও।
দয়ময় আল্লাহ পাপীদের দিবেন ক্ষমা করি
যারা কিনা তওবা করে বিধাতার পথ ধরি ।

এমন আনুগত্যের বহিঃপ্রকাশ অন্তরে যাও আঁকি
যেথায় রবে না কভূ আল্লাহ ও রসূলের প্রেম বাকী।
ওহে, যে মুহাম্মদ (সাঃ) এসেছে ধরণীর বুকে
সে তো আল্লাহ’র মনোনীত রাসূল মুক্তির আলোকে ।

ওহে মানব, আল্লাহকে ভয় করো নবীজির পথ ধরে ধরে
তিনিই সবের পালনকর্তা- নহে কেহ তাঁর ধারে।
যারা হয়নি কভূ আল্লাহ’র অভিমূখী
তারাই ক্ষতিগ্রস্থ্, তারাই চির দুঃখী।

ওদের দুনিয়া ও আখেরাত হবে এক ভয়াবহ
খোঁজে পাবে না কোন সাহায্যকারী ওদিন কেহ।
যারা ঈমান এনেছে,সৎকর্ম্ করেছে
ওরাই হবে প্রিয় গোলাম তাঁর কাছে।

বিশ্ব্ নবী আ্লাহ’র হয়ে দিয়ে গেছে মুক্তির  আলো!
লুফে নেও তারে অন্তর গহিন দুর করে সব কালো ।
ওহে মানব, ভালবাস, ভালবাস প্রিয় নবীকে
তবেই ভালবাসবে আল্লাহ ইহ-পর তোমাকে।
-----------------------------------------24-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Monday, December 23, 2019

মুমিনের জান্নাত

হে অবিশ্বাসী, কোন ওযর কাজে আসবে না দরবার
আজ তো প্রতিদান দেওয়া হবে সেইসব কর্মের
যেইসব তোমরা করতে
এই ক্ষণিক পৃথিবীতে ।

যে বেঈমান- নাফরমান, সে তো প্রজ্জ্বলিত হবে অগ্নি নরকে
ওইপার যে সুখের নীড় গড়েছে প্রভু জান্নাত আলোকে ।
সে খবর কি রাখ ভাই ?
তাঁর কাছে যদি তওবা চাই

হয়তো তিনি মাফ করে দিবেন করুণার ডানা উড়াই
উপহার দিবেন জান্নাত ওরে তৌহিদী মুমিন ভাই ।
কোথাও পাবেনা কো এত বিজয়!
ওইদিন যদি আল্লাহ তোমার হয় ।

যারা কিনা বিশ্বাস করেছে আল্লাহ এবং নবীকে অন্তর ভরি
ওরা কখনো অপদস্থ্ হবে না দোযখের লেলিহান শিখা পুড়ি।
সম্মুখে-ডানদিকে জ্বলবে গো নূর
মুমিনের জান্নাত হবে নেয়ামতে ভরপুর।

ওহে আল্লাহ আমাদের ক্ষমা করে দিও করুণার দ্বার খুলে
পারি যেন তোমার হতে প্রিয় নবীজির পাল তুলে।
না যেন যাই কভূ তোমারে ভুলে
এই লোভ-লালসার বিশ্ব্ কোলে।
-------------------------------------23-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।










শয়তানের আবদার

--------------------------------কবি মোঃআমিনুল এহছান মোল্লা।
পশ্চাতে যে একে অপরের কথা লাগিয়ে ফিরে লোকের মাঝে
সে তো পাপাচারী সে তো নিন্দাকরী সে তো গীবতের সাজে।

তার বুকের পাঁজর হয়েগেছে ফাঁক,
সে তো সীমালংঘনকারী ঘূর্ণিপাক !

শয়তানের পোষাক পড়ে আছে সে মানবের মগ ডাল,
অপরের শুভ খোঁজে দেখে না কভূ পাপিষ্ঠ্ দল বল ।

কঠোর স্বভাবের , তদুপরি কুখ্যাত মুখোশের ছায়াতল
ভাল মানুষ সেজে মানুষের ভিতরে করে যায় কুটচাল ।

কোন পাপিষ্ঠ্ ঘুমিয়ে নিঝুম অন্তর না জেগে ?
সত্বরই জেনে যাবে অগ্নি বাঁকে তুই আগে!

ওহে পাপিষ্ঠ্, ওহে অধম, তুই কি ভুলে গেছিস সেইসব ?
সব বিষয়ে লিপিদ্ধ্ করে তারা ওহে পৃথিবীর মানবী-মানব।

ওহে পরহেজগার, ওহে মুমিন, তোদের রয়েছে অশেষ পুরুস্কার
তোরাই উত্তম চরিত্রের অধিকারী,তোরাই প্রিয় গোলাম আল্লাহ’র ।

সৎ বা সৎপ্রাপ্ত মানব অন্তরে রাখে ভয় বিধাতার
তারা রাখেনা না কভূ অভিশপ্ত শয়তানের আবদার ।
-------------------------------------------------23-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, December 22, 2019

আশ্রয় যদি চাও হে


----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আশ্রয় যদি চাও হে মুমিন দ্বার খুলে দাও;
তোমার দিকে চেয়ে আল্লাহ খোঁজে তারে নাও ।

কেবলই তাঁর পানে আশ্রয় চাও হে বিশ্বাসী মুমিন;
সৃষ্টির সব অনিষ্ট্ হতে মুক্তি দিবে ওই মহিয়ান ।

হউক যত ঝড় ঝান্ডা অনিষ্টের সমাগম এই ভবে!
কে আছে এমন বিপদে তোমার ফরিয়াদ শুনবে ?

আছেন শুধু ওই মহান আল্লাহ বান্দার সুখে-দুঃখে;
হিংসুক করুক হিংসা কিংবা যাদুকর করুক যাদু
সবকিছুই তিনি রুখে ।

বিপদে শুধু বলো আমি আশ্রয় গ্রহণ করেছি
ওই আল্লাহ’র, যাকে আমি একক রব মেনেছি।

তিনিই মানুষের অধিপতি, তিনিই মানুষের মাবুদ;
পৃথিবীর সব অনিষ্টেরা হবেই তাঁর কাছে অবরোধ ।
-----------------------------------------22-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, December 21, 2019

আল্লাহ’র সমতুল্য্ কেউ


-----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মানব, তোর আল্লাহ তো এক অদ্বিতীয় অবিনশ্বর !
অমুখাপেক্ষী এক পবিত্র সত্ত্বা নব মন্ডল ও ভূ-মন্ডলের।

তিনি তো কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি
ওহে মানব, আল্লাহ’র সমতুল্য্ কেউ নেই ইহ- পর ধরণী ।
-------------------------------------21-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আল্লাহ’হর সাহায্য্ যখন আসে


-------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আল্লাহ’র সাহায্য্ যখন আসে মুমিনেরে খোঁজ করি,
কার ক্ষমতা আছে হারায় তোরে সন্ধ্যা-সকাল ভরি ?

তোরা কি ভুলে গেছিস যেইসব ইতিহাস প্রদীপ হয়ে
তোর সম্মুখে দাঁড়িয়ে আছে শত বিজয়ের মালা লয়ে!

তোর আল্লাহ কি আচরণ করেছিল হস্তীবাহিনীর সাথে !
সেইদিন হারতে দেইনি ওই চক্রান্তের কঠিন কষাঘাতে ।

পাখীরা  ঝাঁকে ঝাঁকে নিক্ষেপ করেছিল হস্তীর বহরে
পাথরের আঘাতে ভক্ষিত তৃণসদৃশ হয়েছিল সমরে।

ওহে মানব, ওহে মুমিন, আল্লাহ’র সাহায্যই তোর মুক্তি
কারো কি ক্ষমতা আছে যদি থাকে বিধাতায় চুক্তি?
----------------------------------------21-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আল্লাহ’র পথে বিলাও যদি এ প্রাণ


---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মহাম্মদ (সাঃ) এর উপর অবতীর্ণ্  যে আসমানী কিতাব;
যারা অন্তর বিশ্বাসে ঈমান এনেছে তারাই চির কামিয়াব ।

ওহে মানব, সৎ কর্ম্ করেছো যদি আল্লাহ’র কোরআন বুঝে;
তিনি তোমাদের সমস্ত মন্দ কর্ম্ সমূহ মার্জ্না করে দিবেন সহজে।

আর যারা কুফরী করে আল্লাহ’র পথে বাধা হয়ে
ওহে জেনে রেখো, তারাই রবে ওইদিন চির ভয়ে ভয়ে !

তোমাদের দম্ভ্ অহংকার গর্জ্ন কিংবা ধন দৌলত পৃথিবীর;
মৃত্যেু পর কোন কাজে আসবে না ওই অন্ধকার কবরের ।

ওহে যারা বাতিলের প্রেমিক তারা তো এক নয়
যারা বিশ্বাস করে অদৃশ্য্ আল্লাহকে এই জগৎময়!

সত্যকে আকড়ে ধরে বিশ্বাসীরা ক্ষণিকের বাঁকে বাঁকে
এক অবিনশ্বরের সন্ধানে আল-কোরআনের ছবি এঁকে।

কাফেরদের হুঙ্কারে ওরা হয় না নত শির যুদ্ধের ময়দানে;
বুক উঁচিয়ে রুখে দেয়, গর্দান মেরে দেয় তৌহিদী গর্জনে ।

ওরা বেধে ফেলে, ওরা মুক্তিপণ লয়, ওরা অনুগ্রহ করে না
ওহে তৌহিদী প্রাণ, ওরা যুদ্ধ্ চালিয়ে যায় যদি না
অস্র সমর্প্ণ করে ।

ওহে মানব, আল্লাহ তো পরীক্ষা করেন তৌহিদী মুমিনের;
ওই পথে যারা শহীদ হয় তারাই তো মেহমান জান্নাতের ।

তবে নহে কোন জঙ্গী সেজে কিংবা বাতিলের পক্ষে বিলাও প্রাণ !
আল্লাহ’র পথে বিলাও যদি এ প্রাণ-
তবেই শহীদ, তবেই জান্নাতের মেহমান ।
---------------------------------------------21-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Thursday, December 19, 2019

ওইদিন হবে হার জিতের দিন


-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পৃথিবীর বুকে যত মানব মানবী এসেছে
এক আল্লাই সৃষ্টি করেছেন তারে  ভালবেসে ।

তবু কেউ কাফের কিংবা মুমিন ধরনীর ক্ষেতে
সব খবরই তিনি রাখেন যা কিছু করো দুনিয়াতে।

এক নিপুন শৈলীতে মানবের আকৃতি দিয়েছেন তিনি
এতো অপূর্ব্ অবয়ব কার আছে বল সৃষ্টির শিরমনি?

তবে কেন ভুলে গেছো তারই দিকে প্রত্যাবর্ত্ন ?
গোপনে প্রকাশ্যে কতো কিছুই না করো -ওহে প্রাণ !

প্রতিটি কর্মের প্রতিদান তিনি দিবেন ওই বিচার দিবসে
কাফেরদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি অগ্নির হরষে।

ওরা বলেছিল কখনও পুনরুত্থিত হবে না ওইদিন
ওদের সম্মুখে হাজির করা হবে পৃথিবীর প্রতিদিন ।

ওহে অবিশ্বাসী, বিশ্বাস আনো এক আল্লাহ’র প্রতি
মুহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত রাসূল কিংবা
মানব মুক্তির জ্যোতি!

ওইদিন হবে হার জিতের দিন ওহে নিখিলের মানব!
এই অন্তরে বিশ্বাস করো বিধাতা করবেই তলব।

 সব পাপ মোচন হবে যদি তুমি সৎ কর্ম্ করো যাও
বিশ্বাস করো তাঁরে একাগ্রচিত্তে যদি অবিনশ্বর চাও ।
--------------------------------------------19-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






উত্তম ঋণ দাও

------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই এসেছে মহা গ্রন্থ্ আল-কোরআন নবীজির বুক চিড়ে;
যেথায় আছে আল্লাহ’র অমীত বাণী অবিনশ্বর সুরে সুরে ।

রাত্রি কালে নিশ্চ্য় তুমি জাগবে মনে প্রাণে
প্রবৃত্তি দলনে সে যে সহায়ক স্পষ্ট্ উচ্চারণে।

ওহে মানব, দিবাভাগে রয়েছে দীর্ঘ্ ব্যস্ততা কোলাহল
প্রভূর স্মরণে একাগ্রচিত্তে মগ্ন হও নির্জ্ন রাত্রি কাল ।

যে যাই বলুক না কেন !সবর ধরে পরিহার কর তারে
ওদেরকে ছেড়ে দাও আল্লাহ’র হাতে নশ্বর -অবিনশ্বরে ।

ওহে নিশ্চয় ফয়সালা হবে ওই বিধাতার পক্ষ্ হতে
ওইদিন নিক্ষিপ্ত হবেই শিকল ও অগ্নিকুন্ডের কষাঘাতে ।

এ এক যন্ত্রনাদায়ক শাস্তি! গলগ্রহ হয়ে যাবে খাদ্য্
ওহে মানব, কে আছো বল এখও বুঝনি তার প্রতিপাদ্য্?

ওইদিন কিভাবে আত্নরক্ষা করবে, যদি কর অস্বীকার ?
আাল্লাহ তো ন্যায় বিচারক,ভাঙ্গেবে না কভূ অঙ্গীকার!

প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে কাল হাশরে
ওহে এখনি ফিরে এসো সিরাতুন নবীর পথ ধরে।

আল্লাহকে উত্তম ঋণ দাও ওহে মুমিন নামাজীর ছলে
নামাজ কায়েম কর, যাকাত দাও ইসলামের পাল তুলে।
------------------------------------------------19-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, December 18, 2019

ওরাই সুভাগ্যবান



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************
ওহে মানব তুই হতভাগা যদি এলি,যদি না নিলি কুড়ায়ে;
সাবধান করেছিল তোরে পবিত্র কোরআনের আলো ছড়ায়ে।

যে আগুনের লেলিহান শিখা পুড়াবে তোরে;
সে তো বড় বেশী কঠিন আযাব কাল হাশরে।

নিতান্ত হতভাগ্য তুই জ্বলবি যদি সেই ঘরে
যে পথ অস্বীকার করেছিলি ক্ষণিকের বিস্তরে ।

ওরে ,ওরা তো দেখবে না সেই লেলিহান অগ্নি শিখা
অনেক দূরে থাকবে প্রভূ ভীরু যাদের নাম লেখা।

ওরে যারা দান করে আল্লাহ’র ভয়ে ধন দৌলত ,মুক্তা মণি
ওরাই আত্নশুদ্ধি লাভ করে প্রতিদান না চেয়ে নশ্বর ধরণী ।

ওরা ছুটে বেড়ায় আল্লাহ’র রহমত অন্বেষণে কেবল
ওরাই সুভাগ্যবান! ওরাই সন্তুষ্টি লাভ করে দল বল।
---------------------------------18-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।