Wednesday, July 5, 2023

তুমি আমি এক প্রাণ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ০৫-০৭-২০২৩ ইং

*********************

মিষ্টি  হাসিটা করে যায় তুলপাড়,

হৃদয়ের কম্পনে ঝড় তুলে বারবার!

দেখি আমি সূর্য্ আঁধার গগণে

যারে প্রাণ ভালবাসে সে কোন গোপনে?

ফিরে এসো হাসি দিয়ে তুঙ্গ তরঙ্গ !

তুমি আমি এক প্রাণ একই অঙ্গ ।

------------------------------

Monday, July 3, 2023

আলোর নীচে আঁধারের দোলা

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

কম্পিত প্রাণ, বিষণ্ণ রাত, আলোকিত দিন আনো

তুমি জাতির বিবেক, শিক্ষার আলো

তবু কেন আঘাত হানো ?

তোমার বিষাক্ত ছোবলে সন্তান মৃত প্রায় !

আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায়,

যেখানে তুমি নিরাপত্তার ঘাঁটি, সেখানে কেন ভয় !

আজ শত প্রশ্নের উদয়

তুমি নও নিরপেক্ষ, তুমি নও চরিত্রবান

হারিয়েছো মর্যাদার মহিমা, মান-সম্মান।

তুমি এখন চরিত্রহীন অন্ধার প্রাণ

নিশীথ ব্যাবসায়ী—

আলোর নীচে আঁধারের দোলা, দুষ্টের ভেলা !

আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায় সারা বেলা।

----------------------------------------------


আমজনতার প্রশ্ন

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

শুধু আজ দেশ প্রেমের ডাকে,

লিখতে হচ্ছে কিছু কথা আমাকে।

আমজনতার প্রশ্ন ক্ষমতার সমাজে !

কেন মসনদে দুর্ণীতির ধ্বনি বাজে ?

ওরা কারা বিদীর্ণ্ করেছে স্বাধীন মাটি,

চারিদিকে কেন দুর্ণীতিবাজদের ঘাঁটি ?

জনতার প্রশ্ন কেন ওদের আনাগোনা,

তুমি কি তা দেখ না ?

এত অর্থ্ বৈভব, এত ক্ষমতা , এত দাপট

ওরা কোথা হতে পায় ?

দেশে বাড়ী -গাড়ি, বিদেশে আস্থানা

আমিতো দেখিনা মাতৃকার প্রতি কোন চেতনা।

শিকল বেড়ী পড়াও, ওপেন ফাঁসি দেও

জনতার সম্মুখে ।

আমজনতার প্রশ্ন ওরা কেন এত সুখে ?

------------------------------------------

বিচারহীনতার সংস্কৃতি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

বিচারহীনতার সংস্কৃতি নেপথ্য পৃথিবীতে,

এই নগ্ন চর্চা এখন স্বাধীন বাংলার বুকেতে!!

বিচারক অদৃশ্য শক্তির প্রচ্ছন্ন জোয়ারে,

অনেক বিপন্ন  প্রাণ  জুলুম -অত্যাচারে।

ক্ষমতার বাহু বল কেড়ে নিতে নিতে

অধিকারগুলো জড়া জীর্ণ্  বিষণ্ণ

প্রচন্ড কষাঘাতে ।

বিচারহীনতার সংস্কৃতি শাসকের কোষে কোষে

কুশাসনের দোষে দোষে

নিঃশব্দে ধ্বংসের বীজ বুঁনেছে প্রত্যেক স্নায়ুতে

এখন বীভৎস উৎসব দুর্ণীতিবাজদের গদিতে !!

আমজনতা বিচার চাবে কার কাছে ?

বিচারকের ডাল পালা সব গেছে পঁচে !!

বিচারহীনতার সংস্কৃতি নেপথ্য পৃথিবীতে,

এই নগ্ন চর্চা এখন স্বাধীন বাংলার বুকেতে!!

--------------------------------------

স্বর্গিয় দম্পতি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

যুগল বন্ধনে কেটে গেল, ওরে যাত্রী,

স্বর্গিয় পরশে দূর হল ঘন কালো রাত্রি !

সূর্যের চোখ যেমন প্রভাতের দীপালোক

তেমনই প্রেয়সীর আনন্দ অশ্রু- চোখ।

গভীর প্রাণ হতে প্রাণে

ভালবাসার ফুল দেখেছি তোমাদের কাননে

যেখানে তোমরা দু’জনা

স্বর্গিয় দম্পতি ! পৃথিবীর মোহনা।

আজিকার দিনে তোমাদের বিপুল অভ্যর্থনা,

প্রভূর দরবারে প্রাণ খুলে প্রার্থনা-

শুভ হউক! শুভ হউক!গামীর পথ চলা

পূর্ণি আলোয় জেগে উঠুক রাত্রির কাফেলা।

-----------------------------------------

যদি না হয় স্মার্ট্

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

উদার মন বুদ্ধি জ্ঞান সব রুদ্ধ করি,

স্মার্ট্ দেশ হবে নাকো শ্লোগানটি ধরি।

বিমুখ হয়ে আছে দেশ প্রেম এ প্রাণ,

যদি না হয় স্মার্ট্ প্রেম জন হতে জন ।

গঙ্গা জলে ভেসে যাবে স্বপ্নের মহাতরী,

যদি না হয় স্মার্ট্ গণতন্ত্র উজার করি

যদি না হয় স্মার্ট্ স্বাধীনতার মূলমন্ত্র ধরি

যদি না হয় স্মার্ট্ ক্ষমতার সিংহাসন

থেমে যাবে, থেমে যাবে সব কলতান

যদিও  সৌন্দর্যে পূর্ণ বিশ্বের উদ্যান

দেশ প্রেম যদি চলে যায় দূর হতে দূরে,

অন্তর যদি না হয় স্মার্ট্ ভালবাসার সুরে

স্মার্ট্ বাংলাদেশ হবে নাকো কোন দিনে

স্বপ্ন কাঁদবে একা বসে বিরহের সমাধিতে

প্রতিক্ষণ- প্রতিদিনে।

-------------------------------------------

উড়ন্ত মোটর সাইকেল

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

উড়ন্ত মোটর সাইকেলে মরণ দিয়েছে সুর,

হারিয়েছে প্রাণ কত শত দুরন্ত কিশোর।

থেমে গেছে ছন্দমালা দুঃখের ক্রন্দনে,

টিনেজ কিশোর ছুটিছে ওই দুরন্ত যৌবনে

অমানিশা হেনেছে আঘাত বিষাদবিধুর!

শোকের ছায়া এসেছে নেমে প্রমোদসিন্দুর।

উড়ন্ত মোটর সাইকেলে বিচিত্র বন্ধনে

আঁকা বাঁকা পথে হেলে দোলে ছন্দ তানে

কত শত কিশোর মৃত্যুর মুখ-পানে

তবু ওরা হয়না শান্ত !

তবু ওরা হয় না ক্ষান্ত !

পৃথিবী ভালবাসিয়াছে তার ধূলিমাটি-

তবু সে বুঝেনা যম দূতের নিষ্ঠুর লাঠি—

ফিরে এসো শৃঙ্খল পথে ঘৃণা করি তারে,

তেমার পানে চেয়ে আছে পৃথিবী

আসন্ন মুক্তির অভিসারে—

---------------------------------------

কত প্রাণ ডেঙ্গুতে ঝরে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৭-২৩ ইং

******************************

কত প্রাণ ডেঙ্গুতে ঝরে শ্রবাণের রাত!

এডিস মশার কামড়ে কত সন্ধ্যা, কত প্রভাত।

জীবনপাত্রে কত যে মরণ ছোবল বরষে

তবু কত কি আয়োজন করি

ডেঙ্গু মশা বিস্তার লাভে ঘরে বাইরে হরষে!

ফ্রিজের ট্রেতে পানি, ছাঁদের উপর ফুলের টপ

নোংড়া ড্রাসবিন, পানি জমা ড্রেন

বৃষ্টি পড়ে টপ টপ !

কত উল্লাসে ঘুমাই মশারি খুলে -দ্বার খুলে

প্রাণ ঘাতক এডিস মশা রক্ত চুষে শূলে শূলে

কত প্রাণ ডেঙ্গুতে ঝরে আমাদের ভুলে !

যদি একটু সচেতন হই হৃদয়ের ডানা মেলে

হয়তো বেঁচে যাবে অনেক প্রাণ,

জীবন ঘাতক ডেঙ্গুর হবে অবসান।

----------------------------------------

কাঁচা মরিচ সোনার হরিণ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-০৭-২৩ ইং

******************************

সোনার বাংলা কৃষির দেশ মরিচ নাই বাজারে,

কাঁচা মরিচ সোনার হরিণ দিবে কে উহারে !

তাও যদি পাই তারে পুড়ে যায় পরানখানি,

এক হাজার টাকা দিয়ে এক কেজি কিনে আনি!

ইতিহাসের সেরা দাম

কাঁচা মরিচ কিনলাম।

কেউ নাই দেখে তারে প্রকৃতির বদনাম

স্তরে স্তরে সিন্ডিকেট টাকা সব খোয়ালাম।

আইনের প্রয়োগ নাই দেশে

কাঁচা মরিচ উল্লাসে !

হায় হায় সোনার বাংলা, কৃষি প্রধান বাংলাদেশ,

কাঁচা মরিচ সোনার হরিণ বাজার হতে নিরুদ্দেশ।

----------------------------------------------------

Sunday, July 2, 2023

ক্ষমতার ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে ক্ষমতার ফুল !

তুই কেন এত নির্দ্য় নিষ্ঠর এত ভুল ?

তোর কেন নেই ন্যায় নীতি আদর্শের গুন,

তুই কেন চৈতালী খরার তাপ দাহ-আগুন?

তুই কেন স্বৈরাচার দেশদ্রোহী কুলাঙ্গার

তুই কেন জুলুম অত্যাচারী নির্ভ্য় দুর্বার

তুই কেন দুর্ণীতিবাজ লুটেরা

তুই কেন চাঁদাবাজে দিশেহারা ?

তোর কেন এত অর্থ্ সম্পদ দেশ-বিদেশে

তোর চলবন কেন এত হরষে, এত বরষে

ওরে ক্ষমতার ফুল

তুই যে বাজিয়ে দিলি বিষের বাঁশি

চেয়ে দেখ জনতার মুখে নেই হাসি।

----------------------------------------

এই লজ্জা কার ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ছোট - বড় এরা সব চোরের দল,

যখনই পেয়েছে তখনি ক্ষমতারে করেছে সম্বল।

আদর্শ্ নাই, দুর্ণীতি আছে, শুধু সিন্ডিকেট আছে

ক্ষমতার আনন্দ নিয়ে লুটের তরঙ্গে এরা নাচে।

দেশ প্রেম নাই, নাইকো সঞ্চয়

এরা মীরজাফর, এরা দেশদ্রোহী নিশ্চয়।

রক্তিম অশ্রু ঝরে দুর্নিবার মেঘে,

জনতার মুক্তি ভেসে যায় স্রোতোবেগে।

ছোট - বড় এরা সব চোরের দল,

এরা চঞ্চল, এরা বাহু বল, এরা লুটেরা দল !!

দুর্ণিনীতির প্রবল বর্ষ্ণ ধারায়

আজ যে মাতৃকা পথ হারায়

দুর্ণীতিবাজ তকমায় ঘুরে বেড়ায়, দেশ- বিদেশে

এই লজ্জা কার ?

 -- -----------------------------------   ---

   

আমি কি নাগরিক নই ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

বৈষম্য আর হতাশা জাগ্রত দ্বারে।

এই কথা বলব আমি কারে ?

আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !

বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।

নুন আন্তে পান্তা ফুরায় কুণ্ঠিত জীবনে,

তবু নাহি বাড়ে বেতন আমার দহনে।

সরকার দেখে শুধু সরকারী অফিসে

বছরে বছরে বেতন বাড়ে

তাই তারা হরষে !

কৃষক -শ্রমিক ‍দিন মুজুর অগ্নি বরষে।

আমি কি এই মাতৃকার নাগরিক নই ?

বল না, জীবিকার ব্যয় কোথা থেকে পাই ?

আমি যে বাংলাদেশী, আমি যে বাঙালি

আমার কি অধিকার ? বলে যাও ভাই

আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !

বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।

----------------------------------------------

প্রতিবন্ধীরাও মানুষ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

করো না ঘৃণা প্রভূর দান এই ধরনীর তলে,

সেও তাঁর পরশে এসেছে মায়ের কোলে।

স্বর্গিয় প্রেমে তপস্যার ফলে

প্রতিবন্ধির ডানা মেলে—

তবু সে দিয়েছে হাসি, ফুটিয়েছে এ মাধবী

এ আনন্দচ্ছবি !

ওহে প্রতিবন্ধীরাও মানুষ এই পৃথিবীর কাননে,

যদি প্রেম ভালবাসা দাও

তারাও পারে জাগতে পূর্ণিমার গগণে।

টেনে নেও, কাছে নেও ,যাও ভালোবাসি

উঠবেই সোনালী উষা তাদের মুখ হাসি।

এই আশা রাখি গভীর গোপনে

তুমি হবে মহাপ্রাণ, প্রতিবন্ধীর আপনে।

------------------------------------------