Friday, August 8, 2025

উঠাও ডাক

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৮-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************

এখনি  উঠাও বেজে সময়ের ঘড়ি,

এসো হে এসো তুমুল বিদ্রোহ করি।

 

উঠাও ডাক হে মুক্তিযুদ্ধের উত্তরসূরী,

বল হে তুমি লাল সবুজের অতন্ত্র প্রহরী।

উঠাও তুফান মাটি ও পাহাড়ে-

ধবংস করো ওইসব শত্রু বজ্র হুঙ্কারে।

 

আমার সোনার বাংলা গাও উচ্চ সুরে সুরে-

বল, লক্ষ শহীদের রক্ত অস্থি মজ্জা হাড়ে হাড়ে।

বল, মানবো না দোসর অসুরের তন্ত্র মন্ত্র গতি,

আমরা মুক্তি যুদ্ধের চেতনা দৃঢ় সম্মতি।

 

কোন শক্তি আছে রুখে তোমাদের অগ্রতি?

না না তোমরা ঐক্যের অবিনাশী জ্যোতি!

তোমরা মৃত্যুঞ্জয়ী মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি,

তোমাদের দ্বারা হবে কভূ এ মাতৃকার ক্ষতি।

 

বল -আমরা বিপ্লবী বীর  !আমরা দুর্বার প্রসন্ন-

এ স্বাধীনতা আমাদের দ্বারা হবে নাকো বিপন্ন।

এসো হে এসো বীর, শত্রুরে পদাঘাত করি,

এসো হে উঁচুশির মুক্তির নিশান উড়াও শৃঙ্খলদড়ি।

--------------------------------------------

 

 

 

আতঙ্ক

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৮-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************

আজ ভয়ঙ্কর আতঙ্ক বাংলার ঘরে ঘরে,

প্রচন্ড মবতন্ত্রের পরোয়ানা জনতার অন্তরে।

 

বিচারিক আদলতে বিচার নেই মুক্ত স্বাধীন,

বিবেকগুলো ভয়ে কম্পিত মৃত্যু যাত্রী প্রাণ।

সত্যের সৈনিকগুলো পালিয়েছে গঙ্গার স্রোত,

দীর্ঘশ্বাসের ধোঁয়ায় অন্ধকার করেছে ভবিষ্যৎ।

 

জনতার চোখে মুখে আতঙ্ক ভয় বিপুল কষ্ট,

দেশদ্রোহীদের তন্ত্রে মন্ত্রে স্বদেশ হচ্ছে পথ ভ্রষ্ট।

জ্ঞাণীর কলম স্থবির হয়ে গেছে সত্যের মুখোমুখি,

সত্যটা আর কেউ বলে না স্বদেশ অন্তরে রাখি।

 

কি ঘটছে! কি হচ্ছে- ভেবে দেখেছো কি ?

এ দেশ তোমাদের নয় ঘোষনাটা শুধু বাকী!

সব স্মৃতি চিহ্ন মুছে দিচ্ছে মীরজাফরের বংশধর,

দেরি হয়েগেছে, অনেক দেরি শুন কি বজ্র স্বর?

 

লক্ষ শহীদের মর্যাদা স্বদেশ যেন বুঝেনি কোনদিন,

সম্ভ্রম হারা মায়ের ইজ্জত আজো  জ্বলে লেলিহান।

আতঙ্ক! অনেক আতঙ্ক এতসব বিশৃঙ্খলা দেখে,

স্বাধীনতা আাজ হুমকির মুখে লাল সবুজের বাঁকে।

------------------------------------------------

Wednesday, August 6, 2025

এক শত্রু


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

স্বপ্নগুলো বিপন্ন আজ;যদিও দেশটা স্বাধীন,

এখনো দিকে দিকে দেশদ্রোহীদের আক্রমন।

 

শাসকের শোষন জুলুম অত্যাচার প্রত্যহ সঙ্গী

ঠিক যেন বুকের উপর চেপে বসা ভয়ঙ্কর জঙ্গী!

মসনদে বসে রক্তের আলপনা আঁকে বুকের উপর,

মুক্তির স্বপ্নগুলোকে নিয়ত ধ্বংস করে মীরজাফর।

 

তবুও স্বপ্ন বুঁনি তবুও স্বপ্ন দেখে ক্ষুধিত দিন মজুর,

জাতির সম্মুখে আজ এক শত্রু; মুনাফিক অন্তর।

কেউ যেন নির্ভর যোগ্য নয় নেতেৃত্বের সিংহাসন,

একই রঙে মুদ্রার এপিঠ- ওপিঠের দুরন্ত প্রহসন।

 

মুখে মুখে গণতন্ত্রের কথা শুনি দীপ্ত কণ্ঠ ধারায়,

কোথাও গণতন্ত্র দেখিনা,অধিকার দেখিনা জনতায়,

স্বার্থের মিলন মিলায় চোর ডাকাতের ‍দৃপ্ত ঘোষনা,

ক্ষমতা শুধু ক্ষমতা একমাত্র লক্ষ কামনা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; দুর্ণীতি, দুর্ণীতি,

স্বাধীনতা আজ নির্বাক দেশদ্রোহীদের দেশ প্রীতি।

এ দেশটা যেন এক বিশ্বাস ঘাতকের কারখানা,

এক বিষ্ময়কর জাতি!! নিজের মুক্তিটা অজানা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; স্বৈরাচার-ফ্যাসিবাদ,

গণতন্ত্র আজ নির্বাক; চৌদিকে মবতন্ত্রের চাষাবাদ।

স্বপ্নগুলো বিপন্ন আজ: বিক্ষুব্ধ যন্ত্রনা বুকে প্রতিদিন,

তবু জাতির কান্ডারী অন্ধ বধির রাজ্যের সিংহাসন।

------------------------------------------------

 

 


শেষের শুরু

শেষের শুরু

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

শেষের শুরু হয় যদি প্রতিহিংসার গর্জনে,

সেটা হবে তীব্র হতে তীব্রতর রক্তক্ষয়ী বর্ষনে।

 

ধ্বংস হবে পৃথিবীর সভ্যতা বহ্নিবান জোয়ারে,

মানুষ হারাবে সাম্যতা সম্প্রতি ক্ষয়িষ্ণু খোড়ারে।

দৈন্যতা আসবে ফিরে শুভ শক্তির স্পন্দনে,

মুক্তি হারাবে পথ অসুর শক্তির দমন পীড়নে।

 

শত্রুকে বিশ্বাস করলে নিঃশেষ হবে স্বাধীনতা,

জাতি অসুর তন্ত্রে মন্ত্রে লুফে নিবে তীব্র উগ্রতা।

কোন দিকে ছুটেছে বীভৎসতা ধ্বংসের বীজ বুনে?

শেষের শুরু হয় যদি আরেক বিপ্লবের শ্লোগানে।

 

সেদিন অনেক দীপ্ত নক্ষত্র অকালে যাবে খসে,

বিপ্লব চাই, সত্যের বিপ্লব চাই প্রাণের কোষে কোষে।

শত্রুকে যদি শত্রু বলতে না পারো বজ্র হুঙ্কারে,

স্বাধীনতা পরাজিত হবে আসন্ন দিনের প্রতিটি প্রহরে।

 

শেষের শুরু হয় যদি আরেক যুদ্ধের সংকেতে,

তখন কি জবাব দিবে সম্মুখ যুদ্ধের সাক্ষাতে?

শহীদের রক্তে লিখে গেছে যে নাম- বাংলাদেশ,

সে তো জাতির কাছে আমানত নিঃশর্ত পরিশেষ।

-----------------------------------------------


অন্ধকারময় এক ঝড়

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

স্বাধীন বাংলার জনতা আজ বৈষম্যের স্বীকার,

নগর ও গ্রামে হতাশার চিত্র নিত্য করেছে ভীড়।

 

নেতার নেতৃত্বে জাগেনা সত্যের কোন কারুকাজ,

হিংসা প্রতিহিংসার আবরনে নেতারা ছুটেছে আজ।

দেশপ্রেম শুন্যের কোঠায় মুনাফিকের তন্ত্রে-মন্ত্রে

দিকে দিকে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী রাষ্ট্র যন্ত্রে।

 

মসনদে স্বৈরতন্ত্র -ফ্যাসিবাদ কি উচ্ছল,

নেতার নেতৃত্ব বুঝেনা জনতার অশ্রুজল।

শুধু নিজ স্বার্থের জন্য জাতিকে ফেলেছে শোকে,

প্রতিবাদীও  চুপসে গেছে মবতন্ত্রের শৃঙ্খল ডাকে।

 

জাতিও তীব্র ছুটেছে গুজব হুজুগে অন্ধ চোখে,

কে দেশদ্রোহী, কে লুটেরাজ বিবেকে নাহি রাখে।

স্বাধীন বাংলার জনতা আজ দুষ্ট চক্রের ঘূর্ণিপাকে,

ভিত্তি মূলে শত্রুরে করেছে নিমন্ত্রণ ডেকে ডেকে।

 

নেতার নেতৃত্ব আজ যেন অন্ধকারময় এক ঝড়,

দেশদ্রোহী -স্বৈরাচার -ফ্যাসিবাদের বজ্র স্বর।

দেশপ্রেমের বড় দৈন্যতা দেখি কান্ডরীদের প্রাণ,

রন্ধে রন্ধে দূষিত রক্ত প্রবাহের বিষ্ময়কর স্পন্দন।

---------------------------------------------

 

 

শত্রুর সাক্ষাৎ

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

ভয় নেই ওরে ভয় নেই -হে বঙ্গ বীর,

তোরা মুক্তিযুদ্ধের উত্তরসূরী কল্লা শির।

 

তোরা উদ্দাম ভয় হারা ঘূর্ণি ঝড় তুফান,

রাত্রির পাঞ্জেরী উত্তাল সমুদ্রের কলতান।

তোরা লাল-সবুজের অতন্ত্র প্রহরী-

তোরা দেশ দ্রোহীদের আতঙ্ক ভয় সঞ্চারী!

 

তোরা রুখে দে অত্যাচারীর সে দুঃশাসন,

চাই দোসর মুক্ত বাংলাদেশ, চাই সু-শাসন।

জাগরে তোরা জাগরে- ওরে দুরন্ত দুর্বার,

আগলে ধর লক্ষ শহীদের রক্ত পাওয়া প্রান্তর।

 

বিপ্লব বিপ্লব চাই দেশদ্রোহীদের পিঞ্জরে বসি,

ভেঙ্গে দে ভেঙ্গে দে ওইসব কল্লা নির্মম অগ্রাসী।

আজো শত্রুরা ওত পেতে আছে সাবধান! সাবধান!

ঘিরে আছে মুনাফিক বিশ্বাস ঘাতক উঁচুশির গর্দান।

 

 

ভয় নেই ওরে ভয় নেই শত্রুর সাক্ষাৎ,

বিজয় তোদের সম্মুখে আসুক যত ঘাত প্রতিঘাত।

----------------------------------------------------

 

 

 

 

 

Tuesday, August 5, 2025

শত্রুরে বিশ্বাস করেছো যদি

 

শত্রুরে বিশ্বাস করেছো যদি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

গণতন্ত্রের কাননে নেই আজ গণতন্ত্রের ফুল,

স্বৈরতন্ত্রের পোকা মাকড় উড়ছে বিষাক্ত শূল।

 

দেশদ্রোহী ঘূর্ণি ঝড় যেন খুলেছে ডানা, ভেঙেছে খিল,

এখনো রাঙা চোখে তাকায় মীরজাফরের চিল।

তারাই গেয়ে চলেছে শত্রুদের গান হৃদয়-দীল,

তারাই তুলেছে সংগীতবিহীন মিছিল,তীব্র মিছিল,

 

তারা যেন ক্ষুব্ধ লাল সবুজের পতাকায় দল বল,

তারা এখনো সেই পুরানো প্রেমে দৃঢ়-অবিচল।

এখনো শুধরায়নি, এখনো বদলায়নি পথ বাতিল,

এখনো মুনাফিক বেশে স্বাধীনতায় ছুড়ে ঢিল!

 

মুক্তিযুদ্ধের কাননে নেই আজ জুঁই চ্যামেলী বকুল,

তারা বিজয় নিশান খামছে ধরেছে রক্ত গঙ্গার কূল।

দেশদ্রোহী থেকে দেপ্রেমিক যারা,

মায়ের চিহ্ন মুছে দিতে দিশেহারা তারা।

 

শত্রুরে বিশ্বাস করেছো যদি পথ হারাবে স্বদেশ,

বহুরূপী গিরগিটি বাসা বেঁধেছে আজ বাংলাদেশ।

------------------------------------------------

 

বিপ্লবই তার নেশা

 

বিপ্লবই তার নেশা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

এ জাতি চিতার মত দুরন্ত দুর্বার,

সাগরের মত উত্তাল ভয় হারা বীর।

 

বিপ্লবই তার নেশা অসুর দোসর ধ্বংস নাশে,

বজ্র কণ্ঠে গর্জে উঠে মিছিলে মিছিলে হরষে!

এ জাতি ঐক্যবদ্ধ আকাশের মত বাঁধাহীন,

মুক্তিযুদ্ধের তন্ত্রে মন্ত্রে দৃঢ় প্রতীক্ষার গর্জন।

 

জাতি শর্তহীন মুক্তিযুদ্ধের কবিতা- ছড়া -গান,

আমার সোনার বাংলা সঞ্চারে অভিন্ন সুর তান।

এ জাতি পদ্মা মেঘনা যমুনার উত্তাল কলকল,

লক্ষ শহীদের রক্তে আঁকা লাল সবুজের বীর দল।

 

বিপ্লবে বিপ্লবীর শিরা উপশিরা সতেজ ঝরঝর,

ভয় হারা মীরজাফরের মৃত্যু দূত যুদ্ধের প্রান্তর।

এ জাতির শক্তি অটল মহীধর নির্ভয়-দুর্জয়

অসূর দোসর ফ্যাসিবাদ পারবে না হতে আর উদয়।

 

শুরু হউক দেশদ্রোহী স্বৈরাচার ফ্যাসিবাদের বিচার,

আর সহ্য করবে না দখলবাজ চাঁদাবাজদের অত্যাচার্ ।

যে কোন অন্যায় রোধে বিপ্লবই এ জাতির নেশা,

অনেক দিয়েছে রক্ত!হয়তো আরো দিবে আসন্ন ঊষা!!

--------------------------------------------------

প্রথম বিপ্লবই

প্রথম বিপ্লবই

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

এ নাটকের মঞ্চ না যেন হয় আগামীর পরাজয়,

সম্মুখে ভয়ঙ্কর  দৈত্য দানব দেখি রক্ত চক্ষুময় !

 

তোমার বন্ধুরা তোমাকেই গ্রাসিবে বহু- দীর্ঘতর,

মীরজাফরেরা শান্তির বুকে আসবে ধেয়ে অতঃপর।

এ বজ্র ধ্বনি,এ হুঙ্কার ,এ মিছিল, এ বিজয়ের গান,

মহা সমুদ্রের উত্তাল ঘূর্ণি ঝড়ে থেমে যাবে একদিন।

 

আজকের বিজয় উৎসব না যেন হয় মুনাফিকের ধ্বনি,

হিসাবে খাতা এখানো হয়নি শোধা, এখনো তুমি ঋণী।

অনেক প্রত্যাশার আলোকে তোমাকে মেনেছি বীর,

এ যেন না হয় শুধু নাটকের মঞ্চ প্রতিহিংসার  তীর।

 

এখনো হয়নি দুর বৈষম্য, স্বৈরবাদ- ফ্যাসিবাদ-বাহুবাদ,

এখনো দেশদ্রোহীবাদ বিপ্লবের বিপ্লবীরা করছে চাষাবাদ।

এ যেন নাটকের মঞ্চে শিল্পীদের মুনাফিকি কারুকাজ,

এভাবে চলতে থাকলে পথ হারাবে বাংলাদেশ- হে রাজ।

 

এ নাটকের মঞ্চ না যেন হয় আগামীর অভিপাশ!

প্রথম বিপ্লবই মায়ের ভিত্তি,শুধু বাকী মুক্তির নিঃশ্বাস!!

----------------------------------------------------

 


এখনো জিজ্ঞাসা উম্মুখ

 

এখনো জিজ্ঞাসা উম্মুখ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

তুমি যতই বিশ্বাস করো এ যুদ্ধ শেষ,

আমি বলি এখনো জিজ্ঞাসা উম্মুখ অশেষ।

 

দিকে দিকে মীরজাফরের উদ্দাম ঢাকের শব্দ,

পুরাতন সুর নব্য রূপে বাজাচ্ছে  এ খ্রীষ্টাব্দ।

কারে তুমি বিশ্বাস করো বিপ্লবের বজ্র ধ্বনি?

এতো বিপ্লব নয়! এতো বিশ্বাস ঘাতকের পদধ্বনি।

 

এতো ছলনাকারীদের সংঘবদ্ধ ফ্যাসিবাদী কাফেলা,

স্বৈরতন্ত্রের বেষ্টনীতে নিষ্ঠুর মবতন্ত্রের মিলন মেলা।

তুমি বলো,লক্ষ শহীদের রক্ত কোথায়?

কোথায় সম্ভ্রমহারা মায়ের অশ্রুজল গঙ্গায়?

 

কেন সত্য স্বীকারে এতো দৈন্যতা, এতো জড়তা,

যে বিপ্লবে মায়ের জন্ম সে আজ কোথায়- বল তা ?

তুমি কি সত্যিই মুক্তিযুদ্ধের তন্ত্র মন্ত্রের প্রাণ?

তবে কেন এতো হীনমন্যতা সোনার বাংলা গান!!

 

এখনো জিজ্ঞাসা উম্মুখ  - তুমি আসলে কে ?

আমি বলি তুমি দেশদ্রোহী কুলাঙ্গার এ মাতৃলোকে।

------------------------------------------------