Saturday, August 16, 2025

এ চেতনা

 

এ চেতনা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

এ চেতনা নহে কোন পরাজয়ের অশ্রুজল,

এ চেতনা যুদ্ধের দামামা দুরন্ত দুর্বার মনোবল।

 

এ চেতনা মুক্তিযুদ্ধের উত্তাল জোয়ার কলকল,

লক্ষ শহীদের রক্ত বান দুর্জয় চঞ্চল!

কে আছে রুখে তারে দূর্গে দূর্গে বাঁধাহীন?

এ চেতনা মৃত্যুঞ্জয়ী অকোতভয় সঞ্চারী প্রাণ।

 

এ চেতনা পাগলা অশ্বের মত দুরন্ত ঝরঝর,

এ চেতনা হারানে না কভূ মহা যুদ্ধের প্রান্তর।

এ চেতনা মুক্তিযোদ্ধার শক্তি বল অটল মহীধর,

শহীদের রক্ত বিন্দু,সম্ভ্রম হারা মায়ের চিৎকার!

 

এ চেতনা এক দৃঢ় শপথ,মুক্তির অঙ্গিকার,

তুমুল ঘূর্ণি ঝড় তীব্র প্রলয় বজ্র হুঙ্কার !

এ চেতনা এক অনুভূতি লাল সবুজের গান,

কোন দোসর পারবে না টলাতে বিজয় নিশান।

 

এ চেতনা ঝঞ্ঝার মত উদ্দাম অবিনাশী সুর,

যোদ্ধার মত দৃঢ় প্রত্যয়ী আসন্ন যুদ্ধের সমর।

--------------------------------------------

 

সমাজের চিত্রটা

 

সমাজের চিত্রটা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

বদলে গেছে, সমাজের চিত্রটা বদলে গেছে ভাই,

রন্ধে রন্ধে অত্যাচারী নেতার গর্জন শুনতে পাই।

 

পাতি নেতা! ছাতি নেতা! আজকে সমাজের ত্রাতা,

হরতা -কর্তা- বিচারক -রতি -মহারথী যত উগ্রতা।

দিকে দিকে ভয়ঙ্কর গর্জন কালো রক্তের বান,

নিষিদ্ধ অস্রের মহড়ায় কম্পিত কত শত নিরহ প্রাণ।

 

সমাজের চিত্রটা বদলে গেছে ভাই দৃশ্যপটে-

গুম -হত্যা -মারামারি- রাহাজানি- চাঁদাবাজি পথঘাটে!

গৃহযুদ্ধের পদধ্বনি শুনি প্রাণ হতে প্রাণ,

তবু নিশ্চুপ প্রতিবাদী কাপুরুষের মতন।

 

পাতি ছাতি নেতাদের রাঙা চক্ষু এক আতঙ্কের নাম,

সমাজ এখন বিভক্তি দ্বার প্রান্তে পরাজিত শিরোনাম।

অপমান অপদস্ত যেন এক কালো মেঘ উজ্জ্বল রোদ্দুর,

সমাজের চিত্রটা বদলে গেছে ভাই,সভ্যতা দূর-বহুদূর!

 

মাদক দ্রব্যের অবাদ বিচরণ তারুণ্যের উচ্ছাসে,

নেতার নেতৃত্ব আজ বড় তীব্রতর সন্ত্রাসী-অগ্রাসে।

ক্ষণিক স্বার্থের মহড়ায় আজ সমাজে অস্থির হাওয়া-

সভ্য মানিবিক ব্যবস্থাকে অনিষ্টেরা করেছে ধাওয়া।

 

সমাজের চিত্রটা বদলে গেছে ভাই হিংসার কারনে,

সৎ যোগ্য নেতেৃত্বের অভাবে আমরা মরেছি দহনে।

মানবিক সাম্য সম্প্রীতি এ সমাজের মুক্তি ও সম্মান!

রুখে দাও রাজনীতির নামে গৃহযুদ্ধের হিংস্র তুফান।

----------------------------------------------------

নেতা এখন চুপসে বসে

 

নেতা এখন চুপসে বসে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

জাতি এখন পুড়ছে খড়ায়,দুলছে সিংহাসন,

চোর- চুট্টা -মদমায়েশে মারছে হেছকা টান।

 

নেতা এখন চুপসে বসে ভূঁই তারকা প্রাণ,

দখলবাজি- চাঁদাবাজি  নিত্য দিনের ধ্যান।

আতঙ্ক ভয় প্রাণে প্রাণে স্বাধীন মায়ের তর,

নেতা এখন চুপসে বসে দেশদ্রোহীদের স্বর।

 

সত্যটা আজ সত্য নেই নেতার মুখে ভাষা,

অসভ্য -গালি -গালাজ মাদক দ্রব্যের নিশা।

লক্ষ শহীদের রক্তে ভরা নদী -নালা -বিল

নেতা এখন চুপসে বসে ডাকছে শকুন- চিল।

 

স্বাধীন বুকে পরাধীনতা ব্যদনার অযূত নীল,

নেতা এখন চুপসে বসে হাসে খিল খিল!!

উদাস দুপুর বঙ্গ বুকে আলো যায় যায়,

ফ্যাসিবাদের তন্ত্র মন্ত্রের ঘুমুর পরা পায়।

 

নেতা এখন চুপসে বসে ছুড়ছে তীর বুকে-

স্বাধীনতার মঞ্চে মঞ্চে  দেশদ্রোহীদের ডেকে।

মীরজাফর নেতা হল নেতার শুন্যতায়,

চাই চাই -নেতা চাই- নব মুক্তির আশায়।

---------------------------------------------

 

 

খুঁজবে তারে

 

খুঁজবে তারে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

খুঁজবে তারে বিশ্ব ঘুরে পাবে না খুঁজে আর,

থাকবে সে যে তোমার মাঝে ইতিহাস সম্ভার।

 

মৃত্যু তাহার মৃত্যুঞ্জয়ী চির নিন্দ্রাহীন,

আসবে ফিরে বারে বারে মায়ের জন্মদিন।

খুঁজবে তারে হন্য হয়ে তোমার অন্ধকার,

সে যে জাতির অতুল্য কুড়িয়ে পাওয়া হার!

 

যখন তুমি শুন্য ছিলে কালো মেঘের জল,

বজ্র ঝড়ে জেগেছিল তাহার শক্তি বাহু বল।

অসূর শক্তি যতই চাহুক নিভবে না তার জ্যোতি,

সে যে মৃত্যুঞ্জয়ী ইতিহাসে ধ্রুব তারার সাথী।

 

রক্ত তাহার গঙ্গা গতি সোনালী আলোর ঊষা,

আঁধার পরে দিবস হবে বিশ্ব বাসীর আশা।

দিয়েছে তারে অমরত্ব লক্ষ শহীদের প্রাণ,

কি করে মুছবে তারে লাল -সবুজের নিশান?

 

আসবে ফিরে মুক্তির জ্যোতি দৈন্য দশার দিন,

ইতিহাসের ফুল যে সে বাংলা মায়ের কানন।

খুঁজবে তারে কানন জুড়ে টগর -চাঁপা -জুঁই,

দেখবে তুমি ফুটছে সে যে ইতিহাস পাতায় ওই।

-----------------------------------------------

 

Friday, August 15, 2025

কৃতজ্ঞতার সংকটে

 

কৃতজ্ঞতার সংকটে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

কৃতজ্ঞতার সংকটে এ জাতি সে কথা জানালাম,

মানুষরূপী তবু মানুষ হতে পারেনি এ ধরাধাম।

 

বুঝে না তো কেউ মানবিক পৃথিবী উঠেছে কেঁপে,

দিকে দিকে অকৃতজ্ঞতা কৃতজ্ঞতার টুটি ধরেছে চেপে।

তবু মানুষের হুশ আসে না ফিরে ধ্বংসের আগে,

মানুষ যে কতটা অমানবিক অসভ্য রাগ-অনুরাগে!

 

মত পথ আদর্শের মঞ্চে কত যে মিথ্যার দায়ভাগী,

এ স্বাধীন জাতি কভূ বুঝেনা ঘৃণার কামান দাগি!!

মীরজাফরে রক্ত এখনো রন্ধে রন্ধে- হে মা স্বাক্ষী তুমি,

রক্ত দিয়েছে শহীদ তবু ঘাতকেরা স্বাধীন স্বদেশভূমি।

 

মুক্তিযুদ্ধের সুরধ্বনি শুনলেই কানে দেয় হাত চাপা,

স্বদেশে থাকলেই কি আসল নকল যায় মাপা?

এখনো দেশদ্রোহী মন! কেউ তারে করে না মানা,

স্বদেশের বুকে বসেই সে তুলে আজ বিষাক্ত ফণা!!

 

কৃতজ্ঞতার সংকটে এ জাতি দেহ প্রাণের কোলাহলে,

আপন কৃষ্টি কালচারকে করেছে মৃত প্রায় দাবানলে।

স্বাধীনতার আকাশে ঘনকুঁয়াশা কুৎসার জঞ্জাল,

এ জাতিকে নিয়েছে দ্বন্দ্ব সংঘাতে যুদ্ধের উত্তাল।

 

ওরে, দেশপ্রেমিকের ছিল না কোন অমরত্বের লোভ,

মৃ্ত্যুঞ্জয়ী প্রাণ!তবু তাদের বিরুদ্ধেই তোদের বিক্ষোভ।

----------------------------------------------------


 

বদলাতে পারনি

 বদলাতে পারনি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

তুমিও বদলাতে  পারনি হে বিপ্লবী বীর! একি সংশয়!

যদিও বিপ্লবের রক্ত ছড়িয়ে রয়েছে সারা বঙ্গময়।

 

অযূত বিশ্বাস ঘাতকতা করেছো উদ্দাম ভয়হারা,

ছুটেছো আজ মীরজাফরের রক্তে রক্তে দিশেহারা!

জনতা জেগেছিল চৌদিক হতে নব সূচনার ডাকে,

ক্ষমতার মসনদে বসে কোথায় ছুটেছো এঁকে বেঁকে?

 

তুমিও বদলাতে পারনি হে বিপ্লবী বীর সেই পুরানো ধারা,

একই সূত্রে বাঁধা হয়েগেছে তোমার -গল্প- কবিতা- ছড়া।

এ বঙ্গ জনতা ছাড় দেয় ছেড়ে দেয় না বারে বারে,

পাকড়াও হবেই জনতার কাঠগড়ায় শেষ বিচারে।

 

কি বলেছিলে মিছিলে মিছিলে উদাত্ত আহ্বানে,?

সেই শপথ আজ ভেঙ্গেছো নব ক্ষমতার উত্থানে।

মবতন্ত্রের উদ্দাম ধ্বনিতে মুখরিত করেছো পথ-ঘাট

আজ ভয়ে কম্পিত নিরহ জনতা স্বাধীন বাংলার মাঠ!

 

এইসব কোন কিছুরই কথা ছিল না বিপ্লবের শ্লোগানে,

মুক্তির স্বপ্ন দেখিয়েছিলে  তীব্রতর যোদ্ধার রক্ত বানে।

তুমি বদলাতে  পারনি হে বিপ্লবী বীর!একি মীরজাফরী?

হতে পারনি লক্ষ শহীদের অর্জিত পতাকার উত্তরসূরী।

 

সেই ফ্যাসিবাদের মন্ত্রেই রচেছো নব কবিতা স্বদেশে।

হয়েছো নতশির দোসর তন্ত্রে মন্ত্রে জাতির সর্বনাশে!!

বদলাতে  পারনি হে বিপ্লবী বীর!অনেক দুঃখ বুকে!

জনতা বুঝেনি তুমিও মুনাফেক এ বিপ্লবের সম্মুখে।

------------------------------------------------------

 


তুমি যদি সৎ হও

 

তুমি যদি সৎ হও

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

তুমি যদি সৎ হও বুকে হাত দিয়ে বলো-

তুমি দুর্ণীতি বাজ কোন নেতা নও- বলো?

 

বলো ,তুমি মহরথী -মহাবীর উন্নত মমশির,

বলো, তুমি মুক্তিযুদ্ধের মৃত্যুজয়ী অঙ্গিকার।

বলো, তোমার অধীনে নেই কোন সন্ত্রাসী চাঁদাবাজ,

নেই কোন দেশদ্রোহী মীরজাফরের কারুকাজ!

 

তুমি যদি সৎ হও ধরো ধরো চোর ডাকাত দস্যু

বলো ,সিন্ডিকেট সুদখোর ঘুষখোর নয় তোমার শিষ্য।

বলো, তুমি বিশ্বজয়ী মানবধিকার কর্মী মেশিনগান,

তুমি রাখবে লক্ষ শহীদের উজ্জত মান-সম্মান।

 

বলো, তোমার কর্মীরা তেড়ে গিয়ে করে না খুন,

যদি পারো সাবাস! সাবাস! আমি হব তোমাার গান।

পারবে হে নেতা? কোন মিথ্যে নয়, বলো নির্ভয়!

তুমি যদি সৎ হও আমি বলি তুমি জাতির সূর্যদয়।

 

স্বদেশ প্রেম হেলা নয়, রিপুর সঙ্গে খেলা-

তুমি যদি সৎ হও জনতা পড়াবে ফুলের মালা।

নেতা খেলে ,নষ্ট খেলা খেলে, নিষেধ কে দেয়?

নেতার সাধুতা ক্ষমতার গর্জনে আজ মৃত- প্রায়।

-------------------------------------------------

Thursday, August 14, 2025

নিয়ত ঘোষণা শুনেছি

 নিয়ত ঘোষণা শুনেছি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

নিয়ত ঘোষণা শুনেছি আসছে মুক্তির শুভক্ষণ,

আঠারো কোটি জনতা এখনো দেখেনি সেইক্ষণ।

 

এখনো দিকে দিকে হাজারো সন্ত্রাসের হিজিবিজি,

রক্তে রক্তে চলেছে মবতন্ত্রের উৎসব চাঁদাবাজি।

আজো বদলায়নি সেই পুরানো ধারা নবীণের তন্ত্রে,

এখনো হত্যা রাহাজানি ছিনতাই চলমান গণতন্ত্রে।

 

এখনো জাতি শান্তিরে খুঁজে মুক্তির যুদ্ধের রণারঙ্গে,

এখানো মুক্তির ঠিকানা পায়নি লাল সবুজের রঙে।

দুর্ণীতি -সুদ -ঘুষে জাতি লড়ছে - জাতি মরছে আজ,

অথচ নিয়ত ঘোষণা শুনেছি এবার হবে মুক্তির কাজ।

 

কি নবীণ! কি প্রবীণ সবাই যেন ভেঙ্গেছে অঙ্গিকার,

শাসকেরা যেন দুর্ণীতির মঞ্চে মিলেমিশে একাকার।

দিকে দিকে দেখছি শুধু দেখছি মুনাফিকের ঝড়!

বিশ্বাস ঘাতকের বুলেটের চিহ্নে বুকে বুকে স্বাক্ষর।

 

প্রতি মুহূর্তে নতুন চেয়েছি,মু্ক্তি চেয়েছি প্রতি নিঃশ্বাস,

পুরাতন ছুঁড়েছি! কিন্তু হারিয়েছি ঐতিহ্যের ইতিহাস।

দিকে দিকে অস্থিরতা মৃত্যু আহত নিহত কাছাকাছি,

জাতির জিজ্ঞাসা কি পেয়েছি! আধ মরা বেঁচে আছি।

 

আজ স্বাধীনতা মৃত্যুর মুখোমুখি তবু নিশ্চুপ স্বদেশ,

নিয়ত ঘোষণা শুনেছি মুক্তির সূর্য উঠবেই বঙ্গ আকাশ।

দিক্‌দিগন্তে প্রসারিত হতে দেখেছি মুনাফিকের ডাক,

তাই আজকে গ্রাম ও শহরে কাঁদছে জনতা লাখে লাখ।

------------------------------------------------------


Wednesday, August 13, 2025

এ যুগে এসে

 

এ যুগে এসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে ছিন্ন,

এমন কিছু হচ্ছে বা ঘটছে জাতিকে করছে ঘৃণ্য।

 

এখন স্বদেশের কৃষ্টি কালচারে ভিত্তি হারা সংশয়,

দিকে দিকে দেশদ্রোহীদের আস্ফালন বাড়ছে নির্ভ্য়!

তবু নিশ্চুপ! শঙ্কাকুল যোদ্ধাপ্রাণ, শঙ্কাকুল কৃষ্টি,

জগন্য দুর্দিনের অন্ধকারে স্বদেশ তবু অন্ধ দৃষ্টি!

 

নির্বিচারে হত্যা চলে মানুষের, গণতন্ত্র আক্রান্ত,

কল্লা চেপে ধরে আঘাত হানে,তরুণেরা অশান্ত!

হাতে হাতে ছুরি চাঁপাতি অস্র ভয়ঙ্কর মাদক নেশা,

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে দুরাশা।

 

বিশ্বাস ঘাতক মুনাফিকেরা মুক্তিকে করেছে শ্বাসরুদ্ধ,

স্বদেশের নেতৃত্ত্ব স্বৈরতন্ত্র ফ্যাসিবাদে আজ অবরুদ্ধ।

বিপ্লবীদের রক্তস্রোতে প্রবাহিত দেশবিরোধী চৈতন্য

হে জাতি জেগে উঠ,গুপ্তঘাতী শত্রুদের করিও না গণ্য।

 

কে ফ্যাসিবাদী নয়? সবাই দেখি ভুলেছে সভ্যতার পথ!

স্বদেশে এখন নব্য তন্ত্রে মন্ত্রে মিলিত মুঠি অক্ষুণ্য শপথ।

এ যুগে এসে স্বদেশের বুকে শহীদ- খুন -আগুন জ্বলে,

চোর –ডাকাত- দস্যু- ফ্যাসিষ্ট-অনড়- দৃঢ় অস্র তুলে।

 

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ এখন মৃত্যুর দিকে তৈরী।

বাইরে নয় ঘরেও আজ হুজুগের অন্ধ চোখেরা বৈরী।

------------------------------------------------

 

Tuesday, August 12, 2025

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

শুনেছ, জনতার দেশ আজ জনতার হাতে নাই!

গিরগিটি পাকড়[ও করেছে দিকে দিকে ভাই।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো সব এসো সব,

বল বল বিপ্লব বিপ্লব এবার হবে বিপ্লব উদ্দাম কলরব।

এমন ক্ষোভে জনতাকে পূর্বে দেখেনি কেউ,

আজ তারা দৃঢ়চিত্তে নিয়েছে শপথ উত্তাল ঢেউ।

 

দেখ দেখ বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ ধর্ম্ঘট,

এবার বিপ্লবীর রক্তে রক্তে আঁকা হবে প্রচ্ছদপট।

কোন ডর ভয় রক্তে চুক্ষে দমবে না জাতি আর,

বিজয় শুধু বিজয় এ যুদ্ধের অঙ্গিকার।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ সবেগে সমুদ্যত,

এবার প্রত্যহ গিরগিটির দল হবে ঘৃণিত পদানত।

জেগেছে এ জাতি জেগেছে রক্তে রক্তে কবিতা লিখে,

বিদ্রোহ আজ বিদ্রোহ! জনতার বিপ্লব চারিদিকে।

 

জানি এ জাতি স্বাধীন মাতৃকার পক্ষে-আমিও আছি,

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো হে মরি- বাঁচি।

---------------------------------------------