কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ০১-০৫-২০২৪ ইং*****************************এখন তুমুল ঘূর্ণি ঝড় বঙ্গোপসাগর !উত্তাল তরঙ্গে জলরাশি গর্জিছে বারবার।মৃত্যুর পরোয়ানা শুনি রাত্রির আঁধার !পাঞ্জেরী নিভে গেছে উথরোল তরীরনাবিকেরা ছেড়ে দিয়েছে হালযাত্রীরা ভীত কম্পিত নাকাল!এ তরীর নোঙ্গোর কোথায় হে কান্ডারী ?দিগন্তের সীমানা কত দূর- দূর্গমগিরি!জঙ্গলে হিংস্র পশুরা বিভাদে জড়িওপেন প্রণয়ে সুন্দরী-রাজকুমারী।প্রাণে প্রাণে হিংসা বিদ্বেষের অলঙ্কারে,বুকগুলো চৌচির তীব্র রৌদ্দুর ঝঙ্কারেবিবস্ত্র সভ্যতার শরীরে দিয়েছে হানা,এর নোঙ্গর কোথায়- আছে কি জানা?--------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ০১-০৫-২০২৪ ইং*****************************আপন যোগ্যতায় আপনাকে জানাও ধরায়,পা চাটা না হয়ে জেগে উঠ সোনালী ঊষায়।তোমার ভিতরেও আছে সুপ্ত প্রভিতা জ্ঞান,খুলে দাও দ্বার নব উজ্জীবনে নব আশায়।স্বপ্ন বুঁনেছি তোমার তরে অমৃত বিজয়ে,দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাও নির্ভয়ে!ওরা যদি পারে তুমি নও কেন হে নজোয়ান ?ওহে তোমারও তাই আছে হও শুধু আগোয়ান।পা চাটা নতশির হয়ো নাকো ক্ষণে ক্ষণে,তুমি নও কভূ অযোগ্য- আত্মমর্যাদাহীনে।আপন যোগ্যতায় আপনাকে কর জয় ,লোকে জেনে যাক তুমি মৃত্যুঞ্জয়ী ধরাময়।-------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ০১-০৫-২০২৪ ইং*****************************একেবারে নীতি নৈতিকতা সব পালালো বঙ্গে,রাজনৈতিক দর্শন চলে এল শিক্ষকের সঙ্গে!শিক্ষকের হাতে এখন বারুদের মেশিনগান,আলোর মশাল ছুঁড়ে গায় তারা নেতার গান।অস্র হাতে ছাত্রদের তেড়ে গিয়ে করে খুন !আদর্শ ভুলে ওরা খেয়েছে দলের নুন।ক্লাশে শিক্ষা নয়, রাজনীতির করে খেলা,ঠিক যেন পথ ভ্রষ্ট কিছু চাটুকারের মেলা।দুরন্ত ছল চলে, নিষেধ কে দেয় ?সাদা কালো নীল রঙে কত জন সাজে হায় !স্ব-চোক্ষে দেখলাম শ্রদ্ধেয় শিক্ষা গুরু,শ্রেনীকক্ষে নোংরা রাজনীতি করে শুরু।--------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ০১-০৫-২০২৪ ইং*****************************কত যে বেহায়াপনা ভাই ঢাকা শহরে,আজব আজব নিলর্জ্জতা সে বহরে !নগ্নতার খেলা শুরু হল তাহাদের,তা দেখে চোখ বুজে আসে সাধুদের।পথ ঘাটে ইজি বাইকে জড়ো হল সকলেঅফিস আদালত একাকার আসলে -নকলে।কি তরুণ! কি পৌঢ় ধর ধর মার মার শব্দ!নগ্নতার যুদ্ধে ভরা যৌবন করে জব্দ।সাগরের অর্থৈ জলে তরঙ্গ জাগায় দোলেনগ্নতার পাল তুলে-বেহায়ারা দলে দলে।কত যে বেহায়াপনা ভাই নগ্ন শরীরে,জাহেলী যুগের নমুনা গ্রাম -গঞ্জ -শহরে।পাহাড়ের উঁচু টিলে বাগানের ফুলঅসুর কামনায় বয়ে যায় নদীর জল।---------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ০১-০৫-২০২৪ ইং*****************************সভা সেমিনারে মঞ্চে মঞ্চে কথার ফুলঝুরি,গদ্য -পদ্যে কবি সাহিত্যিকেরা কলম ধরি।তবু কি শ্রমিকের বাগান ভরেছে ফুলে ফুলে?এখনো দেখি মালিকেরা মধু নিচ্ছে শূলে শূলে।হাড় ভাঙ্গা শ্রমিকের রক্ত ঝরা ঘামেমালিকেরা অট্ট হাসি দেয় ধরাধামে।বঞ্চিত শ্রমিকেরা অশ্রু জলে কেঁদে যায়স্পন্দন আচমকা থমকে যায় পথ চলায়।এখনো অধিকার আদায়ে বিপ্লবী মিছিল চলে!এখনো কর্মঘন্টায় বৈষম্যের অনল জ্বলে!এখনো বেতন বকেয়া শিল্প কল-কারখানায়,এখনো আর্তচিৎকার শুনি শ্রমিকের ঝটলায়।মালিকের নিকট শ্রম আইন তামাদি মনে হয়!হুটহাট শ্রমিকের চাকুরী চলে যায়!রোদ বৃষ্টি ঝড়ে ছুটি নাই, কোন বিশ্রাম নাই!নাই কোন আশ্রমের ঠাঁই!হে মালিক শ্রমিকের ন্যায্যতা ফিরে দাও-রক্ত ঝরা ঘামের মূল্য দাও,যদি রাজ মুকুট চাও।----------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ৩০-০৪-২০২৪ ইং*********************এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,কোথায় লুটিয়েছো আপনার গুপ্তধন?লজ্জাস্থান দিয়েছো খুলে নিভৃত কোণে,আবেগী ভালবাসার উথরোল কলতানে।কভূ ফিরে দেখনি আপনার পানে,কারে বন্ধু করেছো নবীণ যৌবনে ?যৌবন তরঙ্গে কারে দিয়েছো জল রাশি !কোথায় প্রণয় তরী ছেড়েছো গোপনে আসি?এ কেমন প্রেম! এ কেমন অসভ্য পরিহাস?অবৈধ তবু দু’জনা একত্রে করো বসবাস !ওহে, এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,যে প্রণয় নিষিদ্ধ তারে করো কেন আহ্বান ?-----------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং*********************ওহে আমারই ঘরে যেন আমি ঘর ছাড়া,জুলুম - অত্যাচারে ভয় করে তাড়া!ওই গুন্ডা ওই পান্ডা এসে যায় বলে,ওমুক দলের লোক আমি চলি বাহু বলেগলা টিপে ধরি আমি শ্বাস রুদ্ধ করেদে দে চাঁদা দে নইলে দিব মেরে।পাতি- ছাতি কত নেতা বসতি পাড়া,হুমকি দুমকি দিয়ে গর্জে ওঠে তারাওদের ভয়ে সমাজ এখন ছন্নছাড়া।ওহে রুখবে কে? এই জুলুমের ধারা।ক্ষমতার ছত্র ছায়ায় সুখ শান্তি নাই আর,ওই গুন্ডা, ওই পান্ডা দেশদ্রোহী কুলাঙ্গার!-------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং*********************প্রায়ই শুনি কথা শুনে না ছেলে-মেয়ে,বড় দুষ্ট বেদয়াদব যেন অসুরের ছায়ে!এখানে ওদের কি দোষ ? আমি বলি যেযেমন দিয়েছো আলো তেমন ত্যাজে!সে আজ সাজে দিবা কিংবা সাঁঝে-এখন কেন তব নত শির লাজে ?এই বুক ওঠে কেঁপে ধর ধর- মুখ চেয়েনরক অনল পুড়ে আধুনিক ছেলে- মেয়ে !শিক্ষার কোন আলো নেই প্রাণে প্রাণে,কি শিক্ষা দিচ্ছি ঘরে কিংবা বিদ্যাঙ্গনে ?শুধু তাগুদের শিক্ষাই দিয়ে যাচ্ছি যেননীতি নৈতিকতার শিক্ষা কোথাও নাই হেন!আলোহীন শিক্ষায় সন্তানেরা দিশেহারা,জাতির ভুলে নবীণ শক্তিরা পথহারা।---------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং*********************হে স্বাধীনতা, যে স্বপ্ন বুঁনেছিলাম রাঙা ঊষা,সেখানে কালো মেঘে ঢাকা অযূত আশা!তোমাদের প্রতি কেবলি জিজ্ঞাসারক্তে পাওয়া স্বাধীনতায় কেন দৈন্যদশা ?আমার মুক্তি কোথায়, আমার অধিকার কোথায় ?স্বৈরাচার, দূর্ণীতিবাজ বজ্র কণ্ঠে ডাকে আয় আয় !বৈষম্যের বেড়াজালে আটকে গেছি চারিধার,কোন সৎ কান্ডারী নেই মুক্তি দেয় অতঃপর।পাঞ্জেরী যেন হয়েগেছে আঁধার রাত্রির অন্ধ মেয়ে,তরী নোঙ্গর করবে কোথায় তরঙ্গ রাশি বেয়ে বেয়ে?চোর ডাকাত সিন্ডিকেট মিলে লুটেছে তোমায়আর তুমি নত শির, কি লজ্জা হায় !এত দুঃখ ব্যাদনা আর কত সইব হে কর্ণধার !ফিরে দাও আমার ন্যায্যতা- আমার অধিকার ।তোমার অগ্নি আমারে পুড়ায় খুব,আমি দুর্বল, তাই সহে যাই নিশ্চুপ!---------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং*********************চৌদিকে গডফাদার গডফাদার জননী আমার,ভয়ঙ্কর নেশা দিতেছে ছড়ায়ে তারণ্যের পিঞ্জর।ইয়বা মদ গাঁজা আফিম আরো কত কি !!ঘূর্ণি প্রলয় তুলিতেছে মৃত্যুর ছবি আঁকি।তুমি কি পেরেছো বিচার করতে ওদের ?ওরা আঁচল তলে কি করে দেয় হুঙ্কার ?যুবকের মেরুদন্ড ভঙ্গুর !তরুণীর চোখে জল!জাতির বুকে হাহাকার, নেই কোন মুক্তির বল।ওরা ভয়ঙ্কর! দেশদ্রোহীর পথে ফিরে আসা,আর তুমি নিভৃতে বসে দেখ নিষ্ঠুর তামাশা ।বীরের জাতি কেন নতশির! এ মোর জিজ্ঞাসা ?কোথায় শহীদের রক্তে পাওয়া সেই সোনালী ঊষা ?মাদক নেশা ডাকে আয় আয় এই স্বাধীন প্রান্তর।কেন চৌদিকে এত গডফাদার হে জননী আমার ?------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং*********************কোথায় ছুটেছিস রে ভাই মনুষ্যত্ত হারায়ে ?প্রভূতো দিয়েছে তোরে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়ে।পথ হারা পথিক তুই অচিন দেশ পারায়ে,কার তুষ্টে চলেছিস আপনারে অনল পুড়ায়ে?বল কে মুক্তি দিবে তোরে !ওরে যুদ্ধের তরবারি তোর ঘরেতুই ছিলি তুই আছিস ওরেআয় ফিরে আয় তাঁর মত করে।ওরে শ্রেষ্ঠ, ওরে রাজ !ওরে রতন-মাণি !সত্যের ডাক দিয়ে ফিরে আয় এখনি।তোর ঘর যে সজ্জিত স্বর্গিয় সুখে.শুধু চিনে নে পথ উথরোল বুকে ।পরের হক মাড়ায়ে যাসনা রে পথ বাড়ায়ে,আঁধার জাগবে উদয় পানে আলো হারায়ে।-------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং*********************এখন মানবেরা বিশ্বের বড় বিস্ময়!কখন যে পলটি খায়, রঙ বদলায়।কে জানে তা কত দূর ! কোন সীমানায়?মানুষেরা অন্ধ ছুটেছে মুক্তির পথ হারায়!যে মানবেরা উঁচুশির গর্জিত গরিমায়;সে আজ নতশির তাগুদের ছায়ায়।সেই আলোকিত মানুষেরা কেথায়?এখন শুভ্র প্রাণ তো দেখি না বসূধায়।যেমন সেনাপতি তেমন অধিপতি,লোভ মোহের তরে করেছে মাথা নতি।নীতি- নৈতিকতা ঢেকেগেছে মেঘের ছায়ে,গগণে সহসা জাগেনা আর আলোক মেয়ে।এই পথিবী মুক্তি চায় ,ফিরে এসো হে মশাল জ্বালায়।------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং*********************ওরে এই মানবই পারে শ্রেষ্ঠ হতে দুনিয়ায়,মানুষের উপর কেহ নাই সৃষ্টি জগতে হায় !যদি সে সত্য পথে থেকে দৃঢ় রাখে ঈমান,এর চেয়ে অনুপম আর কেহ নাই- হে ইনসান।তবুও মানুষই করেছে আপনারে অপমান,তাগুদেরে নিয়েছে লুফে প্রাণ হতে প্রাণ।লোভ লালসা হিংসা বিদ্বেষে রাজা- মহারাণী,হারিয়েছে রাজমুকুট ফেতনা ফ্যাসাদে ধরণী।যদিও রক্ত মাংস ,অস্থি মজ্জা মানবের গায়,তবু হারিয়েছে সৌরভ আপন কর্মের মহিমায়।এই জগতে হায় মানবের সম শ্রেষ্ঠ কেবা,যদি অন্তরে লুফে নেয় চির সত্যের কাবা !--------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৮-০৪-২০২৪ ইং*****************************কার ধ্বংসে কে কত বড় এই সংগীতে,অশুভ প্রতিযোগিতা উঠেছে আজ মেতে,হউক সে জুলুম অত্যাচার এই ধরণীতে,তবু চাই- হার মানা যাবেনা কোনমতে—আজ বিষাক্ত মৌয়ের শূলে শূলেনীলাভ বর্ণ সাম্যের ফুলে ফুলে।মানবতার পাঁপড়ি গুলো পড়ে যেতে যেতেফুল শুন্য বাগান হয়েগেছে মানবের ক্ষেতে।হিংসের দলেরা ভাই আজ উঠেছে মেতে,কে বড়! কে ভিত্তশালী,কে ক্ষমতার চৌকিতেএসব হিসাব নিকেষ চলে উথরোল মত্ত রণে,কি অশুভ প্রতিযোগীতা আজ প্রাণে প্রাণে!------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৮-০৪-২০২৪ ইং*****************************ওই খেপেছে ঘরে ঘরে রক্তরে ভাই,শত্রুতার সুর উঠেছে আপন কেহ নাই।শুনি শুধু চৌদিকে ফাইট আর ফাইট !লেফ্ট্! রাইট ! লেফ্ট্! রাইট !কেউ কার মুখ দেখে না বলে নারে ভাই,করে দখল জমি জমা লাল নিশান উড়াই।এতো হিংসা- এত বিদ্বেষ -এত দুশমনি !রক্তের ভাল চায় না রক্ত - এ ধরণী।রক্তরে করে হেয় পাড়া পড়শি লয়ে,জোড় যার মুল্লুক তার এই শ্লোগান দিয়ে।গাছ কাটে, আইল কাটে রক্তের বাঁধন!বিষম শত্রু হয়ে যায় প্রিয় আপনজন।-----------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৮-০৪-২০২৪ ইং*****************************পদে থেকে সাধু বলিত আপনারে জাহিরে.এর চেয়ে চৌকুস নীতিবান আফিসার নাইরে ।কত দম্ভ গর্ব ছিল ক্ষমতার অহংকারে,বলিত সদা নহে সে মুক্তিযুদ্ধের বাইরে।এখন শুনি দুর্নীতিবাজ অবসরের পরে,অঢেল সম্পদ বাড়ী গাড়ী নিজস্ব বহরে!!কত টাকা বেতন পেত সে চাকুরী কালিন?দুদক কি নেয়নি খবর কোনদিন !স্বাধীনতা স্বপক্ষের অফিসার যদি হয় এমন,তাহলে বাকী অফিসারগুলো কেমন?যখন চেয়ারে কিংবা ক্ষমায়- সে নহে চোর!অবসরের পরে হয় জানাজানি এই খবর।প্রহরী করেছে চুরি বাংলা মায়ের ধন !তবু রাজা চোখ বুজে গায় মুক্তির গান।------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৭-০৪-২০২৪ ইং*****************************বিপুল আত্মবিশ্বাসে এগিয়ে যাও সম্মুখ,বিজয়ের অদম্য বাসনায় খুলে দাও বুক।প্রবাহিত কর রক্ত কণিকা শিরা-উপশিরা,দুর্বার ছুটে যাও যুদ্ধের মত্তে এই বসুন্ধরা।অন্তরে নিয়ো না কুভ বিরহের জ্বালা,প্রবল প্রলয়ে ধেয়ে যাও তব হে চঞ্চলা।ছুঁড়ে দাও ভীরু প্রাণ হে রণ বীর ,বিজয় তোমার চরণ তলে আসিবে অধীর!হে,যুবক, তুমি কাঁদিবে না কভূ নতশির,তুমি মুক্তি যোদ্ধার উত্তরসূরী- এ বঙ্গ তর।ভীরুরা বিরহে কাঁদে তব ব্যর্থতার সাথে,তুমি বিজয়ের হাসি লক্ষ শহীদের রক্ততে।-----------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৭-০৪-২০২৪ ইং*****************************জাগিলরে নবীন,আসিলরে জোয়ার,নোঙ্গর করিছে তরী,ভয় নেই আর!এবার বজ্র হুঙ্কারে ভাঙিল দুয়ারঊষার আলো জাগিছে সবুজ প্রান্তর।বাংলার মাটিতে ফুটিছে তৃণ-ফুল-ফলওরে আলো, ওরে শক্তি ওরে নবীন বল।তোর কণ্ঠে শুনেছি আমি অভিনব গান,তোর হাতে পতাকা দেখেছি উজ্জীবন।তোর জাগরণে স্বপ্ন বুঁনেছি হে নবীণ!ইয়াবা -মদ-গাঁজা -নিস না কোনদিন।এই দেশটারে গড়ে যা আনন্দ-বিহ্বল,বিজয় নিশান উড়িয়ে দে তুমুল কল্লোল।-------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************তোমারে কেউ পারবে না করতে আড়াল ,নিন্দুকেরা নিন্দা করেই থাকে চিরকাল ।তাতে সূর্য কিরণের পড়ে না কোন দাগ,এটা কালো মেঘের নিস্ফল রাগ-অনুরাগ।হিংসুকের হিংসা করাই কাজতা কি জান না,ভাই ?বিনিদ্র রাত্রি জাগে আক্রোশে বৃথাই।উর্বর জমিনে ফুল ফুটবেই ডানা মেলে,সৌরভ সুবাসে বাগান হাসবেই ফুলে ফুলে।এখানে কীট পতঙ্গ থাকবেই শিহরি,তবু তুমি উত্তাল সমুদ্রে রাত্রির পাঞ্জেরী।যদিও পরনিন্দা হিংসে বিদ্বেষ আদি শব্দ !তবুও তুমি নও কোন ভয়ে অবরুদ্ধ!!তোমারে কেউ পারবে না করতে আড়াল,যতই হিংসে -বিদ্বেষ করুন মেঘের দল।
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************দাসত্বের শৃঙ্খল ভেঙে গর্জে উঠ হে নব,,স্বপ্নের মঞ্চে যেন শুরু হয় বিজয় উৎসব।দাসত্বকে ফাঁসির মঞ্চে ফাসি দাও,দৃঢ় উদ্যামে উদ্যোক্তার সারথী হও।কে সে মনিব ! কোথায় তার বাড়ীঘর ?সে যদি পারে, তুমি নও্ কেন হে বাহাদুর!দাসত্বকে ফাঁসি দাও ঝড়ের কল্লোল,উদ্যোক্তা হও দুর্ণিবার -চঞ্চল হিল্লোল।হে নব,নবীণ সুরে গাও গান শক্তি বল,সমুদ্রে তুল তুফান মত্ত জল-ছলছল।চাকর নয় মুনিব হও তুল হে হুঙ্কার !নব উদ্যামে উদ্যোক্তা হও বিপুল ঝঙ্কার।----------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************হে নবীণ, হে স্বপ্ন মোর, হে বিদ্রোহী,হে যোদ্ধা ! হে বীর বিক্রম সেপাহী !কোন সে কারন ! কোন সে বেদনায়কোন প্রলয়ে তরী ডুবিছে সমুদ্র কিণারায় ?কোন সে নেশায় পথ হারিয়েছো তুমি ?কোন সে ঘুর্ণি ঝড়ে লন্ড ভন্ড স্বপ্নের ভূমি?কথা কও, হে দুরন্ত দুর্বার শক্তি বল,গর্জে উঠ অসুরের বিরুদ্ধে বাহুবল।হে নবীণ, হে স্বপ্ন মোর, হে কল্লোল,তরী ভাসাও উত্তাল তরঙ্গের কলকল।নোঙ্গর কর দৃঢ় চেতা-অশান্ত গর্জন !তোমার চরণে লুটাবে পৃথিবীর অর্জন।------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************হে মাঝি ! কোন সে দূরে পথ হারিয়ে,ডাক দিয়ে যাও ব্যাথার সুরে ?মুক্তির ডাকে,কেউ আসে না -উদাস বনে বেড়ায় ঘুরে,মাতাল নেশায় পথ হারিয়ে ঘূর্ণি ঝড়ে নুইয়ে পড়ে।আলোহীন মশাল জ্বলে ডাকছো কারে পথের ধারে!শিকল বেড়ি ডান্ডা পায়ে পাই না খুঁজে আলোটারে।নাইরে সৈনিক ! নাইরে প্রেমিক এগিয়ে নেয় দেশটারে,চোরের খনি- ডাকাত রাজা করছে ধ্বংস রাজ্যটারে।মুক্তিযুদ্ধের চেতনারে করছে গ্রাস স্বৈরাচারে,নদীর জলে ডুবিয়ে দেয় কাউয়ার দল নৌকাটারে।হে মাঝি ! কোন সে দূরে পথ হারিয়ে,দেখছো তুমি মুক্তিটারে ?নিজ ঘরের কুকুর শেয়াল খাচ্ছে ধরে মুরগিটারে!ঘুমিয়ে আছে বজ্র কন্ঠ ডাক দিবার কেহ নাইরে।-----------------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************মানব পাপে জগত পুড়ে প্রখর রৌদ্র তাপে,জল শুন্য নদী নালা সূর্য গেছে ক্ষেপে!আয়রে মানব সত্য পথে নত শির হয়ে,ক্ষমা যদি করেন তিনি আসবে রহম ধেয়ে।সবুজ শ্যামল সোনার বাংল মরু ভূমির মত,ফেতনা ফ্যাসাদ ঝড় তুলেছে ধবংস যজ্ঞে তত।মানবেরা পথ হারায়ে অসুর ছায়া তল,রৌদ্র তাপে নিত্য পুড়ে আপন পাপের ফল।যেদিক তাকাই সেদিক দেখি তাগুদের চল,নেয়াম প্রভূ নিয়েছে তুলে ওরে পাপীর দল।আপন ভুলের ক্ষমা চাও ওই প্রভূর সানেরহম যেন করেন তিনি এই জগত পানে।--------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************ওরে খুলিস না তোরা পুস্পের ডানা,কীট পতঙ্গেরা নিবে চুষে মুধখানা।শুলে শুলে দিবে বিষ বিষম জ্বালা,গুপ্তধন লুকায়ে রাখিস বদ্ধ তালা।ওরে ,জ্বলিস না জীবনভর নরক আগুন!ঢেকে রাখিস উথরোল যৌবনের ফাগুন।যদি খুলে দিস দেহ তরী নিরন্তরওরা খেয়ে যাবে হিংস্র হতে হিংস্রতর।ওরে কার জন্য খুলিস ছতর ?তুই তো খনিজ সোনা পৃথিবীর অন্তর !তুই তো মহারাণী নিভৃত গৃহ কোণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************যে পর্দা নারীরে করছে নরের ফুল,সে গুপ্তধন খুলে তারা চলেছে ভুল।তারে স্বাধীনতা দেয়নি কভূ পরম ইশ্বর,যদিও সুরভী সুহাসিনী কামিনী নিরন্তর!অপরূপা কারুকার্যে সজ্জিত ধরণীতেনারীর ভূষণ- নরের দৃষ্টিতে-অথচ নারী বুঝেনি কত মর্যাদার আসনে,তারে রেখেছে ইশ্বর সোনা দানা গুপ্তধনে।যখন আগ্নেয়গিরি লাভার মত উর্ধ্ব শিরেখোলস ছুঁড়ে হয়েছে বাহির নগ্নতা জাহিরে!তখন শুধু রক্ত ক্ষরণের ইতিহাস,হিংস্র জন্তু জানোয়ারের পরিহাস!--------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাস্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুরতারিখ ২৬-০৪-২০২৪ ইং*****************************ওরা দিকে দিকে পর্দাহীনতায় হচ্ছে মগ্ন,ছুটছে নিলর্জ্জ বেহায়াপনায় জাহেলী লগ্ন।হে সভ্যতা,এখন শুধু অভ্যতার আনাগোনা,নগ্ন তরঙ্গেরা কেড়ে নিচ্ছে মুক্তির সম্ভাবনা।গুপ্ত অঙ্গেরা প্রকাশ্যে করছে উম্মাদনা,বিষাক্ত শুলেরা শুরু করছে দিনগোনা্রসালো ফুলগুলো বিপুল ফুটছে সংঘবদ্ধ !ঝর্নার স্রোত ধারাও হচ্ছে না অবরুদ্ধ !হে বেপর্দা, কোন অভিাসারে ছুটছো পৃথ্বী?যেখানে পর্দাশীলতা সন্মানের মূল ভিত্তি।সেখানে কেন অন্ধকার যুগের এত সাধন।বলো, কি করে জানাই রক্তিম অভিবাদন?-------------------------------------