Saturday, August 31, 2024

আজগুবি নয়

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আজগুবি নয়, আগুন জ্বলে সত্যিকারের কথা-

রাগ ক্রোধে লুট করে বঙ্গের অঙ্গে ব্যাথা।

ধবংস যজ্ঞের মত্ত চলে তাও জাননা বুঝি?

অসুর ছায়া, দোসর মায়া, হরেক রকমপূঁজি।

 

বিপ্লবের ওই রক্ত ধারা এখনো সতেজ তাজা,

স্বাধীনতার কাদা মাটি ভীষণ রোদে ভাজা।

আজগুবি নয়, চোর চাটুকার বঙ্গ পথে উড়ে,

সিঁধ কাটে ওই মুখে সাধু ঋতু চক্রের ঘুরে।

 

কে দিবে ওই ফিরিয়ে আমায় হিসাব খাতা ঘেঁটে,

কত সম্পদ লুটিয়ে নিল হায়েনা বানর চেটে!

কেউ জানে না অধিকার কি? কেউ জানে না কিছু

একই মতের না হলেই ছাড়ে না আমার পিছু।

 

আজগুবি নয়, পিতা-মাতা গভীর ঘুমে শুয়ে!

ভিন মতের হলেই পরে তারে দেয় যে নূঁয়ে—

---------------------------------------------

উত্থান

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে এ অন্তরে,

এখনো তুমি যা খুশি তাই করো একই সূত্র ধরে।

 

পরিবর্তনটা কোথায় ! তুমি কি বলতে পারো?

এখনো স্বাধীনতা পাইনি, আতঙ্ক কাটেনি কারো!

বিপ্লবের পরে যে স্বৈরাচার করেছি অবসান,

সে চরিত্রেই তোমারে দেখি নবরূপে উত্থান।

 

এখনো জোড় দখল হুমকি দমকি স্বাধীন বেশে,

বাক রুদ্ধ করি গেয়ে যাও আপন গান হরষে!

রাগ ক্রোধ আক্রোশে খেলা খেলছো কত ছলে,

অনল ঝড় তুফানে কত বুক ভাসাও অশ্রুজলে।

 

তোমার এই খেলা নাহি চাই- নাহি ভালবাসি-

সাম্যের গানে গানে জাগাও দুঃখী বঞ্চিতের হাসি।

অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে গাইব জয়গান,

তবে কেন নয় মুক্তির পথে নবরূপে- এ উত্থান?

----------------------------------------------------

Friday, August 30, 2024

তুমি বলেছিলে

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে-

গণতন্ত্র কষ্টে কাঁদবে না আর কোন কালে।

তুমি বলেছিলে- লিখবে না কভু বেদনার কবিতা,

রাখবে না জুলুম- অত্যাচার- দেশদ্রোহীর বক্রতা।

তুমি বলেছিলে- আমাকে দিবে বাক স্বাধীনতা,

রুদ্ধ হবে না কভূ আমার অধিকার কোন উগ্রতা।

তুমি বলেছিলে- বাগানের ফুল কুড়ে নিব সকলে

কেউ যাত্রা পারবেনা রুধিতে ঘুর্ণি ঝড়ের ধকলে।

তুমি বলেছিলে- দেশদ্রোহীরা হবে কলঙ্কের রক্ত-

যদি না সে লাল-সবুজকে স্বীকৃতি দেয় -এ চিত্ত !

তুমি বলেছিলে- গাইবে বিজয়ের গান একই সুরে,

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান তফাৎ রবে না- মা তরে।

তুমি বলেছিলে- সন্তান বাঁচবে বৈষম্যহীন দুধ ভাতে

জাতির সব সুখ-দুঃখ ঘুচাকে সত্য নিষ্ঠার ভিত্তিতে।

তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে- হবে সভ্য-

কভূ রচিবেনা হিংসা বিদ্বেষ রাগ ক্রোধের মহাকাব্য।

-----------------------------------------------------

 

কলঙ্ক হবে তোর

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

ওরে-যেভাবে উড়িছে মৌমাছিরা ডানা মেলে,

কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর শেষ বিকালে।

 

রক্তকে মুছে রক্ত দিয়ে যায় না লেখা ইতিহাস,

ইতিহাসের ঋণ শোধিলে ফুটিবে ফুল উল্লাস ।

ঋতু বদলে রক্ত জবা ঝরিছে নিমেষে-

অশুভ যুগবন্দী হাত নাড়িছে পুলক হরষে!

 

যে রক্ত ইতিহাসে পেয়েছে অমরতা নিরবধি,

সে আছে মৃত্যুঞ্জয়ীলোক,অধরা অসীম পরিধি।

ওরে-যেভাবে উড়িছে মৌমাছিরা ডানা মেলে,

কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর শেষ বিকালে।

 

এখনই সাপ বিচ্ছুরা পরস্পরকে দেয় দাগ,

হিংস্র নখে তেড়ে আসে চিল- দে মোর ভাগ।

---------------------------------------------

তৃষ্ণার উৎপাত

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

জানি না কিসে হবে এ প্রাণের পূর্ণ প্রাপ্তি,

আর কত প্রাপ্তির হিসাব কষে হবে পূর্ণ তৃপ্তি!

 

চারিদিকে প্রাপ্তি এবং তৃপ্তির অযূত সংঘাত !

অন্তর গহিনে তৃষ্ণা আর তৃষ্ণার উৎপাত।

আজব খেলার ছলে মানুষ ছুটিছে ক্যানভাসে.

রহস্যে ঘেরা জগতের প্রাণ অসভ্যতার উল্লাসে-

 

অপরের সৃজনে মানুষ বড় ক্ষিপ্ত- অতৃপ্ত-

যদিও নিজের ভিতরে শুন্য আর শুন্যতায় লিপ্ত!

 

এখন মানুষের মনুষ্যত্ত্ব বড় বেশী অসহায়

পথ ভুলে ছুটেছে  হিংস্র পশুত্ত্বের ভূমিকায়।

জীবন চর্চায় তৃষ্ণা আর তৃষ্ণার উৎপাত,

নম্রতা  ভদ্রতা, মানবতা সব যেন উৎখাত।

--------------------------------------

এখন আর কোন কিছুই

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

হৃদয়ের সীমান্ত তুমিই বন্ধ করেছো,অবহেলা,

পূর্ণি আলোয় খুলে দিয়েছিলাম রাত্রির জানালা।

 

যেখানে তরঙ্গের উথরোলে ছিলে তুমি,

সেখানে আজ শুধু তপ্ত অনলের ভূমি।

খুব করে বলেছিলাম, শুধু দূরেই গিয়েছো যেচে,

মূর্তির মত নির্বাক ছিলে- যদিও ছিলে কাছে।

 

এখন যে শুন্যতার কথা,না পাওয়ার ব্যাথা,

তা বুকে নিয়ে কেন অশ্রু ঝাড়াও অযথা?

যে সীমান্ত তুমি বন্ধ করেছো অবেলা-

তার পাশেই প্রেমের তরঙ্গ করছে খেলা।

 

এখন আর কোন কিছুই ছোঁয় না আমাকে-

শুধু দূর হতে চাই দেখি বিজয়ী তোমাকে।

-------------------------------------------

পাকড়াও করো

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

পাকড়াও করো এই হায়েনার ছানা !

এরা শান্ত নয়, হিংস্র পশুদের বংশখানা।

 

এদের বদ্ধ করো আঁধার কুটিরে চারিপাশ!

ভয়ানক ছোবল দিতে এসেছে, করো নাশ!

এরা রক্ত মাংস ছিড়ে খায়, এরা দশমন,

এরা দৈত্যের দাঁত,রাক্ষসের আক্রমণ !

 

পাকড়াও করো হায়েনার ছানা-এ সড়ক,

এরা অমঙ্গলের দূত! এরা ভীষণ মড়ক!

এরা একে একে গ্রাস করে বিপ্লবের রক্ত,

এরা কেড়ে নেয় প্রাণ, এদের দাঁত শক্ত।

 

এরা স্বাধীনতার অভিশাপ, এরা পাপ,

সমূলে করো ধ্বংস,করে ফেলো সাফ!

-----------------------------------------

মেধার ঝড়


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

মেধা বলে মেধাবীরে,শোন ভাই,

রক্ত ঝরিয়া আজ পেয়েছো ঠাঁই!

 

কেন উনানে পুড়িয়া তুমি হবে ছাই?

মেধা বলে মেধাবীরে, পরীক্ষা নাই।

 

হায় হায় মেধাবী, একি মেধার ঝড়!

তুমুল অগ্নিতে পুড়িছে সভ্যতার ঘর।

 

মেধা বলে মেধাবীরে তুই তো চঞ্চলতা,

নিজেকে করিয়া ভস্ম খুঁজে নে সফলতা।

-----------------------------------------


অসন্তোষ

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে-দিকে দিকে গর্জে উঠিছে অসন্তোষ,

এখনো থামেনি জনতার ক্রোধ-আক্রোশ!

 

দিকে দিকে দখল লুটতরাজ সন্মান হানি,

সকলেই অগ্নি মূর্তি ! গর্দান ধরে টানাটানি।

ভয়ে কম্পিত জনপদ !মারামারি হানাহানি,

ছিঃ ছিঃ এ কেমন ধারা !এ কেমন চাহনী ?

 

তাড়িয়েছি অশুভ! তবু কেন অলক্ষ্মী ঘরে!

দিকে দিকে অসুর অনলে মায়ের বুক পুড়ে।

ছন্দ ছাড়া কবিতা ক্রমেই রচিছে মহাকবি,

কাব্যের পাতায় অশ্রুজলে আঁকা ব্যদনার ছবি।

 

ওরে-দিকে দিকে উঠিছে বিপুল নিন্দার ঝড়!

সমুদ্রের ঢেউ উত্তাল!এখনো দেরী নোঙ্গর।

হে নির্বিক নাবীক জ্বালাও হে তরীর পাঞ্জেরী,

অথৈ জলে অসহায় যাত্রীরা যে মরি মরি !

 

এই  মায়ের বুকে এখনো কেন চক্ষে জল ?

এখনো কেন অবরুদ্ধ বাক,ওরে খুলে বল !

--------------------------------------------

 

 

সেবার ভ্রতে আসি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

যে সেবার ভ্রতে আসি দলবাজিরে করে পেশা,

সে  নহে গো সাধুজন, নহে গো সোনালী উষা।

 

সে ছদ্মবেশী গুনীজন, কুটিল অন্তরে আসি,

চাটুক নীতিরে করে পেশা রাজনীতিতে গা ভাসি।

যে কাজ ছিল সেবার ভ্রতে সরল প্রীতি ভরে,

সে কাজে নাহি গো একাগ্রতা বহুদিন ধরে!

 

সে এখন তর্জনে গর্জনে ভাষণে হিংস্র পশুর ভূষণ!

সে আর নাহি গো মহৎ- কি করে করি প্রিয়সম্ভাষণ?

ওরে দূর করো আত্মভেদ বিপদ- অঙ্কুর,

হীনতা- ক্ষীনতা- উগ্রতায় নাহি যেন শুনি সুর।

 

মহৎ পেশা কেন হবে ঘৃনীত- উপেক্ষীত-লাঞ্চিত?

তোমার নৈতিকতাই তোমারে করিছে অপমানিত।

-----------------------------------------------

Thursday, August 29, 2024

মহারাজ

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে-অন্ধ বধির এসে বলে ভূমি সমতল,

বিষ্ময়ে সজ্জিত বঙ্গের- তরু- লতা- ফল!

 

রঙহীন তুলিতে মায়ের বুকে করে কারুকাজ,

জুলুম অত্যাচারী স্বৈরাচার রাজ্যের মহারাজ।

 

চাটুকার চেটে চলে নাহি উঁচু নিচু,

ন্যায় বিচার গণতন্ত্র নাহি বুঝে কিছু!

 

স্বাধীনতা বলে এখন বাকবাকুম পায়রা,

জোড় যার মুল্লুক তার- রাজ্য নীতির ধারা।

--------------------------------------

প্রেমের দরিয়া

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

তোমার রূপ লাবণ্যে পুড়ে অঙ্গার হয়নি,

হৃদয়ের জন্যে তোমারে চেয়েছি ধরণী!

আমি কাঁদিনা, কাঁদে বরং এ হৃদয়,

তোমারে বন্ধী রেখেছি এ প্রাণে হায়!

পবিত্র জলে স্নান করে শুদ্ধ হবো বলে,

প্রেমের দরিয়া ছেড়েছি তরী কল্লোলে-

দু’হৃদয়ের যুগল বন্ধনে যুগল উল্লাসে

এ পৃথিবীকে জানাবো প্রণয়ের হরষে।

-----------------------------------------------

প্রেম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

হৃদয়ের স্পন্দনে স্পন্দনে রেখেছিলাম,

এক স্বর্গিয় অনুভূতির অসীম প্রেম।

 

অধরার পিছু ছুটতে ছুটতে সব হারালাম,

তবু নোঙ্গর করিল না তরী-এই ধরাধাম।

 

শুধু ভেবেছিলাম এ হৃদয়ের উর্বর ভূমি

সে তুমি ! শুধু তুমি! শুধু তুমি !

-------------------------------------------------

সে তুমিই যন্ত্রনা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

তোমাতেই দেখেছিলাম প্রেমের সম্ভাবনা,

কি অনুপমা ছিলে তুমি! সে তুমিই যন্ত্রনা।

 

ফুটেও চুপসে গেছো হে সুহাসিনী- সুদর্শনা,

ঝরা ফুল কি পেরেছে শুধিতে লেনা-দেনা?

-------------------------------------------

 

তুমি হারা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

প্রেম ধরা পড়িয়াছে এ হৃদয়ের স্পন্দনে,

শুধু অধরা তুমি! সুদূরের কোন প্রাঙ্গনে।

 

তুমি নেই তবু চঞ্চলি উঠে হৃদ-কম্পনে,

বসতখানি তোমার পিঞ্জের নিভৃত কোণে।

 

কি অনুভূতি শিরে শিরে দেয় সাড়া!

প্রণয়ের  উৎসবে তবু যে তুমি হারা।

-------------------------------------

যদি বিবেক হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

যদি বিবেক হয় ভাষাহীন -অসুর হৃদয়!

তার সাথে হবে না কভূ সত্যের পরিচয়।

 

কোন অন্ধের পূঁজারী হয়ে নরকলোকে,

সে তাল লয় সুর দেয় স্বর্গিয় ভূ-লোকে।

তার পবিত্র আত্মা চলে গেছে দূর-বহুদূরে

সে স্বার্থের মিছিলে লুকে থাকে রূপ ধরে।

 

অগ্নির লেলিহান শিখা জ্বলে দেয় এ বুকে,

সরল আত্মারা বুঝে না - সে যে কৌতুকে।

যারে বিবেক বলি, যারে বলি আলো,

সে আনিছে ডেকে শুব্রতার ভীতর কালো!!

 

এ বুকে যেন ছদ্মবেশে মীরজাফরের মেলা,

পর্দার আড়ালে খেলে যাচ্ছে ধ্বংসের খেলা।

--------------------------------------------

 

ভ্রান্ত অভিসার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৮-২০২৪ ইং

*********************************

ভ্রান্ত অভিসারে ছুটেছো কোন পথপানে?

কার মন্ত্রে ! কি বিপদ সম্মুখে কে জানে !

 

ওরে,এখন যা মনে হয় চিরজীবনের সুখ,

সে তো এক দুষ্টের ডাক ক্ষণিক হাসিমুখ।

কত ষড়জাল- কত স্বার্থ্- কত সুপ্ত গান,

যা তুমি দেখো নাই কভূ শিহরিয়া প্রাণ।

 

হুজুগ আবেগে ছড়িয়াছো বিদ্যুৎ আলো,

এখন অন্ধকারে বসি জগৎ রে বল কালো!

কি নিবিড়তিমির নিশা, অসীম কান্তার!

চারিদিকে হিংস্র হায়েনার বজ্র হুঙ্কার--

 

কাহারে ডাকিয়া বল বিষাদে ভরা -এ জীবন,

এক ভ্রান্ত অভিসারে তুমি যে করিছো ভ্রমণ?

--------------------------------------------

Wednesday, August 28, 2024

অশুভ বলিতেছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

বিড়ালের কাঁধে ইদুর করিতেছে ভ্রমণ,

সাপের বচনে ব্যাঙ করিতেছে রচন!!

 

সাধু তলহীন ঝুঁড়িতে খোঁজিতেছে সোনা,

চোর- দুস্যু- ডাকাত শুধিতেছে লেনা-দেনা।

 

সুন্দুরবনে বাঘ সিংহের নির্ঘূম সাধনা,

হরিণের বুকে উঠিতেছে ব্যাকুল-ব্যাদনা।

 

শান্তিরে ভুলিয়া দুঃখ যাইতেছি খুঁজিয়া,

অশুভ বলিতেছে স্বাগতম দুয়ারে আসিয়া।

---------------------------------------------------