Sunday, July 13, 2025

জনতার যুদ্ধ

 জনতার যুদ্ধ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ১৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

মানবতা বিপন্ন আজ;চৌরিদিকে মবতন্ত্র- ভয়তন্ত্র!

শাসকেরা প্রত্যহ গর্জে উঠেছে মুক্ত স্বাধীন স্বৈরতন্ত্র।

 

অপমৃত্যুরা হয়েছে সঙ্গী; মবতন্ত্রের নিয়ত আক্রমণ,

পথে পথে রক্তের আলপনা;ভয়ঙ্কর দৃষ্টের উদযাপন।

মানব সভ্যতাকে গ্রাসিয়াছে মবতন্ত্রের হিংস্র পরোয়ানা,
জল্লাদেরা বুকে চেপে বসে আছে-নিরহ জনতার অস্তানা।

 

বদলায়নি, একটুকু বদলায়নি চাঁদাবাজদের ক্ষুধিত প্রাণ,

জাতির সম্মুখে আজ নব্য ফ্যাসিবাদ মববাদ দেশদ্রোহী গান।

মসনদের কান্ডারী নিশ্চুপ! দিকে দিকে রক্তে লাল পথ,

নব্য শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত বিপ্লবের দীপ্ত শপথ।

 

প্রতিবাদীর প্রতিবাদ স্তব্দ! প্রত্যেকে নির্বাক বঙ্গ সীমানায়,

বিবেকের চোখ অন্ধ বধির অপ্রতিরোধ্য একান্ত নিরালায়।

সমাজের দর্পণগুলো থর থর কম্পণে ফ্যাসিবাদের গর্জ্ন,

লাল মিয়া পালিয়েছে, কালা মিয়া পূরণ করেছে শুন্যস্থান।

 

বিপুল যন্ত্রনা বুকে নিয়ে এবার যদি হয় যুদ্ধের ঘোষণা,

সে যুদ্ধ হবে জনতার যুদ্ধ, আজই শুরু করো দিন গোনা।

মুক্তিযুদ্ধের লাল প্রতিবিম্ব জাতির বিজয়ী পতাকা,

আসন্ন দিনে আসে যদি ক্ষিপ্ত দিন ছাড়তে হবে এলাকা।

 

--------------------------------------------------

 


এ কোন সভ্যতার শোভা?

এ কোন সভ্যতার শোভা?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ১৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

সভ্যতার মাঝে এ কোন অসভ্যতা ডাকিলে তুমি!

বিশ্ব বলিছে এখন জাহেলী যুগের তন্ত্রে এ বঙ্গ ভূমি!

 

চারিদিকে মানুষ দেখল অপলক দৃষ্টি স্পন্দিত প্রাণ,

একটি যুবকের গগণ বিদারী চিৎকার -অশ্রুবান!

কেউ শুনল না, কেউ দেখল না কঠিন পাথরের বর্বরতা,

রক্তে রক্তে রঞ্জিত হল পীছ ঢালা রাজপথ তবু মৌনতা,

 

ধীরে ধীরে লুটিয়ে গেল যুবকের শক্তি বল চিরবধি,

বাংলার আকাশ বাতাসে রচিত হল মানবতার সমাধি।

এতো পৈশাচিক নারকিয় বর্বরতা এমন বর্ণে এমন গন্ধে,

বাংলার বুকে কেউ দেখেনি এমন গানে এমন ছন্দে!

 

কি অমানবিক রূপের লীলায় জাগালে হৃদয়পুর !

এ পৃথিবী কাঁদলো তুমি কাঁদলে না ব্যাদনা বিধুর ।

কঠিন পাথরের আঘাতে আঘাতে রক্তের তরঙ্গে ভাসালে,

একটি মানুষের দেহ তরী! কঠিন যন্ত্রণাময় মৃত্যুর আড়ালে।

 

এ কোন সভ্যতার শোভা, এ কোন শাসকের বিচারিক এজলাস!

এ কোন দৈত্যদানবের জাহেলী যুগের নিষ্ঠুর বর্বরতা পরিহাস?

-------------------------------------------------

 


Thursday, July 10, 2025

অভিশপ্ত সংস্কৃতি

 

অভিশপ্ত সংস্কৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১০-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির ভয়ঙ্কর পরোয়ানা!
বাঙালির মৌলিক সূত্রকে গ্রাসিয়াছে শকুনের ছানা।
 
সমুদ্রের সলিল রয়েছে পড়ে,শুধু তরঙ্গ নাই,
থমকে গেছে নদীর স্রোত,দিগন্ত রেখা নাহি পাই।
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির দুরন্ত উম্মাদনা,
লাল সবুজের ভাঁজে ভাঁজে বেজে উঠে সর্বক্ষণা।
 
সেই বাঁশির সুর,সেই স্বর ধ্বনি আজ যেন দুরাশা,
দিকে দিকে প্রতাশার চিত্রে দেখি নির্মম হতাশা!
শিষ্টাচার -নম্রতা –ভদ্রতা জনে জনে উদ্র উশৃঙ্খল,
আজ যেন অভিশপ্ত সংস্কৃতি ভেঙ্গেছে জাতির শৃঙ্খল।
 
ধোকা মুনাফিকের সংস্কৃতি বিপ্লবের বিপ্লবীর মাঝে,
আজ যেন বিশ্বাস ঘাতকে আঁকা মীরজাফরের সাজে।
এমন চিত্র শিল্পী জাতি চাইনি মুক্ত স্বাধীন আকাশে,
জাতি চেয়েছিল সত্যিকার মুক্তির সূর্য্ অসূর বিনাশে!
 
যে বৈষম্যকে প্রত্যাখান করেছি -তাই দেখছি পলে পলে,
সেই অভিশপ্ত সংস্কৃতি আবার এসেছে ফিরে বঙ্গের তলে।
কোথায় বিবেক! কোথায় নব ধারা!কোথায় শুভ্র হৃদয়?
সেই পুরানো ব্যাধি আজো দেখি বিপ্লবীর অস্থিমজ্জাময়।
 
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির ভয়ঙ্কর পরোয়ানা!
বাঙালির মৌলিক সূত্রকে গ্রাসিয়াছে শকুনের ছানা।
 
----------------------------------------------
 

 

Wednesday, July 9, 2025

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে

 

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৯-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে ঋতু বদলের প্রাক্কালে,

সে এখন উঁকি মারে গর্তের মুখে এসে প্রতি সকালে।

 

কুটকুট করে কাটতে চায় উর্ব্র ভূমির ফুল -ফসল -ধান,

কিন্তু সে বুঝে না এ জোয়ার তার মৃত্যুকে করে উদ্ভোধন।

সম্মুখে ভয়ঙ্কর ফাঁদ! বিষাক্ত সাপের বিষ দাঁত,

কিন্তু বোকা ইঁদুর উল্লাসে নাচে নৃত্যের অভিজাত!

 

এ যে নিছক ভন্ডামী, বোকামি পতনের উল্লাস,

পরাজয়ের দিকে লাগামহীন ছুটে চলা দুরন্ত অভিলাষ!!

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে চেতনাবিহীন উম্মত্ত অধীর,

কি এক চঞ্চল পুলকরাশি শরীরের মর্মে লাগে অস্থির !

 

ইঁদুর বুঝে না ক্ষণিক জোয়ার আসিয়া দিয়েছে ধরা,

এ আনন্দ নহে গো চির আনন্দ আসন্ন দিনের বসুন্ধরা।

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে নব যৌবনের রাগে

এ দাঁত ভেঙে যাবে একদিন গর্জ্ন তুলিবার আগে।

 

হে ইঁদুর বিষদাঁত দমন করে রেখো ঐক্যের বিপুল তানে,

আজকের বিষদাঁত তোমাকেই দংশন করিবে আসন্ন দিনে।

------------------------------------------------




সমাজের ভূমিটা

 

সমাজের ভূমিটা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৯-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

এইভাবে চলতে থাকলে আসন্ন দিনে দেখবে তুমি,

আগাছা গন্ড মুর্খ্ নির্বোধে ভরেগেছে সমাজের ভূমি!

 

যদি এ সংস্কৃতি বদলাতে না পারো জ্ঞানী গুনিজন,

বিচারহীনতার অগ্রাসে পদধূলিত হবে তুমি সর্বক্ষণ!

এখনি শুরু হয়েগেছে মববাদ, স্বৈরবাদ,ফ্যাসিবাদ,

কান্ডারী গর্জনে তর্জনে করেছে মীরজাফরের চাষাবাদ।

 

দুষ্টের সবল বাহু রাঙা চোখ টগবগিয়ে উঠেছে চারিদিক,

দেশদ্রোহীদের তন্ত্রে মন্ত্রে হারিয়েছে মুক্তির দিশা মৌলিক।

সবুজের বুকে রক্তে আঁকা মানচিত্র চেপে ধরেছে জল্লাদ,

জলে –স্থলে বন- জঙ্গলে লাশ আর লাশের সংবাদ!!

 

এই বিচারহীনতার দৃশ্য জাহেলী যুগের লেশমাত্র ভাগ,

কে ওরা ক্ষমতার দৃশ্যপটে কল্লা ধরেছে রাগ-অনুরাগ?

সমাজের ভূমিটা অসূরের তপ্ত অনলে পুড়েগেছে আজ,

বিভক্তি ঢুকেগেছে মত পদ আদর্শের নোংরা কারুকাজ।

 

কারা এই সাম্য ঐক্য সম্প্রীতি বিনষ্টকারী ?

এইভাবে চলতে থাকলে তুমি মসনদ হারাবে হে কান্ডারী।

বিচারক নয় তবু বিচারক গুন্ডা- মাস্তান- প্রতারক,

কি করে আশা করো মুক্তি এই সমাজের ভূ-লোক?

----------------------------------------------

 

Tuesday, July 8, 2025

জনতার ক্যামেরা

 

জনতার ক্যামেরা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৮-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

দিকে দিকে জনতার ক্যামেরা ওঁত পেতে আছে,

অডিও ভিডিও ছন্দ মিলে মিলে ইতিহাস রচিছে।

 

জনতার ক্যামেরা পথ ঘাটে শহর গঞ্জে বিনিন্দ্র প্রহরী,

তোমার সুর গান ছবি রের্কড করিছে একে একে ধরি!

এই রাঙা চোখ গর্জ্ন তর্জ্ন বাহু বল ফ্যাসিবাদ,

সন্ত্রাসী দখল চাঁদাবাজি মব তন্ত্রের যত কষাঘাত।

 

জনতার ক্যামেরায় তুমি সজ্জিত আছো উদ্দাম যৌবনে,

কোথায় পালাবে হে! আজকের তুমি আসন্ন দিনে?

মিথ্যা ছলনার বিপ্লবে তুমি দিয়েছো নবীন রক্তিমা,

আসেনি ফিরে অধিকার,এখনো অধরা মুক্তির সীমা।

 

জনতার ক্যামেরায় দেখেছি -নবীন এক ভয়ঙ্কর হাঙ্গর,

যে কিনা গ্রাস করিতে চায় পদ্মা- মেঘনা- যমুনার চর !

মুক্তির ছবিতে তুমি খলনায়ক ! বঙ্গ জনতার ঘৃণা!

এই বিপ্লবের বিশ্বাস ঘাতক! মীরজাফরের নব সূচনা।

 

দিকে দিকে জনতার ক্যামেরা তুলিছে আজকের ছবি,

আসন্ন দিনের পদার্য়্  উঠবেই জেগে হে বিপ্লবী কবি।

তুমি হয়তো নায়ক ! নয়তো খলনায়ক!

জনতার ক্যামেরা আছে পিছু -সর্বাত্মক।

-------------------------------------------------

 

 

মারুফের চিৎকার

 

মারুফের চিৎকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৬-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

আমাকে বাঁচাও -মেডিকেল নাও - এক্সিডেন্ট করেছি ভাই,

মানুষ দেখলো,মানুষ শুননো তবু কাছে কেউ যায় নাই !

ওরে তোরা কি শুনেছিস মারুফের চিকারখানি?

তার কণ্ঠে বেজেছিল ব্যাদনাতুর মৃত্যুর বজ্রধ্বনি!

 

মারুফের চিকারে কম্পিত হলো পথ ঘাট সমীরণ,

তবু মানুষের প্রাণ জাগেনি মানবতার ডাকে মৃত্যুক্ষণ।

রক্তমাখা শরীরে নিথর দেহ তব চোখের অপলক দৃষ্টি,

মানুষ বুঝেনি, মানবতা বুঝেনি মারুফের অশ্রুবারি কৃষ্টি।

 

পৃথিবী কতটা অমানবিক কতটা নিষ্ঠুর তাহা কি জানো?

কেউ বুঝনি শরীরের ভাঁজে ভাঁজে কতটা যন্ত্রনা বিছানো।

মারুফ আর আসবে না! আর ডাকবে না চিৎকারে চিকারে,

সে অভিমানে চলে গেছে রক্তমাখা শরীরে দূরে- বহুদূরে!

 

তবু বলে যায়নি এই পৃথিবী বড় নিষ্ঠূর, বড় নির্দ্য়,

রক্তে রক্তে লিখেগেছে মানবতার কবিতা মৃত্যুসময়।

রক্তে মাখা মারুফের নিথর দেহ অলক দৃষ্টি!

ধরনীর ভাঁজে ভাঁজে করেগেছে শুন্যতার সৃষ্টি।

 

হে মারুফ! তুমি ভালথেকো অনন্তের ঠিকানায় অফুরান,

দুইহাত তুলে এই ফরিয়াদটুকু করি আল্লাহ মেহেরবান।

-------------------------------------------

 

 

Monday, June 30, 2025

তুমি করলে বৈধ

 

তুমি করলে বৈধ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
তুমি করলে বৈধ ! অন্যে করলে অবৈধ-মন্দ,
ক্ষমতার আড়ালে তুমি এক বৈষম্যকারী ছন্দ।
 
যা করছো যা দেখছি এ নহে গো বিপ্লবের মন্ত্র,
এ এক মুনাফিক চরিত্রে রচিত ফ্যাসিবাদের তন্ত্র।
রাঙা চোখের হুমকি দুমকি মবতন্ত্রের পরোয়ানা,
আজ যেন করেছে বৈধ স্বাধীন ভূমির সামীয়ানা।
 
অন্যে করলে অশুভ ! তুমি করলে শুভ বসুন্ধরা,
এ কোন ফরমান করলে জারি অনলে পোড়া?
আজ গণতন্ত্রের হাতে পায়ে ডান্ডা বেড়ি- কত কি,
বদলাতে এসে তুমি নিজেই নিজেকে দিয়েছো ফাঁকি!
 
এ ফন্দি! এ সন্ধি! লাগামহীন অশ্বের মত ছুটিছে,
এর দিগন্ত কোথায়? কে জানে? কোথায় হারিয়েছে ?
সবকিছু তুমি করলে বৈধ! অন্য করলে অবৈধ পথ,
 মীরজাফরী তন্ত্র মন্ত্র ধূলিসাৎ হবে মৃত্যুর জগৎ।
 
যতটুকু বর্তমান, যতটুকু দেখছি, এ এক নব্য ফ্যাসিবাদ,
তুমি করলেও অবৈধ! অন্যে করলেও একই মতবাদ।
আজ কেন  বিচারিক এজলাসে এতো বৈষম্য ধারা!
আজ নয় কাল প্রকৃতির আদালতে পড়বেই ধরা।
------------------------------------------
 

শান্তির কান্ডারী

 
শান্তির কান্ডারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
সামাজিক অস্থিরতা চৌদিকে ব্যাকুল উচ্ছাসভরে,
মানব সভ্যতাকে গ্রাসিয়াছে হিংসার তোলোয়ারে।
কোথাও শান্তির কবিতা নেই ছন্দের সুন্দর গতি,
দিকে দিকে পাষাণ হৃদয় টুটি ধরিছে চেপে অতি!
 
কি এক ভয়ানক সামাজিক অস্থিরতা!
প্রাণে প্রাণে ভয় আতঙ্কের তীব্র ব্যাকুলতা।
আগুনের শিকল বেড়ি বাঁধা জনতার চঞ্চল চরণে,
কিছু বললেই ক্ষতি আর ক্ষতি শাসকের দুঃশাসনে।
 
শান্তির পদকে অশান্তির মুকুট পরিয়াছে কান্ডারী,
সাধুতার পোষাকে অসাধু প্রেমে যাইতেছে মত্ত করি।
কি এক মীরজাফরের খেলা চলিতেছে সংগোপনে,
পরাজিত শক্তিরে আনিতেছে ডাকিয়া সিংহাসনে।
 
ধর্ষিত নারী -লুণ্ঠিত স্বাধীনতা- গণতন্ত্রের মতবাদ,
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ-নব্যধারা করিতেছে চাষাবাদ।
বিপ্লবের বিপ্লবী হারিয়েছে পথ বৈষম্যের তন্ত্র-মন্ত্র,
নিত্য শপথ ভাঙ্গিছে শুভ শক্তি নত শির- মবতন্ত্র!
 
কান্ডারী নিশ্চুপ! ঠিক যেন পশু-বিহঙ্গ কীটপতঙ্গ,
বিষাক্ত শূলে শূলে রক্ত চুষিছে স্বাধীনতার অঙ্গ।
বিপ্লবীর বিপ্লব এখন বিবর্ণ্ ফ্যাসিবাদের নব্য ধারা !
শুধু মসনদের হৈ চৈ দেখি চেতনাবিহীন অদ্ভুদ ধরা।
 
দিকে দিকে সামাজিক অস্থিরতা বুদবুদ সম পাষাণ,
অথচ শান্তির কান্ডারী নিশ্চুপ জগ-ব্যাপ্ত সমাধিসমান!
-------------------------------------------
 

ক্ষমতার পদতলে

 

ক্ষমতার পদতলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*******************

রন্ধে রন্ধে এখন শুধু উষর বালুকাধূসর!

অস্থির রূপ ধরিয়া উড়িতেছে বঙ্গ প্রান্তর।

 

নাহি কোন সাম্য সম্প্রিতি,নাহি কোন ঐক্যের গান,

নাহি কোন দেশপ্রেম, নাহি কোন কোমল প্রাণ।

চৌদিকে দাউ দাউ জ্বলিতেছে প্রতিশোধের বহ্নিবান,

শত্রুরা আঁধার মুকুট পরিয়া তুলিতেছে বজ্র-তুফান!

 

বজ্র কণ্ঠে বিপ্লবী মহা রাজপথে মবতন্ত্র ডাকিছে,

নব বন্দোবস্তের আলোকে বঙ্গ পতাকা পুড়িছে।

এমন সমাজ কেউ আগে দেখেনি রক্তে রঞ্জিত,

শিষ্টাচারের দুভির্ক্ষে নম্রতা- ভদ্রতা-এখন লজ্জিত!

 

এ কোন সমাজের উদ্ভাস শুরু হলো নব বিপ্লবে?

বিপ্লবী কেন হারালো পথ,কোন অসূর শক্তির উদ্ভবে?

কোথায় সেই বৈষম্যেহীন জগ-মাতানো সংগীত তান,

এখনো বৈষম্যের হুলিয়া চলে গোলা বারুদ-মেশিনগান।

 

এখনো অপমান লাঞ্চিত হয় সমাজের জ্ঞানী গুনি জন,

এখনো ভিন মত পথ অবরুদ্ধ হয় মবতন্ত্রের গর্জ্ন-তর্জ্ন!

এখনো ন্যায়বিচার পিষ্ট হয় ক্ষমতার পদতলে নিয়ত,

সেই বিপ্লবীরা কোথায়, অযূত জিজ্ঞাসা এখন সতত ?

 

-------------------------------------------------

নিঁপুন সৌন্দর্য্

 

নিঁপুন সৌন্দর্য্

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

শহর গঞ্জ গ্রামে শুনেছি গগণবিদারী আর্তনাদ!

দেখেছি নারীর নগ্ন দেহে কতটা নিষ্ঠুর কষাঘাত!

 

নিজের ঘরেও সম্ভ্রম হারা রক্তের ক্ষত চিহ্ন উচ্ছল,

মানুষরূপী পশু হায়েনা ঝাপটে ধরেছে যুবতীর ফুল!

এখন জাহেলীর দৃশ্য স্বাধীন ভূমিতে হিংস্র ব্যাকুল,

অনেকটা উশৃঙ্খল! অনেকটা অগ্নি শিখার দাবানল!

 

শাসকের মসনদ আজ অন্ধ বিকল নির্বোধ অচল!

দন্ডহীন কান্ডারী এর আগে কেউ দেখেনি বঙ্গ তল।

ওদের উম্মাদনা মাতলামি কি উচ্ছল !

ক্ষমতার তরঙ্গ যেন হাঙ্গরের সন্ধানে ব্যাকুল জল।

 

পশুর পশুত্তে নারীর কোমাল দেহ ক্ষত বিক্ষত বিষাক্ত,

নররূপী শাসকের শক্তি খামছে ধরেছে সতিত্বের রক্ত!

নারীর অশ্রুজল বয়ে চলেছে সমুদ্রের সীমানা পেরিয়ে,

ধর্ষকেরা লাফাচ্ছে তবু নিশ্চুপ শাসকের বিবেক বিষ্ময়ে!!

 

বিষ্ময়কর জুলুম অত্যাচারে স্বাধীনতা গ্রাসিত হচ্ছে আজ,

দিগন্তব্যাপী রাগ ক্রোধ হিংসা প্রতিশোধের উগ্র কারুকাজ।

শান্তির ভিতরে অশান্তির ঝড়ো হাওয়া তপ্ত অনল,

নারীর পবিত্রতাকে অপবিত্র করেছে শাসকের দুষ্টবল।

 

এমন বিপ্লব চায়নি, এমন স্বাধীনতা চায়নি আলোহীন-স্বপ্নহীন,

প্রাণে প্রাণে বিপুল অশান্তির প্রলয়,জুলুম অত্যাচার নিন্দ্রাহীন।

পৃথিবীর নিঁপুন সৌন্দর্য্ নারী আর তারেই করেছে অপমান,

অথচ তুমি দেখনি কতটা পশুত্বে ভরা তোমার বিপ্লবী সন্তান।

---------------------------------------------------