Thursday, August 28, 2025

নেতা আজ ছন্ন ছাড়া

 

নেতা আজ ছন্ন ছাড়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

জনতার নেতা আজ ছন্ন ছাড়া, সে তো জানে না,
অস্থি মজ্জায় লুকায় ফ্যাসিবাদের তন্ত্র মন্ত্র কত না।
অধিকার স্বাধীনতা মরিয়া কাঁদে, কাঁদে মাতৃ তরে,
অতুল্য বৈষম্যের দাবানলে পুড়ে তাই অশ্রু ঝরে।

 

কুচিত অশ্রাব্য মুখের ভাষা তবু মিটেনা ক্ষুধা,
এক অশান্ত এই পৃথিবীর বায়ু মাটি পাত্র-সুধা।
জনতার নেতা গ্রাসিয়াছে স্বপ্নীল সকল সাধ,
স্পন্দিত অন্তরে আসে মৃত্যু ভয়ঙ্কর দূত।

 

নেতা দেখিলেই যেন সভ্যতার সব স্নায়ূ ছিয়ে যায়,
তীব্র হিংস্র পশুত্তের থাবা পড়ে নিরহ জনতায়।
নেতার মাঝে নেই নেতৃত্ত্ব! তাই এতো সরব শুন্যতা,
গুম-হত্যা-চাঁদাবাজি চলে অহরহ ভিন্নতা।

 

কথা ছিল স্বাধীনতা অক্ষুন্ন রাখবে মাতৃকার দুলাল,
আজ মীরজাফরী চরিত্রে জেগেছে দেশদ্রোহী দালাল।
জনতার নেতা আজ ছন্ন ছাড়া মাতৃকার রক্ত ব্যাথা,
অস্থি মজ্জায় দুর্ণীতির ছায়া দাগ ফেলে সেথা।

-------------------------------------------

লোকে বলে

 লোকে বলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
লোকে বলে তুমি মানুষের ক্ষতবিক্ষত এ ধরণী,
সর্বদা করে যাও জুলুম, অত্যাচার চোখ রাঙানি।
যদি নম্র ভদ্র হতে অঝোরে ঝরতো অশ্রুজল,
সমাজের কষ্ট কতখানি বুঝতে তুমি অন্তরতল।

লোকে বলে তুমি চাঁদাবাজ, সন্ত্রাসী ঘুঁটিবাজ,
হিংস্র উগ্র পাগল ছাগল উঠে রব এই সমাজ।
বয়কট বয়কট শ্লোগান তুলেছে নির্যাতিত জন,
লোকে বলে তুমি অহংকারী, আত্মার লোভী শাসন।

লোকে বলে তুমি দাম্ভিক, রক্তচোখে দাও উঁকি,
অত্যাচারী নেতা তুমি, বিভক্তি করো সমাজে ঢুকি।
বিচারক নও, তবু বিচার করো স্বৈরশাসকের মতো,
অবিরত ভয় দেখাও গুন্ডা-পান্ডা নিয়ে চির সতত।

জনগণের রক্ত চুষে গড়ো নিজের সিংহাসন,
ফ্যাসিস্ট পথে চলো তুমি শত ছলনার আয়োজন।
লোকে বলে তুমি চাঁদাবাজ, সন্ত্রাসের ঘুঁটি,
হিংস্র -উগ্র -পাগল-ছাগল বর্ণে সর্বনাশা জুটি।

লোকে বলে তুমি দখলবাজ, পশুত্তে ভরা নোংরা প্রাণ,
অন্তরে হিংসা-প্রতিহিংসায় কালো শক্তির শয়তান।
বয়কট বয়কট শ্লোগান উঠেছে বিপুল উৎসবে ময়দান,
লোকে বলে তুমি সমাজ ধ্বংকারী, ফ্যাসিবাদী ফরমান।

--------------------------------------------


Wednesday, August 27, 2025

শুধু ব্যথাময়

 শুধু ব্যথাময়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
সেই সংস্কৃতি, সেই বন্ধন, আজ যেন শুধু স্মৃতি,
স্বদেশ আছে, নাই শুধু মনুষ্যত্বের আচার-নীতি।
প্রেমের তাগিদ নেই হৃদয় হতে হৃদয়ের স্পন্দনে,
আজ দূর থেকে দূরে ছুটেছে পরিচিত-প্রিয়জনে।

ক্ষমতা চাই, অর্থ চাই; এই যুদ্ধে প্রাণ ক্ষয় অফুরান,
কি এক আজব বিপ্লবে মেথেছে সভ্যতা রক্তবান।
ঘরে ঘরে সংঘাত, নব নব উগ্র অভিযান,
বিপুল শূন্যতায় বাঙালি সংস্কৃতি নাড়ী-ছেঁড়া টান।

লোভ-লালসা নিয়েছে পৃথিবীর কল্লোল,
সমাজে, রাষ্ট্রে, দ্বন্দ্বে বয়ে গেছে রক্তের উথরোল।
আজ সেই বাঙালির সংস্কৃতি, ঠাসা অন্ধকার ঘরে,
শূন্যতার রাজ্যে, জাতির মনুষ্যত্ব মৃত্যু দুয়ারে।

হে তারুণ্য, ফিরে এসো, স্বাধীন মাতৃকার প্রাণধারা,
কালো শক্তির পদচিহ্নে নয় পথহারা-সাহারা।
বীর যোদ্ধার রক্ত-মাংসে জাগো হে নব পরিচয়ে,
বল হে তুমি স্বাধীন, বল হে তুমি ধন্য পতাকা নিয়ে।

বিপুল সংঘাতে বাঙালি সংস্কৃতি, রক্তক্ষয়ী, যুদ্ধময়,
সেই সংস্কৃতি, সেই বন্ধন, আজ যেন শুধু ব্যথাময়।
আপনারে ক্ষয় করছে এই জাতি ধরণী,
স্বদেশ আছে, নাই শুধু সুরের অতুল্য বীণামাণি।
--------------------------------------------

মুখের ভাষা বিধ্বস্ত হলে

 মুখের ভাষা বিধ্বস্ত হলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
মুখের ভাষা বিধ্বস্ত হলে,মানুষ আর থাকে কি করি?
অশ্লিল গালাগালি অশ্রাব্য ধ্বনি মানুষেরা আজ ধরি।
উলঙ্গ মুখের ভাষা ছন্দহীন ছুটেছে ঈর্ষার উথরোলে,
কি আজব সংস্কৃতি মানুষেরে গ্রাসিয়াছে এই বঙ্গ তলে!

স্বর বর্ণ্ -ব্যাঞ্জণ বর্ণ্ -খসে গেছে শব্দমালা হতে আজ,
যদিও মুক্তি ‍মুক্তি বলে সকলেই আর্তনাদ করি বেলাজ!
সভ্যতার জাহাজ কি ভাসবে এই নোংরা পচা জলে?
ভাষাগুলো এলোমেলো হয়েগেছে রক্ত চুক্ষ বাহু বলে।

এ কোন সংস্কৃতি এলো ভাই বাঙালির চিন্তা ও মননে?
মানব সভ্যতা অনেক দূর! নম্রতা ভদ্রতা নেই স্পন্দনে!
মুখের ভাষা বিধ্বস্ত হলে পশু আর পশুত্তে তফাৎকোথায়?
চারপাশে আঘাতের রক্ত লীলা রক্ত পুঁজে মানুষেরে পচায়!

ভাষার এতো অধঃপতন এর আগে কেউ দেখেনি বাংলায়,
শব্দহীন হলেই মনে হচ্ছে মানব সভ্যতা রক্ষা পেত বসূধায়!
বিপ্লবের ভাষা যদি হয় উলঙ্গ কুকুরের মত ঘেঁউ ঘেঁউ,
তবে সে বিপ্লবী নয়! সে শুধু কেবলই হিংস্রতার ঢেউ।

মুখের ভাষা বিধ্বস্ত হলে কিছুতেই মানুষ হতে পারে না,
সে হয় পশু! না হয় কালো শক্তির কোন অসভ্য ঠিকানা।
বাঙালি স্বাধীনতা চেয়েছিল সভ্য জাতি হীরে মানিক মুক্তা,
আজ যেন ধ্বংসের পথে লক্ষ শহীদের রক্ত ঝরা ত্যাগক্তা?
------------------------------------------------------

Tuesday, August 26, 2025

রঙিন রক্তের স্পন্দন

 রঙিন রক্তের স্পন্দন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হইক শপথ! মুহুর্মুহু বিস্ফোরণে হবে না চৌচির!
যতই গর্জে উঠুক রক্ত চক্ষু বুক টান বঙ্গ প্রান্তর।
বীর যোদ্ধার তরঙ্গে তরঙ্গে নিমজ্জিত হবে শত্রুযান,
এ জাতি হয় না কভূ নতশির মুক্তি যুদ্ধের উদ্যান।

সাবধান! অসুর শক্তি ঢেলে দিচ্ছে ঠোঁঠ থেকে লাল,
এ প্রণয় -এ প্রেম- পবিত্র সতিত্বকে করছে কঙাল।
হিংস্র শুকুনের মতো মাংস খুঁড়ে নিচ্ছে অগ্নি অশনি,
লুট হয়ে যাচ্ছে একে এক লালসবুজের হীরেসোনামণি!

মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে ঐতিহ্যের চাঁদ,
দিকে দিকে যেন নেমে এসেছে অন্ধকার তিক্ত স্বাদ!
খুব দ্রুত মনিল হয়ে আসছে স্বাধীনতার উদযাপন,
হে দেশপ্রেমিক তুমি কি বুঝবে না শুত্রুর আলাপন ?

যদি হেরে যায় মূল চেতনা জাতি হবে ঠান্ডা কফিন,
ফিরে এসো হে! জাগ্রত নিন্দ্রায় লাল সবুজের গান।
হইক শপথ! জাগ্রত নিন্দ্রায় রঙিন রক্তের স্পন্দন,
যতই গর্জে উঠুক রক্ত চক্ষু বুক টান রাত্রি চিরদিন।
-----------------------------------------------

সভ্যতা কি ব্যর্থ্ ?

 সভ্যতা কি ব্যর্থ্ ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বন্ধু, আজকে দোলুল্যমান সভ্যতার পৃথ্বী,
অসভ্যতার সূত্র যেন স্থাপন করেছে ভিত্তি।
জাহেলী যুগের তন্ত্র মন্ত্র করেছে তারা সাধন,
বন্ধু, আজকে পৃথিবীতে কালো শক্তির তুফান!

দিকে দিকে বিদ্যুৎবেগে অশুভরা সংঘব্দ্ধ,
চরিত্রের রন্ধে রন্ধে কালো ছায়া উঠছে সদ্য।
বন্ধু, তুমি শুনেছো কি রক্ত চক্ষুদের গান?
সুঠাম শরীরের ভাষা কতটা ভয়ঙ্কর বুক টান!

আজকে সভত্যার সামনে নিরুচ্চারিত প্রশ্ন,
কোন দিকে যাচ্ছে কৃষ্টি কালচার অনুসন্ধানশ্ন।
দিকে দিকে কালো শক্তিদের ক্রমশ উম্মদনা,
সভত্যার চক্ষু কি তা দেখে না অশুভ আস্তানা?

বন্ধু, সভ্যতা কি ব্যর্থ্,শুরু করো দিনগোনা,
আসন্ন দিনে সংস্কৃতি যুদ্ধের বিপুল সম্ভাবনা।
দিকে দিকে উদ্‌যাপন করছে গোধূলী লগ্ন,
আর তুমি জাহেলী যুগের তপস্যাতেই মগ্ন।
------------------------------------------

দুর্জয় হুঙ্কার উঠাও

 

দুর্জয় হুঙ্কার উঠাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

বঙ্গে যদি না উঠে জনতার প্লাবন, উষ্ণ নিবিড়,

ঐতিহ্যের ইতিহাস সংস্কৃতি ক্রমেই হবে স্থবির।

এক অজানা অসুর শক্তির নগ্ন থাবায় ঘনায় নীল,

তবু এ বাঙালি সরল বিশ্বাসে ভেঙ্গেছে ঘরের খিল।

 

শত্রুরে ডেকেছে স্বাধীন জমিনে উদার নির্বিরোধ,

এখন স্বাধীনতা হতাশা নিয়ে ছড়ায় তীব্র ক্রোধ!

আজ মাতৃকা কি ভীরু দেশদ্রোহীদের উত্তাপে !

শঙ্কা জেগেছে প্রাণে প্রাণে তবে কি জাতি অন্ধকূপে?

 

বঙ্গে যদি না উঠে জনতার প্লাবন ডুবে যাবে মুক্তি,

কালো শক্তি ধ্বংসে জাগো হে চেতনার শুভ শক্তি।

একবার স্বধীনতা হারালে তুমি হবে মৃত ইতিহাস,

এ অশুচি ঘুচায়ে তুমি জাগো হে স্বাধীন বাংলাদেশ।

 

ভুল তথ্যে তারুণ্যের আকাশে জমেছে কালো মেঘ,

পথবিভ্রম হয়েছে জাতি বিশ্বাস ঘাতকের প্রমত্ত বেগ।

জনতার প্লাবন যদি না উঠে ধূসর আঁধারের অন্ধগতি

এ জাতি দেখবে শুধু বিবর্ণ্ চোখে আলোহীন জ্যোতি!

 

মনে রেখ কালো শক্তির দাবদাহ কিছু যাবে না রেখে,

এ স্বাধীন মা’কে বাঁচাও দেশদ্রোহীদের কবল থেকে।

হে জনতা দুর্জয় হুঙ্কার উঠাও মেরুদুর্গম পরিখা খনন

কালো শক্তিরা রক্তে নেশায় মেথেছে এই পরিভ্রমণ।

 

যদি হেরে যাও স্বাধীনতা হারাবে রাত্রি বিছানো অন্ধাকারে।

হে জনতা দুর্জয় হুঙ্কারে জেগে উঠ ক্লান্তিহীন যুদ্ধের সমরে।

জাতি এখনো নৈঃশব্দে অধীর আগ্রহে তোমার প্রতীক্ষাতে,

শুধু ডাক দেও সহস্র প্রাণ জেগে আছে মাতৃকার বুকেতে।

--------------------------------------------------

 

 

 

Monday, August 25, 2025

রাজনীতির তন্ত্রে মন্ত্রে

 রাজনীতির তন্ত্রে মন্ত্রে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রাজনীতির নগ্ন থাবায় স্তব্ধ হইল মানবিকতা,
বঙ্গে নিয়ত যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত, হানাহানি, উগ্রতা।
বন্ধুত্বের বন্ধন ভাঙে দুর্দিনে—কি ভয়ঙ্কর শত্রুতা!
রক্তক্ষয়ী দ্বন্দ্ব-সংঘাতে জাগে স্বৈরশক্তির ক্ষমতা।

মুক্তির পথে আর দেখা নাই, জনতা কম্পিত ভয়ে,
সামাজিক বন্ধন ভাঙে, তাসের ঘরের মত ক্ষয়ে।
রাজনীতির নগ্ন থাবায় জাতি আজ বিভক্তির শিখরে,
ভ্রাতা ভ্রাতাকে চেনে না, বন্ধু বন্ধুকে ভুলে স্বার্থপরে।

হিংসা-প্রতিহিংসা দাহে জাতির ধমনীর রক্তধারা,
চিরসত্যে মহামারী রাজনীতি—পরতে পরতে ছড়া।
বিশ্বাসযোগ্য কেহ নাই, স্বার্থলোভে সকল মহড়া,
স্বাধীনতার প্রদীপ নিভে যায় অমানিশার অন্ধকারে সারা।

সত্য ভাষণ কেউ দেয় না, ক্ষমতার লোভে সংকুচিত প্রাণ,
বন্ধু এখন শত্রু-সম, জাহেলী যুগের বর্বর উদ্যান।
রাজনীতির নগ্ন থাবায় মুহুর্মুহু রক্তপাতে ক্ষত,
ন্যায়-নীতিবোধের দূর্ভিক্ষে রাজনীতিবিদ শির নত।

রাজনীতির তন্ত্রে-মন্ত্রে জন্মে দুরন্ত লোভ,
চারিদিকে ধূর্তের প্রহরী, স্তব্ধ হয় বিক্ষোভ।
দেশপ্রেম আজ দুর্ভিক্ষময়, প্রতিটি প্রহরে দুর্দিন,
রাজনীতির নগ্ন থাবায় সম্প্রীতি হয় চৌচির প্রতিদিন।

স্বাধীনতার পথ অন্ধকার, মুক্তিহীন ভবিষ্যৎ ধরা,
মীরজাফরের রক্তধারা ভাসে জনতার মিছিলে সারা।
মৃত্যুঞ্জয়ী গান “আমার সোনার বাংলা” আজ বৈরাগ্যে ঢেকে,
এর চেয়ে বড় দৈন্যতা আর নাই স্বাধীন বঙ্গের বুকে।
------------------------------------------------

Sunday, August 24, 2025

এমন জাতি কি আর আছে ?

 এমন জাতি কি আর আছে ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৪-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
এমন জাতি কি আর আছে এই ধরাধামে?
স্বাধীনতার প্রশ্নে বিভক্তি জাগে নগর ও গ্রামে।
দেশপ্রেমিক প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মিছিল দোলে,
মুনাফিকের গর্জ্ন শুনি বিদ্রোহী বাহু-বলে।

যে জাতি মুক্তির খোঁজে যুদ্ধে গিয়েছিল আগ্রহে,
সে জাতি কেন স্বাধীনতা বিরোধী আজ সমারোহে?
বিশ্বাসঘাতকেরা বেঁধেছে ঘর লাল-সবুজের পাশে,
মুক্তির আঙিনায় বিষ বায়ু চেপে ধরে সর্বনাশে।

স্বাধীনতার প্রশ্নে বজ্রকণ্ঠে বাজে আসন্ন দুর্দিন।
এর চেয়ে বড় পরাজয় কি আর আছে নিশান-মলিন?
লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা আজ যেন ক্ষীণ।
এমন জাতি কি আর আছে মুক্তির প্রশ্নে উদাসীন?

এত রক্ত, এত ত্যাগ! সম্ভ্রম-হারা মায়ের অশ্রুজল,
মনে হয় অভিশাপ দেয় এ জাতিকে অন্তিম সম্বল।
দুয়ারে দুয়ারে মীরজাফরের তন্ত্রে মন্ত্রে বিষের ঢল,
এমন জাতি কি আর আছে, যাদের প্রাণ এত হীনবল?

ওরে দেশদ্রোহীর উগ্রতা থেমে যাবে মাতৃলোকে,
জাতি কভু নত হবে না শত্রুর আঘাতে ভূ-লোকে।
মুক্তিযুদ্ধের সত্য মানতে হবে শিকড় ধরে,
দেশপ্রেমের দৃপ্তপ্রাণে ডাক দে সোনার বাংলা সুরে।
--------------------------------------------------

Saturday, August 23, 2025

জনতা কাঁদে

 জনতা কাঁদে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
সভ্যতা বিপন্ন আজ, দিকে দিকে কম্পিত প্রাণ,
আতঙ্ক-ভয় নিত্য সঙ্গী ,মবতন্ত্রের আঘাত টান।
এখনো শোনা যায় স্বৈর-শাসনের গর্জন ধ্বনি,
যে রক্তে আঁকা শপথে জ্বলে উঠেছিল বিপ্লবিনী।

অথচ আজ নিস্তব্ধ বিক্ষুব্ধ যন্ত্রনা বুকে,
এখনো ফ্যাসিবাদের অগ্নি-শিখা ঝলক মূকে।
স্বাধীনতা আছে তবু, নেই চেতনার পুষ্টি প্রাণে,
মুক্ত বলাকা থেমে আছে দেশদ্রোহীর শক্ত টানে।

ঐকমতের নামে ছুটে সন্ত্রাসী চাঁদাবাজ দল,
তবু কান্ডারী নীরব থাকে—হীন চিত্ত, ভগ্ন বল।
বিপ্লবের পরেও কানে বাজে আর্তনাদের সুর,
বিপ্লবী শক্তি পায়নি নব-বিজয়ের মধুর নূর।

জাতির সম্মুখে এখনো শত্রুর দৃঢ় চেতা হানা,
এখনো মুক্তির পথে বাঁধা মুনাফিক চেতনা।
প্রতিদিন জনতা কাঁদে, মুক্তির তরে পথে পথে,
বিপ্লবীর বিপ্লবও দিগন্ত ছুঁতে পারেনি এক সাথে।

মঞ্চে মঞ্চে শোনা যায় মীরজাফরের পদধ্বনি,
তবু কান্ডারী ভুলে গেছে শহীদ-রক্তের ধ্বনি।
লাঞ্ছনা-বঞ্চনা বুকে নিয়ে যদি আসে যুদ্ধ ঘোষণা,
সেটা হবে জনতার যুদ্ধ—শুরু হবে দিন গোনা।
----------------------------------------------------

ভয়ঙ্কর উগ্রতা

 ভয়ঙ্কর উগ্রতা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
সেই বিনয় ভদ্রতা মনে পড়ে আজ তুমি নেই
ভয়ঙ্কর উগ্রতা যেন জনে জনে দেখতে পাই ।
তবে কি বিপ্লব এনেছে সেই তপ্ত পদ-রেখা !
নোংরা উগ্রতা মুছবে না কভু ইতিহাস লেখা ।

জানি না আজ তুমি কোন ক্ষমতার খোঁজে
পথ হারিয়ে ছুটেছো অধর স্বপ্নে বিপন্ন রোজে।
অযূত জিজ্ঞাসা জাতির, এ কোন অসম সহারা
কার তন্ত্রে, কার মন্ত্রে তারুণ্য হয়েছে দিশেহারা ?

ওগো কান্ডারী জাতির, ওগো মুক্তির দিশারী প্রিয়
এ কোন যাত্রাপথে তারুণ্যেরা আজ জেনে নিও।
শুনতে পাও কি নবীণের চিৎকার এ পারে ও পারে
ভয়ঙ্কর উগ্রতায় মেথেছে তারা মবতন্ত্রে বিস্তরে !

জাতির ভবিষ্যৎ কোথায়? কত দূরে, কোন বেশে,
তাদের হাতে অস্র কেন এই স্বাধীন বাংলার দেশে।
কত নোংরা, কত বিশ্রী, কত অশোভন দেহের ভাষা
ভয়ঙ্কর উগ্রতায় ভেঙ্গেছে তারা বিপ্লবের আশা ।

জ্ঞান অন্বেষণের টেবিলে এক শুন্যতার দর্শন
আজ যেন দৃঢ় দীপ্ত আলোকের মত দৃশ্যমান
সেই বিনয় ভদ্রতা মনে পড়ে আজ বেশী ভাই
সেই স্বাধীনতা আছে, সভ্যতা আছে, শুধু তুমি নেই ।
-----------------------------------------------------


অধিকার চাই

 অধিকার চাই

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
স্বাধীন স্বদেশে জন্মেছি আমি সোনার প্রাণে,
অধিকার চাই বারবার তবু পাইনা সম্মান তানে।
স্বপ্ন ভেঙে গেছে বুকে দুঃখের অশ্রুপাতে,
বৈষম্যের বেড়া জড়িয়ে গেছে জাতি হতাশাতে।

নৈরাজ্য, ছলনা, রক্তে ভরে গেছে এ দেশ,
মীরজাফর ষড়যন্ত্রে মাথা উঁচু করেছে বেশ!
স্বাধীন দেশে কেন দেখা যায় বঞ্চনার ছায়া,
শিয়রে বসে কাঁদে মুক্তি অশ্রুজল মায়া।

স্বদেশে জন্ম যেন অভিশপ্ত, পাপগ্রস্থ প্রাণ,
কোথায় তুমি হে রাজ্যপিতা, কোথায় তোর মহান?
চোর, দস্যু, ডাকাত, লুটেরা—তারাই কি সহায়,
তরুণ-তরুণী বেকার রাস্তায় ঘুরে দিন-রাত হায়।

মিল-কারখানা বন্ধ থেমে গেছে কলরব গান,
শূন্য হয়ে গেছে স্বাধীন বাংলার প্রাণভূমি ধান।
স্বাধীন স্বদেশে দেও তুমি বৈষম্যের তিক্ত স্বাদ,
ওরে মুক্তিযুদ্ধে যারা লড়েছে , সে কি অপরাধ?

জনতার টুটি ধরা যায় না ভয় সন্ত্রাস অগ্নিবান,
আমার ন্যায্য অধিকার দাও যথাযোগ্য সম্মান।
স্বাধীন স্বদেশে জন্মেছি আমি সোনার প্রাণে,
অধিকার চাই বারবার তবু পাইনা সম্মান তানে।

--------------------------------------------------------------

অমর রক্তে লেখা হয়

 অমর রক্তে লেখা হয়

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৩-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

---------------------------------------------

যুগে যুগে বিপ্লবীরা জেগেছে মহাস্রোত
উল্কা সম ধাবমান, দগ্ধে অগ্নি-তরঙ্গ,
তবু কোথাও ছলনায় ভাঙে নবজাত রথ,
পাপের বোঝা ঢেকে ফেলে সত্য-দীপ সঙ্গ।

কখনো ঝান্ডা উড়ে সর্বনাশের পথে,
কখনো ঐক্য ভেঙে ছোবল বিষাক্ত ঘায়,
রক্তাক্ত জীবন ঝরে অগ্নি-কেতনে রথে,
তবু মৃত্যুকে তুচ্ছ করে সুখ খুঁজে যায়।

কিন্তু যখন ছলনার ফাঁদে পথ ভ্রষ্ট হয়,
মীরজাফরের মন্ত্রে জাগে হিংস্র রাজনীতি,
স্বাধীনতার বিজয় তখন স্বৈরাচার কয়,
ভয়তন্ত্রে ঢেকে ফেলে অরাজকতার গীতি।

তবু নব-বিপ্লব ডাকে মুক্তির গান,
অমর রক্তে লেখা হয় ইতিহাস মহান।

-----------------------------------------------

বিপ্লবী যখন পথ হারায়

 বিপ্লবী যখন পথ হারায়

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------
যুগে যুগে জেগেছে বিপ্লবীরা মহাবিপ্লবে,
উল্কা ধূমকেতুর মতো ছুটেছে বিপুল উৎসবে।
তবু এ বিপ্লব কখনো হয় তিক্ত অভিশাপ,
কখনো মর্তে হাহাকার, পাপের ঘন সংলাপ।

কখনো বিপ্লব উড়ায় সর্বনাশের ঝান্ডা,
কখনো মানবতা গ্রাস করে বিষাক্ত ভান্ডা।
যুগে যুগে বিপ্লবীরা জেগেছে অগ্নিকেতন উড়ায়,
যুদ্ধে যুদ্ধে রক্তাক্ত হয়েছে, জীবন হারিয়ে হায়।

কিন্তু বিপ্লবী আজো জানে না এ কিসের বিপ্লব!
গুজব-হুজগের ঢেউয়ে হারিয়েছে চেতনাবল।
আজ দিকে দিকে সৃষ্টি ভুক্তভোগে অপঘাত,
মিথ্যে ছলনায় হারিয়েছে পথ সত্যের মহাবিপ্লব।

কিন্তু বিপ্লবী যখন পথ হারায় মীরজাফরের মন্ত্রে,
বিজয় হিংস্র হয়ে ওঠে স্বৈরাচার ফ্যাসিবাদ তন্ত্রে।
যে বিপ্লবে জনতা ছিল তির্যক্ গতি তূর্য বাজায়,
সেখানে ভয়তন্ত্র আঘাত হানে অরাজক চেতনায়।

অধিকার আদায়ে বিদ্রোহ করেছে সে নেচে নেচে,
মৃত্যুর মুখে থুথু দিয়ে বলেছে—এই মৃত্যুতে সুখ আছে।
কিন্তু বিপ্লবী যখন পথ হারায়, বিপ্লব মুছে যায় ত্রিভুবনে,
আরেক বিপ্লব সম্মুখে আসে নব মুক্তির আলাপনে।

যুগে যুগে বিপ্লবীরা জেগেছে মহাবিপ্লবের সমর,
বিপ্লবে মুনাফেকি থাকলে অপমানিত হয় নশ্বর।


-----------------------------------------------