Tuesday, August 13, 2024
ঐক্যের ডাক দাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
মু্ক্তির ডাক দাও,সত্য রে
করো হাতিয়ার,
এক হও আপনি আসিবে
মুক্তি মাতৃকার।
বলো যোদ্ধার শৌর্য্য,
লক্ষ শহদীদের ত্যাগ,
লাল সবুজের পুস্প নাহি
করিব পরিত্যাগ।
স্বাধীনতার পরে নাই ছোট
বড় কেহ আর,
ধর্ম্ বর্ণ্ নিবিশেষে
আমরা সবে পরিবার।
কেউ যদি ভেদ করে করিব
দমন দুর্বার,
ওরে ঐক্যের ডাক দাও
মাকে গড়িবার।
ওরে হত্যা- গুম -দুর্ণীতি
করিতে,
স্বাধীন বাংলা হয় নাই
পৃথিবীতে।
এ হবে না, এ হবে না
ক্ষুধায় কেহ নিরন্ন,
চোর ডাকাত দস্যুর ঘরে রবে
অঢেল অন্ন।
এ- জুলুম অত্যাচার সইবে
নাকো জাতি,
ওরে ঐক্যের ডাক দাও এ
মোর মিনতি।
-----------------------------------------
শুরু হয়েগেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
আবার আসিছে ফিরে কত
সুরে কত গানে,
শুরু হয়েগেছে পুরানো মহরা
বিপুল গর্জনে।
বলিছে কত গদ্য কবিতা
অমর অশ্রু –লেখা,
ছুটিছে তুমুল মেঘ বাদলে
ডাকিছে পথ বাঁকা।
এখনো জন পদে সেই পুরানো
প্রতিচ্ছবি,
এখনো সেই গান শুনি,
আমরা শিল্পি কবি।
বেদনার নিশীথ হবে নাকো
শেষ- স্বাধীন তীরে?
সেই সোনালী সূর্য্ কি উঠিবে
না প্রথম প্রহরে!,
এখনো রাত্রিতে নিশীথে –
সূর্যোদয়ের সাথে,
ঈগল শকুনের ঝাঁক দেখি
মিলন মোহনাতে।
ভয়ে শঙ্কিত কম্পিত! জাতি
আঁখি-জলে,
এখনো মুক্তির আশায়
অন্তর প্রদীপ জ্বলে।
--------------------------------------------
এখনো মুক্তি কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
চলে গেল বহুদিন! মুক্তি
আসে না আর,
স্বাধীনতা দেখা নাহি
যায় ওই দূর ওই পার!
এখনো মুক্তির পথে জনম
জনম বাধা,
আত্মার গভীরে এখনো ধূলি
বালি কাদা।
এখনো মাতৃকার বুকে বিপুল
শুন্যতা ঘেরি,
মুক্তি কাঁদিছে বাঁশরি
সুরের ছলনা করি।
বিপ্লবের গান শুনাই সেই
বাঁশরির সুর,
এখনো মুক্তি কাঁদে
নিখিল ব্যাথা-বিধুর।
------------------------------------------
কি অদ্ভুদ শিল্প কলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ভাষা আছে- বর্ণ্ আছে-
নাই শুধু প্রাণ,
কে বলবে জাতিরে এ যে
রক্তের দান!
এখনো কত ছবি, কত কাব্য
ওদরেই কাঙাল
অ, আ, ক, খ নাই- হায় কি
যে বর্ণের অকাল!
কবি কি দিয়েছে ভাষা
শহীদ রে গালি?
কি ভিনদেশী বর্ণমালা! লেখনী
ও কালি!
যে কবিতার রক্তে অ –আ-
ক- খ আছে,
সে কি পারে আমার
মাতৃভাষা রে বেচে?
দোসরের বিবরে পড়ে ওরা
আজ অবশ!
অ, আ ছেড়ে ওরা কি করে
পায় সাহস?
যে গর্দান উঁচু করে বাংলা
গান গাইতে পারে,
সে মাতৃকারে ভালবাসে হদয়
বাঁশির সুরে ।
কি ক্ষোভ চেপে ওদের অ –আ-
ক -খ বর্ণে?
এতো রক্ত ! এত প্রাণ
তবু ওরা বধির কর্ণে!
কি অদ্ভুদ শিল্প কলা কৃষ্টি -আচার!
অ,আ আছে শুধু তাল ছন্দ
নাই বাংলার ।
,------------------------------------------
Monday, August 12, 2024
অভিনব
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
***********************************
সোনালী রাঙা প্রভাতের
নব যাত্রীদল,
দৃঢ় প্রত্যয়ে অগ্রভাগে
চলরে তোরা চল-
চল আগে চল- ডাকে ঘুম
জাগা পাখি,
আর যেন না জাগে রক্ত
রাঙা আঁখি।
এই নব জাগরণ- এই নব আশা,
আঁধার কেটে উঠে যেন
সোনালী ঊষা।
ওরে বিপ্লবের রক্ত
বিন্দু চিরস্মরনীয়!
শুধু মাতৃকার প্রেম
অন্তরে রাখিয়ো।
তরুণ্যের এ বিপ্লব! এ
বিজয়!
আঠারো কোটি জনতার তব-
রক্তের রাঙা জলে আঁকা
অভিনব!
------------------------------------
ওরে ধ্বংস করো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
***********************************
ওরে ধ্বংস করো অত্যাচারীর
বংশখানা!
ওরা শাসক নয়,
স্বৈরাচারের অসুরছানা।
দুঃশাসনের বংশগুলো করতে
হবে করো নাশ,
জানতে হবে জেনে নাও ওরা
সবে গলার ফাঁস।
ওরা সবে দৈত্যের দাঁত,
রাক্ষসের ডানা,
ওরে ধ্বংস করো এইসব
রক্ত চোষা হায়েনা।
ওরা দেশদ্রোহী কুলাঙ্গার
স্বর্গ্ বুকের নরক,
ওরা ছদ্মবেশী -বহুরূপী-
ভীষণ মড়ক!
ওরা ছিনিয়ে নে গ্রাস
করে নদী ও নালা
ওরে ধবংস করো এইসব দুষ্ট
চক্রের ঢেলা।
---------------------------------------------
রক্ত প্লাবণের পরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
***********************************
রক্ত প্লাবণের পরে
স্বাধীনতা প্রতিকূল-
এখানে নিয়ত কবর রচিত হয়
বিপুল।
আপন স্বার্থে ছদ্মবেশীর
দাঙ্গা মিছিল,
রাঙা চোখে খামছে ধরে মুক্তির
দল।
রবির সোনালী আলোয় ঘন কালো মেঘ,
গোধূলীর মিত্ররা ধেয়ে আসে প্রচন্ড বেগ!
রাত্রির সীমানায় বিপন্ন পূর্ণিমার আলো,
পথ ভুলে মুক্ত পাখিরা ছুটে এলমেলো।
প্রেমের ঘরে কীট পতঙ্গের বিষাক্ত বাসা,
বিরহ বন্যার বেগে অযূত স্বপ্নীল আশা।
আকাশে শুধু বিবর্ণ্ স্মৃতি প্রভাতের বুকে,
সূর্য্ ছড়ায় মলিন হাসি নিরর্থ্- কৌতুকে।
--------------------------
Sunday, August 11, 2024
বহুদিন পরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১১-০৮-২০২৪ ইং
***********************************
বহুদিন পরে আজ রাত্রে ভেঙে গেল ঘুম,
প্রহরীরা এখনো চারিদিকে নিস্তব্ধ নিঃঝুম!
যখন অপলোক দেখিলাম চেয়ে
চেয়ে-
সেই তুমি এসেছো স্বপ্নপথ
বেয়ে বেয়ে।
এখন মাতৃকায় চলিছে
দুরাশার স্রোত
স্বপ্নগুলো ভেঙে ভেঙে
চূড়মার ধূলিসাৎ।
অনেক প্রত্যাশায় বিফল
জীবন যাহাদের,
সেখানে তুমি এক
স্বপ্নের বীর- বিজয়ের।
এই ক্লান্ত জড়া জীর্ণ্
পৃথিবীর পথে পথে
তাজ দেখি জলে স্থলে
আকাশে- পর্বতে।।
নর্দমার ধূলি বালি
মেতেছে মুক্তির সংঘাতে,
স্বাধীনতা মৃত্যুমুখী,
ঈগল শকুনের রক্তপাতে।
হয়তো একদিন কঠিন পথ
যেতে যেতে
বিজয়ের পতাকা উড়াবে
উল্লাসে মেতে মেতে।
--------------------------------------------
Saturday, August 10, 2024
এসো হে দৃঢ় শপথে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
হে নবীণ,এ স্বাধীনতা না
যেন হয় ক্রন্দন,
এসো হে দৃঢ় শপথে নব চেতনে গড়ি বন্ধন।
চল হে দেই ডাক সাম্যের -গাই
গান মুক্তির,
চল হে মুছে দেই পরাজয় আছে
যত অপার।
ওরে যত রক্ত দিয়েছো ঢেলে এ
স্বাধীনতারে
চল হে রক্ত পণে মুক্তি দেই
বাংলা মাতারে।
আছে যত দেশদ্রোহী -লুটেরাজ
-স্বৈরাচার
চল হে নিপাত করি বজ্র কণ্ঠের
হুঙ্কার!!
চল হে শপথ করি আছে যত শোষিত
বঞ্চিত
তাদের প্রাণের তরে মুক্তির
সুধা করি সঞ্চিত ।
ভাবি যেন মুসলিম হিন্দু বৌদ্ধ
খ্রীষ্টান ভাই
চল হে এক সুরে সোনার
বাংলা গান গাই।
বলি হে রাখবো না মতভেদ-
মিথ্যা সম্প্রদায়
আমরা এক অভিন্ন জাতি দূঢ়
প্রতিজ্ঞায়।
স্বাধীনতা হবে মুক্তিদাতা,
তোমরা হবে বীর
বাংলা হবে সভ্য জাতি- শ্রেষ্ঠ
পৃথিবীর।
-----------------------------------------
অধরা স্বাধীনতা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
অধরা স্বাধীনতা আসিয়াছে
ফিরে উজ্জীবনে,
তা যেন মৃত্যু না হয়
মীরজাফরের বর্ষণে।
ওরে নবীণ চারিদিকে কত ঈগল
-শকুন পাখি
দিবা রাত্রি ঘিরে আছে কত নীল নকশা আঁকি।
তোর রক্তে অসুরেরা পতাকা
রাঙিবার সাধে,
ওরা ঝাঁকে ঝাঁকে বসিতে চাহে
তোর কাঁধে।
এ অর্জন শুধু তোর উথরোল
রক্তের কল্লোলে
অধরা স্বাধীনতা আসিয়াছে মুক্তির-হিল্লোলে।
তোর দৃঢ় শপথ না যেন ছুটে যায়
কোন ক্ষণে
নব সূর্য দেখেয়াছি তোরে
ঘিরে জনতারপরানে।
বদ্ধ বলাকা দিয়েছি ছেড়ে
স্বাধীন পতাকা তরে,
ওরে দেখে রাখিস তারে লাল
সবুজের প্রান্তরে।
এ স্বাধীনতা যেন হয় বৈষম্য- ক্রোধ- ক্ষোভহীন
ওরে এ রক্তে লেখা চিঠি না
যেন মুছে কোনদিন।
--------------------------------------------
আলোটা দেখি হে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
তোমারে জেনেছি বলে করি
নিমন্ত্রণ,
তাই ডাকি বারে বারে
মাতৃকার গগণ।
জাগাও নব সূর্য, নব আলো এই
ভুবন
তারুণ্য ছুটিছে দিকে দিকে
রক্ত প্লাবন।
করে না ভয় আপনার প্রাণ
সমর রণে
তারা গাহে মুক্তি গান চির
উজ্জীবনে।
তুমি এসো হে, ধর হে হাল
দুরন্ত দামাল,
আলোটা দেখি হে তোমার তরে
সূর্য লাল।
তুমি এসো যদি জাগিব আবার
দুরন্ত দুর্বার
স্বাধীনতা কভূ হইবে না হেয়
অসুর-দোসর।
যে রক্তে বহে যুদ্ধের
দামামা-বজ্র ধ্বনি
সে কভূ করে না ভয় দুর্গমগিরি
অগ্নি খনি!
হে রাত্রির পাঞ্জেরী জ্বলে
উঠ নব উদ্দ্যামে,
নোঙ্গর করো তরী উত্তাল স্রোতের
আশ্রমে।
---------------------------------------
স্বপ্ন তরী
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
এখনো জাগেনি পূর্ণি চাঁদ
অন্ধকার রজনী,
চারিদিকে ডানা মেলিছে হুর
পরীরা ধরনী!
শুরু হয়েগেছে ভূঁত পেতনীর
রাঙা চাহনী,
কানে বাজিছে রাক্ষস রাক্ষসীনির প্রতিধ্বনি।
ভয়ে কম্পনে প্রচন্ড গতিতে
হৃদয়ে লাগিয়া
রক্ত ক্ষরণের প্রবল ঢেউ উঠিছে
জাগিয়া।
বিনিন্দ্র রাত্রি তবু
দুঃস্বপ্ন দেখিয়া
অশ্রু জলে ছুটিছে স্বপ্ন
তরী গঙ্গাকে শুকিয়া।
এখ্নো বুকে বুকে রক্তের ছোপ ছোপ দাগ,
তবু তপ্ত হাওয়া গ্রাসিয়াছে
স্বাধীনতার ভাগ।
দিবসের ঝল ঝল রৌদ্রে
অন্ধকার এনেছি ডেকে,
পূর্ণিমাকে করেছি আড়াল অসুরের
ছবি এঁকে !!
এ অন্ধকার দূর হবে কি
চিতার অনল জ্বলে ?
নাকি অদৃশ্য গুহায় ছুটেছি
মাতৃকা ভুলে!
------------------------------------------------
সে ফুটিবে না আর
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যে ফুল দিয়ে সাজাইতে চাইছো
বাগানটারে,
সে ফুটিবে না আর এই মুক্ত
স্বাধীন মাঝারে।
গোলাপের পাপড়িগুলো ঝরে
গেছে বাহু আগে,
শিমুল পলাশও রাঙা হয়ে
ফুটেনা রাগ-অনুরাগে।
এখন এক শুন্যতা ঘেরি
কাননে কাননে!
বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা
বাগানে।
সাপ বিচ্ছু ইঁদুরেরা গর্ত
করেছে অন্ধকারে
এখন নির্মল বাতাস নেই শুভ্র
আকাশ তরে।
অগ্নি শিখায় পুড়ছে রক্তে পাওয়া স্বাধীন বসতি
স্বাধীনতা লুটে পুটে যাছে
চোর ডাকাতের সারথী।
গোলাপের শিকড় উপরে ফেলেছে
যে মাটি
সে আজ শুন্যতায় তারই খুঁজে
যুদ্ধের ঘাঁটি।
----------------------------------------------------
এসো হে নবীণ সূর্য
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
নেতৃত্ব জাতিরে হারাল আজ মেঘের মাঝখানে,
সূর্যটা কোথায় গেল কে জানে! কে জানে !
আবার আসুক ফিরে নবীণ সুর বীণার তারে
শিল্পী গেয়ে যাক স্বাধীনতার গান বারে বারে।
আজ যে বুকের মাঝে বজ্র বাজে্,
কি এক অগ্নিবানে মরমর আওয়াজে!
কেউ যেন খামচে ধরেছে রাত্রির অন্ধকারে,
পূর্ণির শুভ্রতাও চলেগেছে আড়ালে নিরন্তরে।
আজ বড় শুন্যতা ঘেরি গ্রাসিয়াছে প্রাণ
এসো হে নবীণ সূর্য সোনালী আলোয় গগণ।
নবীণের পাগল হাওয়ায় চাই যে নৃত্যে মাতি,
আয় ফিরে আয় আগামী দিনের দুরন্ত সাথী।
ওরে তোর হাতে জাতির স্বপ্নরে দিলাম তুলি,
ওরে অট্রহেসে যাসনা ভুলি-যাস না ভুলি।
----------------------------------------------
নব ঢংগে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,
দিবা নিশীতে দিতে হবে পাহারা চোরটা ধরতে।
ওরে তোরা এখনি বুঝে নে সম্পদের অর্থ প্রবাহ
নেতা কিংবা প্রশাসনে নাহি যেন বাদ যায় কেহ।
ওরে ওরা সবে একই সূত্রে গায় গান চেয়ারে,
সুদ -ঘুষ -কমিশন লুটেরাজ সিন্ডিকেট ভাইরে।
ওরে হিসাব দে, প্রকাশ কর- কার কত সম্পদ,
জাতি যেন নাহি ভাবে তোরা সবে আপদ-বিপদ!
ওরে তোদের নীতি কথা জনতা চায় না বুঝে না,
এখনি হিসাব দে কার কত সম্পদ সোনা গয়না।
নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,
সাবধান! সাবধান!দিসনা সুযোগ ঘরটারে খুড়তে।
-----------------------------------------------
Friday, August 9, 2024
স্বাধীন মঞ্জিলে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
স্বাধীনতার পূর্ণতা এখনো ঘুমিয়ে আছে,
এখনো নির্ঘূম পাহারা পাড়া মহল্লার মাঝে।
চোর ডাকাতেরা লুটে নিচ্ছে,মেরে দিচ্ছে
স্বাধীন বাংলা আজ কাঁদছে, শুধু কাঁদছে,
আগুনের কালো ধোঁয়ায় বাড়ী ঘর পুড়ছে
স্বাধীন মঞ্জিলে এ কি হচ্ছে! এ কি হচ্ছে !
নদী- নালা ,খাল -বিলে লাশগুলো ভাসছে
তরতাজা মানুষগুলো ওভার ব্রীজে ঝুলছে।
এ কি আতঙ্ক স্বাধীন মঞ্জিলে?
চারিদিকে গুলাগুলি সদ্যুদের দখলে।
এতো রক্ত দিয়ে হলো কি লাভ ?
চারিদিকে দেখছি শুধু মসনদের লোভ।
জনে জনে এখনো চোখ রাঙা ক্ষোভ
এ কি হচ্ছে স্বাধীন মঞ্জিলে? কবে হবে চুপ!
--------------------------------------
কাক -ঈগলের মিছিল
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
এখন চারিদিকে উড়িছে নোংরা কাক!
তৃষ্ণার্ত বুকে দিন রাত দিয়ে যায় ডাক।
বিষাক্ত সাপেরা দিয়েছে উঁকি পশ্চিমসাগরে
ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি পড়েছে মাটির স্তরে স্তরে।
ধারোলো নকের আঘাতে রক্তে ঝরে চারিধাার
তবু শান্ত প্রাণীরা বুঝে না আপনায় বাঁচিবার ।
স্বাধীন কূলে এ কি ! কাক- ঈগলের মিছিল,
বজ্র স্বরে শকুনে রে ডাকিছে স্বাধীন নিখিল।
মায়ের অস্থি মজ্জা ছিড়ে ছিড়ে খাচ্ছে চিল
তবু ভাঙছে না ঘুম! খুলছে না বদ্ধ খিল !!
ওরে আঁখি মেলবি কবে, ঘুম ভাঙবে না কভূ?
ওরা যে রক্ত চুষে যাচ্ছে- কিছু বলবি না তবু !
-----------------------------------------