বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬

শিক্ষকের প্রতি অতুল্য সম্মান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************
তিনি কোনো মন্ত্রী নন, নন কোনো এমপি,
তবু বিদায়ে কাঁদে শত শিশুর আঁখি।
তিনি শুধু শিক্ষক নন, পরম এক আপনজন,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।
তিনি শুধু শিক্ষক নন, পরম এক আপনজন,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।


সাতক্ষীরার কলারোয়া স্কুলের প্রাঙ্গণে,
আলো জ্বেলেছেন তিনি কত শিশুর জীবনে।
দীর্ঘদিন ধরে মোদের পড়িয়েছেন যিনি,
শাসন আর আদরে মস্ত বড় ঋণী।
ভুল শুধরে দিয়ে মোদের করেছেন সচেতন,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।


তিনি কোনো মন্ত্রী নন, নন কোনো এমপি,
তবু বিদায়ে কাঁদে শত শিশুর আঁখি।


আজ এসেছে সেই কঠিন বিদায়ের বেলা,
ভাঙছে যেন আজ আনন্দের মেলা।
ছাত্রছাত্রীদের চোখে অশ্রুর বান ডাকে,
যেতে দিতে মন নাহি চায় কোনো মতে তাকে।
শিশুদের কান্না দেখে শিক্ষকও কাঁদেন মন,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।


চাকরি থেকে আজ নিতে পারেন অবসর,
স্কুল ছেড়ে গেলেও আপনি থাকবেন জীবনভর।
হৃদয় থেকে কভু হবে না তো বিদায়,
সবচেয়ে সুন্দর অর্জন আপনার এই ধরাধামে।
শিশুদের চোখের জলই শ্রেষ্ঠ প্রাপ্তি অনুক্ষণ,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।


তিনি কোনো মন্ত্রী নন, নন কোনো এমপি,
তবু বিদায়ে কাঁদে শত শিশুর আঁখি।
তিনি শুধু শিক্ষক নন, পরম এক আপনজন,
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।
মুজিবুর রহমান স্যার, আপনি মোদের হৃদয়ধন।

---------------------------------

মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

জুম্মার নামাজে এসো হে মুমিন!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

 জুম্মার নামাজে এসো হে মুমিন!

জুম্মার নামাজে এসো,

খোল মহল--দিল, মোছো আঁখি-জল,
খোদায়ী নূরেতে হেসো।

জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

 

শোন মিনার হতে ওই ডাকে মুয়াজ্জিন,
হাইয়া আলাল ফালাহ’!
সে যে গফুর-উর-রহিম, দাতা আল-করিম,
ডাকে বান্দা কওমুল্লাহ!

আজ রহমতেরই বারি ঝরে পলে পলে,
পাক-পবিত্র হয়ে চল মসজিদে চলে,

গুনাহের কাফন ফেলি আজ মোরা,
পুণ্য-উৎসবে মেশো।
জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

 

আশেক--রাসূল চল জায়নামাজ হাতে,
হাজির হতে হবে আজ শাহানশাহের দরবারেতে!

ফারশ--জমিন হতে আরশ--আলা,
জ্বলে তাওহীদেরই দীপ, দূর করে কালা,

দিল-রুবা তানে সুবহানাল্লাহর
জিকিরেতে আজ মেশো।

 

খুতবার পয়গামে জাগে আজ ঈমান,
ভেঙে চুরমার হোক শয়তানি শান!

হে নজরুল-মন! চল সিজদাবনত হই,
ইয়া রব্বুল আলামিনছাড়া গতি আর নাই,

আখেরাতের ওই মহাসফরে,
এই ইবাদতের বাতি জ্বেলে বসো।

 

জুম্মার নামাজে এসো হে মুমিন!
জুম্মার নামাজে এসো।

---------------------------------------------------------

যোহরের নামাজে এসো হে মুমিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************


যোহরের নামাজে এসো হে মুমিন!
বেলা হলো যে
সালাতের বেলা হলো যে!

ভুলিদুনিয়ার সব কোলাহল,
শোনো ভাই, মোয়াজ্জিন ডাকে রে!
পাক করে জিসিম দিল,
ছুটে চলো রে!
যোহরের নামাজে এসো হে মুমিন!

তপ্ত দুপুরে নূরের তাজাল্লি নামিছে আরশ ছাড়িয়া,
আশেক বান্দা কাঁদে
ইয়া রববলিয়া!
ছাড়ো কারবার,
দিন দুনিয়ার
মিছা এই জিন্দেগী!
সেজদাতে আজ লুটিয়ে পরিয়া করো আল্লার বন্দেগী।
যোহরের নামাজে এসো হে মুমিন!


আঁখিতে সুরমা, দিলেতে তওবা, ললাটে আরজু--দ্বীন,
কেঁদে কয় পাপী
আমি বড়ই মসকিন!
খুললো খোদার রহম-দ্বার,
আরশে উঠেছে শোর,
পাপী বান্দার গুনাহ কাটিতে এলো যোহরের এই ভোর!


হায়াত-মউতের নাইকো ভরসা, কখন আসিবে আখেরি জানাজা!
কবর পাড়ে
কেহ নাইকো রাজা!
ওযুর পানিতে ধুয়ে নাও দিলের
যতো কলুষতা,
মুমিন কয়, এই নামাজেই মিলবে খোদার খোশনূদিয়াত-বারতা।

যোহরের নামাজে এসো হে মুমিন!
সালাতের বেলা হলো যে
বেলা হলো যে!
যোহরের নামাজে এসো হে মুমিন!


--------------------------------------------------------------

 

 

পচন ধরেছে মায়ের শরীরে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ স্বাধীন মায়ের অস্থি - মজ্জায় ধরেছে আ...