বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

শুভ জন্মদিন হে রাজকন্যা –হ্যাপি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************
শুভ জন্মদিন ওগো মোর রাজকন্যা হ্যাপি,
তোমারি হাসিতে ভুবন ওঠে আলোতে কাঁপিয়া কাঁপি!
তুমি আল্লাহর পরম আশিস, হৃদয়ের স্পন্দন,
ছিঁড়েছ বুকে জড়ানো যত বিষাদের বন্ধন।
তুমি আমার এই রাজ্যের এক আলোকিত ঝলক,
হেরিয়া তোমারে জুড়ায় সদা জনমের পলক!


আঁধার ধরণী মাঝে তুমি এলে আশার প্রদীপ জ্বেলে,
মানবিক এক পৃথিবীর স্বপ্ন দুচোখে দিলে মেলে।
আমি ধন্য হয়েছি, পুলকিত আজ পিতার জীর্ণ প্রাণ,
ঝরিছে আজিকে খোদার আরশ হতে রহমতের গান।
তোমার জন্মে আমি গর্বিত, কৃতজ্ঞ মনে,
আল্লাহ পাক রাখুক তোমায় চির-সরল পথ সনে।


নামটি তোমার হ্যাপি ওগো, তুমি ছড়াও অপার সুখ,
তোমার পুণ্য আলোতে মুছক নিখিল ধরার দুখ।
সত্যের আলোক-বর্তিকা হাতে চলিবে দুস্তর চরে,
ইহ পরকাল আলো করিবে পূত-বিশ্বাসের জোরে।
খেলুক আল্লাহর নূরের আভা তোমার ললাট জুড়ে,
কলুষতার ওই কালো ছায়া পালাক সুদূরে দূরে।


হে মোর রাজকন্যা, তুমি হও পৃথিবীর আলোকিত নারী,
তোমার চরণে সঁপিয়া দিলাম নয়ন-অশ্রু বারি।
প্রার্থনা করি মোনাজাত তুলি আল্লাহর দরবারে,
কবুল করুন তোমায় তিনি পুণ্য-আলোকধারে।
জাগো হে আলোক-কন্যা, কাটাও নিখিল তিমির-পার,
আমীন! আমীন! কবুল করো হে প্রভু পরওয়ারদিগার! 

--------------------------------------------------------------

 

ঝরা ফুলের সন্ধানে



 কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************************


স্বাধীন কাননে আজ কী হাহাকার, দিকে দিকে আহাজারি,
অশ্রু সজল নয়নে মানুষ খোঁজে তোমায়, ওগো কাণ্ডারী।
প্রচণ্ড ঝড়ের বিপ্লবে যে ফুল ঝরে গেল অকালে,
তারই সন্ধানে আজ ভ্রমর ব্যাকুল বাংলার এই ক্রান্তিকালে।

হে ফুলের রাণী, ফিরে এসো তুমি, কানন আজ বড় মলিন,
তোমার শূন্যতায় মুক্তিকামী ভ্রমরেরা আজ পথহীন।


কাননের শত্রু আর কীটপতঙ্গেরা আবার গর্জে ওঠে,
স্বাধীনতার ইতিহাস মুছে দিতে নতুন চক্রান্ত রটে।
বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত ভ্রমর আজ দিশাহারা,
ভিন রাজত্বে ধ্বংস প্রিয় কানন, নিভে গেছে শুকতারা।
দিকে দিকে আজ কাননের ফুলগুলি হয়ে যাচ্ছে লুটপাট,
ভেঙে দিতে হবে মীরজাফরের বংশধরদের এই নাট!


নেতৃত্বশূন্য বাগান আজ, স্বাধীনতা নিস্পেষিত,
অপমানিত মুক্তির চেতনা, জাতি আজ শংকিত।
তুমি কি আর ফুটবে না কভু বাংলার সবুজ শ্যামলে?
একবার ফিরে এসে দেখে যাও, কত ফুল ঝরে অকালে!
হে গোলাপের রাণী, তোমার অপেক্ষায় উন্মুখ উথাল-পাথাল,
তোমাকে ডাকছে আজ বাংলার আকাশ, মাঠ আর ঘাট-বাউয়াল।


শিমুল, পলাশ, টগর আর জুঁই, চামেলী রজনীগন্ধা,
তোমারই খোঁজে পথ চেয়ে আছে, কাটবে কি এই ধন্ধা?
তুমিই তো এই কাননের প্রাণ, তুমিই তো সব ফুলের রাণী,
তোমারই জন্য প্রতীক্ষায় আজ বাংলার এই পলিমাটি-পানি।


প্রচণ্ড ঝড়ের বিপ্লবে যে ফুল ঝরে গেল অকালে,
তারই সন্ধানে আজ ভ্রমর ব্যাকুল বাংলার এই ক্রান্তিকালে।
হে ফুলের রাণী, ফিরে এসো তুমি, কানন আজ বড় মলিন,
তোমার শূন্যতায় মুক্তিকামী ভ্রমরেরা আজ পথহীন।

---------------------------------------------------------------------------------


পচন ধরেছে মায়ের শরীরে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ স্বাধীন মায়ের অস্থি - মজ্জায় ধরেছে আ...