বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬

এ কেমন বিচার হে রাষ্ট্র নায়ক?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

কেমন বিচার হে রাষ্ট্রনায়ক?
কেমন তব বিচার?
তুমি চব্বিশ লক্ষ জনতারে হাসালে,
আর সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে!
জলে ভাসালে!
জলে ভাসালে!
আমরা কি নাগরিক নই এদেশের?
ভোট দিই না?
ট্যাক্স দিই না?
আমার কি কোনো অবদান নেই রাষ্ট্রে?
তবে কেন আমার ওপর এতো জুলুম, এতো অত্যাচার, এতো বৈষম্য?
বলো রাষ্ট্রনায়ক!


তুমি কর্মকর্তা-কর্মচারীর পে-স্কেল ঘোষণা করলে,
ওদের বেতন বাড়ল!
জীবন বাড়ল!
জীবিকা বাড়ল!
ওদের মুখে ফুটল হাসি!
আর আমাদের চোখে-মুখে বিষাদের ঘোর কালো মেঘ রাশি!
বিষাদের ঘোর কালো মেঘ রাশি!
ওরা যে বাজার থেকে বাজার করে,
আমরাও করি সেই বাজার!
ওরা যে দেশে বাস করে,
আমরাও বাস করি সেই দেশে!
আমার জন্য তো কোনো আলাদা জগৎ নেই,
একই তো জীবন ব্যবস্থা!
তাহলে বলো
আমি কীভাবে জীবন যাপন করব?
আমার সংসার কীভাবে চলবে?


আমাদের তো আয় বাড়ে না,
বেতন বাড়ে না!
নুন আনতে পান্তা ফুরায়!
নুন আনতে পান্তা ফুরায়!
পে-স্কেলের কারণে যদি আজ দ্রব্যের ঊর্ধ্বগতি হয়
তখন কে আমাকে দেখবে?
আমি খরচ কীভাবে মেটাবো?
বলো শোষক!
কোনো উত্তর কি আছে?
তোমার কাছে কোনো উত্তর কি আছে?


উত্তর যদি না থাকে তোমার
তবে ভেঙে ফেলো এই বৈষম্যের তখত-তাউস, ভাঙো শাসন-কারা!
জাগো রে বঞ্চিত, জাগো রে অবহেলিত, জাগো চির-সর্বহারা!
আমরাই ট্যাক্স দিই, আমরাই নাগরিক, আমরাই এই দেশ
তুড়ি মেরে ওড়াবো আজ শোষকের এই ছদ্মবেশ!
জবাব চাই রে রাষ্ট্রনায়ক, জবাব দিতেই হবে
জনতার এই জঠরের জ্বালা মিটবে বলো কবে?
কেমন বিচার তব?
কেমন বিচার!
তুমি চব্বিশ লক্ষ জনতারে হাসালে,
আর সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে!
সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে, জলে ভাসালে!

-----------------------------------------------------

 

ইসলামের পঞ্চ খুঁটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************


বাজে তাওহীদেরই রণ-ডঙ্কা, নাই রে শঙ্কা, নাই মানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!
লা-ইলাহা ইল্লাল্লাহুর তুফান তুলে হিয়া খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!


প্রথম খুঁটি ঈমান এনে বুক ফুলালো বীর গাজী,
জান মালের সওদা করে খোদার প্রেমে সে রাজি!
কলমা শাহাদাতের তেজে ভাঙল রে সব ভয়-খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!


দ্বিতীয় খুঁটি নামাজ কায়েম, মোমিনের ওই হাতিয়ার,
সেজদাহে শির লুটিয়ে ভেঙে দে জুলুমের এই কারাগার!
আরশ কাঁপুক তাকবীরে তোর, খোল রে খোল তোর দিলের খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!


তৃতীয় খুঁটি রোজা রেখে নফসেরে কর চূর্ণ-চুর,
সিয়ামেরই কড়া পাহারা, ইবলিশ আজ বহুদূর!
তাকওয়ার ওই বর্ম গায়ে জয় করবি শাহ-জমানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!

চতুর্থ খুঁটি জাকাত দিয়ে সাম্যের ওই গান শোনা,
উড়বে রে আজ ইসলামেরই সাম্যবাদের জোড়া নিশান-সোনা!
আমির-ফকির এক কাতারে, খোল রে কৃপণ হাত-খাজানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!

পঞ্চম খুঁটি হজ করে আয়, কাবা ঘরের জিয়ারতে,
'লাব্বায়েক' এর গর্জন ওই গুঞ্জরে আজ আরফাতে!
মুমিন গায় সাম্যের গান, খোল রে মদিনার ওই দেওয়ানা
লা-ইলাহা ইল্লাল্লাহুর তুফান তুলে হিয়া খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটিমোমিন দিলের আস্তানা!

----------------------------------------------------------------

একই বোঁটায় দু’টি ফুল

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর *************************************** একই বোঁটায় ফুটেছ তোমরা দু ’ টি ফু...