শনিবার, অক্টোবর ১৬, ২০২১

অশনি সংগীত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২১ ইং

অশুভ সংগীততানে উঠিছে ধ্বনিয়া

সাম্প্রদায়িক মৌল চেতনা রনিয়া রনিয়া।

অন্তর বেদনা বহি। সে অবধি প্রিয়ে

রয়েছি বিষ্মিত হয়ে—বঙ্গে চাহিয়ে !

 

কোথাও না পাই দাঙ্গা। মুসলিম, হিন্দু

বৌদ্ধ-খ্রীষ্টান আছে তব বঙ্গ।সাম্প্রদায়িক

চেতনা কত দূরে নিয়ে যাবে-কোন কল্পলোকে

কে বলিবে সে কোন ধর্মের আলোকে ?

 

ঐক্য যে করিবে বন্দী অশুরের পুলকে

তার কোন স্থান নেই ইহ পর ভূ-লোকে।

এই যে  চেতনা এর কোন ভিত্তি আছে ?

কোন নিরেট ভাষা কি আছে ধর্মের কাছে ?

 

তবে কেন উত্তাল কল্লোলধ্বনি চির দিবানিশি !

ওইদিন তো জাগিবে যার যার পাপ পূণ্যের শশী !

কি ফয়সালা আসিবে কার সাধ্য আছে বুঝিবারে!

এর কি কোন কূল আছে সাম্প্রদায়িক বহরে ?

 

চৌদিকে অশনি সংগীতে ছুটিছে মন তরী

যে বাতাস বহিছে, সাম্য ধ্বংসের শঙ্কা করি।

অশুর বুঝি এসে গেল হৃদয়ের পাল

ভয় যেন ঐক্য ভাঙ্গার বিপুল- বিশাল!

----------------------------------------

তুমি নিন্দিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২১ ইং

নন্দিত  নেতার নিন্দিত কাজ-কে গো তুমি ?

তোমারে নিয়েছিল বরণ করিয়া এ  বঙ্গ ভূমি।

বিপুল উৎসবে করেছিল বরিষন পুস্পদল

তুলেছিল জয়ধ্বনি  বিভেদ ভুলিয়া সবদল।

 

আজ তুমি নিন্দিত ঘৃণিত হৃদয় দুয়ারে

তোমার নির্দ্য় অগ্রাসন শিরে

কি তান্ডব করেছিলে জনতার পুস্পফুল্ল পথে!

কি ভঙ্গুর উৎসবে মেতেছিলে দুর্বলের সাথে ?

 

জনতার নেতা হয়ে প্রবেশিলে চিদিনতরে

আজ তুমি হেরেগেলে ক্ষমতার দম্ভ করে।

তোমার অন্তর গৃহে- যে হিংস্র বলয়ে

যে ধ্বংস যজ্ঞ জেগে আছে তুমুল প্রলয়ে!

 

যেখানে তোমার যত লজ্জা যত পরাজয়।

জনতা কম্পমান! তোমারে নাহিকো সয়!

কোথায় সেই জনতার তুমি ?

আজ তো দেখিনা এ বঙ্গ ভূমি !

 

অশ্রুশিশিরে ধৌত জনতার পরিপূর্ণ দেহ ;

ক্ষমতার তাপ দহে অঙ্গার প্রেম প্রীতি স্নেহ।

নন্দিত  নেতার নিন্দিত কাজ-কে গো তুমি ?

তোমারে নিয়েছিল বরণ করিয়া এ  বঙ্গ ভূমি।

------------------------------------------

শুক্রবার, অক্টোবর ১৫, ২০২১

প্রেমশুন্য প্রাণ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২১ ইং

 

আজিকায় প্রেমশুন্য প্রাণ বক্ষ তলে !

কি করিছে খেলা, কি বিচিত্র রঙ্গ তুলে !

বিপুল সম্ভারে অনিভয় কি চমৎকার

অর্থহীন, ছলনার বাহারে প্রেম মানবের।

 

প্রাণে প্রাণে রক্ত ক্ষরণ তবু বলি প্রেম

অনুভবে স্পর্শ্ নেই তবু বলি স্বাগতম।

জানিবার আগে নিশ্চিত বিশ্বাসভরে

চূর্ণরশ্মি-সম করি ভালোবাসি তারে।

 

হৃদয়ে হৃদয়ে ছুটাছুটি যে প্রেম সতত

সে প্রম ভ্রান্ত মোহে আজ বড় আহত।

প্রেমের উথরোলে যৌবনবসন্তে যবে

ফুল বিক্রি হয়েগেছে  সেই কবে !

 

প্রেমের তীরে বসতি গড়েছে অবিশ্বাস

মৃত্যুরপথে ছুটিছে স্বর্গীয় নিশ্বাস!

আজিকায় প্রেমশুন্য প্রাণ বক্ষ তলে !

কি করিছে খেলা, কি বিচিত্র রঙ্গ তুলে !

 

যে প্রেম বেচা কেনা হয় অর্থের লগ্লীতে

সে হৃদয় বঞ্চিত হয়  ছলনার সংগীতে।

তবু প্রেম অন্তঃপুরে গৌরব  ভরে

মানবতার গান গায় বিজয়ের সুরে।

----------------------------------------

অসত্যের মহাপাপে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২১ ইং

মানবের পাপ দহে তবে কি পুড়িছে যামিনী ?

অশুভ অভিলাসে গর্জিছে অশুরের ধ্বনি।

 

যে সত্য সাধনা জীবনের প্রথম প্রেয়সী

যে নত শির মানব মুক্তির চির শশী

তা সব  ভুলেগেছে কোন অনিষ্ট প্রহসনে;

মানবেরা দলে দলে- এই নশ্বর ভুবনে ।

 

মানবের পাপ দহে এ কি শাস্তি পৃথিবীর ?

রক্তে রক্তে বিভেদ- তীব্র অনলে চৌচির!

কোন বিদ্রোহের অভিলাসে !

মানবের পাপ গর্জিছে প্রকাশে !

 

চৌদিকে পাপের মহরা- অশুভ বস্ত্র পরি

পবিত্র নিখিলের তরে নগ্ন স্মান করি

নিদ্রাভাঙ্গে গঙ্গাতে

অসত্যের সংগীতে।

 

প্রদীপ নিভিয়ে প্রাণ বারে বারে-

অসত্যের মহাপাপে জ্বলিছে  নশ্বরে !

ফেলে দিয়ে সত্যের বাণী, কেড়ে নিয়ে খড়ি

ছুটিছে পাপীষ্ঠ  মিথ্যেরে যুক্ত করি।

 

মানব চাই না বুঝে মুক্তি কোন গৃহকোণে-

অশুরের সঙ্গতে পেতেছে বুক নশ্বর ভুবনে।

------------------------------------------

একখানি আশা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১৫-১০-২০২১ ইং

 

প্রসারিয়া হৃদয়খানি চির মহত্ত্বের আলোকে,

জেগে  উঠো অন্ধার ভাঁজে ভাঁজে ভূ-লোকে।

শুভ্র তারার মতো অসীম আকাশে;

তুমুল ঘূর্ণি তুফানে গর্জিত বাতাসে।

 

বীর দর্পে  পর্দাপণ করো বঞ্চিত প্রাণের ভীড়ে;

গেয়ে যাও মুক্তির গান চির সাম্যের সুরে

দুঃখী পৃথিবীর শিয়রে যামিনী করো শয়ন

তপ্ত দুপুরে লিখে যাও ছায়া শীতল চরন।

 

দুর করে দাও গহিনে জমা অন্ধকার

ন্শ্বর ভুবনে প্রদীপ দিয়ে যাও অনিবার।

দুঃখে মোরা রব চাহি অপার তিমিরে

আলো  দিয়ো সেথায় ওগো বিপুল সম্ভারে।

 

অসীম বৈষম্যের নির্দয় নিষ্ঠুররাশি;

পৃথিবীর মানবতাকে করিয়াছে গ্রাসি!

শুধু অগ্রাসী মনোভাবে তার প্রলয় মগন

অন্তর ঘিয়ে আছে একখানি রক্ত প্লাবন।

 

তোমার পানে চেয়ে আছে পৃথিবীর মাটি।

প্রসারিয়া হৃদয়খানি প্রেমের ফুল যাও ফুটি;

শুধু একখানি হৃদয়, একখানি আশা

একখানি মানবিক তরে শুভ্র ভালোবাসা।

--------------------------------------------

এ যন্ত্রনা নরক সম

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১৫-১০-২০২১ ইং

চৌদিকে ভঙ্গুর নব যন্ত্রনা নরক সম!

জুলম শাসনে চৌচির প্রাণ নিরুপম।

মূল্যের উর্ধ্বগতি টেনে ধরো রাজ্য সভায়

বড় বড়  চক্ষু রক্ত ঝরায়-আনন্দ আভায়।

 

দরিদ্র -হত দরিদ্র -মধ্য বিত্ত দুঃখের কপোলে

নরক যন্ত্রনা ভাসি উঠে,আয় –ব্যায়ের ধকলে।

ক্ষুধার্ত্ জনতা কাঁদিছে মুখ বন্ধ রাখি

যন্ত্রনার অনল গ্রাসে নিভৃতে লাজুক আঁখি।

 

চৌদিকে বৈষম্যের নির্দ্য়  চিত্র কলস্বরে

টেনে ধরো মূল্যের উর্ধ্ব্গতি আনন্দভরে।

সু-শাসকের মতো সুসম বন্টন করি

জেগে উঠাও কণ্ঠের কাকলি বসন্তের পথ ধরি।

 

নিঃশব্দ নিস্তব্ধ জনগোষ্ঠির সম্মুখে আসিয়া

ঘোষনা দাও এ বৈষম্য থাকিবে না বঙ্গ জুড়িয়া।

আয়- ব্যায়ের অদুরে বিজয়ের সীমানা

দরিদ্র হত দরিদ্র মধ্যবিত্ত আর কাঁদিবে না।

 

আয় ব্যায়ের হিসেব বড় জটিল – বড় নিষ্ঠুর!

এ যন্ত্রনা নরক সম! যদি ব্যবধান থাকে বিস্তর।

মূল্যের উর্ধ্বগতি কোন শাসকের রোষানলে ?

কেন দিশেহারা বঙ্গের জনগোষ্ঠি  স্বাধীন অঞ্চলে?

--------------------------------------------

চঞ্চলা সুরভী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১৫-১০-২০২১ ইং

চঞ্চলা সুরভী জাগো তুমি প্রাণবন্ত হরষে

উথরোল চঞ্চল বক্ষে পুলকি প্রকাশে ।

তুমুল স্পন্দনে বলে যাও কানে কানে

গভীর হৃদয়ের নির্মোহ আবেদনে।

 

সব রোমাঞ্চ  অঙ্কুরি উঠাও রাঙা ঠোটে

এ যেন এক তুমুল যুদ্ধ বটে !

সারা অঙ্গ প্লাবিত করো শিহরিত কলোতানে

হৃদয় অঞ্চল তরঙ্গিয়া যাও গভীর বরষনে!

 

গোলাপী পাঁপড়ি যেন সমধুর প্রিয়সম্বোধনে

সুরভী  ছড়িয়ে যাও এ হৃদয়ের আয়োজনে

ডাকো মোরে, বলো প্রিয়- বলো প্রিয়তম-

ভালোবাসি ভালোবাসি প্রিয়, বক্ষে রাখ মম।

 

দু’হৃদয়ের সেতুবন্ধনে চলিছে তরী ভেসে

চঞ্চলা সুরভী তুমি মুসকি হেসে হেসে

পুলকি শিহরণ তুলো ঈষৎ জাগিয়া

কি যেন বলতে চাও ‍তুমি ওহে প্রিয়া!

 

বন্ধ করিয়ো না হৃদয়খানি, ফিরায়ো না মুখ

চঞ্চলা সুরভী তুমি মোর সুধাপূর্ণ্ সুখ ।

রেখো তরঙ্গিত সফেনে উত্তাল প্রেম তরে

অনিমেষ চুম্বনে চুম্বনে-পুলুকের স্তরে স্তরে।

------------------------------------------

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

অহঙ্কারী প্রাণ পুড়ে দাও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-১০-২০২১ ইং

অহঙ্কারী প্রাণ পুড়ে দাও আগ্নেয়গিরী লাভায়

প্রেমের নিশানা তুলে ধরো আনন্দ আভায়।

 

দেখ তুমি প্রাণ খুলে প্রশান্ত বিশ্বাসে

নিতান্ত নির্ভরে।যদি হৃদয়ে প্রেম আসে

হাসিবে দুঃখের পৃথিবী প্রসন্ন উৎফুল্লে

বিজয়ের জয়গানে মুখরিত কল্লোলে।

 

সতত বক্ষরে বাঁধ অহঙ্কার দূরে রাখি

ভালবাসিয়ো অন্তরে, ভুলিয়া রাঙা আঁখি

যদি বুঝিতে পার প্রাণে তবে কলস্বরে

খুঁজে পাবে আমায় চির আনন্দ সম্ভারে।

 

দূর্গে দূর্গে যত বীর যোদ্ধারা গেছে লড়ি

সতত হৃদয়ে রেখেছে দেশপ্রেম ধরি

যদি প্রেম ভালো লাগে দিয়ে যেও প্রাণ

দুয়ার খুলে আছি অধীর অপেক্ষমান।

 

দেখ ফুটিবে অদূরে পদ্ম উচ্চ তট তলে

শ্রান্ত রূপসীর মতো বিস্তীর্ণ্ হৃদয় অঞ্চলে।

জাগিয়ে দাও প্রেমের তনুখানি প্রভাত আলোকে

চেয়ে আছি অন্ধকার যেন না আসে চোখে ।

 

অহঙ্কারী প্রাণ পুড়ে দাও আগ্নেয়গিরী লাভায়

প্রেমের নিশানা তুলে ধরো আনন্দ আভায়।

----------------------------------------------------

বক্ষ ভরা দুঃখ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-১০-২০২১ ইং

জাতির কম্পিত বক্ষ, চক্ষু ছলছল

দীপ্ত তারুণ্য মরে যাচ্ছে মায়ের অঞ্চল

যুবকের সীমান্ত- প্রান্তে উদ্ভাসিয়া উঠে

মাদকের উত্তাল তরঙ্গ জীবনের ঘাটে।

 

যুবকের অঞ্চলে রক্ষা বাঁধ দাও যতনে

মাদকের প্লাবন যেন না আসে গর্জনে।

ওদের কারা ডাকে সুমধুর প্রিয়সম্বোধনে

মাদক সম্রাটের আয়োজনে

রাত্রির আঁধারে সংগোপনে—

 

ডাকো ওদের, বলো প্রিয়, বলো প্রিয়তম-

বলো ব্যাকুল ! হে যুবক স্বপ্নের বক্ষে রাখি মম

হৃদয়ের গানে গানে অতি মৃদু ভাষে

বলো তারে আলো তুমি আঁধার আকাশে।

 

তুমি ছাড়া স্তব্ধ হৃদয়ের আশা- ওগো প্রিয়া

তোমার প্রেমবিনা আঁধার যে আসিবে হাসিয়া।

ওগো ত্যাজদীপ্ত প্রাণ ফিরায়ো না মুখ

মাদক নেশা যে জাতির বক্ষ ভরা দুঃখ।

 

হে তারুণ্য! তোমার যৌবন নবষ্ফুট পুস্প সম!

নেশায় নেশায় করো না নষ্ট, ওগো প্রিয়- প্রিয়তম।

-------------------------------------------------------

বয় ফ্রেন্ড,গার্ল্ ফ্রেন্ড

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-১০-২০২১ ইং

আজিকার তারুণ্য লেখা পড়া ভুলে গিয়ে

বয় ফ্রেন্ড গার্ল্ ফ্রেন্ড নাম ধরে হয় প্রিয়ে ।

স্কুল কলেজ ফাঁক দিয়ে পথে ঘাটে তৎপর

কাছে এসে  হাত ধরে কত কি অতঃপর !

 

যেন তারা স্বামী-স্ত্রী জনে জনে গুঞ্জন

রীতি নীতি ভুলে গিয়ে নিলর্জ্জ বন্ধন।

বাবা মা জানে শুধু ছেলে মেয়ে পাঠশায়

জানে না ওরা যে পথে ঘাটে সব হারায় ।

 

বয় ফ্রেন্ড,গার্ল্ ফ্রেন্ড জিজ্ঞেসে যায় চটে

ওই বেটা তোর কি-আমরা শুধু বন্ধু বটে !

অধরের প্রান্তে এসে তারণ্যের ক্ষুধা

গিয়েছে নিলর্জ্জ হয়ে যৌবনেরসুধা।

 

এই বন্ধুত্ত্ব যেন গোধূলী লগ্নের আলোক ক্লান্তি!

উদয়ের আগেই নিভে যায় জীবনের শান্তি ।

আবেগের যৌন সুখ-সুধা তৃপ্তির পর

বয় ফ্রেন্ড,গার্ল্ ফ্রেন্ড চলে যায় দূর-বহুদূর!

 

স্বপ্নের মশাল নিয়ে এসো হে মানস সুন্দরী-

দুঃখী বাবা মার রিক্ত বুক শুধু আলোয় ভরি ।

আবেগের বন্ধুত্ত্ব ভুলে যাও জীবন পরশে

সৌরভের ফুল ফোটাও পৃথিবীর নিবাসে।

---------------------------------------

জয় বীর বঙ্গতাজ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ********************************** জয় বীর বঙ্গতাজ ! জয় স্বাধীন ইতিহাস ! ...