শুক্রবার, ফেব্রুয়ারি ১১, ২০২২

বজ্র কণ্ঠরত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০২-২০২২ ইং

সোনার বাংলাদেশে- যেথায় রয়েছে ভরা

বজ্র কণ্ঠরত অসীম  কবিতা ছড়া

প্রেমহীন নিঃস্পৃহ হিমবস্ত্রপরা বাঙালি

লাল-সবুজের বুকে দোসরের কাঙালি।

 

যেথা যুদ্ধের পরে ফিরে আসে মুক্তির দিন

সেথা আমি দেখি পরাজিত নিশান রাত্রিদিন!

অধিকার শুন্য সংগীতবিহীন সুর বাজে

অনিমেষ রাত্রি জেগে থাকে অকাজে।

 

প্রেমহীনা  ছলনাময়ী প্রেমিকার মতো

বাঙালি রূপে ভীন মন্ত্র পাঠ করে যত!

বিচিত্র ইতিহাস শুনি চিত্ত অগ্রসরি

যেন ওরা দেশ প্রেমিক কত আহামরি!

 

অফুরান স্পর্শিতে চাহে-লাল সবুজের তটে

প্রভাতের সোনালী আভা জাতির সংকটে।

কোথাও দেখিনা সেই সূর্য্টা আজকাল

একখানি স্বাধীন বাংলা তবু দ্বিজাতিক পাল!!

 

লাল সবুজ উড়িতেছে বাংলার মেঠো পথে

অধিকার ফিরে আসে না তবু কোনোমতে।

বজ্র কণ্ঠরত অসীম তবু পাঞ্জেরী নিভৃত

ছল চাতুরী দর্ণিনীতি সুখাসীন ঊর্মিমুখরিত।

-------------------------------------------

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

বাতিলের রঙ্গভূমি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০২-২০২২ ইং

বাতিলের রঙ্গভূমি এই রৌদ্রলোকে

জ্বলন্ত বালুকারাশি  ন্শ্বর ভূলোকে

দিগন্তবিস্তৃত জুড়ে পরাজয় দ্বারে

জ্বরাতুরা বসুন্ধরা যাইতেছে পুড়ে।

 

মানবতাহীন তপ্তপ্রাণ দীর্ঘ্শ্বাস

মানুষেরে ঘিরে আছে চারিপাশ।

শুষ্ককণ্ঠ, সঙ্গহীন, নিঃশব্দ, নির্দয়

চৌদিকে স্নেহ প্রেম বহ্নিজ্বালাময়।

 

অপলক গৃহপ্রান্তে বসি বাতায়নে

দূরদূরান্তের সুখ খোঁজে আপন প্রাণে

হৃদয়ে আঁকে চারিদিকের শৈলমালা

তবু অবরুদ্ধ প্রাণ নিস্তব্ধ নিরালা ।

 

স্ফটিকনির্মল স্বচ্ছ;পৃথিবী তবু অন্ধকার

রক্তের তরঙ্গ উথরোল তবু ব্যথিত অপার!

মানুষ রূপে শিখর আঁকড়ি জীবনের রেখা

তবু মানুষের মনুষ্যত্ব মানুষে যায় না দেখা।

 

মানবতা রোধ করি যেন স্বর্গ্ করি ভেদ

অন্তরে উঠিছে জাগি বাতিলের প্রসাদ।

মন প্রাণ ভ্রমিয়াছে অশুভ সিন্ধু পারে

শুধু মানুষ বুঝে না তাহা এই বসুন্ধরে।

----------------------------------------

শনিবার, ফেব্রুয়ারি ০৫, ২০২২

একটি নিঃসঙ্গতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

একটি নিঃসঙ্গতা জীবন সংগীতের তরঙ্গে

বিষাদের ভাষা প্রসারিয়া দেয় মৃত্যুর রঙ্গে।

দিক-দিগন্তরে বাজে যমদুতের ধ্বনি প্রায়

শুভ্র চাঁদরে বিছাইয়া দেয় অন্তর যাতনায়।

.

ক্রমাগত অবহেলায় অশ্রু ঝরায় নির্জনে

নিঃশব্দে নিভৃতে আত্মহত্যার বীজ বুঁনে

একটি নিঃসঙ্গতা হতাশাসম ব্যাথাতুর গান

কে বুজে সে বীণা চারিধার প্রাণ ?

 

জীবন উজার করি পরিবারের সুখ যে চাহে

আজ সে নিঃসঙ্গ জীবনের অন্তিম প্রবাহে

অসীম ব্যাথিত করেছে  অযুত বাসনারে

তবু কেহ নাহি বুঝে তারে এই সংসারে---

 

স্বার্থের পৃথিবী ব্যস্ত শুধু আপনার গৃহকোণে

অন্তর ভেদিয়া বিপুল যাতনার অনল দহনে

একটি নিঃসঙ্গতা করিতেছে মৃত্যুর প্রণয়ন

আপন বুঝিতে নাহি চাহে একাকিত্বের অধ্যয়ন।

 

একদিন নিঃসঙ্গতার অবসান ঘটে রক্ত প্লাবনে

আত্মহত্যার নির্মম পরিহাস পৃথিবীর উদ্যানে।

তবু মানুষ কৌতূহল বশে—

দূরদেশে- হৃদয় শুন্য প্রেমশুন্য অবশেষে।

--------------------------------------------

একাকী প্রাণ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

পারিবারিক বন্ধন গড়ে তুল এই বসুন্ধরে

স্বামী- স্ত্রী সন্তান সদা থেকো হে অন্তরে।

যে পিতা-মাতা আপনারে দেয় বিস্তারিয়া

তারে কেন বিষাদের মতো রাখো ফেলিয়া।

 

এই বক্ষর পঞ্জর খুলিয়া পাষাণ ছন্দ

সংকীর্ণ্ প্রাচীরে  ছুটিছো তব নিরানন্দ।

বৃদ্ধাশ্রমে একাকী রেখেছো হিল্লোলিয়া

ভুলিছো শিহরিয়া সচকিয়া বিচ্ছুরিয়া।

 

একাকী প্রাণ নেই কো আলোকে পুলকে

পিতার প্রাণ চলে যায় আঁধার ভূলোকে

আপন হাতে মৃত্যে ডাকে উত্তর দক্ষিণে

পূর্ব্ পশ্চিমে-একাকীত্বের অন্তর দহনে।

 

এই ছিন্ন বন্ধনে প্রাণ উঠে মর্মরিয়া

ব্যাদনার বিষাদময় রস যায় পরশিয়া।

আপন প্রাণ ভুলে যায় মায়াময় ধরনীতল

তাই তো আত্মহত্যায় নব মৃত্যুদল।

 

গড়ে তুলো প্রকাশ্যে সংগোপনে হৃদয় ছায়ায়

সুধাগন্ধে মধুবিন্দুভারে; অমৃত ভালবাসায়

দিয়ে যাও বন্ধন উপহার  ক্ষণিক নীর

হয়ে যাও আনন্দের নৃত্য স্তব্ধ ধরণীর।

------------------------------------------------

আঁধারে জোট বাঁধে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

নৈতিক বিবেক বুদ্ধি বিধি অপ্রসন্ন

রাষ্ট্রের বিপদ আজিকে হেরি আসন্ন।

স্বাধীনতা বসি আছে মুখ ফিরিয়ে বিষন্ন

দে শ মাতৃকার প্রেমে কেহ নাহি অনন্য।

 

যে যার মতো শুন্যে নয়ন মেলি

দল মতের আদর্শে মাতৃকা ভুলে চলি

যে মায়ের নন নদী চলিত বেঁকে বেঁকে

প্রকৃতির অপরূপা সাজে লাল-সবুজ এঁকে।

 

আজ সেখানে চোরেরা বীর দর্পে থেকে

মাতৃকার প্রেম শেখায় ক্ষমতার সুখে

যদিও বজ্র কণ্ঠে যায় বলিয়া

বিপুল ছলনা ছাড়া  কি আছে জাগিয়া ?

 

ছল চাতুরী চাটুকার দুর্ণিনীতি বঙ্গ বুকে

কেউ নাহি দেখে তারে রাষ্ট্রের দুঃখে

ক্ষমতার লোভ লুকায়ে অট্ট হাসিয়া

আঁধারে জোট বাঁধে আপনি সাধিয়া।

 

মুক্তি যুদ্ধের স্বাধীনতা বিষ্মিত বিহ্ববল প্রায়

কান্ডেরী পাঞ্জেরী তবু নাহি আঁখি মেলে চায়

ক্ষমতা শুধু আপনার আখের গোচায়

জাতির মুক্তি নাহি আছে সেথায়।

--------------------------------------         

শনিবার, জানুয়ারি ২৯, ২০২২

এমন জনতা দেখেনি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

সব মঞ্চের চিত্তে উঠে উল্লাসি

জনতা নাকি ক্ষমতার উৎস সম্মুখে আসি

অন্তর কৌতুকে ওরা মৃদু মৃদু হাসি

এমন বোকা জনতা দেখেনি বিশ্ববাসী।

 

জনতা বিক্রি করে নানাজন পেয়েছে রতন 

অথচ বঙ্গ বুকে এখনো মূর্খের উত্থান।

ওদের কণ্ঠে জনতা দেবতার মতন

আর পশ্চাতে অজ্ঞ জনতার পতন।

 

এতো বলি উঁচু শীর হতে খুলি

জাগ্রত হও দেশপ্রেমের পতাকা তুলি

আপন স্বার্থে ওরা দেয় তোমারে ঠেলি

তুমি নাহি বুঝ এইসব ছলনার বুলি।

       

ওরা ছল করি মুখে করে সোহাগ

মনে মনে ওদের জাগিছে স্বার্থের ভাগ

ক্ষমতা অর্থে ভরিয়া উঠে থল

আর অজ্ঞ জনতা হয় রসাতল।

        

জনতার হৃদয়ে উথলে উঠে দুঃখ

তবু নাহি বুঝে অবাদে বিক্রি করে মুখ

'অন্তর কৌতুকে ওরা মৃদু মৃদু হাসি

এমন বোকা জনতা দেখেনি বিশ্ববাসী।

--------------------------------------------

প্রবাসী রাসেল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

প্রবাসের দিকে লোক যায় নানা মনে

মাতৃকা ছেড়ে সুখের অন্বেষণে

স্বপ্নধেনুর অমৃত –দুগ্ধ

খোঁজে প্রবাসী হৃদয় দগ্ধ।

 

প্রবাসী রাসেল দোহন করিছে প্রাণে

মাতৃকা ছেড়ে সুখের অন্বেষণে

তবু মাতৃকার দল চারি দিকে ঘিরে

সদা উৎফুল্ল রাখে ব্যাথিত অন্তরে।

 

প্রাবসী রাসেলের মতো কতো রাঙা বাস

বসি একাকি অশ্রু ঝরায় বাতায়ন পাশ।

মাতৃকায় সুখহাস মুখে ফুটে

তাইতো প্রাণ জাগে চঞ্চপটে।

 

রাসেলের প্রবাসী জীবন কাটিছে যেমন

মাতৃকার কি যে কথা ভাবিতেছে মন

কভূ ফিরে না দেশ হতে তার নয়ন

সব খবর তার কাছে যেন চির অম্লান।

 

ব্যাথাতুর প্রাণ প্রবল ঝিনি ঝিনি

বাজাইয়া দিল প্রবাস জীবনখানি।

মাতৃকার টানে রাসেলের প্রাণ উল্লাসি

কভূ যায় ভুলি সম্মুখ যুদ্ধে আসি।

--------------------------------------

প্রেমের রাজা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০১-২০২২ ইং

পুলকিত প্রেমের রাজা,আঁখি ছলছল

একুশ বছর যাবৎ তুলিল কল্লোল

অফুরান  বন্ধনে পরান উতল

ভালোবাসায় জড়াইয়া নামিল ভূতল।

 

বলিল ধন্য জীবন গো ধন্য

প্রেমের জোয়ারে মন সমাচ্ছন্ন

এতো অনুপম জুটি নাহি গো অন্য

একুশ বছর যাবৎ হাসি সুখী মান্য।

 

ভাবিয়া নাহি পাই কি দিব তোমারে

এতো সুন্দর ফুল বিধাতার উপহারে!

তোমরা ফুটিলে জগতের ভান্ডারে

চির বসন্তের কল্লোল সমাহারে-

 

হৃদয় হতে আসে মোর কন্ঠ গলে

দু নয়ন ভরি কবির শুভ্র ফুলে

প্রেমোচ্ছ্বসিত তরঙ্গে ভেসে যাও আনন্দ জলে

একুশ বছর যাবৎ যেভাবে ফুটিলে--

 

তুমি জোসনায়, তুমি আলোকিত রথে

পুস্প ফুটাও সৌরভ সুবাসে জীবনের পথে

হাসির ঝলকে মনে ফিরিয়েছে লুদ্ধ

তোমাদের দেখে মোর দু’নয়ন মুগ্ধ।

----------------------------------------

এক সত্যের শপথ ছিল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

কত শপথ ছিল, হয়ে গেছে বিমুখ

কত সত্য হয়ে গেছে কৌতুহল উৎসুক!

চৌদিকে আদর্শের নিরাশা

মিথ্যের উম্মুখ ভালবাসা।

 

শুধু পরনিন্দা হৃদয় বিরাজে

শুধু ওই বাণী নিশিদিন অন্তরে বাজে।

আত্মসমালোচনা নাহি আর আপনার মাঝে

পর দোষে দোষে দিবা নিশি সাঁঝে।

 

চোখে চোখে দিয়ে যায় অশ্রু ক্রন্দন

গড়ে যায় যত মিছে বন্ধন

শুধু ধোকা আছে চিরনন্দন

কত বাঁধন ছিল হয়ে গেছে ভাঙ্গন।

 

আর ফুল ফুটে না চিরবসন্ত বায়

সেই ভালো মা গো আজ নিঃশ্ব প্রায়

পরনিন্দার ছন্দ মানবের কবিতায়

আপনের দোষ ভুলে গেছে বসূধায়।

 

এতো সুন্দর গাইল মানবতার গান

তবু  বুঝিল না অপনার অপমান।

কত রক্ত ক্ষরণ করিল হৃদয়-পরান

এক সত্যের শপথ ছিল মানুষের প্রাণ।

-------------------------------------

শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২

ক্ষমতার আগুন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০১-২০২২ ইং

ক্ষমতার তাল লয় দু- একটি সুর

কখনো দিয়ে যায় ব্যাদনা বিধুর।

হয়তো কখনো নিয়ে যায় বহুদুর

যদি না  থাকে প্রেম প্রীতি সমুধুর।

       

প্রকৃতির আগুন হয় তব উজ্জ্বল!

অন্ধার দূরিভূত করে বাসগৃহতল

স্বৈর ক্ষমতা আগুনে পুড়ে অধরে

কেউ পারে না রক্ষা করে তাহারে ।

 

চিতার ভূস্মিত বস্তুর মতো রবে পরে

ভালবাসিবে না তাহারে এই সংসারে

ক্ষমতার আগুন আপনারে খোঁজে খোঁজে

অপমান অপদস্ত করে ধরণীর মাঝে !

 

ক্ষমতা কি ঘুচাইবে সেই ব্যাকুলতা ?

বৈষম্যহীন ন্যায় নীতি মিটাইবে ব্যাখা

ক্ষমতার তাল লয় দু- একটি সুর

কখনো দিয়ে যায় ব্যাদনা বিধুর।

 

গেঁথে রেখো  হৃদাসনে ক্ষমতার মহারথি

এই আগুন পুড়ায় আপনাকে অবিরতি

অপমান অপদস্ত চাহিনা করো প্রতি

সত্য নিষ্ঠ লালন করো ক্ষমতার জ্যোতি।

-------------------------------------------

হান্নান শাহ স্মরণে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** ওরে ও কাপাসিয়ার মাটি , জাগো রে আজ জ...