শনিবার, জুলাই ১৬, ২০২২

নির্বাক

 

হে জৈনক ! ভাব তোমার আনমনে যেন !

হিংসে বিদ্বেষে চির সত্যরে লুকাও কেন ?

 এ মা’র হাসি লুকাবে তুমি কোন অন্তরালে ?

কেন তুমি বিদ্রোহী হয়ে সত্যরে লুকালে ?

আঠারো কোটি শিল্পি গায় সোনার বাংলা সুরে

আর তুমি বিদ্রোহী হতে হতে ‍দূরে- বহুদূরে -

সীমাহীন নিরুদ্দেশ পথে পথে

ভেসে যাও মীরজাফরের কলঙ্ক স্রোতে।

এ কেমন দেশ প্রেমের ডাক ?

লক্ষ শহীদের প্রাণ আজ নির্বাক !

তুমি কি শুননি সেই বজ্র কণ্ঠের উত্তাল আহবান ?

হে সাথী, খুল হে খুল হে তোমার এ বদ্ধ  প্রাণ ।

আমি হবো রাজ

 

বলো মা, তুমি স্বাধীন তব কেন এত জ্বালা ?

কে তোমায় পুড়ে প্রতিদিন? কে ছিঁড়ে মালা ?

কে সে বিদ্রোহী দোসর? কার এত হিম্মৎ ?

কে এ লাল সবুজের বুকে করে কষাঘাত !

এরা তোমার সন্তান তব বিদ্রোহী কুলাঙ্গার

এরা তেমার বুক চিরে লুটে পুটে চারিধার।

ওদের শত রূপ ! শত প্রাণ

হে মা ! তোমায় করে নিত্য অপমান।

ভয় নেই মা , আমি আছি তোমার সন্তান

আমি দুর্বার, আমি নির্ভ্য়, আমি গর্জ্ন।

তোমার মায়াবী আঁচলে আমি হবো রাজ !

তোমার কাননে ফুটাবো ফুল গন্ধরাজ।

     

জনতার চাওয়া

 

আজ জনতার চাওয়া নিলোর্ভ্ সত্য বীর !

দুর্বার সাহসী উদ্দাম অস্থির এ বঙ্গ তীর।

শত বাধা জয় করি যে হবে মাতৃকার

জনতা নিবে তারে লুপে- এ অঙ্গিকার।

সেই আশা নিয়া

 এ দুঃখ বুকে স্বপ্ন বুঁনি তব হিয়া

এসো যদি পড়াবো গলায় মণিহার !

জনতার চাওয়া দিপালী জ্বলিবে কখন ?

ফুটিবে সুষমা তারি মাতৃকার কানন।

বঙ্গে দুর্ণিনীতিবাজের রক্ত উলসিয়া উঠে

জনতার চাওয়া তুমি এসো হে দৃশ্যপটে।

চোর বাটপার ঘুষ খোর হিংস্র শকুন !

 ক্ষমতার চেয়ারে বেড়ে গেছে বহুগুন।   ।

     

তবু নাহি ভুলিব মা

 

ওরা খেলিতেছে রক্ত হুলিয়া,জানে না সিংহাসন !

আসহায় বাঙালি মরিছে ডুবিয়া, জানে না নাবিকগণ

এ কেমন শাসন ? এ কেমন প্রশাসন ?

জনতা চাহি দেখে তোমার মাতৃমুক্তি পন।

সন্ত্রাসী না সেবক ? জিজ্ঞাসা করিতেছে কোন জন ?

দুর্ণিনীতিবাজ লুটেরা করিতেছে সব আয়োজন।

ক্ষমতা পাইলে জনতার নাহি প্রয়োজন

ওরা লুটিতেছে, মারিতেছে কত সন্তান ।

নৈতিক সংকট- বঞ্চিত জনতা-উজ্জ্বল দুর্ণিনীতিবাজ !

নীতির প্রশ্নে জনতার মনে সন্দেহ জাগে আজ ।

তবু নাহি ভুলিব মা! জাগিব দুর্গম গিরি পথ !

তোমরা এসো হে জনতা করি আজ দৃঢ় শপথ।

 

দিবাকর

 

সন্ত্রাসীদের তান্ডবে রক্তাক্ত জনতার প্রান্তর!

গগণ বিদারী আহাজারি মায়ের অন্তর !

অনেকে সন্তান হারা অনেকে পঙ্গু –অচল

তবু কাঁদে না ওদের প্রাণ এই বঙ্গ তল ।

ওরা চিহ্নিত সন্ত্রাসী -ক্ষমতা লোভী -অত্যাচারী

দুর্ণিনীতিবাজ -চাঁদাবাজ -মাদক সম্রাটের লহরী ।

ক্ষমতার আড়ালে রক্ত চোষা নাটের গুরু !

যতসব কালো অধ্যায় ওদের হাতেই শুরু।

ওদের চাবুকে ডুবিয়াছে মানবতা হায় !

বাংলার দিবাকর আজ গোধূলী সন্ধ্যায়।

তবু গেয়ে যেতে চাই জনতার জয়গান

নাহি করি কভূ ভয় জীবনের বলিদান !

--------------------------------------------------

শুক্রবার, জুলাই ১৫, ২০২২

এ তুফান যাবে লড়ি

 

সম্মুখে উস্কানি দাতা জনতা সাবধান !

আমরা শান্তি হেরি দুর্বার অভিযান ।

গর্জে উঠে যদি বুকের পুঞ্জিত অভিমান

ডুবে যাবে সন্ত্রাসীর তরী সমুদ্র প্লাবন।

জানি হে দুর্গ্ম গিরি মরু দুস্তর পারাবার

দিতে হবে পারি উত্তাল গঙ্গা জনতা হুশিয়ার !

আমি হবো তরীর পাঞ্জেরী-কার আছে হিম্মৎ ?

কোন দুর্ণিনীতিবাজ সন্ত্রাসী টিকবে না জনপথ।

এ তুফান যাবো লড়ি তবু দিবো পাড়ি

করবো তরী পার- এ অঙ্গিকার করি।

দূর্গ সেনা

 

ওরে ওই নাচে ওই - দুর্ণিনীতিবাজ সন্ত্রাসী !

লুটেরাজ- স্বৈরাচার –অগ্রাসী

থাকবি আর বসে কি ?

আয়রে এবার নাইতো সময় আর বাকী !

দে তোরা সন্ত্রাসীদের ভিত নাড়ি !

ধররে ওদের মার লাথি- দে রে শিকল বেড়ি

রাখবি না আর মাদক সম্রাট অত্যাচারীর সুরসুরি

জ্বালা ওরে আগুন জ্বালা-ফেলরে ওদের উপাড়ি

তুলরে তুল প্রলয় তুফান-ধ্বংস নিশান !

ওরে ও বীর বাঙালি দূর্গ্ সেনা- সমর কামান।

ধররে গর্দান

 

ওরে ও হৃদয়ে হৃদয়ে বাজনা বাজা !

কে সে গরিব ! কে সে ধনী ! কে সে রাজা !

কে দেয় তোরে আজকে সাজা ?

ওরে ও বীর বাঙালি প্রলয় দোলা

জোরসে ধরে হেচকা টানে ধররে গলা ।

ওরে ও তুই যে স্বাধীন মুক্ত পোলা

কে সন্ত্রাসী দুর্ণিনীতিবাজ চ্যালা ফেলা ?

ধররে গর্দান বিদ্রোহী সব দোসর শালা ।

পরা ওদের শিকল বেড়ি মাররে তালা-

ভয় কি তোদের সত্য পথে দুয়ার খোলা ?

 

শুরু হউক

 

আমি চাই না অশান্তি, আমি চাই সাম্য- উন্নয়ন

আমি চাই না রক্ত বান !

আমি চাই স্বাধীন বাংলার নব জাগরন।

ওরা করুক যতই প্রহসন-চিতা শ্মশান !

তবু আমি চাই সু-শাসন

বঞ্চিত জনতার প্রসাশন

আমি তুলবো আঠারো কোটি জনতার প্লাবন

আমি চাই শান্তি কাম্য সব-

আমি চাই জনতার বিজয় উৎসব।

শুরু হউক শুভ সূচনা-নব সূর্যোদয়

আমি নির্ভয় ! আমি দূর্জয় –এ প্রলয়!!

বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২

যুদ্ধের উদ্যান

 

আমি বিপ্লবী, আমি বিদ্রোহী ,আমি দুর্বার !

আমি নির্ভ্য় ! আমি বিজয়ী, আমি জনতার।

ওরা করুক হিংসে-আমি অহিংস হতে চাই

নিত্য ভয়ে ভীতু ওরা, সন্ত্রাসীদের ঠাঁই  নাই

ওরা দুর্ণিনীতিবাজ লুটেরা

স্বার্থ্পর লোভবশে পথহারা।

জনতার গর্জনে ওরা লকাবে কচুবনে

তবু ওরা কোলাহল করে মাঠে-ময়দানে।

সততা আমার চির যৌবন

বিজয় আসন্ন-যুদ্ধের উদ্যান।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...