বৃহস্পতিবার, মে ০২, ২০২৪

হে পৃথিবীর উদাস প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০২-০৫-২০২৪ ইং
*****************************
হে পৃথিবীর উদাস প্রাণ, শুনো হে দুনিয়াদার!
সম্মুখে দাঁড়িয়ে আছে মৃত্যুর বজ্র হুঙ্কার !

আপানাকে দগ্ধ করিয়ো না আপনার অনলে,
এই অন্তর সাজাও হে শুভ্রতার ফুলে ফুলে।
পৃথিবীর মোহে যতই ফেরাও ঘাড়,
সম্মুখে পিছনে কোথাও পাবে নাকো ছাড়।

ওহে একদিন খুলে যাবে মৃত্যুর দ্বার,
কে রুখবে যমদূতের ওই বজ্র হুঙ্কার?
হে উদাস প্রাণ, জবাব আছে কি তার?
পথ ভুলে কোথায় ছুটেছ এই নশ্বর !

এই মোহের পৃথিবী,এই প্রেমের প্রিয়-প্রিয়া,
চির তরে মুছে দিবে তোমায় অনলে পুড়িয়া।
ওহে ফিরে এসো হে পৃথিবীর উদাস প্রাণ!
এই অন্তরে জাগাও হে অনন্ত বিজয়ের গান।
---------------------------------------

কথার ব্যথা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
জিহ্বার আঘাতে ছিন্ন ভিন্ন করো না কারো প্রাণ,
বুলেটের চেয়ে বেশী ক্ষত বিক্ষত করে স্পন্দন।

মুমিন করে না আঘাত, করে না সংঘাত!
জিহ্বাকে সংঘত রাখে মানবের সাক্ষাৎ
বুলেটের ক্ষত চিহ্ন মুছে যায় একদিন.
কথার ব্যথা ভুলে যায় না ভুলে না কোনদিন।

সাবধান! চুপি চুপি কান্না বহে বুকে!
কথার ব্যাথা আজ শুধু মনে মনে ধুঁকে।
যদি হও মুমিন উড়াও সাম্যের পাল,
গেয়ে যাও মুক্তির গান এই নশ্বর নিখিল।

বুধবার, মে ০১, ২০২৪

এসো হে মসজিদে ফিরে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
হে মানব, দলে দলে এসো হে মসজিদে ফিরে,
কাঁতারে কাঁতারে সামীল হও নামাজীদের ভীড়ে।

ফজর জহর আছর মাগরিব এশা এসো হে
ওই ডাক দিয়েছে মুয়াজ্জিন আল্লাহ’র রাহে।
ফিরে এসো হে মসজিদ পানে বারেবার,
হও নত শির ওই দয়াময় পারওয়ারদীগার।!

অন্তরকে করিও না কভূ শিরকের ঘাঁটি,
হে মুমিন তুমি তৌহিদকে বানিও খুঁটি।
সেজদায় লুটিয়ে পড়িও দলে দলে
প্রভূ তুষ্ট রাহে ঈমানের দ্বার খুলে।

ওহে মানব, নেই কো মুক্তি, নেই কো ছাড় !
দলে দলে মসজিদে এসো ফিরে হও নতশির।
ওই ডাকিছে মুয়াজ্জিন নামাজ পড় হে
রহম চাও হে অনন্ত দিবসের মুক্তি রাহে!
----------------------------------------------

প্রাণের মাঝে ”ম” তুমি

 প্রাণের মাঝে ”ম” তুমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
প্রাণের মাঝে ম তুমি বাজাও আপন সুর,
ম তে মাওলা, ম তে মুহাম্মদ বড়ই সুমধুর !

মনুষ্যত্বই মানুষেরে দিয়েছে নূরের আলো,
ওরে মুমিন- মুসলমান মক্কা মদিনায় চলো,
ওরে মানুষ,ওরে মহান, ওরে মহিয়ান
ও্ররে মুন্সি- মাওলানা-মুফতি শুনরে আযান
তোরে মসজিদে ডাক দিয়েছে মুয়াজ্জিন।

ম তে মাটি, ম তে মা কত ফুলের গন্ধ
মৌলভী, মোল্লা ,মহাদ্দিস কত গীতির ছন্দ
এই মানুষেরে ম দিয়েছে সৌরভ-গৌরব!
ম তে মাওলা, ম তে মুহাম্মদ
ম তে মৃত্যু ডাকিছে কেয়ামত।
-------------------------------------------

নৈতিক শিক্ষার শুন্যতায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
নৈতিক শিক্ষার শুন্যতায় মনুষ্যত্ত্ব মরিছে হায়!
আদব কায়দা এখন কোথাও খুঁজে না পায় ।
তরুণ তরুণী ছুটিছে নগ্ন ডানা ছড়ায়,
গাঁজা - মদ -ইয়াবা- আফিমে পথ হারায়।

নৈতিক শিক্ষার শুন্যতায় একি এল বায়!
বুকে এত জ্বালা কেউ নাহি ফিরে চায়।
অনৈতিকতা শরাবের মতো নেশা,
ঠিক যেন তাগুদের মল মেশা ।

নবীণ প্রজন্মের সাদা মুখে কলো পিক,
যেন পাগলের মতো ন্যাংটা ছুটিছে চৌদিক!
বিষাক্ত সর্পের দংশন মুখে সাপুরের খেলা,
মনুষ্যত্বকে হত্যা করিছে অনৈতিক ভেলা।

---------------------------------------- 

যোদ্ধারা ভীতু নয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
যদিও নিন্দুকেরা মেতে উঠেছে চুতুর্দিক!
তবুও প্রবল ঝড়ে আলো জ্বলছে ঠিক।

দূর দিগন্তে এ আলোক রশ্মি পোঁছে যাবে,
সভ্যতা খুঁজে নিবে মুক্তির নিশান উৎসবে।
যদিও নিন্দুকেরা থামবেনা এই নশ্বর,
তবুও যোদ্ধারা ভীতু নয় যুদ্ধের প্রান্তর।

নিন্দুকেরা ডানা কাটা পাখির মত বদ্ধ !
লোহার পিঞ্জরে ওরা নিভৃত- অবরুদ্ধ।
তুমি মুক্ত পাখির মত অসীমে বিস্তৃত
ডানা মেলে উড়ে যাও বিজয় শ্বাশত ।

মুক্তি আসন্ন, রুখবে কে এই আলোর গতি!
ওই নিন্দুকেরাই দিয়েছে তোমারে জ্যোতি!
-----------------------------------------

নোঙ্গোর কোথায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
এখন তুমুল ঘূর্ণি ঝড় বঙ্গোপসাগর !
উত্তাল তরঙ্গে জলরাশি গর্জিছে বারবার।

মৃত্যুর পরোয়ানা শুনি রাত্রির আঁধার !
পাঞ্জেরী নিভে গেছে উথরোল তরীর
নাবিকেরা ছেড়ে দিয়েছে হাল
যাত্রীরা ভীত কম্পিত নাকাল!

এ তরীর নোঙ্গোর কোথায় হে কান্ডারী ?
দিগন্তের সীমানা কত দূর- দূর্গমগিরি!
জঙ্গলে হিংস্র পশুরা বিভাদে জড়ি
ওপেন প্রণয়ে সুন্দরী-রাজকুমারী।

প্রাণে প্রাণে হিংসা বিদ্বেষের অলঙ্কারে,
বুকগুলো চৌচির তীব্র রৌদ্দুর ঝঙ্কারে
বিবস্ত্র সভ্যতার শরীরে দিয়েছে হানা,
এর নোঙ্গর কোথায়- আছে কি জানা?
--------------------------------------

জেনে যাক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
আপন যোগ্যতায় আপনাকে জানাও ধরায়,
পা চাটা না হয়ে জেগে উঠ সোনালী ঊষায়।

তোমার ভিতরেও আছে সুপ্ত প্রভিতা জ্ঞান,
খুলে দাও দ্বার নব উজ্জীবনে নব আশায়।
স্বপ্ন বুঁনেছি তোমার তরে অমৃত বিজয়ে,
দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাও নির্ভয়ে!

ওরা যদি পারে তুমি নও কেন হে নজোয়ান ?
ওহে তোমারও তাই আছে হও শুধু আগোয়ান।
পা চাটা নতশির হয়ো নাকো ক্ষণে ক্ষণে,
তুমি নও কভূ অযোগ্য- আত্মমর্যাদাহীনে।

আপন যোগ্যতায় আপনাকে কর জয় ,
লোকে জেনে যাক তুমি মৃত্যুঞ্জয়ী ধরাময়।
-------------------------------------

শিক্ষকের হাতে এখন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
একেবারে নীতি নৈতিকতা সব পালালো বঙ্গে,
রাজনৈতিক দর্শন চলে এল শিক্ষকের সঙ্গে!
শিক্ষকের হাতে এখন বারুদের মেশিনগান,
আলোর মশাল ছুঁড়ে গায় তারা নেতার গান।

অস্র হাতে ছাত্রদের তেড়ে গিয়ে করে খুন !
আদর্শ ভুলে ওরা খেয়েছে দলের নুন।
ক্লাশে শিক্ষা নয়, রাজনীতির করে খেলা,
ঠিক যেন পথ ভ্রষ্ট কিছু চাটুকারের মেলা।

দুরন্ত ছল চলে, নিষেধ কে দেয় ?
সাদা কালো নীল রঙে কত জন সাজে হায় !
স্ব-চোক্ষে দেখলাম শ্রদ্ধেয় শিক্ষা গুরু,
শ্রেনীকক্ষে নোংরা রাজনীতি করে শুরু।
--------------------------------------

জাহেলী যুগের নমুনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
কত যে বেহায়াপনা ভাই ঢাকা শহরে,
আজব আজব নিলর্জ্জতা সে বহরে !

নগ্নতার খেলা শুরু হল তাহাদের,
তা দেখে চোখ বুজে আসে সাধুদের।
পথ ঘাটে ইজি বাইকে জড়ো হল সকলে
অফিস আদালত একাকার আসলে -নকলে।

কি তরুণ! কি পৌঢ় ধর ধর মার মার শব্দ!
নগ্নতার যুদ্ধে ভরা যৌবন করে জব্দ।
সাগরের অর্থৈ জলে তরঙ্গ জাগায় দোলে
নগ্নতার পাল তুলে-বেহায়ারা দলে দলে।

কত যে বেহায়াপনা ভাই নগ্ন শরীরে,
জাহেলী যুগের নমুনা গ্রাম -গঞ্জ -শহরে।
পাহাড়ের উঁচু টিলে বাগানের ফুল
অসুর কামনায় বয়ে যায় নদীর জল।
---------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...