বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আমি নিস্প্রভ অসহায়

 আমি নিস্প্রভ অসহায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
আমি বাইকার, আমি চালক, আমি আর্তনাদ বিষাণ,
আমি চাকা ঘুরাই কল-কব্জার, আমি গতিরই প্রাণ!
আমি মেঠোপথ ধরি’ অবিরাম চলি নিশিদিন একাকার,
আজ ক্ষুধার জ্বালায় রুদ্ধ আমার ইঞ্জিনের হুঙ্কার!

আমি ক্ষুধিত, আমি তৃষ্ণার্ত, আমি নিস্প্রভ অসহায়,
আমার তপ্ত জঠর জ্বলে যে জ্বালানি-হীন হায়!
আমি ডানে ঘুরি, আমি বাঁয়ে ঘুরি— ফিলিং স্টেশন দ্বারে,
আমার মুক্তি নাই রে— আজ রুদ্ধ হাহাকারে!

কোথায় অকটেন? পেট্রোল কই? ডিজেল কোথায় হায়?
আমার স্বাধীন দেশের মাটিতে আজি শূন্য কলস গায়!
আমি চিৎকার করি বজ্রস্বরে, ওরে ও শাসক দল,
আমার ‘খাদ্য’ কেড়ে নিয়ে আজ কোন সে মায়াজাল?

তৈল বিনে মোর চাকা যে স্তব্ধ, অবশ অবয়ব,
তোমার চারিপাশে ঘোরে তবে কোন সে প্রতারক সব?
আমি বুঝি না ফন্দি, বুঝি না মুক্তি, বুঝি না শোষক-কল,
আমার রক্ত চাই না— চাই কেবল জ্বালানি তৈল-জল!

আমি লাইনে লাইনে দাঁড়িয়ে শ্রান্ত, ক্লান্ত তপ্ত কায়া,
আমার গতির চাকা আজি যে নিথর ধূলির ছায়া!
আমি বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি শান্ত হবো তবে—
-------------------------------------------------------


০২-০৪-২০২৬

আমি চির-বিদ্রোহী বীর

 আমি চির-বিদ্রোহী বীর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
বল বীর—
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমার— থমকে দাঁড়িয়েছে বাস-ট্রাক-কার!
আমি চাকা-পিষ্ট পথিকের আর্তনাদ, আমি রুদ্র-রোযের শিখা,
আমি স্তব্ধ পিস্টন, আমি ইঞ্জিনে আঁকা হাহাকার-মরীচিকা!
আমি চির-বিদ্রোহী বীর—
আমি দাঁড়িয়েছি লাইনে শিয়রে নিয়ে মোর রুদ্ধ গতির তীর!

আমি তেলের অভাবে অকেজো চাকা, আমি স্পার্ক-প্লাগের জ্বালা,
আমি ফিলিং স্টেশনের শূন্য নলেতে পরাই অপমানের মালা!
ওরে ও শাসক! ওরে ও মোসাহেব! ওরে ও মজুতদার!
তোর সিংহাসন কাঁপাতে জেগেছে আজ তেলের হাহাকার!
আমি অভিশাপ সম ঝরছি আজিকে পাম্পের আঙিনায়,
আমি ধিক্কার দেই তোদের গড়া এই মেকি উন্নয়ন-নায়!

আমি বুঝি না তোদের তপ্ত বুলি, আমি বুঝি না বিশ্ব-চাল,
আমি চাই মোর পুষ্ট আহার— নুইয়ে পড়েছে ঢাল!
আমি বাইকারের বুক-ফাটা রোষ, আমি ড্রাইভারের দীর্ঘশ্বাস,
আমি তেলের জন্য রাজপথে করি অন্নহীন উপবাস!
আমি ছিঁড়ি না শিকল, আমি ভাঙি না শাসন— আমি শুধু তেল মাগি,
তোর প্রাসাদ-চুড়ায় আগুন জ্বালাতে আমিই বিদ্রোহী জাগি!

আমি বিদ্রোহী রণ-ক্লান্ত,
আমি সেইদিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না—
আর পাম্পের নলে তেলের ধারা শুকিয়ে যাবে না—
আমি বিদ্রোহী রণ-ক্লান্ত,
আমি সেইদিন হব শান্ত!
--------------------------------------------


০২-০৪-২০২৬

আমি শুনাতে এসেছি

 আমি শুনাতে এসেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------------------
ওরে, আমি শুনাতে এসেছি তোমাদের মুক্তির গান,
আমি বলতে এসেছি ঐক্য হও ওরে দুর্গাপুরের জনগণ।
অন্তরে অন্তরে তুলো হে বিপুল বিপ্লবী ঝড় তুফান!
বলো হে তুমি ওই আলোর মশাল এই অন্ধকার ভুবন।

বলো হে তুমি পথিক, পথ চিনাও পথভ্রষ্ট পথিকেরে
তমি ডাক দাও মুক্তির,,তুমি বলো ঐক্যের কথা বিস্তরে।
তমি শিক্ষক, তুমি নেতা, তুমি আলোক রশ্মি বিশ্বের!
তোমাকেই বলছি হে তরুণ –তরুণী উদিত শমসের।

আজই না বলো, মাদককে না বলো
সুস্থ জীবন ধারায় বাহু বল তুলো।
নিজে বাঁচ, রাষ্ট্রকে বাঁচাও পিতা মাতার অহংকার হয়ে
ওরে, তুমিতো স্বপ্নের আলোক বর্তিকা আসন্ন যুদ্ধ জয়ে!

তোমার হাতেই তুলে দিবো দূর্গাপুরের আকাশ- বাতাস- মাটি
তোমার হাতে চাই দেখি স্বাধীন লাল- সবুজের গর্বিত খুঁটি।
তুমি কি হবে না মুক্তির চেতনায় যোদ্ধা খাঁটি?
তোমার দ্বারাই গড়ে উঠুক এই নশ্বর পৃথিবী পরিপাটি।

ওরে, আমি শুনাতে এসেছি তোমাদের মুক্তির গান,
তোমরাও গাও হে আলোকিত জীবনের জয়গান।
-----------------------------------------------

ওরে আজ হতে শুরু করো

 ওরে আজ হতে শুরু করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
ওরে আজ হতে শুরু করো হে দুর্গাপুরবাসী,
মানবিক কাজে চলো মোরা হই একরাশি।
দেখো রাওনাট গ্রামে গড়েছে সেবকেরা সংগঠন,
পেশাজীবী কল্যাণ পরিষদ ও ভাই-বন্ধু ফাউন্ডেশন।

শিক্ষা বিস্তারে আজ এগিয়ে এলো ওই 'বন্ধন',
বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাগালো নব স্পন্দন।
তুমি এসো হে ভাই, এসো এই মহৎ আয়োজনে,
সবাই মিলে শামিল হই মানবিক এই কল্যাণে।

আলী আজগর ভূঁইয়া ডাকেন আর্তমানবতার তরে,
ইঞ্জিঃ সফিকুর রহমান মোল্লাও আছেন হাত ধরে।
আমরাও আছি সাথে, তুমিও এসো মোদের আহবানে,
বঞ্চিত শিক্ষার্থীর জীবন গড়িব নতুন এক গানে।

অবহেলিত আর লাঞ্ছিত আছে কত যে চারিপাশে,
গড়ো মানবিক সংগঠন আজ অসীম প্রেম ও হরষে।
রাওনাট গ্রামের এই আলো ছড়াক বিশ্ব ভুবনময়,
পেশাজীবী আর ভাই-বন্ধু ফাউন্ডেশনের হোক জয়।

তুমি কি জানো? ওরে উদার প্রাণ আজ ছুটে এসো,
বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে মনে ভালোবেসো।
শিক্ষার মশাল নিয়ে তারা ছুটিছে পাঠশালা হতে পাঠশালা,
দূর হবেই হবে এবার আঁধার আর সকল দুঃখের জ্বালা।
---------------------------------------------------


০১-০৪-২০২৬

ওরে জাগ তোরা জাগ

 ওরে জাগ তোরা জাগ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
---------------------------------------------
ওরে জাগ তোরা জাগ, প্রিয় দুর্গাপুরবাসী,
যত আছিস বিত্তবান আর জ্ঞানীগুণী অধিবাসী।
গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে গড়ো সেবার প্রতিষ্ঠান,
আর যেন না কাঁদে কোনো অসহায় রিক্ত প্রাণ।

কত দুঃখী, কত আর্ত চেয়ে আছে তোর পানে,
সেবার হাত বাড়িয়ে দে আজ ব্যথিতের সন্ধানে।
ভুলিস না তুই শ্রেষ্ঠ জীব, সেবক এই ধরার তরে,
জেগে ওঠো হে মানব, এখনই যা ঘরে ঘরে।

ওরে জাগ তোরা জাগ, ওরে দুর্গাপুরবাসী,
খুলিয়ে দে হৃদয়ের দ্বার, হ জনারণ্যে সুধা-রাশি।
আমি কবি ধরেছি কলম, দিয়েছি আকুল ডাক—
অশ্রুজলে সিক্ত যারা, পাশে তাদের রাখা যাক।

ওরে জাগ তোরা জাগ, আর করিস না অবহেলা,
মানুষই তো মানুষের তরে, এ যে মহামিলন মেলা।
ঘুচবে আঁধার, আসবে হাসি এই ধরণীর বুকে,
সবার পাশে দাঁড়িয়ে সবাই বাঁচবো পরম সুখে।
------------------------------------------------- 

আমি দুর্গাপুরের সন্তান

 আমি দুর্গাপুরের সন্তান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
ওহে শোনো, আমি দুর্গাপুরের দুর্জয় সন্তান!
রাওনাট মোর জন্মভিটা, এ ইউনিয়ন মোর প্রাণ।
বানোয়াট নহে, সত্যের রথে আমি এক বিপ্লবী,
লেখনীর মুখে আঁকি সতত এ জনতার জয়-ছবি।

আমিই সে কবি, যে রাঙাতে চায় বিজয়-কেতন রবি,
অন্যায়ের সাথে আপসহীন—আমি তেজি, আমি নির্ভীক সবি!
ওহে শোনো, আমি দুর্গাপুরের সন্তান, করি না ভয়,
সংগ্রাম মোর রক্তে মিশে, আমি আনিই রণ-জয়!

আমি হুঙ্কার! আমি নির্ভয়! আমি অশুভের বিনাশ,
জনতার মাঝে সূর্যোদয় আমি, দূর করি সব তরাস।
যদি পাশে থাকো ভাই, আমি হব সমুদ্র-কাণ্ডারী,
জনতার কবি আমি—সততা মোর শাণিত তরবারি!

আমি রাওনাটের ভূমিপুত্র, পিতা আবুল হোসেন মোল্লা,
ইমানের তরী বাইয়া চলি আমি, মুখে আল্লাহ্-র সল্লা।
নাহি অর্থ, নাহি সম্পদ, নাহি বৃথা বাহাদুরি,
ঐক্যের গান গাই আমি ভাই, ফেলে সব হানাহানি-চুড়ি।

হিংসা-বিদ্বেষ আমাতে নাই, নহে গো আমার প্রাণ,
দল-মত-পথ ভুলে গাহি আমি চির সাম্যের গান।
নয়নে আমার উন্নয়নের স্বপ্ন, দুর্গাপুরবাসী জাগে,
পদ-পদবীর লোভ করি না আমি, রহি তোদেরই অনুরাগে!
--------------------------------------------------------------


৩১-০৩-২০২৬

আমি আছি বিপ্লবের সম্মুখে

 আমি আছি বিপ্লবের সম্মুখে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
আমি আছি বিপ্লবের সম্মুখে, ভয় নেই ওরে ভয়!
রক্ত-তিলক ললাটে এঁকেছি, হবেই হবে জয়।
সালাম জানাই দুর্গাপুরবাসী, শোনো রে বজ্রবাণী,
তোমাদের তরে লড়তে এসেছি, সত্যের তূর্য টানি!

শির নেহারি আমারি ওই আকাশ ভাঙিয়া পড়ে,
অত্যাচারীর দর্প চূর্ণ হবে আজ এই রণ-ঝড়ে।
মাদক-নেশা আর জুলুম-জবরদস্তি হবে শেষ,
বাহাদুর বেশে জাগো রে তরুণ, জাগো রে পুণ্য দেশ!

এ মাটি, এ নদী, শ্যামল প্রান্তর—নহে তো কারো কেনা,
দেশপ্রেমের অগ্নি-মন্ত্রে শোধ করো মাতৃ-ঋণা।
লাঞ্ছিত-বঞ্চিত ব্যথিতের লাগি লড়িব আমরণ,
বিপ্লবী চেতনার অগ্নিকুণ্ডে করি তোরে আবাহন!

দুর্গাপুর ইউনিয়নবাসী, তোরা যে নির্ভীক কান্ডারী,
অমানিশা চিরে তোরাই আনবি আলোর জয়ভারী।
চাঁদাবাজ আর সিন্ডিকেট-শয়তান দিবি রুখে,
আমি অগ্রপথিক দণ্ডায়মান বিপ্লবের সম্মুখে!

তিমির রাত্রির বক্ষ বিঁধিতে আমি যে তপ্ত মশাল,
দুঃখ-ব্যথা মুছিয়ে দেবো আজ, হয়ে দুর্দম দামাল।
আসন্ন বিজয় তোমাদেরি ওরে, বিজয় দুর্গাপুরের—
ভয় নেই কোনো, কাঁপন ধরেছে ওই জালিমের অন্তরের!
________________________________________


৩১-০৩-২০২৬

যুদ্ধ নয়, শান্তি চাই

 যুদ্ধ নয়, শান্তি চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------
চল, চল, ওরে তোরা চল—সাদা পতাকার মিছিলে,
ডাক দিয়েছে কাপাসিয়ার মাটি, বিশ্বমানবের নিখিলে।

যুদ্ধ নয়, শান্তি চাই—এই মন্ত্র বাজে দিগ্বিদিকে,
চল রে সবাই, চল আগামী সাতই এপ্রিলের ডাকে।

যুদ্ধ নয়, শান্তি চাই—এই ধ্বনি উঠুক আকাশভরা,
মানবতার জয়ধ্বনি হোক, কাঁপুক জুলুম-অন্ধকার ঘেরা।

এসো হে, এসো—মাহমুদুল আলম খান বেনুর আহ্বানে,
বিশ্বশান্তির শপথ নাও আজ, জনতার অগ্নি-সমাবেশখানে।

সাদা পতাকা হাতে নাও, এসো কাপাসিয়ার মাটির টানে,
মানুষ মানুষকে ডাকছে আজ, ভালোবাসার মহা-গানে।

শান্তি চাই! শান্তি চাই!—হে জগতের শক্তি, পরাশক্তি,
আর নয় যুদ্ধ, আর নয় বোমা, বারুদের উন্মত্ত ভ্রান্তি।

ভেঙে দাও হিংসার প্রাচীর, রুখে দাও রক্তের উল্লাস,
মানবের জয়, প্রেমের জয়—এই হোক যুগের মহা-শ্বাস।

চল, চল, ওরে তোরা চল—শান্তির দীপ জ্বালি হাতে,
বিশ্বমানবের মুক্তির গান উঠুক আজ কাপাসিয়ার প্রান্তে।

চল রে চল, ওরে তোরা চল—অশান্তিরে করি ক্ষয়,
বিশ্বমানবের কণ্ঠে আজ ধ্বনি উঠুক—যুদ্ধ নয়!
-------------------------------------------------------------


৩১-০৩-২০২৬

এতেকাফ

 এতেকাফ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
ওরে মসজিদের কোণে বসে যারা করিস খোদার ধ্যান,
তোর চরণে লুটাবে আজ আরশ-কুরসি-আমান!
সংসার-কারা ছিন্ন করিয়া, মায়ার শিকল টুটে,
চল মুমিন চল, রবের দুয়ারে রহমত নিতে লুটে।

দশটি রজনী, দশটি দিবস—প্রেমের সে ইবাদত,
খোদার রাহে সঁপে দে রে তোর ক্বালব ও নফস-মত!
যেখানে নাই জগতের শোর, নাই কোনো হাহাকার,
সেথায় বিরাজে নূরের তজল্লি, মাগফিরাতের দ্বার।

শবে কদরের সন্ধানে তুই জাগিয়া কাটাবি রাত,
তোর চোখের লোনা জলে মুছিবে গুনাহের আঁখিপাত!
নজরুল গেয়েছেন সাম্যের গান, তুই গা রে তওবার গীত,
তোর সেজদায় থরথর কাঁপুক ইবলিশের কুৎসিত ভীতি।

মসজিদ আজ তোর ঘর-বাড়ি, মসজিদই তোর দেশ,
ফকিরি সাজে রাজত্ব কর, নাই তো হুকুমের শেষ!
আয় রে মুমিন, আয় রে তাপস, এতেকাফের এই নীড়ে,
আল্লাহর সাথে সন্ধি কর রে নিভৃত অঝোর ভিড়ে।
-------------------------------------------------------


১১-০৩-২০২৬

জাকাত দাও হে মুমিন

 জাকাত দাও হে মুমিন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
---------------------------------------------
জাগো রে জাগো হে মুমিন মুসলিম, ত্যজ আজ কৃপণতা,
রিক্তের দ্বারে সিক্ত নেত্রে শোনো আজ ব্যাকুলতা!
তোমার অট্টালিকার ওই পাশে জঠর-জ্বালায় জ্বলে—
যাদের অশ্রু মিশে আছে তব সোনার অন্ন-তলে!

তুমি গড়েছো ভোগের পাহাড়, জমিয়েছ রাশ রাশ,
দরিদ্রের সেথায় ন্যায্য পাওনা—করেছ কী পরিমাপ?
ওরে ও বিলাস-মত্ত অন্ধ, খোল আজ দুই আঁখি,
নিজেরে দিতেছ ধোঁকা তুই, তারে দিয়ে আজ ফাঁকি?

সাত হাত কাফন হবে যে সম্বল, বাকি সব হবে পর,
মিছে কেন এই মায়ার বাঁধন, মিছে এই খেলাঘর!
আল্লাহর পথে সঁপি দাও আজ সঞ্চিত যা ধন—
তারে পূজা নয়, সেবায় সন্তুষ্ট হবে আল-নিরাঞ্জন।

জাকাত দিয়া আজ শুদ্ধ করো তব মলিন পঙ্কিল প্রাণ,
সাম্যের গান গেয়ে ওঠো দেখি—গাহো ইসলামের গান!
এ নয় দান, এ যে প্রাপ্য ওদের—তব আয়েতে অধিকার,
জাকাত দিলে তবেই ভাঙিবে এই ভেদাভেদ-কারাগার।

মুমিন যদি হও হে ভাই, করো আজ দিল সাফ—
অভাবীর হাসি আনবে তোমার সকল গোনাহের মাফ।
ধনীর ভাণ্ডার খুলিয়া দাও আজ—জাকাত দাও হে ভাই,
ইসলামে কোনো উঁচু-নিচু আর ছোট-বড় ভেদাভেদ নাই!
--------------------------------------------------


১১-০৩-২০২৬

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...