বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

প্রভু তুমি সুস্থতা দাও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************
অসুস্থ শয্যায় আজ কাপাসিয়ার সেই প্রিয় প্রাণ,
যাঁর তরে কাঁদে আজ সর্বস্তরের মানুষের মন।
হাফিজুল হক চৌধুরী আইয়ুব মোদের অভিভাবক,
প্রভু তুমি সুস্থতা দাও, দূর করো সব ব্যাধি-শোক।
হাফিজুল হক চৌধুরী আইয়ুব মোদের অভিভাবক..


কাপাসিয়া ডিগ্রি কলেজের যিনি ছিলেন সাবেক ভিপি,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের সে লিপি।
রাজনীতির অঙ্গনে যাঁর সুপরিচিত অম্লান নাম,
সর্বস্তরের মানুষের তরে বিলিয়েছেন যিনি তাঁর ঘাম।
আজ আমরা গভীরভাবে চিন্তিত তাঁর এই অসুস্থতায়,
মন থেকে দোয়া করি সবাই মহান আল্লাহর দরগায়।


ছোট-বড়, ধনী-দরিদ্র ছিল না তো কোনো ভেদাভেদ,
মানুষের সুখে-দুঃখে যাঁর মনে জাগেনি বিভেদ।
বিপদে কিংবা মৃত্যুর খবর শুনে ছুটে যেতেন আগে,
আজ কেন সেই প্রিয় মানুষটি ব্যথার ঘোরে জাগে?
সবার আগে দ্বারে দ্বারে যিনি যেতেন ছুটে,
আজ তাঁর আরোগ্যের প্রার্থনা সবার মুখে উঠে।


হাফিজুল হক চৌধুরী আইয়ুব মোদের অভিভাবক,
প্রভু তুমি সুস্থতা দাও, দূর করো সব ব্যাধি-শোক।
হাফিজুল হক চৌধুরী আইয়ুব মোদের অভিভাবক...


হে আল্লাহ রাব্বুল আলামিন, মোদের এই আকুল মিনতি,
দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দাও, দূর করো সব দুর্গতি।
আবার যেন ফিরে আসেন আগের মতো মানুষের মাঝে,
বিলিয়ে দিতে পারেন নিজেকে মানবসেবার মহৎ কাজে।
আমীন, ছুম্মা আমীন, প্রভু কবুল করো এই মোনাজাত,
আইয়ুব ভাইকে ফিরিয়ে দাও, কাটুক এই আঁধার রাত।

-------------------------------------------------------

বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬

জাগো মুজাহিদ জাগো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

******************************************

জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো তৌহিদী জোশ নিয়ে অঙ্গে!
বাতিলের কেল্লা ভাঙিতে আবার
জাগো হুঙ্কারিয়া উল্লাস-ভঙ্গে!
জাগো মুজাহিদ জাগো!


ওরে ওরে শোন, ওই বাজে দামামা,
মাথায় বাঁধিয়া নেআমামা
বাতিল-শত্রু কাঁপে থরথর,
নেমেছে খোদারগযব’--বন্যা!
আজ মজলুমের অশ্রু-নদীতে
ডুবাবো জালিম-শাহীর ওই তখত,
রক্তে লিখেছিইনকিলাব
আমাদের ঈমান অতিশয় শক্ত!
জাগো মুজাহিদ জাগো!


কোথায় ওমর? কোথায় আলী?
হাতে নাও আজযুলফিকারতরবারি!
খায়বার’-বিজয়ী বীরের দাপটে
ভেঙে দাও আজতাকুত’-এর বাড়ি।
আমরাশহীদীমরণের আশেক,
জান্নাত আমাদের আসলি মাকাম,
বাতিলের বুকেতাকবীরহেঁকে
উড়াবো ঊর্ধ্বে তাওহীদি নিশান!


হক বাতেলের এই মহরণে,
পিছু হটে না যে বীর কভু রণে!
কাহ্হার’ (মহা পরাক্রমশালী) নামের হুঙ্কার ছাড়ি,
ভেঙে চুরমার করো সবদারী
শত্রুর বুকে হানো আজ আঘাত,
আনবেই আনবে ইনসাফের প্রভাত!
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!

জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো মুজাহিদ, জাগো রণ-রঙ্গে!
জাগো তৌহিদী জোশ নিয়ে অঙ্গে!
বাতিলের কেল্লা ভাঙিতে আবার
জাগো হুঙ্কারিয়া উল্লাস-ভঙ্গে!
জাগো মুজাহিদ জাগো!

------------------------------------------

 

আছরের তূর্যনাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************************

আছরের কসম খেয়ে ডাকেন খোদা রহমান!
শোন রে গাফেল অন্ধ, শোন রে মুসলমান!

তিমির লোকসানে ডুবিছে এই জাহান,
জাগো রে ঈমানদার, গাহো তৌহিদের গান!
আছরের কসম খেয়ে ডাকেন খোদা রহমান!


বৃথা কাটে মহাকাল দুনিয়ার মহেতে,
নেক আমল বিনে কেহ বাঁচিবে না পথে!
হক কথা বলিবারে নাই তোর মুখে বাণী,
সবরের ডোর ছিঁড়ে কেন এই পেরেশানি?
খাতুন--জান্নাত কান্দে, কান্দে নবিজির প্রাণ!


মুমিন সে তো কভু ডরে না রে বাতিলে,
হকের চেরাগ জ্বলে তার নেক দিলে!
ভাঙিবে রে জুলুমের জালিমী তখত-তাজ,
ঈমানের হুংকারে কাঁপবে ধরাসাজ!

সবরের বর্ম গায়ে হকের তরবারি,
পাপের দরিয়া আজি দেবো মোরা পাড়ি!
মুমিন গাহে গান মহাকালের সুরে,
আছরের বাণী শুনে বাতেল পালাবে দূরে,
আরশের দ্বারে আজি জাগে রে নয়া শান!

আছরের কসম খেয়ে ডাকেন খোদা রহমান!
শোন রে গাফেল অন্ধ, শোন রে মুসলমান!

----------------------------------------------------

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...